সমাজ ও সংস্কৃতি

বর্তমান সময়ে মুসলিম সমাজ যে নানা সংকটের মুখোমুখি তার অন্যতম একটি বড় কারণ হলো- সমাজ ও সংস্কৃতির যে মৌলিক ভূমিকা থাকার কথা ছিলো তার অনুপস্থিতি।

আরও দেখুনকম দেখুন

মারহামাত, আখলাক, আদালত ও পারস্পরিক সহমর্মিতার মত সমাজের মৌলিক বন্ধনসমূহ ক্রমেই দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি মানুষকে কেন্দ্রে রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির মত মূল্যবোধ তৈরিতেও সংস্কৃতি আজ অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলস্কৃতিতে সামাজিক অবক্ষয় যেন ধীরে ধীরে অনিবার্য হয়ে উঠছে।

এর সবচেয়ে বড় কারণ হলো—সমাজ এখন যেন শুধু ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার হিসাব-নিকাশেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। আর সংস্কৃতিও গড়ে উঠছে ভোগবাদ ও অন্ধ অনুকরণের ভিত্তিতে। এমন এক মানসিকতার প্রভাবে সহমর্মিতা বদলে যায় স্বার্থের হিসাব-নিকাশে, সম্মান পরিণত হয় কেবল সামাজিক মর্যাদার প্রতিযোগিতায়, আর সহমর্মিতা ও পারস্পারিক সহযোগিতার জায়গা দখল করে নেয় ব্যক্তিগত লালসা ও উচ্চাকাঙ্ক্ষা। এর চেয়েও বেশি বিধ্বংসী হলো—সমাজ যখন কেবল ক্ষমতা ও আরামের অনুসন্ধানকেই লক্ষ্য হিসেবে গ্রহণ করে, তখন সংস্কৃতি তার গভীর অর্থ হারিয়ে ফেলে।

এর ফলে মূল্যবোধহীন এক জীবনধারা ব্যক্তি ও প্রজন্মের ওপর গভীর ক্ষত ও বিপর্যয় ডেকে আনে। দুঃখজনক হলেও সত্য, যাদের সভ্যতা আখলাক ও ফজিলতের ভিত্তিতে নির্মিত হয়েছিলো, সে সভ্যতার উত্তরাধিকারী হয়েও মুসলমানরা আজ এই সাংস্কৃতিক ও সামাজিক বিচ্যুতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি। সমাজকে মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন করা এবং সংস্কৃতিকে আখলাকী ও নান্দনিক ভিত্তি থেকে দূরে সরিয়ে নেওয়ার ফলেই শেষ পর্যন্ত মুসলিম সমাজগুলো আজ নিজেদের স্বকীয় পরিচয়, ঐক্য এবং অর্থবহতার প্রতিনিধিত্ব করবে এমন সামাজিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে।

মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন একটি সমাজের পক্ষে সাদাত ও শান্তি বয়ে আনা সম্ভবপর নয়। একইভাবে আখলাকী ভিত্তি থেকে বঞ্চিত কোনো সংস্কৃতিও মানুষ ও সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে পারে না। এ কারণে সমাজ ও সংস্কৃতিকে কেবল ব্যক্তিগত স্বার্থ ও ট্রেন্ডের ভিত্তিতে নয়; বরং আদালত, পারস্পরিক সহমর্মিতা, আমানতদারিতা ও নান্দনিকতার মতো শাশ্বত ও চিরন্তন নীতির আলোকে নতুনভাবে পুনর্বিবেচনা করতে হবে। রোয়াক ব্লগ এমন একটি সমাজদর্শন নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা হিকমত ও ফজিলতের দ্বারা সজ্জিত; এমন একটি সাংস্কৃতিক তাসাউউর গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যা মানুষ ও রূহের বিকাশে সহায়ক; এবং এই দুইয়ের সমন্বয়ে এমন এক সমন্বিত দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে চাচ্ছে, যা সমাজ ও সংস্কৃতিকে পরস্পরের পরিপূরক করে তোলে।

৯৫টি লেখা
বই পর্যালোচনা

আল-বিরুনির দৃষ্টিতে ভারতের ধর্মবিশ্বাস ও সংস্কৃতি

আবু রায়হান আল-বিরুনি ছিলেন এক অসাধারণ বিশ্বজনীন প্রতিভার অধিকারী। জ্যোতির্বিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ভূগোল, ইতিহাস ও ধর্মের ইতিহাসসহ জ্ঞানের বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আল-বিরুনি মনে করতেন, যেসব ধর্ম ও মতাদর্শের অনুসারীদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ নেই, সেসব ধর্ম ও…

রোয়াক ডেস্ক
সমাজবিজ্ঞান

মানুষ ও ইসলামঃ সাংস্কৃতিক সম্পদের আহরণ ও নির্যাস

একটি জাতি বা সমাজের যেমন অর্থনৈতিক সম্পদ সঞ্চিত থাকে (যেমন জ্বালানী সম্পদ)-যা অব্যবহৃত অবস্থায় মূল্যহীন কিন্তু শক্তির দিক থেকে অত্যন্ত…

ড. আলী শরীয়তি
সংস্কৃতি

সভ্যতা ও আধুনিকায়নঃ মানবতার প্রতিচ্ছবি

‘কে সভ্য আর কে আধুনিক’, এই বিতর্ককে ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে সবচেয়ে ভালোভাবে আলোচনা করতে পারেন মুসলিম সমাজের শিক্ষিত ও চিন্তাশীল…

ড. আলী শরীয়তি
বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা

আমাদের সভ্যতা ও সংস্কৃতি

রাষ্ট্রীয় জাতি হিসাবে আমরা নতুন। মাত্র আঠার বৎসর আগে [১] আমাদের পয়দায়েশ। যত বিভ্রান্তি এইখানেই। আমাদের চিন্তার যত অস্বচ্ছতা, যত…

আবুল মনসুর আহমদ
শিল্পকলা

শব্দশিল্পের ইসলামীকরণ

এক। প্রয়োজনীয়তা দার্শনিক ও ধর্মীয় সাহিত্য যেমন একটি জাতির মতাদর্শের মৌখিক বহিঃপ্রকাশ, সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যেমন সেই মতাদর্শ দ্বারা…

রোয়াক ডেস্ক
সভ্যতা

সভ্যতার মানদণ্ডে শহরের আদর্শ ও আধুনিক নগর পরিকল্পনা

আজকের আধুনিক শহরগুলো সাধারণত বিশ্বব্যাপী এক রকম। দুবাই, লন্ডন, ইস্তাম্বুল—এসব শহরের চেহারা ও নগর পরিকল্পনা প্রায় একই রকম হয়ে থাকে।…

মিউজিক

ঐতিহ্য, আদব ও আধ্যাত্মিকতার আলোকে মিউজিক

বিসমিল্লাহ, আমাদের বর্তমান কালচারাল ট্রেন্ডগুলো মিউজিককে মূলত বিনোদন এবং উপভোগের একটি বিষয় হিসেবে দেখে থাকে। বাজনার বিট যত দ্রুত হয়,…

রোয়াক ডেস্ক
শিল্পকলা

বায়োফিলিক ডিজাইন: নতুন আবিষ্কার নাকি প্রাচীন ধারণার আধুনিক রূপ?

বর্তমান স্থাপত্যচর্চায় “বায়োফিলিক ডিজাইন (Biophilic Design)” একটি বহুল আলোচিত ধারণা। ১৯৮০-এর দশকে জীববিজ্ঞানী ই. ও. উইলসন (E. O. Wilson) এর…

সুলতানা রাজিয়া
সমাজ ও সংস্কৃতি

একুশ শতকের বাংলাদেশে সিনেমা ও মিউজিক অঙ্গন

এক. আমাদের দেশের চিন্তাঙ্গনকে বৃহদাকারে মোটাদাগে দুইভাগে ভাগ করা যায়। যথা- সেকুলার-লিবারেল-বাম ঘরানা এবং ইসলামী ঘরানা। এখানে ইসলামী ঘরানা বললেও…

সাহিত্য

সীরাত সাহিত্যে বাংলা ভাষার অবদান

বাংলা ভাষায় সীরাত চর্চা শুরুর সুনির্দিষ্ট সময় নিরুপণ করা বেশ মুশকিল বটে। তেরো শতকের প্রারম্ভকালে বাংলা অঞ্চলে মুসলিমদের রাজনৈতিক অভিষেক…

রোয়াক ডেস্ক
আখলাক ও নন্দনতত্ত্ব

ইসলামী সভ্যতায় ইনফাকের সংস্কৃতি

রমজানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং একইসাথে সামাজিক সংহতিরও গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ইনফাক। আজকের দুনিয়ায় প্রতিনিয়ত আমরা আমাদের সমাজে বিভিন্ন…

ড. খাদিজা গরমেজ
আখলাক ও নন্দনতত্ত্ব

ইসলামী সভ্যতায় শিল্পকলা ও নান্দনিকতা

মহাবিশ্ব ও সমগ্র সৃষ্টিজগতের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন এই বিষয়টি হযরত পয়গাম্বর (স) এর - “আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে…

প্রফেসর ড. মেহমেদ গরমেজ
সমাজ ও সংস্কৃতি

জুমুয়াতুল বেদা

"আয় মাহে রমজান, আল-বেদা"-"আয় মাহে রমজান, আলবেদা"-প্রায় অর্ধ শতাব্দী আগে শুনেছি-তবু আজো রমজানের মাসে মাঝে মাঝে কানে বেজে উঠে আয়…

প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ
সভ্যতা

ইসলামী সভ্যতা; রাষ্ট্রের সীমা পেরিয়ে এক চিন্তার উত্তরাধিকার

আমরা যখন ইসলামী সভ্যতার পরিসমাপ্তি নিয়ে আলাপ করি, তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্রগুলোর পতন আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, আব্বাসী খেলাফতের পতন,…

হাসান আল ফিরদাউস
সভ্যতা

বাংলায় ইসলামী সংস্কৃতির বোঝাপড়া; ঐতিহাসিক শিকড় ও জাতিসত্তা

ইসলামী সভ্যতায় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি মানবমুক্তির একমাত্র জীবনব্যবস্থা দ্বীনে মুবীন ইসলামের যে মূলনীতি, মূলভিত্তি বা স্থায়ী নীতিসমূহ রয়েছে, যেগুলোকে আমরা উসূল…

হাসান আল ফিরদাউস
সভ্যতা

আতিয়া মসজিদ

বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সুপরিচিত একটি স্থাপত্য নিদর্শন আতিয়া মসজিদ। বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত পুরনো দশ টাকার নোটে ছবিযুক্ত থাকা…

রোয়াক ডেস্ক
চিন্তা ও দর্শন

প্রগতিবাদের ফাঁকা বুলি

১৯৩৩ সালের জুন সংখ্যা 'নিগার' পত্রিকায় জনাব নিয়াজ ফতেহপুরী আমার সম্পাদিত 'তর্জুমানুল কুরআন' সম্পর্কে এক বিস্তৃত সমালোচনা প্রকাশ করেছেন। এজন্যে…

সাইয়েদ আবুল আলা মওদুদী
সভ্যতা

উপমহাদেশের স্থাপত্যে জানালার বৈচিত্র্য

জানালা- বাইরের কোলাহল ও অন্দরমহলের নৈঃশব্দের এক অনন্য মেলবন্ধনের সুর। যে সুরের কাব্যিক প্রহেলিকায় রচিত হয় প্রাত্যহিক জীবনের বিচিত্র চিত্রপট।…

সুলতানা রাজিয়া
ইতিহাস

মুঘল আমলে মুসলিম বাংলার ইসলামী উৎসব

মুসলিম শাসনামলে, বাংলার মুসলমানদের ধর্মানুরাগের খ্যাতি ছিল। তারা ঈদ ইত্যাদি ধর্মীয় উৎসবগুলোতে খুব আমোদ-স্ফূর্তি করত। আর্থিক প্রাচুর্য থাকার ফলে তারা…

ড. এম এ রহিম
অনুদান দিন
Scroll to Top