আন্তর্জাতিক রাজনীতি

আজকের দিনে রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, তার মূল কারণ হলো-রাজনীতিকে অর্থবহ করে তোলার জন্য যে মূল্যবোধের পন্থা ও নীতিমালা ছিল ক্রমশ সেগুলোর বিলুপ্তি। রাজনীতিকে মূল্যবোধ থেকে এবং কূটনীতিকে নীতিমালা থেকে বিচ্ছিন্ন করে ফেলার কারণে কেবল জাতিগুলোকেই নয়, সমগ্র মানবসভ্যতাকেই এক গভীর ও ভয়াবহ সংকটের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে।
আধুনিক যুগে রাষ্ট্র সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, সেখানে দেশগুলোকে উন্নয়নের একটি নির্দিষ্ট মানদণ্ডের আলোকে পরিমাপ করা হয়ে থাকে। এ মানসিকতার আলোকে শাসনব্যবস্থাগুলোকে মূল্যায়ন করার ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা শক্তিশালী ও সুপ্রাচীন রাজতান্ত্রিক ব্যবস্থাগুলিও পরিবর্তনের মুখে পড়েছে। গণতন্ত্র আজ মহাদেশের সীমানা অতিক্রম করে বিশ্বের প্রায় সকল সমাজেই কোনো না কোনোভাবে বিস্তার লাভ করেছে। এমনকি অনেক ক্ষেত্রে এটি আর কেবল রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয় হিসেবে সীমাবদ্ধ না থেকে সংঘাত ও যুদ্ধের কারণ পর্যন্ত হয়ে উঠছে। ফলশ্রুতিতে আধুনিক রাষ্ট্র সম্পর্কে আজকের ধারণা এতটাই জটিল ও বহুমাত্রিক হয়ে উঠেছে যে, তা আর প্রাচীন শাসনব্যবস্থার মানদণ্ড দিয়ে যথাযথভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়।
পররাষ্ট্রনীতিতে নতুন যে প্রভাবশালী ধারণা ও দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, সেগুলো তাদের তত্ত্ব ও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শান্তি, নিরাপত্তা, আদালত, রাফাহ, সমৃদ্ধি ও সাদাতের পরিবর্তে রক্তপাত, অশ্রু, যন্ত্রণা ও জুলুমই বয়ে এনেছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানবতা যদিও স্বৈরশাসকদের পতন প্রত্যক্ষ করেছিলো, তবুও কেবল শক্তি, সংখ্যাগরিষ্ঠতা, বিশেষ সুবিধা ও স্বার্থকে অধিকারের মানদণ্ড হিসেবে বিবেচনা করে “নতুন বিশ্বব্যবস্থা”র ধারণা প্রতিষ্ঠিত হয়েছে।
এর বিপরীতে, এক নতুন ও ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থার প্রস্তাবনা হিসেবে মুসলিম উম্মাহর পক্ষ থেকে D-8 নামে পরিচিত একটি উদ্যোগের মাধ্যমে বিকল্প একটি আন্তর্জাতিক কাঠামো ও প্যারাডাইম গড়ে তোলা হয়েছে, যার মূলনীতি মূলত ইসলামী সভ্যতার আখলাক ও মূল্যবোধ থেকে গ্রহণ করা হয়েছে।
কূটনীতিকে কেবল রাষ্ট্রগুলোর পারস্পরিক স্বার্থসিদ্ধির মাধ্যম হিসেবে সীমাবদ্ধ রাখা উচিত নয়; বরং এটিকে নৈতিক ও আখলাকী মূল্যবোধে সজ্জিত করে মানবকল্যাণমুখী একটি দায়িত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে পুনর্গঠন করা প্রয়োজন। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক ক্ষেত্রকে মূল্যবোধ ও নীতির ভিত্তিতে পুনর্গঠন করে একটি ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা; এবং হক, আদালত, পারস্পারিক সহযোগিতা ও শান্তিকে কেন্দ্র করে গঠিত একটি আন্তর্জাতিক ব্যবস্থা প্রণয়নে কার্যকর অবদান রাখাকে রোয়াক ব্লগ একটি দায়িত্ব হিসেবে গণ্য করে।
  • All Posts
  • চিন্তা ও দর্শন
  • ফিচারড
  • বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা
  • বিজ্ঞাপন
  • ব্যক্তিত্ব
  • মুসলিম উম্মাহ
  • রাজনীতি ও অর্থনীতি
  • সভ্যতা
  • সাক্ষাৎকার
    •   Back
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক রাজনীতি
    •   Back
    • দর্শন
    • তাসাউফ ও আধ্যাত্মিকতা
    • ইসলামী দর্শন
    • উসূল ও মেথডোলজি
    • আখলাক ও নন্দনতত্ত্ব
    • ইলমুল কালাম
    • ইসলামী চিন্তা
    • মাকাসিদ আশ শারীয়াহ
    •   Back
    • ইতিহাস
    • সমাজবিজ্ঞান
    • সমাজ ও সংস্কৃতি
    • সংস্কৃতি
    • শিল্পকলা
    • শহর ও স্থাপত্য
    • সিনেমা পর্যালোচনা
    • মিউজিক
    • সাহিত্য
    •   Back
    • বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন
    • উপমহাদেশ
    • বায়তুল মাকদিস
    •   Back
    • কৃষি
    • বাংলাদেশ
    •   Back
    • বই পর্যালোচনা
    •   Back
    • সংস্কৃতি
    • শিল্পকলা
    • শহর ও স্থাপত্য
    • সিনেমা পর্যালোচনা
    • মিউজিক
    • সাহিত্য
Scroll to Top