সমাজ ও সংস্কৃতি

বর্তমান সময়ে মুসলিম সমাজ যে নানা সংকটের মুখোমুখি তার অন্যতম একটি বড় কারণ হলো- সমাজ ও সংস্কৃতির যে মৌলিক ভূমিকা থাকার কথা ছিলো তার অনুপস্থিতি।

আরও দেখুনকম দেখুন

মারহামাত, আখলাক, আদালত ও পারস্পরিক সহমর্মিতার মত সমাজের মৌলিক বন্ধনসমূহ ক্রমেই দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি মানুষকে কেন্দ্রে রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির মত মূল্যবোধ তৈরিতেও সংস্কৃতি আজ অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলস্কৃতিতে সামাজিক অবক্ষয় যেন ধীরে ধীরে অনিবার্য হয়ে উঠছে।

এর সবচেয়ে বড় কারণ হলো—সমাজ এখন যেন শুধু ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার হিসাব-নিকাশেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। আর সংস্কৃতিও গড়ে উঠছে ভোগবাদ ও অন্ধ অনুকরণের ভিত্তিতে। এমন এক মানসিকতার প্রভাবে সহমর্মিতা বদলে যায় স্বার্থের হিসাব-নিকাশে, সম্মান পরিণত হয় কেবল সামাজিক মর্যাদার প্রতিযোগিতায়, আর সহমর্মিতা ও পারস্পারিক সহযোগিতার জায়গা দখল করে নেয় ব্যক্তিগত লালসা ও উচ্চাকাঙ্ক্ষা। এর চেয়েও বেশি বিধ্বংসী হলো—সমাজ যখন কেবল ক্ষমতা ও আরামের অনুসন্ধানকেই লক্ষ্য হিসেবে গ্রহণ করে, তখন সংস্কৃতি তার গভীর অর্থ হারিয়ে ফেলে।

এর ফলে মূল্যবোধহীন এক জীবনধারা ব্যক্তি ও প্রজন্মের ওপর গভীর ক্ষত ও বিপর্যয় ডেকে আনে। দুঃখজনক হলেও সত্য, যাদের সভ্যতা আখলাক ও ফজিলতের ভিত্তিতে নির্মিত হয়েছিলো, সে সভ্যতার উত্তরাধিকারী হয়েও মুসলমানরা আজ এই সাংস্কৃতিক ও সামাজিক বিচ্যুতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি। সমাজকে মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন করা এবং সংস্কৃতিকে আখলাকী ও নান্দনিক ভিত্তি থেকে দূরে সরিয়ে নেওয়ার ফলেই শেষ পর্যন্ত মুসলিম সমাজগুলো আজ নিজেদের স্বকীয় পরিচয়, ঐক্য এবং অর্থবহতার প্রতিনিধিত্ব করবে এমন সামাজিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে।

মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন একটি সমাজের পক্ষে সাদাত ও শান্তি বয়ে আনা সম্ভবপর নয়। একইভাবে আখলাকী ভিত্তি থেকে বঞ্চিত কোনো সংস্কৃতিও মানুষ ও সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে পারে না। এ কারণে সমাজ ও সংস্কৃতিকে কেবল ব্যক্তিগত স্বার্থ ও ট্রেন্ডের ভিত্তিতে নয়; বরং আদালত, পারস্পরিক সহমর্মিতা, আমানতদারিতা ও নান্দনিকতার মতো শাশ্বত ও চিরন্তন নীতির আলোকে নতুনভাবে পুনর্বিবেচনা করতে হবে। রোয়াক ব্লগ এমন একটি সমাজদর্শন নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা হিকমত ও ফজিলতের দ্বারা সজ্জিত; এমন একটি সাংস্কৃতিক তাসাউউর গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যা মানুষ ও রূহের বিকাশে সহায়ক; এবং এই দুইয়ের সমন্বয়ে এমন এক সমন্বিত দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে চাচ্ছে, যা সমাজ ও সংস্কৃতিকে পরস্পরের পরিপূরক করে তোলে।

৯৫টি লেখা
সংস্কৃতি

শিশুসাহিত্যে মুসলিম সংস্কৃতির বিকাশ

বাংলাদেশের ভূ-ভাগ ও রাষ্ট্র সত্তার বিকাশ ঘটেছে এ এলাকার জনগণের শতশত বছরের বা অব্যাহত সংগ্রাম ও সাধনার মাধ্যমে। বাংলার শত…

রোয়াক ডেস্ক
সংস্কৃতি

ইসলাম ও সংস্কৃতি

ইসলাম ও সংস্কৃতি- এ দুটি শব্দ পাশাপাশি উচ্চারণের মধ্যে সন্দেহ সংঘাতের একটা প্রচ্ছন্ন ইঙ্গিতের সন্ধান পাওয়া যায়। ভাবটা এই রকমঃ…

প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ
সংস্কৃতি

আমাদের সংস্কৃতি: প্রেক্ষিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

এক, 'আমাদের সংস্কৃতি' সম্পর্কে দু'টি কথা বলবার আগে শুধু সংস্কৃতি নিয়ে একটু পর্যালোচনার দরকার আছে। দরকার আছে এই জন্যে যে,…

রোয়াক ডেস্ক
ইতিহাস

জাতির মূলস্তম্ভ দ্বীন ও ভাষা; বাংলাদেশে আমাদের জাতিসত্তার ইশতেহার

বিশ্বায়নের এ যুগে আমরা এমন অবস্থায় উপনীত হয়েছি যে, বর্তমান অবস্থাকে বুঝতে হলে দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রাখতে হয়। ১.…

হাসান আল ফিরদাউস
আখলাক ও নন্দনতত্ত্ব

শহরের রূহ

ইসলামী সভ্যতার অনন্য সামগ্রিকতা, বিশালতা ও অনন্যতার প্রকাশক তার বাহ্যিকতা নয়, বরং তার রূহ। তাই কোনো কিছুর বাহ্যিক কাঠামোর চেয়েও…

সমাজবিজ্ঞান

সুস্থ সমাজ গঠনের পদ্ধতি

ইসলামী দাওয়াত ইসলামী আদর্শ ও বিধানের এক অবিচ্ছেদ্য অংশ। ইসলামী দাওয়াত হচ্ছে ইসলামের সংরক্ষণ এবং ইসলামী সমাজের রূপায়ণ ও অগ্রগতির…

শাহ আব্দুল হান্নান
শহর ও স্থাপত্য

একটি উদ্যান ধ্বংসের ‘উন্নয়ন’

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর নামে সচিবালয় ও নগর ভবনের মাঝে অবস্থিত উদ্যানটির নামকরণ করা হয়। বেশ…

ফয়েজ আহমদ তৈয়ব
সিনেমা পর্যালোচনা

সূর্য দীঘল বাড়ি – এক কালজয়ী চিত্রনাট্য যা আজও প্রাসঙ্গিক

"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি।" সুকান্ত ভট্টাচার্যের চরণ দুখানির এক জীবন্ত প্রতিচ্ছবি 'সূর্য দীঘল বাড়ি'। একটি…

হাসান আল ফিরদাউস
সাহিত্য

সাহিত্যিকদের মূল্যায়ন

প্রতি বছর ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হয়। কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের এই দিনে পশ্চিমবঙ্গের…

শাহ আব্দুল হান্নান
ইতিহাস

সংস্কৃতি ও ইতিহাসের বয়ান তৈরিতে বাংলা অঞ্চলের সংকট ও প্রস্তাবনা

মানব সভ্যতার ইতিহাসে আখলাক ও আদালত প্রতিষ্ঠাকারী, গোটা মানবতাকে ন্যায়ভিত্তিকভাবে পরিচালনাকারী একমাত্র সভ্যতা ‘ইসলামী সভ্যতা’। ইসলামী সভ্যতা আমাদের এ উপমহাদেশেও…

হাসান আল ফিরদাউস
সংস্কৃতি

হাল যামানায় আমাদের সংস্কৃতি ও উৎসব; প্রেক্ষিতে ইসলামী সভ্যতা

জ্ঞানসম্রাট 'আলিয়া ইজ্জেতবেগভিচ' বলেছিলেন- "সংস্কৃতি ধর্মের চেয়েও বেশী প্রভাব বিস্তার করতে সক্ষম, সংস্কৃতির ক্ষমতা একটি সভ্যতার চেয়েও বেশী ক্ষমতাবান।" এরইসাথে…

হাসান আল ফিরদাউস
শহর ও স্থাপত্য

স্থাপত্যের রাজা মিমার সিনান

পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ স্থাপত্যবিদদের একজন মিমার সিনান, তুরস্কের কায়সারি শহরের আয়িরনাস গ্রামে জন্মগ্রহণ করেন। ইতিহাসে তাঁর সঠিক জন্মতারিখ সম্পর্কে জানা…

আশিকুর রহমান সৈকত
ইতিহাস

আন্দালুসিয়ার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও ইশবিলিয়া (Sevillia) 

আজকে সেভিল্লা শহর নামে পরিচিত শহরটির পূর্ব নাম ছিল ইশবিলিয়া। এটি ইসলামের একটি প্রাচীন নগরী ছিল। এই শহরটি ৫০০ বছর…

আখলাক ও নন্দনতত্ত্ব

আল কোরআনের আলোকে কথা বলার আখলাক 

মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে কথা বলার আখলাক, কথার মাধুর্যতা সম্পর্কে খুব সুন্দর একটি ফ্রেম এঁকে দিয়েছে। কিন্তু আমরা সেটাকে ভুলে…

সংস্কৃতি

মুসলিম সংস্কৃতিঃ বৈশিষ্ট্য ও ভিত্তি

সংস্কৃতি ও অবক্ষয় এখন নতুন করে আলােচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এ নিয়ে নানা ধরনের বিভ্রান্তির কারণে বাংলাদেশের মানুষের সংস্কৃতি কী এবং…

আন্তর্জাতিক রাজনীতি

ইসলামী সভ্যতায় ইবাদতগাহের বিধান ও আয়াসোফিয়া

আয়াসোফিয়া, মানব সভ্যতার ইতিহাস, ধর্ম ও সভ্যতা সমূহের ইতিহাস এবং একই সাথে ইসলাম ও তুরস্কের ইতিহাসের দিক থেকে ঐতিহাসিক এক…

অনুদান দিন
Scroll to Top