সমাজ ও সংস্কৃতি

বর্তমান সময়ে মুসলিম সমাজ যে নানা সংকটের মুখোমুখি তার অন্যতম একটি বড় কারণ হলো- সমাজ ও সংস্কৃতির যে মৌলিক ভূমিকা থাকার কথা ছিলো তার অনুপস্থিতি।

মারহামাত, আখলাক, আদালত ও পারস্পরিক সহমর্মিতার মত সমাজের মৌলিক বন্ধনসমূহ ক্রমেই দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি মানুষকে কেন্দ্রে রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির মত মূল্যবোধ তৈরিতেও সংস্কৃতি আজ অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলস্কৃতিতে সামাজিক অবক্ষয় যেন ধীরে ধীরে অনিবার্য হয়ে উঠছে।

এর সবচেয়ে বড় কারণ হলো—সমাজ এখন যেন শুধু ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার হিসাব-নিকাশেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। আর সংস্কৃতিও গড়ে উঠছে ভোগবাদ ও অন্ধ অনুকরণের ভিত্তিতে। এমন এক মানসিকতার প্রভাবে সহমর্মিতা বদলে যায় স্বার্থের হিসাব-নিকাশে, সম্মান পরিণত হয় কেবল সামাজিক মর্যাদার প্রতিযোগিতায়, আর সহমর্মিতা ও পারস্পারিক সহযোগিতার জায়গা দখল করে নেয় ব্যক্তিগত লালসা ও উচ্চাকাঙ্ক্ষা। এর চেয়েও বেশি বিধ্বংসী হলো—সমাজ যখন কেবল ক্ষমতা ও আরামের অনুসন্ধানকেই লক্ষ্য হিসেবে গ্রহণ করে, তখন সংস্কৃতি তার গভীর অর্থ হারিয়ে ফেলে। এর ফলে মূল্যবোধহীন এক জীবনধারা ব্যক্তি ও প্রজন্মের ওপর গভীর ক্ষত ও বিপর্যয় ডেকে আনে।
দুঃখজনক হলেও সত্য, যাদের সভ্যতা আখলাক ও ফজিলতের ভিত্তিতে নির্মিত হয়েছিলো, সে সভ্যতার উত্তরাধিকারী হয়েও মুসলমানরা আজ এই সাংস্কৃতিক ও সামাজিক বিচ্যুতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি। সমাজকে মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন করা এবং সংস্কৃতিকে আখলাকী ও নান্দনিক ভিত্তি থেকে দূরে সরিয়ে নেওয়ার ফলেই শেষ পর্যন্ত মুসলিম সমাজগুলো আজ নিজেদের স্বকীয় পরিচয়, ঐক্য এবং অর্থবহতার প্রতিনিধিত্ব করবে এমন সামাজিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে।

মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন একটি সমাজের পক্ষে সাদাত ও শান্তি বয়ে আনা সম্ভবপর নয়। একইভাবে আখলাকী ভিত্তি থেকে বঞ্চিত কোনো সংস্কৃতিও মানুষ ও সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে পারে না। এ কারণে সমাজ ও সংস্কৃতিকে কেবল ব্যক্তিগত স্বার্থ ও ট্রেন্ডের ভিত্তিতে নয়; বরং আদালত, পারস্পরিক সহমর্মিতা, আমানতদারিতা ও নান্দনিকতার মতো শাশ্বত ও চিরন্তন নীতির আলোকে নতুনভাবে পুনর্বিবেচনা করতে হবে। রোয়াক ব্লগ এমন একটি সমাজদর্শন নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা হিকমত ও ফজিলতের দ্বারা সজ্জিত; এমন একটি সাংস্কৃতিক তাসাউউর গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যা মানুষ ও রূহের বিকাশে সহায়ক; এবং এই দুইয়ের সমন্বয়ে এমন এক সমন্বিত দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে চাচ্ছে, যা সমাজ ও সংস্কৃতিকে পরস্পরের পরিপূরক করে তোলে।

আন্তর্জাতিক রাজনীতি
বুরহান উদ্দিন আজাদ

লিবারেলিজম ও লিবারেলিস্টদের ওয়াদাকৃত জান্নাত

মানবতাকে দীর্ঘ বারোশত বছর আদালত ও মারহামাতের সুশীতল ছায়া দানকারী এবং জ্ঞান ও মূল্যবোধের সর্বোচ্চ বিকাশ সাধনকারী ইসলামী সভ্যতার পতনের পরে মানবতাকে জাহেলিয়াত ও জুলুমের নিগূঢ় আধাঁরে নিপতিতকারী বর্তমান পাশ্চাত্য সভ্যতার যে আধুনিক শোষণ চলছে, এ শোষণকে বুঝার জন্য লিবারেলিজম

Read More »
সমাজ ও সংস্কৃতি
আবুল মনসুর আহমদ

আনন্দের জোয়ার ঈদুল-ফিতর

রোজা ও ঈদ ঈদ অর্থ আনন্দ-উৎসব। ঈদুল-ফিতর অর্থ উপাস ভাংগার আনন্দ-উৎসব। এ উৎসবের আনন্দ যা-তা মামুলি আনন্দ নয়। এটা উল্লাস। যাকে বলে পুলকানন্দে ফাটিয়া পড়া। এ ঈদ আসে অনেক দিনের সাধনার পর। কি কঠোর কৃচ্ছ ও সংযম সাধনা তা। একটানা

Read More »
সিনেমা পর্যালোচনা
মিফতাহুর রহমান

সিনেমা; শুধুই কি বিনোদন?

আচ্ছা, ধরুন তো, প্রতিদিনের মতোই কাকডাকা ভোরে—শহরে থাকেন হেতু—কিচিরমিচির মধুর তানের পরিবর্তে এলার্মের আওয়াজে ঘুম ভাঙলো আপনার। প্রবল অনিচ্ছা সত্ত্বেও বিছানা ত্যাগ করলেন আপনি। ঘুমজড়ানো চোখে প্রভাতের স্নিগ্ধ কোমল বাতাসে দু’কদম হাঁটলেন কি হাঁটলেন না! প্রাতরাশ সাড়লেন চিরাচরিতভাবে। বিরক্তিভরা মন

Read More »
সিনেমা পর্যালোচনা
রোয়াক ডেস্ক

আকালের সন্ধানে: ক্ষুধার পরম বন্ধু মৃণাল সেন

“হেই সামালো ধান হো কাস্তেটা দাও শান হো জান কবুল আর মান কবুল আর দেবনা আর দেবনা রক্তে বোনা ধান মোদের প্রাণ হো। পঞ্চাশে লাখ প্রাণ দিছি মা-বোনদের মান দিছি, কালোবাজার আলো কর তুমি মা। মোরা তুলবোনা ধান পরের গোলায়

Read More »
সমাজ ও সংস্কৃতি
প্রফেসর ড. সাইয়েদ হোসাইন নাসর

ইসলামে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ

আমরা যদি পৃথিবীর এই অঞ্চলের তথা কাতারের জমিনের দিকে তাকাই, তবে এই জায়গাটি খুব শুষ্ক, নিষ্ফলা বলে মনে হবে, কিন্তু যদি আমরা এখান থেকে কয়েক মাইল দূরেই সাগরের তলদেশ লক্ষ্য করি তাহলে বিস্ময়করভাবে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ বাস্তুতান্ত্রিক অঞ্চলটি দেখতে পাবো।

Read More »
সিনেমা পর্যালোচনা
রোয়াক ডেস্ক

‘A Separation’ তেহরান থেকে লস এঞ্জেলস; ইরানি সিনেমার শ্রেষ্ঠত্বের আখ্যান

চলচ্চিত্র একটি সৃষ্টিশীল গণমাধ্যম। এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সাংস্কৃতিক উপাদানসমূহ। যে দেশে তা নির্মিত হয় সে দেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে চলচ্চিত্রটি। বর্তমান সময়ের চলচ্চিত্রের হালচাল নিয়ে আলাপ করতে গেলে বলতে হয় রূপকথার জন্য বিখ্যাত পারস্যের কথা-

Read More »
শহর ও স্থাপত্য
রোয়াক ডেস্ক

বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন: মসজিদ

৯৩ হিজরি, ৭১২ খ্রিষ্টাব্দ, বাংলায় মুসলিম সভ্যতার উন্মেষকাল। তখন থেকেই বাংলায় স্থাপত্যধারায় অনন্যতা সৃষ্টির সূচনা যা নদীমাতৃক এদেশের সামাজিক,অর্থনৈতিক, সাংস্কৃতিক বিবর্তনের ভাবধারা বহন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত এসব স্থাপত্যশিল্পের সর্বমূলে রয়েছে এদেশের মানুষের জীবনধারার ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয়

Read More »
সমাজ ও সংস্কৃতি
আবুল হাশিম

সমাজ পুনর্গঠনে প্রয়োজনীয় ইসলামী মূল্যবোধ

মূল্যবোধ জীবনে ও জীবন-যাপন পর্যায়ে মূল্যবোধের অর্থ বা তাৎপর্য কি? দৈনন্দিন জীবনের লেনদেন উপলক্ষ করে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত চাল-চলনে যে আদর্শ বা উদ্দেশ্য ফুটে ওঠে, তাতেই রয়েছে তার মূল্যবোধের পরিচিতি। শ্রেষ্ঠমূল্যবোধ মানব-প্রকৃতির সমধর্মী, অতএব স্বাভাবিক ঊর্ধ্বতন মানুষের জন্যে সহায়ক;

Read More »
শিল্পকলা
ড. ইসমাঈল রাজী আল ফারুকী

মুসলিম শিল্পের একত্ব এবং তার প্রতিদ্বন্দ্বীগণ

ইসলামী শিল্পকলার একত্ব নিয়ে বিতর্ক অর্থহীন। যদিও, ইতিহাসবিদেরা ভৌগোলিক বা কালানুক্রমিকভাবে পৃথক বিপুলসংখ্যক বিচিত্র মোটিফসমূহ উপাদান-উপকরণ এবং রীতিপ্রকরণ লক্ষ্য করে থাকেন, তবুও সমস্ত ইসলামী শিল্পকলার প্রবল বাস্তবতা হচ্ছে এর উদ্দেশ্য ও রূপের একত্ব। কর্ডোভা থেকে মিন্দানাও পর্যন্ত দেশগুলো ইসলামে দীক্ষিত

Read More »
সভ্যতা
আবুল হাশিম

সমাজের জন্ম ও জীবন

সমাজ ব্যক্তি সমষ্টির বিমূর্ত ধারণামাত্র নহে। ব্যক্তি-দেহের ন্যায় সমাজেরও দেহ আছে এবং এই দেহ প্রাণবান। কোটি কোটি জীব-কোষ লইয়া ব্যক্তি-দেহ গঠিত। এই কোটি কোটি জীব-কোষ তাহাদের দ্বারাই গঠিত প্রাণবান ব্যক্তি-দেহের পৃথক সত্তার ধারণা করিতে পারে না। এইভাবে হাজার হাজার ব্যক্তি

Read More »
সমাজ ও সংস্কৃতি
ড. ইসমাঈল রাজী আল ফারুকী

পরিবার প্রথার মূলনীতি

১. পৃথিবীতে পরিবার প্রথার অবক্ষয়   ক. সমতা কমিউনিষ্টগণ সমাজের উৎপত্তি সম্পর্কে তাদের নিজস্ব মতবাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইচ্ছাকৃতভাবে পরিবারের বিলোপ সাধন করে তার স্থলে কম্যুন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিল। কমিউনিষ্টরা মানব জীবনের সেই আদর্শ অবস্থাকেই চিত্রিত করেছিলো যাতে মানুষ একসঙ্গে

Read More »
ইসলামী চিন্তা
রোয়াক ডেস্ক

ঈদে মিলাদুন্নবী ও পয়গাম্বর আগমনের উদ্দেশ্য

রবিউল আউয়ালের বরকত ও কল্যাণ সম্মানিত উপস্থিতি! রবিউল আউয়াল মাসের আগমন আমাদের সকলের জন্য উৎসব ও খুশীর বার্তা বয়ে নিয়ে আসে। কেননা তখন আমাদের মনে পড়ে যায় যে, এই মাসেরই প্রাথমিক সপ্তাহগুলোতে ‘আল্লাহর সর্বব্যাপী রহমত‘ দুনিয়ায় প্রকাশ লাভ করেছিলো। আর

Read More »
সমাজ ও সংস্কৃতি
রোয়াক ডেস্ক

মুসলিম সমাজে সামাজিক মূল্যবোধের পরিবর্তন

ইসলামের মহানবী শতধা-বিচ্ছিন্ন আরব সমাজে শান্তির বাণী নিয়ে আবির্ভূত হন। তাঁর বাণী প্রধানত ছিলো ধর্মীয়; সাত শতকের আরব সমাজে প্রচলিত চরম জগত-সর্বস্ব দৃষ্টিভংগির পটভূমিতেই তাকে পর্যালোচনা করতে হবে। এ সমাজে আরবদের জীবনে যা একান্ত প্রয়োজনীয় হয়ে দেখা দেয়, তা হলো

Read More »
সমাজ ও সংস্কৃতি
আবুল হাশিম

সমাজ জীবনের গতি বৈচিত্র্য

জীবের দুইটি সত্তা আছে, একটি অহং-সত্তা ও অপরটি ভূমা-সত্তা। অহং-সত্তা আমিত্বকে ঘিরিয়া থাকে এবং ভূমা-সত্তা এককে বহুর মধ্যে বিস্তৃত করিতে চায়। অহং-সত্তা জীবের কর্ম-প্রেরণার উৎস; কিন্তু ইহা অত্যন্ত উচ্ছৃংখল ও স্বভাবে ইহা কাম, ক্রোধ প্রভৃতি ষড়রিপুর প্রভাবে পরিচালিত হয়। অহং-সত্তা

Read More »
ইসলামী চিন্তা
ড. ইসমাঈল রাজী আল ফারুকী

নন্দনতত্ত্বের অতীন্দ্রিয়তা

তৌহীদ দ্বারা বুঝায় আল্লাহতত্ত্বকে তত্ত্ববিজ্ঞানের দিক দিয়ে প্রকৃতি সমগ্র রাজ্য থেকে আলাদাকরণ, যা কিছু সৃষ্টিতে বিদ্যমান, সৃষ্টি থেকে আগত, তাই সৃষ্টি, অতীন্দ্রিয় নয় এবং দেশকালের বিধানের অধীন, কোন অর্থে এর কোন কিছু খোদা বা খোদা-সদৃশ হতে পারেনা, বিশেষ করে তত্ত্ববিজ্ঞানের

Read More »
সমাজ ও সংস্কৃতি
রোয়াক ডেস্ক

ইসলামী সমাজের রূপ

বোস্তয়ার্থ স্মিথ তাঁর ‘Mohammed and Mohammedanism’ গ্রন্থে বলেছেন, “মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেন যে, ইতিহাসে তিনি এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। একাধারে তিনি ত্রিগুণ বিশিষ্ট প্রতিষ্ঠাতা; একটি জাতি, একটি সাম্রাজ্য ও একটি ধর্ম

Read More »
মিউজিক
ড. ইউসুফ আল কারযাভী

ইসলামে মিউজিক দৃষ্টিভঙ্গি (দ্বিতীয় পর্ব)

যারা গান হালাল মনে করেন, তাদের দলিল ওপরে যারা গান-বাজনা হারাম মনে করেন, তাদের দলিলসমূহ একে একে উপস্থাপন করা হয়েছে। ওসব দলিল পর্যালোচনা করার পর তার সবগুলোই অসার প্রমাণিত হয়েছে। তার মধ্যে একটি দলিলও মজবুত প্রমাণিত হয়নি। যখন গান হারাম

Read More »
মিউজিক
ড. ইউসুফ আল কারযাভী

ইসলামে মিউজিক দৃষ্টিভঙ্গি (প্রথম পর্ব)

ইসলাম নান্দনিকতার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। ইসলাম মানুষের সৌন্দর্য উপলব্ধিকারী ইন্দ্রিয়কে সজীব করতে চায়। কিছু কিছু নান্দনিকতা মানুষের শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত, আবার কিছু দর্শনেন্দ্রিয়ের সাথে সম্পর্কিত। অন্যান্য ইন্দ্রিয়সমূহের সাথেও কিছু কিছু নান্দনিকতার সম্পৃক্ততা রয়েছে। আমি এখন গান সম্বন্ধে আলোচনা করতে

Read More »
তাসাউফ ও আধ্যাত্মিকতা
রোয়াক ডেস্ক

বিমারিস্তান তথা প্রাচীন ইসলামিক হাসপাতাল: আই সার্জারি ও মিউজিক থেরাপির মতো অধুনা চিকিৎসা কৌশলের অগ্রদূত

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস হাজার বছরের পুরোনো। প্রাচীন গ্রীক, ফার্সি ও ভারতীয় সভ্যতায় রোগ নিরাময়ের ক্ষেত্রে পরিকল্পিত পদ্ধতির প্রচলন খুজে পাওয়া যায়। এতদসত্ত্বেও, বর্তমানে একটি আধুনিক হাসপাতাল বলতে যা বুঝায় আর এর অন্তর্ভুক্ত বিষয়গুলোর রয়েছে এক স্বতন্ত্র ইতিহাস, যেটি সাধারণ মানুষদের

Read More »
সাহিত্য
দেওয়ান মোহাম্মাদ আজরফ

নজরুল সাহিত্যে বিশ্ব-মানস

বিশ্ব-সাহিত্য বলতে বিদগ্ধ মহল এ বিশ্বের ক্লাসিক সাহিত্যকেই মনে করেন। হোমার, বাল্মিকী, ব্যাস, তোবাহ বা ওলড টেস্টামেন্ট, রাজা আর্থারের রাউন্ড টেবিলের গল্প (King Aurthur and his round table), আরব্য উপন্যাস, শেকসপীয়র, গ্যেটে, তলস্তয় ও রবীন্দ্রনাথের রচনাবলীকে বিশ্ব-সাহিত্যে শ্রেষ্ঠ অবদান বলে

Read More »
আখলাক ও নন্দনতত্ত্ব
রোয়াক ডেস্ক

নন্দনতত্ত্ব : ইসলামী শিল্পে নান্দনিকতার অন্বেষণ

ষোড়শ শতাব্দীর শেষ দিক থেকে নিয়ে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ছিলো, উসমানীয়দের ঐতিহ্যবাহী ধ্রুপদী কাব্য “দিওয়ান” চর্চার স্বর্ণযুগ। এই লম্বা সময়ের ঐতিহ্যগত ভিত্তি এর স্বতন্ত্র ধারার উপর প্রতিষ্ঠিত ছিলো। কবিদের সাহিত্যচর্চার চিরচারিত উপায় উপকরণের মধ্যে ছিল মাজমুন (দিওয়ান), মানুষের আবেগ-অনুভূতি,

Read More »
ইসলামী চিন্তা
ড. খাদিজা গরমেজ

সামাজিক সংগঠনের মজবুতিকরণ

ইসলামী সভ্যতার মৌলিক ভিত্তি হলো সমাজ। আমাদের সমাজ যত বেশি শক্তিশালী হবে, আমাদের ভিত এবং সভ্যতাও ততো বেশি শক্তিশালী হবে। শক্তিশালী হওয়া বলতে শুধুমাত্র বাহ্যিক বা বস্তুগত দিক থেকে শক্তিশালী হওয়া নয়; বরং আধ্যাত্মিক দিক থেকেও শক্তিশালী হওয়াকে বুঝায়। আখলাকসম্পন্ন

Read More »
ইতিহাস
ড. খাদিজা গরমেজ

ইতিহাসের বহমান ধারায় মুসলিম নারীদের সামাজিক জীবন

সৃষ্টির প্রথম মানবযুগল আদম (আ.) ও হাওয়া (আ.) থেকে শুরু করে যুগে যুগে নারীকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে যে সুমহান বার্তা, খিলাফত ও ইমারতের দায়িত্ব অর্পণের মাধ্যমে নারী-পুরুষ উভয়কে আশরাফুল মাখলুকাতের মর্যাদায় আসীন করেছে যে ইলাহী নূর, তার নাম ইসলাম।

Read More »
সাহিত্য
দেওয়ান মোহাম্মাদ আজরফ

মহাকবি ইকবাল

(১) মহাকালকে আত্মিক বা তাত্ত্বিক সত্তা যেভাবেই ভাবা যাক না কেনো, তার প্রবহমানতা বা গতিকে কিছুতেই অস্বীকার করা যায় না। সে-কালের গতি অবিচ্ছিন্ন, তার আদি অন্ত আজ মানুষের জ্ঞানের বহির্ভূত। তবু আমাদের সুবিধার জন্য আমরা তাতে রেখা টেনে ভাগ করি

Read More »
সভ্যতা
দেওয়ান মোহাম্মাদ আজরফ

কালচারের মর্মকথা

দৃষ্টিকোণের পার্থক্যের ফলে এ দুনিয়ার অনেক বিষয়ের সংজ্ঞাতেই কোনো একতা খুঁজে পাওয়া যায় না। অন্য অনেক বিষয়ের মতোই কালচার সম্বন্ধেও হয়েছে নানাবিধ ধারণার উৎপত্তি। বাধ্য হয়েই কালচারের তুলনামূলক আলোচনা করে কালচারের বিবরণ দিতে হয়, তবুও তার সংজ্ঞা দেওয়া সম্ভবপর হয়

Read More »
Scroll to Top