কৃষি

জমি চাষ করা ও তা থেকে রিযিক আহরণ করা মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন ও পবিত্র কর্মগুলোর একটি। হযরত পয়গাম্বর (সাঃ)-এর হাদীসে বৃক্ষরোপণ ও চাষাবাদকে সদকায়ে জারিয়ার সাথে তুলনা করা হয়েছে — অর্থাৎ কৃষি নিছক একটি অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, একধরনের ইবাদতও বটে। মানুষকে পৃথিবীতে খলীফা হিসেবে পাঠানোর যে দায়িত্ব ও জমি-প্রকৃতির প্রতি আমানতদারিতার যে ধারণা কোরআনে বর্ণিত হয়েছে, কৃষি তারই একটি বাস্তব প্রকাশ।

আধুনিক কৃষি-ব্যবস্থা আজ বহুলাংশে কর্পোরেট বাণিজ্যিকীকরণ ও প্রকৃতি-বিধ্বংসী প্রযুক্তির কবলে পড়ে তার আমানতদারিতার মূলনীতি থেকে দূরে সরে গেছে। এর পাশাপাশি খাদ্যে স্বনির্ভরতার অভাবে মুসলিম বিশ্বের একটি বড় অংশ আজ বৈশ্বিক অর্থনৈতিক নির্ভরশীলতার মধ্যে বন্দী।

আধুনিক যুগে কৃষি শুধু খাদ্য উৎপাদনের ক্ষেত্র নয়; বরং এটি পরিবেশ, অর্থনীতি, প্রযুক্তি ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়।টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা, কৃষকের ভূমিকা এবং প্রকৃতি ও মানুষের সম্পর্কের মতো বিষয়গুলো বর্তমান সময়ে নতুনভাবে আলোচনার দাবি রাখে।

কৃষিকে কেবল উৎপাদনের ক্ষেত্র হিসেবে নয়; বরং সভ্যতা, পরিবেশ ও মানবজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিয়ে আমানতদারীতা ও মাকাসিদে শারীয়াহর পাঁচটি প্রধান মাকাসিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হিসেবে দেখে ইসলামী সভ্যতার মূলনীতির আলোকে পর্যালোচনা ও প্রস্তাবনামূলক অবস্থানে পৌঁছানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

  • All Posts
  • চিন্তা ও দর্শন
  • ফিচারড
  • বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা
  • বিজ্ঞাপন
  • ব্যক্তিত্ব
  • মুসলিম উম্মাহ
  • রাজনীতি ও অর্থনীতি
  • সভ্যতা
  • সাক্ষাৎকার
    •   Back
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক রাজনীতি
    •   Back
    • দর্শন
    • তাসাউফ ও আধ্যাত্মিকতা
    • ইসলামী দর্শন
    • উসূল ও মেথডোলজি
    • আখলাক ও নন্দনতত্ত্ব
    • ইলমুল কালাম
    • ইসলামী চিন্তা
    • মাকাসিদ আশ শারীয়াহ
    •   Back
    • ইতিহাস
    • সমাজবিজ্ঞান
    • সমাজ ও সংস্কৃতি
    • সংস্কৃতি
    • শিল্পকলা
    • শহর ও স্থাপত্য
    • সিনেমা পর্যালোচনা
    • মিউজিক
    • সাহিত্য
    •   Back
    • বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন
    • উপমহাদেশ
    • বায়তুল মাকদিস
    •   Back
    • কৃষি
    • বাংলাদেশ
    •   Back
    • বই পর্যালোচনা
    •   Back
    • সংস্কৃতি
    • শিল্পকলা
    • শহর ও স্থাপত্য
    • সিনেমা পর্যালোচনা
    • মিউজিক
    • সাহিত্য
Scroll to Top