বুরহান উদ্দিন আজাদ

অনুবাদক এবং জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক বুরহান উদ্দিন আজাদ জামালপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। দেশসেরা মাদরাসা থেকে আলেম পাশ করার পর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তুরস্কে গমন করেন এবং তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয়, মিডল ইস্ট টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও আঙ্কারা সোস্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশুনা করেন। তুরস্কে অবস্থানকালে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে বড় বড় আলেম, স্কলার, শিক্ষাবিদ ও রাজনীতিবিদের সান্নিধ্যে রাজনীতি, অর্থনীতি, দর্শন, আন্তর্জাতিক রাজনীতি, উসূল ও মাকাসিদসহ আরও অনেক গুরুত্ত্বপূর্ণ বিষয়ে শিক্ষালাভের পাশাপাশি Institute of Islamic Thought এবং Economic and Social Researches Center এর মত প্রসিদ্ধ দুইটি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে অবস্থান করছেন এবং European Youth Association এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ত্ব পালন করছেন। এছাড়াও দেশের উল্লেখযোগ্য দুইটি গবেষণা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।

তাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ অনূদিত গ্রন্থের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকা ও ব্লগসাইটে উম্মাহর বিভিন্ন অঞ্চলের আলেম, দার্শনিক ও মুতাফাক্কিরগণের গুরুত্বপূর্ণ প্রবন্ধের অনুবাদ প্রকাশিত হয়েছে।

তার অনূদিত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো হলো;
১। ইসলাম ও জ্ঞান || প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান
২। দাওয়াম || প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান
৩। ইসলাম শিক্ষা || প্রফেসর ডঃ সাইফুদ্দিন ইয়াজিযি
৪। উসমানী খিলাফতের ইতিহাস || প্রফেসর ডঃ ইহসান সুরাইয়্যা সিরমা
৫। মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য || প্রফেসর ডঃ ইউসুফ আল কারদাভী
৬। Müslüman Lider Nasıl Olmalı || Prof. Gulam Azam (İlk Baskı, 2019)
৭। ইসলামী জ্ঞানে উসূলের ধারা || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ (প্রথম প্রকাশ, ২০১৯)
৮। বিশ্বায়নের যুগে ইসলাম উম্মাহ এবং সভ্যতা || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ
৯। ইসলামী ডেক্লারেশন || আলীয়া ইজ্জেতবেগভিচ
১০। বিশ্বব্যাপী আখলাকী সংকট || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ
১১। সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ
১২। ইসলামী সভ্যতায় নারী || ড: খাদিজা গরমেজ
১৩। ন্যায়ভিত্তিক অর্থব্যবস্থা ও নতুন দুনিয়া || প্রফেসর ড: নাজমুদ্দিন এরবাকান (প্রকাশিতব্য)
১৪। জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি ¬¬|| প্রফেসর ড: তাহসিন গরগুন (প্রকাশিতব্য)
১৫। রাসূলুল্লাহ (সঃ) এর শিক্ষাদান পদ্ধতি || ইবরাহীম হালিল আর
১৬। আমাদের সংগ্রামের মূলভিত্তি || প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান
অনুবাদকৃত বইগুলো রকমারিতে পাওয়া যাবে - (https://www.rokomari.com/book/author/80313/burhan-uddin-azad)

তাঁর অনূদিত গুরুত্বপূর্ণ প্রবন্ধসসমূহ হলঃ

১।ইবনে খালদুন ও ইলমুল উমরান || প্রফেসর ড: তাহসিন গরগুন
২।শাহ ওয়ালীউল্লাহ দেহলভী ও উসূল || প্রফেসর ড: মেহমেদ গরমেজ
৩।ইসলামী চিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ || প্রফেসর ড: উমর তুরকের
৪।আল্লামা ত্বহা আব্দুর রহমানের চিন্তাদর্শন || প্রফেসর ড: মেহমেদ গরমেজ
৫।আল কোরআনের ১৪০০ বছর পূর্তিতে তাফাক্কুর || আলীয়া ইজ্জেতবেগভিচ
৬। ইমাম আল-মাওয়ার্দি ও তাঁর চিন্তাধারা || প্রফেসর ড: তাহসিন গরগুন
৭। ইবনে খালদুন ও ইলমূল উমরান || প্রফেসর ডঃ তাহসিন গরগুন
৮। পাশ্চাত্য চিন্তার ভিত্তি || প্রফেসর ডঃ তাহসিন গরগুন

৩২টি লেখা
অর্থনীতি

ফিকহ ও অর্থনীতির মধ্যকার সম্পর্ক

আধুনিক একটি পরিভাষা হিসেবে ইসলামী অর্থনীতির উৎপত্তি ‘ইসলামী অর্থনীতি’ পরিভাষাটি খুব বেশি প্রাচীন নয়। বিগত শতাব্দীর মাঝামাঝি সময়ে এর উদ্ভব ঘটে। সে সময়ের ইসলামী চিন্তাবিদগণ আধুনিক যুগে মুদ্রা ও পুঁজিকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে কীভাবে ইসলামী রূপ দেওয়া যায়…

বুরহান উদ্দিন আজাদ
ব্যক্তিত্ব

আলেমসম্রাট আব্দুল হাকিম শিয়ালকোটি

শোষণ ও আগ্রাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত ব্রিটিশ শাসন যখন সহস্রাব্দব্যাপী বিকশিত এক সভ্যতার কেন্দ্রভূমিকে নিজেদের ঔপনিবেশিক স্বার্থের উপযোগী করে পুনর্গঠনে ব্যস্ত,…

তাসাউফ ও আধ্যাত্মিকতা

রাসূলে আকরাম (সঃ) এর ৪০ টি উপদেশ

রাসূলে আকরাম (সঃ) এর ৪০ টি উপদেশঃ ১। إِذا سَأَلْتَ فَاسْأَلِ اللهَ وَإِذا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ باللهِ، অর্থ, যখন কিছু চাইবে,…

বুরহান উদ্দিন আজাদ
মুসলিম উম্মাহ

উম্মাহর উপর হামলে পড়া জায়নবাদী সাম্রাজ্যবাদের মোকাবেলায় আমাদের কী করণীয়?

ইরানের উপর বর্তমানে যে সাম্রাজ্যবাদী আগ্রাসন এটা হলো, নাইন ইলেভেনের পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা মোতাবেক ১৯তম ক্রুসেড। তাঁরা ২০০১…

চিন্তা ও দর্শন

বই পড়ার ব্যাপারে আলেমগণের পরামর্শ

জ্ঞান অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে বই পড়া। বই পড়ার ব্যাপারে আমাদের আলেমগণ বিভিন্ন সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাসমূহ প্রদান করেছেন,…

বুরহান উদ্দিন আজাদ
আন্তর্জাতিক রাজনীতি

লিবারেলিজম ও লিবারেলিস্টদের ওয়াদাকৃত জান্নাত

মানবতাকে দীর্ঘ বারোশত বছর আদালত ও মারহামাতের সুশীতল ছায়া দানকারী এবং জ্ঞান ও মূল্যবোধের সর্বোচ্চ বিকাশ সাধনকারী ইসলামী সভ্যতার পতনের…

বুরহান উদ্দিন আজাদ
ইতিহাস

মুসলিম দার্শনিকদের দৃষ্টিতে ইতিহাস

মহাগ্রন্থ আল-কোরআন যে সকল মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছে, ইতিহাস তার মধ্যে অন্যতম। এই অর্থে কোরআনের মৌলিক বিষয় সমূহের একটি…

বুরহান উদ্দিন আজাদ
অর্থনীতি

মধ্যযুগের অর্থনৈতিক চিন্তা

মধ্যযুগের অর্থনৈতিক চিন্তা নিয়ে আলোচনার আগে, ইতিহাসে মধ্যযুগের আবির্ভাব কীভাবে হলো, তা জানা জরুরি। অষ্টাদশ শতকের পূর্ব পর্যন্ত ইতিহাসকে দুইভাগে…

বুরহান উদ্দিন আজাদ
অর্থনীতি

প্রাচীন গ্রীসের অর্থনৈতিক চিন্তাধারা

প্রাচীন গ্রীসের অর্থনৈতিক চিন্তাধারা এর রাষ্ট্রব্যবস্থা; যাকে city state বলা হতো, তাকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো। বিখ্যাত ঐতিহাসিক ও দার্শনিক…

বুরহান উদ্দিন আজাদ
ব্যক্তিত্ব

আব্দুল করিম বাদায়ুনি ও তাঁর বিখ্যাত গ্রন্থ মুনতাখাবুত তাওয়ারিখ

আব্দুল করিম বাদায়ুনি একজন বিশ্ববিখ্যাত ঐতিহাসিক। মহান এই ঐতিহাসিক ১৫৪০ সালে জয়পুরের বাদায়ুনে জন্মগ্রহণ করেন । সেই সময়ে মুঘল সালতানাতের…

বুরহান উদ্দিন আজাদ
বই পর্যালোচনা

আবু যায়েদ আল বালখী ও তাঁর বিখ্যাত গ্রন্থ মাসালিহুল আবদান ওয়াল আনফুস

আবু যায়েদ আল বালখী, ইসলামী সভ্যতার একজন প্রখ্যাত দার্শনিক, আখলাকবিদ, চিকিৎসাবিদ ও ভুগোলবিদ। মহান এই চিন্তাবিদ ও চিকিৎসক ২৩৬ হিজরি…

সভ্যতা

সভ্যতার পুনর্জাগরণে ব্যক্তিগত উদ্যোগের ভূমিকা

বর্তমান এই জুলুমপূর্ণ বিশ্বব্যবস্থাকে বিশ্লেষণ করতে হলে কয়েকটি প্রশ্নের জবাব সুস্পষ্টভাবে জানা থাকতে হবে– ১. আজকের বিশ্বব্যবস্থা কারা নিয়ন্ত্রণ করছে?…

উপমহাদেশ

শোষণ ও সাম্রাজ্যবাদঃ অনতিবাহিত এক অতীত

সৃষ্টিগতভাবে প্রতিটি মানুষের ইজ্জত এবং মর্যাদা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে সম্মানিত করে। তাই…

বুরহান উদ্দিন আজাদ
ব্যক্তিত্ব

ইমাম মাতুরিদি ও কিতাবুত তাওহীদ

আহলে সুন্নত ওয়াল জামায়াতের মধ্যে আকীদার তিনটি ধারা রয়েছে। একটি হল সালাফিয়্যা, অপরটি হল আশয়ারী আর তৃতীয়টি হল মাতুরিদি। ইমাম…

বুরহান উদ্দিন আজাদ
ইসলামী চিন্তা

ওরিয়েন্টালিস্টদের হাদীস বিরোধিতার অন্তরালে

ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিকাশে হাদীসের ভূমিকা অপরিসীম। হাদীসের ভূমিকা ও মধ্যকার অন্তর্নিহিত শক্তির কারণেই আজ মরোক্কো থেকে মিন্দানাও পর্যন্ত…

বুরহান উদ্দিন আজাদ
ইসলামী চিন্তা

সভ্যতার পুনর্জাগরণে জ্ঞানের পুনর্জাগরণের ভূমিকা

জ্ঞান ও সভ্যতা একটি অপরটির পরিপূরক। একটি ছাড়া অপরটির বিকাশ অকল্পনীয়। আমরা যদি ইসলামী সভ্যতার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে…

বুরহান উদ্দিন আজাদ
চিন্তা ও দর্শন

দর্শনের ইতিহাসকে কেন আবার নতুন করে লেখা প্রয়োজন?

বর্তমান সময়ে বিশেষ করে মুসলিম সমাজে দর্শন শাস্ত্রের চর্চা নেই বললেই চলে। যতটুকুই বা আছে সেটা সম্পূর্ণ পাশ্চাত্যের দর্শন। ফলশ্রুতিতে…

বুরহান উদ্দিন আজাদ
অনুদান দিন
Scroll to Top