রজার গারাউডি

রজার গারাউডি (১৯১৩-২০১২) ছিলেন বিংশ শতাব্দীর ইউরোপের অন্যতম আলোচিত দার্শনিক, লেখক, রাজনৈতিক চিন্তাবিদ এবং পরবর্তীকালে ইসলামের এক গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কণ্ঠ। ফ্রান্সের মার্সেইয়ে তার জন্ম। শৈশব থেকেই দর্শন, সাহিত্য ও ইনসাফের প্রশ্ন তার চিন্তার জগৎকে প্রভাবিত করে। উচ্চশিক্ষায় দর্শন অধ্যয়ন করে তিনি ফরাসি বুদ্ধিবৃত্তিক অঙ্গনে দ্রুত পরিচিতি লাভ করেন।
কর্মজীবনের প্রথম পর্যায়ে তিনি মার্কসবাদী চিন্তাধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন এবং ফরাসি কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নেতা হিসেবেও পরিচিতি পান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাশ্চাত্য আধুনিকতার আখলাকী সংকট, উপনিবেশবাদী মানসিকতা এবং সভ্যতার রূহানী শূন্যতা তাকে গভীরভাবে আলোড়িত করে।
দীর্ঘ বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান, ধর্মতাত্ত্বিক অধ্যয়ন এবং মানবসভ্যতার ইতিহাস নিয়ে গভীর চিন্তার মধ্য দিয়ে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। পরবর্তীকালে ইসলাম গ্রহণের পর তিনি ইসলামের আখলাক, সভ্যতাগত দৃষ্টিভঙ্গি এবং মানবমুক্তির উদ্দেশ্যকে নতুনভাবে ব্যাখ্যা করতে সচেষ্ট হন।
তার রচিত Promises of Islam, Islam and the Future of Humanity, The Founding Myths of Israeli Politics প্রভৃতি গ্রন্থ বিশ্বব্যাপী আলোচিত হয়। সভ্যতার সংকট, ধর্মের ভূমিকা এবং পশ্চিমা আধিপত্যের সমালোচনায় তার লেখনী ছিল তীক্ষ্ণ, বিশ্লেষণী ও আপসহীন।
রজার গারাউডির জীবনব্যাপী সংগ্রাম ইউরোপীয় দর্শন, রাজনৈতিক মতাদর্শ এবং ইসলামী সভ্যতার মধ্যে এক গভীর সংলাপের ক্ষেত্র তৈরি করেছে। আধুনিক পাশ্চাত্যের আত্মসমালোচনা এবং বিকল্প সভ্যতাগত বয়ানের আলোচনায় তিনি আজও একটি গুরুত্বপূর্ণ নাম।

৩টি লেখা
আন্তর্জাতিক রাজনীতি

বাইবেলের ইসরায়েল থেকে জায়নবাদী ইসরায়েল: ধর্ম, রাষ্ট্র ও আগ্রাসনের রাজনীতি

আধুনিক ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসে জায়নবাদ বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়েছে। একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হলেও, রাষ্ট্র প্রতিষ্ঠার পর সামরিক শক্তি, ভূখণ্ড দখল ও সম্প্রসারণ ক্রমেই এর রাজনীতির কেন্দ্রীয় উপাদান হয়ে ওঠে। বিশেষত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের…

রজার গারাউডি
আন্তর্জাতিক রাজনীতি

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দীর্ঘমেয়াদি সম্প্রসারণবাদী কৌশল

রাজনৈতিক জায়নবাদের সম্প্রসারণবাদী লক্ষ্য কেবল ফিলিস্তিনের ভূখণ্ড দখল কিংবা ইসরায়েলের সীমানা বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মধ্যপ্রাচ্যের বিদ্যমান…

রজার গারাউডি
আন্তর্জাতিক রাজনীতি

বৃহত্তর ইসরায়েলঃ জায়নবাদী সম্প্রসারণবাদের রাজনৈতিক যুক্তি

“আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই ‘বৃহত্তর ফিলিস্তিন কর্মসূচি’র দিকে ফিরে আসুন। বাসেল কর্মসূচিতে অবশ্যই ‘বৃহৎ…

রজার গারাউডি
অনুদান দিন
Scroll to Top