ড. ইউসুফ আল কারযাভী
ড. ইউসুফ আল কারযাভী (১৯২৬-২০২২) সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম, ফকীহ, লেখক ও ইসলামী চিন্তাবিদ। মিসরের আল-গারবিয়াহ প্রদেশের সাফত তুরাবে তার জন্ম। শৈশবেই তিনি কুরআনের হিফজ সম্পন্ন করেন। প্রাথমিক দ্বীনি শিক্ষা গ্রহণের পর কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং সেখান থেকে উসূলুদ্দীন অনুষদে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে আরবি ভাষা ও কুরআন-সুন্নাহভিত্তিক ইসলামী আইনচিন্তায় উচ্চতর গবেষণার মাধ্যমে তিনি সমকালীন ইসলামী বুদ্ধিবৃত্তিক পরিসরে বিশেষ মর্যাদা অর্জন করেন।
তার বৌদ্ধিক সাধনার প্রধান ক্ষেত্র ছিল ইসলামী ফিকহের নবায়ন, শরিয়তের উদ্দেশ্য, সমকালীন সমাজের পরিবর্তিত বাস্তবতা এবং ইসলামের ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা। তিনি মনে করতেন, ইসলামী শরিয়াহর মূল লক্ষ্য হলো মাসলাহাত, আদালত ও আখলাকী মূল্যবোধের প্রতিষ্ঠা। এ কারণে তিনি অন্ধ অনুকরণ নয়, বরং কুরআন-সুন্নাহর মৌলিক নীতির আলোকে নতুন সময়ের প্রশ্নকে বিবেচনার ওপর গুরুত্ব আরোপ করেন।
মিসরের রাজনৈতিক অস্থিরতা, রাষ্ট্রীয় দমননীতি এবং মুসলিম বিশ্বের পরিবর্তিত বাস্তবতা তার চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করে। পরবর্তীকালে কাতারে অবস্থান করে তিনি শিক্ষা, গবেষণা, দাওয়াহ এবং আন্তর্জাতিক ইসলামী বুদ্ধিবৃত্তিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলারস এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, ইউরোপীয়ান ফতোয়া কাউন্সিলের প্রতিষ্ঠাতা প্রধান, কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন, অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ এর ট্রাস্টি ও ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমির সদস্যসহ বহু প্রতিষ্ঠান ও উদ্যোগের সাথে জড়িত ছিলেন।
তার রচিত আল-হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ফিকহুয যাকাত, আস-সাহওয়াহ আল-ইসলামিয়্যাহ প্রভৃতি গ্রন্থ মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। সমকালীন ফিকহ, ইসলামী পুনর্জাগরণ, সামাজিক ন্যায়বিচার এবং মুসলিম সমাজের নবায়ন-আলোচনায় তার প্রভাব সুদূরপ্রসারী।
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর তার ইন্তিকালের মাধ্যমে মুসলিম চিন্তার জগতে এক বলিষ্ঠ কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। তথাপি শরিয়াহর মাকাসিদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা এবং মুসলিম সমাজের নবজাগরণের আলোচনায় ড. ইউসুফ আল কারযাভী আজও এক গুরুত্বপূর্ণ নাম।

- All Posts
- আন্তর্জাতিক রাজনীতি
- চিন্তা ও দর্শন
- ফিচারড
- বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা
- বিজ্ঞাপন
- ব্যক্তিত্ব
- মুসলিম উম্মাহ
- রাজনীতি ও অর্থনীতি
- সভ্যতা
- সমাজ ও সংস্কৃতি
- সাক্ষাৎকার
- Back
- রাজনীতি
- অর্থনীতি
- Back
- দর্শন
- তাসাউফ ও আধ্যাত্মিকতা
- ইসলামী দর্শন
- উসূল ও মেথডোলজি
- আখলাক ও নন্দনতত্ত্ব
- ইলমুল কালাম
- ইসলামী চিন্তা
- মাকাসিদ আশ শারীয়াহ
- Back
- ইতিহাস
- সমাজবিজ্ঞান
- Back
- বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন
- উপমহাদেশ
- বায়তুল মাকদিস
- Back
- কৃষি
- বাংলাদেশ
- Back
- বই পর্যালোচনা
- Back
- সংস্কৃতি
- শিল্পকলা
- শহর ও স্থাপত্য
- সিনেমা পর্যালোচনা
- মিউজিক
- সাহিত্য