সমাজ ও সংস্কৃতি

বর্তমান সময়ে মুসলিম সমাজ যে নানা সংকটের মুখোমুখি তার অন্যতম একটি বড় কারণ হলো- সমাজ ও সংস্কৃতির যে মৌলিক ভূমিকা থাকার কথা ছিলো তার অনুপস্থিতি।

মারহামাত, আখলাক, আদালত ও পারস্পরিক সহমর্মিতার মত সমাজের মৌলিক বন্ধনসমূহ ক্রমেই দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি মানুষকে কেন্দ্রে রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির মত মূল্যবোধ তৈরিতেও সংস্কৃতি আজ অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলস্কৃতিতে সামাজিক অবক্ষয় যেন ধীরে ধীরে অনিবার্য হয়ে উঠছে।

এর সবচেয়ে বড় কারণ হলো—সমাজ এখন যেন শুধু ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার হিসাব-নিকাশেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। আর সংস্কৃতিও গড়ে উঠছে ভোগবাদ ও অন্ধ অনুকরণের ভিত্তিতে। এমন এক মানসিকতার প্রভাবে সহমর্মিতা বদলে যায় স্বার্থের হিসাব-নিকাশে, সম্মান পরিণত হয় কেবল সামাজিক মর্যাদার প্রতিযোগিতায়, আর সহমর্মিতা ও পারস্পারিক সহযোগিতার জায়গা দখল করে নেয় ব্যক্তিগত লালসা ও উচ্চাকাঙ্ক্ষা। এর চেয়েও বেশি বিধ্বংসী হলো—সমাজ যখন কেবল ক্ষমতা ও আরামের অনুসন্ধানকেই লক্ষ্য হিসেবে গ্রহণ করে, তখন সংস্কৃতি তার গভীর অর্থ হারিয়ে ফেলে। এর ফলে মূল্যবোধহীন এক জীবনধারা ব্যক্তি ও প্রজন্মের ওপর গভীর ক্ষত ও বিপর্যয় ডেকে আনে।
দুঃখজনক হলেও সত্য, যাদের সভ্যতা আখলাক ও ফজিলতের ভিত্তিতে নির্মিত হয়েছিলো, সে সভ্যতার উত্তরাধিকারী হয়েও মুসলমানরা আজ এই সাংস্কৃতিক ও সামাজিক বিচ্যুতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি। সমাজকে মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন করা এবং সংস্কৃতিকে আখলাকী ও নান্দনিক ভিত্তি থেকে দূরে সরিয়ে নেওয়ার ফলেই শেষ পর্যন্ত মুসলিম সমাজগুলো আজ নিজেদের স্বকীয় পরিচয়, ঐক্য এবং অর্থবহতার প্রতিনিধিত্ব করবে এমন সামাজিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে।

মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন একটি সমাজের পক্ষে সাদাত ও শান্তি বয়ে আনা সম্ভবপর নয়। একইভাবে আখলাকী ভিত্তি থেকে বঞ্চিত কোনো সংস্কৃতিও মানুষ ও সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে পারে না। এ কারণে সমাজ ও সংস্কৃতিকে কেবল ব্যক্তিগত স্বার্থ ও ট্রেন্ডের ভিত্তিতে নয়; বরং আদালত, পারস্পরিক সহমর্মিতা, আমানতদারিতা ও নান্দনিকতার মতো শাশ্বত ও চিরন্তন নীতির আলোকে নতুনভাবে পুনর্বিবেচনা করতে হবে। রোয়াক ব্লগ এমন একটি সমাজদর্শন নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা হিকমত ও ফজিলতের দ্বারা সজ্জিত; এমন একটি সাংস্কৃতিক তাসাউউর গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যা মানুষ ও রূহের বিকাশে সহায়ক; এবং এই দুইয়ের সমন্বয়ে এমন এক সমন্বিত দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে চাচ্ছে, যা সমাজ ও সংস্কৃতিকে পরস্পরের পরিপূরক করে তোলে।

শিল্পকলা
আবুল মনসুর আহমদ

শিল্পী-সাহিত্যিকের দায়িত্ব

গোটা জাতীয় কালচারের ইমারত সাহিত্য। অতএব সাহিত্যিকরা সে কালচারের আর্কিটেক্ট। উপরে বর্ণিত জাতীয় কৃষ্টির বিভিন্ন রূপকে যুগোপযোগী করিয়া পুনর্জীবিত করিতে হইলে সাধক চিন্তা-নায়ক সাহিত্যিকদেরই তা করিতে হইবে। এই আসল কাজেই কিন্তু আমরা আজও আত্ম-অচেতন পরানুকারী রহিয়া গিয়াছি। চরম দুর্ভাগ্য এই

Read More »
সাহিত্য
এবনে গোলাম সামাদ

ইসলামী দৃষ্টিতে সাহিত্য বিচার

সাহিত্য ভাষানির্ভর। হেজাজে ইসলাম-পূর্ব যুগেই আরবি একটা শক্তিশালী লিখিত ভাষায় পরিণত হয়েছিল। হেজাজের আরবদের মধ্যে বেশ কিছুসংখ্যক ব্যক্তি আরবিতে পড়তে, লিখতে ও গুনতে পারতেন। তাই সেই সময়েই হেজাজের আরবদের একটা নিরক্ষর জাতি বলা যেত না। মক্কার কাছে, ওকাজ নামে একটি

Read More »
সভ্যতা
আবুল মনসুর আহমদ

কালচার কী

কালচার কি আমাদের কালচারের কথা জানিতে হইলে আগে বুঝিতে হইবে কালচারটা কি? কালচারের প্রতিশব্দরূপে আমরা সাধারণত ‘কৃষ্টি’, ‘সংস্কৃতি’, ‘তহযিব’ ও ‘তমদ্দুন’ শব্দগুলি ব্যবহার করিয়া থাকি। ধাতুগত অর্থের দিক হইতে বিচার করিলে কিন্তু এর একটাও কালচারের প্রতিশব্দরূপে ব্যবহৃত হইতে পারে না।

Read More »
সাহিত্য
দেওয়ান মোহাম্মাদ আজরফ

সাহিত্য ও সমাজ

সাহিত্যের সঙ্গে যে মানব-জীবনের অবিচ্ছেদ্য সম্বন্ধ রয়েছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। প্রশ্ন হচ্ছে সে সম্বন্ধের রূপ নিয়ে। নানাভাবে এ সম্বন্ধের নির্ণয় হতে পারে। মানব-জীবন যেমন ব্যাপক তেমনি সাহিত্যের মধ্যেও রয়েছে ব্যাপকতা। কাজেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এদের সম্বন্ধ নির্ণয়ের চেষ্টা

Read More »
মুসলিম উম্মাহ
আবুল মনসুর আহমদ

ধর্মানুষ্ঠান ও আর্ট

কালচারেল অনুষ্ঠানের আনন্দোৎসবের মধ্যে দিয়াই জাতির সমবেত মন বিকশিত হয়। মানুষের আনন্দ-পিপাসু অতৃপ্ত মন আনন্দরসের আবেহায়াতের তালাশে অজানা স্বপ্নের দেশে উড়িয়া যায় কল্পনার বোরাকের ডানায় চড়িয়া। মন-পবনের নাওয়ে চড়িয়া মাশুক শাহযাদীর তালাশে সে পার হইয়া যায় সাত সমুদ্দুর তের নদী।

Read More »
সাহিত্য
অধ্যাপক সৈয়দ আলী আহসান

বাংলায় ইসলামী সাহিত্যের ইতিহাস ও ব্যক্তিত্ব মূল্যায়ন

আমরা জানি যে, উনবিংশ শতাব্দীর ষষ্ঠ-সপ্তম দশকে ইংরেজরা ফারাজী ও ওহাবী প্রভৃতি ধর্মীয়-রাজনৈতিক আন্দোলন কঠোরভাবে দমন করে। এর পরের বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনও নিষ্প্রাণ হয়ে পড়ে। বাংলাদেশে ইংরেজ রাজত্ব শুরু হবার পরে উনবিংশ

Read More »
সাহিত্য
কাজী নজরুল ইসলাম

জনসমাজের সাহিত্য

[১৯৩৮ খ্রিস্টাব্দে কলিকাতা ৫নং ম্যাঙ্গো লেন দৈনিক ‘কৃষক’ পত্রিকার অফিসগৃহে, জন সাহিত্য সংসদের শুভ-উদ্বোধনে সভাপতি কাজী নজরুল ইসলামের প্রদত্ত অভিভাষণ।]   সাহিত্যে সবারই প্রয়োজন আছে, দুনিয়ায় হাতিও আছে, আরশোলাও আছে। তাদের কে বড়! কে ছোট! বলা যায় না। তার কারণ,

Read More »
ব্যক্তিত্ব
অধ্যাপক সৈয়দ আলী আহসান

বাংলা কবিতার আসরে আল্লামা ইকবাল

এক দেশের কাব্য অন্য দেশের ভাষায় রূপান্তরিত হয় বিবিধ কারণে। এক পরিবেশের নিসর্গলোক অন্য পরিবেশে অবশ্যই দীপ্তিমান হতে পারে না, এক নির্দিষ্ট সীমার সৌন্দর্য অন্য সীমায় হয়তো বা রূপ রহিত, একই সূর্য কোথাও খরপ্রভ, আবার কোথাও নির্বাণ উন্মুখ, কিন্তু তবুও

Read More »
ইতিহাস
রোয়াক ডেস্ক

বাংলা ভাষা ও জাতীয় জাগরণে কবি কাজী নজরুল ইসলাম

আজকে যে সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি, সে সময় আমাদের ভাষা এবং আমরা—উভয়েই আগ্রাসনের শিকার। এই উপমহাদেশের মুসলমানসহ এই পূর্ববঙ্গের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই নির্বিশেষে আজকে ভাষা-আগ্রাসনের শিকার। এই ভাষা-আগ্রাসন এসেছে ভারত থেকে, এসেছে কলকাতা থেকে। এই আগ্রাসনের একটা এসেছে

Read More »
চিন্তা ও দর্শন
রোয়াক ডেস্ক

ইমাম শাহ ওয়ালীউল্লাহর ইরতিফাকাত; আর্থ-সামাজিক বিকাশের স্বাভাবিক পদ্ধতি

প্রায়োগিক অর্থনীতির ক্ষেত্রে প্রাচ্যের প্রাচীন চিন্তাবিদদের ব্যপক ভূমিকা রয়েছে। কিন্তু এক্ষেত্রে পাশ্চাত্যের চিন্তাবিদগণ প্রাচ্যকে একেবারেই আলোচনার বাহিরে রেখে দিয়েছেন। এর কারণ মূলত পাশ্চাত্যে এরকম একটি প্রচারণা রয়েছে যে, ইউরোপীয় রেনেসাঁর পূর্বে অর্থাৎ দ্বাদশ শতাব্দীর আগে অর্থনীতি নিয়ে কোনো ধ্যান ধারণাই

Read More »
ইসলামী চিন্তা
আলীয়া ইজ্জেতবেগোভিচ

কোরআনের ১৪০০ বছর পূর্তি উপলক্ষে তাফাক্কুর

এ বছর মুসলমানদের সবচেয়ে পবিত্র গ্রন্থ আল-কোরআন নাজিলের ১৪০০ বছর পূর্ণ হলো। কোরআনের এই ১৪০০ বছর পূর্তি উপলক্ষ্যে সমগ্র দুনিয়াতেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। আমি নিজেও কোরআনকে পুনরায় অধ্যয়ন করে অনেক নতুন কিছু উপলব্ধি করেছি। এইবার কোরআন অধ্যয়ন করতে গিয়ে

Read More »
সিনেমা পর্যালোচনা
রোয়াক ডেস্ক

দ্যা ‘চিলড্রেন অব হ্যাভেন’

১৯৭৯ সালে ইরানি বিপ্লবের মধ্য দিয়ে ইরানে সমাজ সংস্কারের যে কার্যক্রম শুরু হয়েছিল, পরবর্তীতে তার বড় একটা প্রভাব ইরানের শিল্প সাহিত্যে দেখা যায়। আজ বিশ্বে ইরানি সংস্কৃতির এতো নাম ডাক তাই-ই প্রমাণ করে। একটা বিষয় অকপটে স্বীকার করতেই হবে “রাজনৈতিক

Read More »
দর্শন
রোয়াক ডেস্ক

সিনেমার দর্শন এবং সিনেমায় দর্শন

সিনেমা কি দর্শনের অংশ কিংবা ‘মত’ হতে পারে? সিনেমার মতো ‘ছায়া বাস্তব’ মাধ্যমে দর্শনের মতো বিষয়কে কি কোনোভাবে উপস্থাপন করা যায়? এ দুটি প্রশ্নের উত্তর সন্ধানে আজকের আলাপ। আমাদের প্রচলিত ব্যবস্থায় জীবনঘনিষ্ঠ দর্শন চর্চার কোন চল নেই আর সিনেমার মত

Read More »
সংস্কৃতি
নাজিয়া তাসনিম

বাঙলার আবহমান সংস্কৃতিতে ঈদ: ভ্রাতৃত্ব ও মুক্তির পয়গাম

মানুষ রক্ত-মাংসে গড়া একটি শরীর মাত্র নয়। তাই শুধু খেয়ে-পরে বাঁচলেই তার চলেনা। তার আবেগ-অনুভূতি আছে, আকল আছে, রুহ আছে। এগুলোরও চাহিদা আছে। সব মিলিয়েই মানুষ। মানুষের জীবনে তাই আনন্দ-বিনোদনের প্রয়োজন হয়। সৌন্দর্য ও রুচিশীলতার প্রয়োজন হয়। আধ্যাত্মিক প্রশান্তির প্রয়োজন

Read More »
বাংলাদেশ
রোয়াক ডেস্ক

বাংলা সাহিত্যে আলাওলের কথা

শ্রীযুক্ত সুকুমার সেনের নাম বাংলা সাহিত্যে বিশেষতঃ ঐতিহাসিক সাহিত্যে সুপরিচিত। বাংলা সাহিত্য সম্বন্ধে ইতিহাস লিখিয়া তিনি বিশেষ খ্যাতি অর্জন করিয়াছেন। তাহার পাণ্ডিত্য ও বিদ্যাবত্তা নিঃসন্দেহে অতি উচ্চদরের। তিনি অকুতোভয়, সত্য মিথ্যা যাহাই লিখুন, তজ্জন্য কাহারও কোন পরোয়া করেন না। তাহার

Read More »
বাংলাদেশ
শাহ আব্দুল হান্নান

বাংলা ভাষা ও সাহিত্য, একটি পর্যালোচনা

আমাদের ভাষা আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তি হলো। ভাষা ও সাহিত্যে আমাদের অর্জনকে মূল্যায়ন করা প্রয়োজন। আমার যতটুকু পড়াশুনা তার আলোকে আমি দেখতে পাই বাংলাভাষা একটি অত্যন্ত শক্তিশালী ভাষায় পরিণত হয়েছে। এটা এমনি করে হয়নি। রবীন্দ্রনাথ, নজরুল, ফররুখ এবং এর পরে

Read More »
ব্যক্তিত্ব
রোয়াক ডেস্ক

ঊনবিংশ শতকে বাংলা সাহিত্যে মুসলিম অবদান ও মীর মোশাররফ হোসেনের সাহিত্য-কর্ম

১৭৫৭ খ্রীস্টাব্দে পলাশীর যুদ্ধের ফলে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে যে বিপর্যয় সৃষ্টি হয়েছিল, তা বোধ করি অন্য কোন বড় রকম ক্ষতির চেয়ে কোন অংশে কম নয়। এতদিন পর্যন্ত নবাব-জমিদার ও বিভিন্ন ধনিক-বণিক শ্রেণীর লোকদের আশ্রয়ে ও পৃষ্ঠপোষকতায় কবি-সাহিত্যিকগণ কাব্য

Read More »
সমাজ ও সংস্কৃতি
রোয়াক ডেস্ক

বাংলার ঐতিহ্যগত সংস্কৃতি

৫৪,১৪১ বর্গমাইল এলাকার পূর্ব বাংলায় ৫,০৮, ৪০২৩ জন লোকের বাস। মোট জনসংখ্য শতকরা ৭৭ ভাগই মুসলমান। এছাড়া রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীরা যাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ই সংখ্যায় অধিক। প্রতি বর্গমাইলে জনসংখ্যার ঘনত্ব প্রায় ৭৭৪ জন। এ অঞ্চলের বেশিরভাগ মানুষই পদ্মা-ব্রহ্মপুত্র বা বিভিন্ন

Read More »
চিন্তা ও দর্শন
অধ্যাপক সৈয়দ আলী আহসান

শিক্ষার আদর্শ

আফ্রিকার ঘানার বিখ্যাত বুদ্ধিজীবি পন্ডিত যিনি এক সময় ঘানার প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই ডক্টর কুফি বুসিয়া  আফ্রিকান দেশসমূহের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, “বিদেশী শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে স্বাধীন অবস্থায় আমরা যদি অগ্রসর হই, তাহলে আমাদের সমগ্র শিক্ষাব্যবস্থা ক্ষতি

Read More »
ব্যক্তিত্ব
হাসান আল ফিরদাউস

সামি ইউসুফ: মিউজিক শিল্পে আধ্যাত্মিকতার সম্মিলন

একজন কিংবদন্তি, যিনি যশ-খ্যাতির চাইতে আল্লাহর স্মরণেই বেশি সময় কাটাতে চান। একজন সংগীত শিল্পী, যিনি শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য তার সংগীত ব্যবহার করেন। একজন মুসলমান, যিনি তার খ্যাতি ও অর্জন বিশ্বের অভাবী লোকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিলিয়ে দেন। একজন

Read More »
সংস্কৃতি
রোয়াক ডেস্ক

সংস্কৃতি চিন্তা দেশ ও জাতিসত্তার ভিত্তিতে

ল্যাটিন শব্দ Cultura থেকে এবং এই শব্দ থেকে  Culture শব্দটি উদ্ভূত যার অর্থ কর্ষণ বা Cultivation তথা চাষ বা ভূমিকর্ষণের মাধ্যমে ফসল বোনার উপযুক্ততা অর্জন করে জমি তেমনি কৰ্ষিত মনের ফলিত রূপই সংস্কৃতি। Culture শব্দটির বাংলা প্রতিশব্দ সংস্কৃতি বা বৃষ্টি।

Read More »
সংস্কৃতি
রোয়াক ডেস্ক

শিশুসাহিত্যে মুসলিম সংস্কৃতির বিকাশ

বাংলাদেশের ভূ-ভাগ ও রাষ্ট্র সত্তার বিকাশ ঘটেছে এ এলাকার জনগণের শতশত বছরের বা অব্যাহত সংগ্রাম ও সাধনার মাধ্যমে। বাংলার শত বর্ষব্যাপী মুসলিম সংস্কৃতির জাগরণ ও দীর্ঘ সংগ্রামের গতিধারা থেকেই আজকের বাংলাদেশ। শুরু থেকেই এ অঞ্চলের মানুষ একটি স্বাতন্ত্র্য সংস্কৃতিকে লালন

Read More »
সংস্কৃতি
প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ

ইসলাম ও সংস্কৃতি

ইসলাম ও সংস্কৃতি- এ দুটি শব্দ পাশাপাশি উচ্চারণের মধ্যে সন্দেহ সংঘাতের একটা প্রচ্ছন্ন ইঙ্গিতের সন্ধান পাওয়া যায়। ভাবটা এই রকমঃ ধর্ম আর সংস্কৃতির মধ্যে তো হামেশা সামঞ্জস্য দেখা যায় না; এখন বল তো, ইসলাম আর সংস্কৃতির মধ্যে সম্বন্ধটা কেমন? এমন

Read More »
সংস্কৃতি
শাহ আব্দুল হান্নান

সংস্কৃতির বিভিন্ন দিক

সংস্কৃতি কী সংস্কৃতি কী এবং কী নয় এ সম্পর্কে বিতর্ক রয়েছে গত একশ বছর ধরে। এ বিতর্ক বৃদ্ধি পায় মার্কসিজমের উত্থানের পরে। মার্কসিজমের উত্থানের পর একটি নতুন দর্শন আসে Art for life sake নামে। এ নিয়ে একটি বিতর্ক দেখা দেয়

Read More »
সংস্কৃতি
রোয়াক ডেস্ক

আমাদের সংস্কৃতি: প্রেক্ষিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

এক, ‘আমাদের সংস্কৃতি’ সম্পর্কে দু’টি কথা বলবার আগে শুধু সংস্কৃতি নিয়ে একটু পর্যালোচনার দরকার আছে। দরকার আছে এই জন্যে যে, কেবল সংস্কৃতি’র-ই বিশ্লেষণের ভেতর দিয়ে ‘আমাদের সংস্কৃতি’র একটি অবকাঠামো আপনা-আপনিই সুস্পষ্ট হয়ে উঠবে। ‘সংস্কৃতি’ শব্দটি ‘সংস্করণ’ না হয় ‘সংস্কার’ এই

Read More »
Scroll to Top