ফয়েজ আহমদ তৈয়ব

ফয়েজ আহমদ তৈয়্যব, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ, ১৯৮০ সালে কুমিল্লা জেলার লাকসাম (মনোহরগঞ্জ) উপজেলার খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামে জন্ম গ্রহণ করেন। ইলেক্ট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক। তিনি ১৯৯৭ সালে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও ১৯৯৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৫ থেকে ২০০৭ সময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়ন করেন। ২০০৫ থেকে অদ্যাবধি টেলি যোগাযোগ বিশেষজ্ঞ হিসবে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি সিনিয়র সফটওয়্যার সল্যুশন আর্কিটেক্ট হিসেবে ‘ভোডাফোন জিজ্ঞো’ নেদারল্যান্ডস-এ কর্মরত আছেন। ইতিপূর্বে তিনি এলকাটেল লুসেন্ট বাংলাদেশ, টেলিকম মালয়েশিয়া বাংলাদেশ একটেল (বর্তমান রবি), এমটিএন কমিউনিকেশনস নাইজেরিয়া, এরিকসন নাইজেরিয়া, এরিকসন ঘানা, এরিকসন দক্ষিণ কোরিয়া, এরিকসন নেদারল্যান্ডস এ কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক ডিজাইন ও বাস্তবায়নের অভিজ্ঞতা সম্পন্ন। জনাব ফয়েজ তৈয়্যব একজন ‘টেকসই উন্নয়ন ও অবকাঠামো’ বিষয়ক প্রবন্ধকার। টেকসই উন্নয়নের নিরিখে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের কাঠামোগত সংস্কার, সুশাসন, প্রতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং প্রযুক্তির কার্যকরীতার সাথে স্থানীয় জ্ঞানের সমন্বয় ঘটিয়ে বাংলাদেশের ছোট বড় সমস্যা সমাধানের পর্যালোচনা করে থাকেন। তিনি তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পেশাদারিত্বের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে দেশের আর্থ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে চান। তাই এসকল বিষয়ে তাঁর নিজস্ব মুক্ত চিন্তা স্বাধীন ভাবে প্রকাশের প্রয়াস করেন। তাঁর লিখায় যা বিশেষ ভাবে গুরুত্ব পায়ঃ সাস্টেইনএবল ডেভেলপমেন্ট এর নিরিখে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগত দিক, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রকল্পের ডিজাইন ত্রুটি, অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ও কৃষি ইত্যাদি খাতের কারিগরি ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংস্কার, জলবায়ু পরিবর্তনের কারিগরি প্রস্তুতি, ম্যাক্রো ও মাইক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের কারিগরি দিক এবং অটোমেশন। সামাজিক সংযোগের দিক থেকে উনি একজন টেকসই উন্নয়ন কর্মী, ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট। গ্রীণপিস নেদারল্যান্ডস এর সদস্য। দৈনিক বণিকবার্তা, দৈনিক শেয়ারবিজ ও দৈনিক প্রথম আলো অনলাইনের উপ সম্পাদকীয় কলাম লেখক।

১২টি লেখা
বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা

উচ্চশিক্ষিত বেকার তৈরির কারখানাগুলোর রূপান্তর করবে কে?

শিক্ষার সঙ্গে কর্মদক্ষতার সম্পর্কহীনতার সমস্যা শুধু মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বরং প্রকটভাবে উপস্থিত আছে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বহু বিষয়ে পড়া স্নাতকদের বেলাতেও। চাকরির বাজারে এসব বিষয়ের অনেকাংশে এখন চাহিদা নেই। সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের…

ফয়েজ আহমদ তৈয়ব
বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা

বেকারদের জন্য নতুন চাকরি তৈরির দায়িত্ব কার?

চাকরির বাজারে হাহাকার চলছে। সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালকের ১৫ পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৭২ হাজার ৪৫ জন।…

ফয়েজ আহমদ তৈয়ব
বাংলাদেশ

বিদ্যুৎ-জ্বালানি সংকটের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধান

চলমান ভয়াবহ বিদ্যুৎ ও জ্বালানি সংকট জনজীবন, কর্মসংস্থান ও সার্বিক অর্থনীতিতে বিপর্যয় তৈরি করেছে। সরকার বৈদেশিক মুদ্রা বাঁচাতে খরুচে প্রাথমিক…

ফয়েজ আহমদ তৈয়ব
অর্থনীতি

বাংলাদেশের অভ্যুদয়কালে বিশ্ব অর্থনীতি কেমন ছিল

এক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের দুই–আড়াই দশক, অর্থাৎ ১৯৫০ থেকে ১৯৭১ পর্যন্ত বিশ্বের অর্থনৈতিক অগ্রগতির সুবর্ণ যুগ হিসেবে পরিচিত। এ সময়…

ফয়েজ আহমদ তৈয়ব
বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা

বাংলাদেশের নবায়নযোগ্য সবুজ বিদ্যুতের ভবিষ্যৎ কী?

জীবাশ্ম জ্বালানির বিপুল ব্যবহার, লাগামহীন গ্রিনহাউস গ্যাস নির্গমন ও বৈশ্বিক উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে জলবায়ু ঝুঁকির ওপর দাঁড়িয়ে বিশ্ব সম্প্রদায়ের চিন্তক ও…

ফয়েজ আহমদ তৈয়ব
বাংলাদেশ

অগ্নিকাণ্ডে জীবনহানি ঠেকানো যাচ্ছে না কেন?

রাজউকের বহুতল ভবনসংখ্যার বিপরীতে ফায়ার সার্ভিসের ছাড়পত্র মিলিয়ে দেখা যায়, ২০১৮ পর্যন্ত প্রায় ১২ হাজার ভবন ছাড়পত্রহীন। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী,…

ফয়েজ আহমদ তৈয়ব
বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা

বিদ্যুৎ আমদানির কি আর দরকার আছে?

কাগজে–কলমে ২১ হাজার ২৩৯ মেগাওয়াট হলেও বাংলাদেশের প্রকৃত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০ হাজার ৭৪৮ মেগাওয়াট। তবে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড…

ফয়েজ আহমদ তৈয়ব
অর্থনীতি

বিদেশ নির্ভর অর্থনীতি নয় প্রয়োজন ব্যবসার সহজীকরণ

অক্সিজেন উৎপাদন কারিগরি দিক থেকে খুব জটিল কোনো বিষয় নয় এই সময়ে এবং তা ব্যয়বহুলও নয়। মাত্র দু-তিন কোটি টাকা…

ফয়েজ আহমদ তৈয়ব
বাংলাদেশ

জীবন-জীবিকা একসঙ্গে বাঁচাতে পারলেই বাঁচবে দেশ

যদি অর্থনীতি একটি প্রান্তিক মন্দায় পড়ে, তাহলে সারা বছরে তার পক্ষে গড়ে সোয়া ৫ শতাংশ উচ্চ ধনাত্মক প্রবৃদ্ধি অর্জন সম্ভব…

ফয়েজ আহমদ তৈয়ব
শহর ও স্থাপত্য

একটি উদ্যান ধ্বংসের ‘উন্নয়ন’

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর নামে সচিবালয় ও নগর ভবনের মাঝে অবস্থিত উদ্যানটির নামকরণ করা হয়। বেশ…

ফয়েজ আহমদ তৈয়ব
বাংলাদেশ

বাংলা ভাষাকে এগিয়ে নেয়ার ভাবনা

নানা কারণে বাংলা ভাষার ভবিষ্যৎ গন্তব্য হয়ে গেছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গে বাংলা ভাষা আর্থ-সামাজিক, রাজনৈতিক প্রতিযোগিতার শিকার যেমন হয়েছে, তেমনি সাংস্কৃতিক…

ফয়েজ আহমদ তৈয়ব
কৃষি

কৃষির উন্নয়ন হয়েছে কৃষকের হয়নি

বাংলাদেশের শহুরে নিম্নবিত্তের আয়ের প্রায় শতভাগই খাদ্যসংক্রান্ত খাতে ব্যয় হয়ে যায়। মধ্যবিত্তের সিংহভাগ উপার্জনও বাসা ভাড়া ও খাদ্যপণ্য ক্রয়ে ব্যয়…

ফয়েজ আহমদ তৈয়ব
অনুদান দিন
Scroll to Top