বুরহান উদ্দিন

অনুবাদক এবং জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক বুরহান উদ্দিন আজাদ জামালপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। দেশসেরা মাদরাসা থেকে আলেম পাশ করার পর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তুরস্কে গমন করেন এবং তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয়, মিডল ইস্ট টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও আঙ্কারা সোস্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশুনা করেন। তুরস্কে অবস্থানকালে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে বড় বড় আলেম, স্কলার, শিক্ষাবিদ ও রাজনীতিবিদের সান্নিধ্যে রাজনীতি, অর্থনীতি, দর্শন, আন্তর্জাতিক রাজনীতি, উসূল ও মাকাসিদসহ আরও অনেক গুরুত্ত্বপূর্ণ বিষয়ে শিক্ষালাভের পাশাপাশি Institute of Islamic Thought এবং Economic and Social Researches Center এর মত প্রসিদ্ধ দুইটি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে অবস্থান করছেন এবং European Youth Association এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ত্ব পালন করছেন। এছাড়াও দেশের উল্লেখযোগ্য দুইটি গবেষণা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ অনূদিত গ্রন্থের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকা ও ব্লগসাইটে উম্মাহর বিভিন্ন অঞ্চলের আলেম, দার্শনিক ও মুতাফাক্কিরগণের গুরুত্বপূর্ণ প্রবন্ধের অনুবাদ প্রকাশিত হয়েছে। তার অনূদিত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো হলো; ১। ইসলাম ও জ্ঞান || প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান ২। দাওয়াম || প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান ৩। ইসলাম শিক্ষা || প্রফেসর ডঃ সাইফুদ্দিন ইয়াজিযি ৪। উসমানী খিলাফতের ইতিহাস || প্রফেসর ডঃ ইহসান সুরাইয়্যা সিরমা ৫। মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য || প্রফেসর ডঃ ইউসুফ আল কারদাভী ৬। Müslüman Lider Nasıl Olmalı || Prof. Gulam Azam (İlk Baskı, 2019) ৭। ইসলামী জ্ঞানে উসূলের ধারা || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ (প্রথম প্রকাশ, ২০১৯) ৮। বিশ্বায়নের যুগে ইসলাম উম্মাহ এবং সভ্যতা || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ ৯। ইসলামী ডেক্লারেশন || আলীয়া ইজ্জেতবেগভিচ ১০। বিশ্বব্যাপী আখলাকী সংকট || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ ১১। সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ ১২। ইসলামী সভ্যতায় নারী || ড: খাদিজা গরমেজ ১৩। ন্যায়ভিত্তিক অর্থব্যবস্থা ও নতুন দুনিয়া || প্রফেসর ড: নাজমুদ্দিন এরবাকান (প্রকাশিতব্য) ১৪। জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি ¬¬|| প্রফেসর ড: তাহসিন গরগুন (প্রকাশিতব্য) ১৫। রাসূলুল্লাহ (সঃ) এর শিক্ষাদান পদ্ধতি || ইবরাহীম হালিল আর ১৬। আমাদের সংগ্রামের মূলভিত্তি || প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান অনুবাদকৃত বইগুলো রকমারিতে পাওয়া যাবে - (https://www.rokomari.com/book/author/80313/burhan-uddin-azad) তাঁর অনূদিত গুরুত্বপূর্ণ প্রবন্ধসসমূহ হলঃ ১।ইবনে খালদুন ও ইলমুল উমরান || প্রফেসর ড: তাহসিন গরগুন ২।শাহ ওয়ালীউল্লাহ দেহলভী ও উসূল || প্রফেসর ড: মেহমেদ গরমেজ ৩।ইসলামী চিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ || প্রফেসর ড: উমর তুরকের ৪।আল্লামা ত্বহা আব্দুর রহমানের চিন্তাদর্শন || প্রফেসর ড: মেহমেদ গরমেজ ৫।আল কোরআনের ১৪০০ বছর পূর্তিতে তাফাক্কুর || আলীয়া ইজ্জেতবেগভিচ ৬। ইমাম আল-মাওয়ার্দি ও তাঁর চিন্তাধারা || প্রফেসর ড: তাহসিন গরগুন ৭। ইবনে খালদুন ও ইলমূল উমরান || প্রফেসর ডঃ তাহসিন গরগুন ৮। পাশ্চাত্য চিন্তার ভিত্তি || প্রফেসর ডঃ তাহসিন গরগুন

৬১টি অনুবাদ
বই পর্যালোচনা

আল-বিরুনির দৃষ্টিতে ভারতের ধর্মবিশ্বাস ও সংস্কৃতি

আবু রায়হান আল-বিরুনি ছিলেন এক অসাধারণ বিশ্বজনীন প্রতিভার অধিকারী। জ্যোতির্বিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ভূগোল, ইতিহাস ও ধর্মের ইতিহাসসহ জ্ঞানের বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আল-বিরুনি মনে করতেন, যেসব ধর্ম ও মতাদর্শের অনুসারীদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ নেই, সেসব ধর্ম ও…

রোয়াক ডেস্ক
চিন্তা ও দর্শন

বিস্তীর্ণ একটি ইনসানিয়াত এবং কার্যকর একটি ঈমানিয়াত

আমাদের সামনে সুস্পষ্টভাবে প্রতীয়মান যে, জীবন ও কর্মজগতের বিভিন্ন ক্ষেত্রে মানবসভ্যতা যে বহুবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলোর উৎস মূলত দুটি…

সভ্যতা

আধুনিক দাস তথা শ্রমিকদের প্রতি আলী শরীয়তির চিঠি

মিশর সফরে গিয়ে আমি পিরামিডগুলো পরিদর্শন করেছিলাম। পিরামিড দেখার সময় আমি গভীর আগ্রহ ও উৎসাহের সঙ্গে গাইডের কথাগুলো শুনছিলাম। গাইডটি…

ড. আলী শরীয়তি
সভ্যতা

সেলজুকী সালতানাতের সংক্ষিপ্ত ইতিহাস

তুর্কীদের উৎপত্তি ও ক্রমবিকাশ : মাওয়ারাউন নামক নদীর দেশে অবস্থিত আজকের তুর্কিস্তান নামক অঞ্চল এবং মঙ্গোলিয়া থেকে উত্তর চীন পর্যন্ত…

রোয়াক ডেস্ক
চিন্তা ও দর্শন

ইমাম গাজ্জালী (রহঃ) ও তাঁর চিন্তাধারা

সংক্ষিপ্ত পরিচয়ঃ আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ আল গাজ্জালী সমগ্র দুনিয়াতে ‘হুজ্জাতুল ইসলাম’ নামে অর্থাৎ ইসলামের নিশ্চিত দলীল নামে পরিচিত।…

রোয়াক ডেস্ক
বই পর্যালোচনা

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ- ইসলামী ডেক্লারেশন পুনর্পাঠ

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ- ইসলামী ডেক্লারেশন পুনর্পাঠ এক গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, আমরা সম্পূর্ণ নতুন একটা সময়ে এসে হাজির হয়েছি। ইতিহাসকে কেন্দ্রে…

সা'দ মুসান্না
ইসলামী চিন্তা

উম্মতে ওয়াসাতের পরিচয়

যে পরিভাষাটি আমাদেরকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করে তা হল ‘মুসলিম উম্মাহ’। মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, إِنَّ هَٰذِهِ أُمَّتُكُمْ أُمَّةً…

প্রফেসর ড. মেহমেদ গরমেজ
ইতিহাস

ইস্তানবুলের বিজয় ও তার শিক্ষা

আজ নতুন একটি যুগের এবং নতুন একটি বিজয়ের প্রয়োজন, যার জন্য সমগ্র মানবতা অধীর আগ্রহে অপেক্ষা করছে। নতুন এক শান্তিময়…

ইসলামী চিন্তা

মাহে রমজানের তাৎপর্য ও আমাদের করণীয়

বছরের বারোটি মাসের মাঝে গোটা একটি মাস রোজা পালন করা আল্লাহ তায়া’লা ফরজ করে দিয়েছেন তাঁর মুমিন বান্দাদের জন্য। পবিত্র…

ড. খাদিজা গরমেজ
ইতিহাস

ইতিহাসের বহমান ধারায় মুসলিম নারীদের সামাজিক জীবন

সৃষ্টির প্রথম মানবযুগল আদম (আ.) ও হাওয়া (আ.) থেকে শুরু করে যুগে যুগে নারীকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে যে সুমহান…

ড. খাদিজা গরমেজ
ব্যক্তিত্ব

হযরত আয়েশা (রা.) এর ইলমী হায়াত

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সালাম এবং দরূদ মানবতার মুক্তির দূত মুহাম্মদ (সা.)-এর প্রতি। এই প্রবন্ধে আমি কেবল উম্মুল মু’মিনীন আয়েশা (রা.)-এর…

ড. খাদিজা গরমেজ
আন্তর্জাতিক রাজনীতি

ইসরাইলকে শায়েস্তা করার পন্থা

যায়নবাদ হল একটি কুমিরের মত। এর উপরের চোয়াল হল আমেরিকা আর নিচের চোয়াল হল ইউরোপিয় ইউনিয়ন। এর জিহ্বা আর দাত…

উসূল ও মেথডোলজি

জ্ঞানের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠগ্রন্থ ” হুজ্জাতুল্লাহিল বালিগা”

ইমাম শাহ ওয়ালীউল্লাহ যে সকল গ্রন্থ রচনা করেছে তাঁর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো ‘হুজ্জাতুল্লাহিল বালিগা’। এই গ্রন্থে তিনি তাঁর…

প্রফেসর ড. মেহমেদ গরমেজ
ইসলামী চিন্তা

আল্লামা ত্বহা আব্দুর রহমানের চিন্তা ধারায় ‘আকল’

আল্লামা ত্বহা আব্দুর রহমানকে এই শতাব্দীর গাজ্জালী বলে আখ্যায়িত করা হয়ে থাকে। কেননা তিনিও গাজ্জালীর মতই যুগ জিজ্ঞাসার জবাবকে ইসলামের…

প্রফেসর ড. মেহমেদ গরমেজ
মুসলিম উম্মাহ

গ্রানাডা, গাজা ও মুসলিম উম্মাহ

১৪৯২ সালে আন্দালুসিয়ার সর্বশেষ দুর্গ গ্রানাডার পতনের প্রাক্কালে সেখানের মুসলমানগণ তাঁদের সাহায্যের জন্য উসমানী সুলতান দ্বিতীয় বায়েজিদের নিকটে সহায়তা কামনা…

প্রফেসর ড. মেহমেদ গরমেজ
ইসলামী চিন্তা

কোরআনের ১৪০০ বছর পূর্তি উপলক্ষে তাফাক্কুর

এ বছর মুসলমানদের সবচেয়ে পবিত্র গ্রন্থ আল-কোরআন নাজিলের ১৪০০ বছর পূর্ণ হলো। কোরআনের এই ১৪০০ বছর পূর্তি উপলক্ষ্যে সমগ্র দুনিয়াতেই…

আলীয়া ইজ্জেতবেগোভিচ
ব্যক্তিত্ব

ইবনে খালদুন ও তাঁর চিন্তাধারা

ইবনে খালদুনের পরিচয় ইবনে খালদুনের পূর্ণ নাম হল, আবু যায়েদ ওয়ালীউদ্দিন আব্দুর রহমান। তিনি ৭৩২ হিজরি সালের পহেলা রমজান, ১৩৩২…

প্রফেসর ড. তাহসিন গরগুন
অনুদান দিন
Scroll to Top