প্রফেসর ড. তাহসিন গরগুন

উম্মাহর প্রখ্যাত দার্শনিক ও উসূলবিদ প্রফেসর ডঃ তাহসিন গরগুন। যিনি একজন জ্ঞানের মুজাহিদ, শুধুমাত্র ক্যারিয়ারের পিছনে ছুটেন নি কখনো। উসমানী ধারার বড়বড় আলেমদের নিকট পড়েছেন, ইসলামী দর্শন ও সভ্যতা বিষয়ে অর্জন করেছেন গভীর পাণ্ডিত্য। এরপরে ইউরোপে গিয়ে ফ্রেঞ্চ ও জার্মান শিখেছেন। পাশ্চাত্য সভ্যতা নিয়ে দীর্ঘসময় জ্ঞানার্জনের পাশাপাশি ইউরোপে অধ্যাপনা করেছেন, গবেষণা শেষে দেশে ফিরেছেন। কোথাও পিএইচডি করেছেন, কোথাও একবছর থেকেছেন, এভাবে জ্ঞানের জন্যই বিভিন্ন দেশ সফর করেছেন। একইসাথে নয়টি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছেন। ইসলামী চিন্তাবিদগণ এই আলেম সম্পর্কে বলেন, বর্তমান সময়ের শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন এবং চিন্তাগত দিক থেকে তিনি দ্বিতীয় আল্লামা ইকবাল। আর, কাজ করেছেন এবং যেসব বিষয়ে কাজ করেন, ১. উসূলে ফিকহ। ২. উসমানী ও মাওয়ারাউন নাহর সভ্যতা। ৩. ইসলামি চিন্তার ইতিহাস। ৪. ফিলোসোফির ভাষা। ৫. এপিস্টেমোলজি। ৬. আখলাক। ৭. ইতিহাস। ৮. রাজনীতি। ৯. বিজ্ঞান। ১০. সমাজ। ১১. আল কুরআন। ১২. উসমানী এবং পাশ্চাত্যের সম্পর্ক। ১৩. পাশ্চাত্য সভ্যতায় উসমানী খেলাফতের প্রভাব। ১৪. জার্মান আইডিয়ালিস্ট ফিলোসোফি। এর পাশাপাশি তার গুরুত্বপূর্ণ কিছু গবেষণা পত্র হচ্ছে, • ভাষা জ্ঞান, ভাষাবিজ্ঞান, ভাষার দর্শন এবং বালাগাত। • ইউরোপের অর্থসামাজিক গঠনে চালিকাশক্তি হিসেবে উসমানী খিলাফত। • পাশ্চাত্য সভ্যতায় ইসলামি জ্ঞান সম্ভব কিনা। • আধুনিক জ্ঞানে দ্বীনি জ্ঞানের বিষয় সমূহে প্রাথমিক দৃষ্টিভঙ্গি। • জ্ঞানের উৎস হিসেবে খাবারুস সাদিক। • একটি সমস্যা হিসেবে আধুনিকতা। • আধুনিক সভ্যতা বিশ্লেষণের ক্ষেত্রে ইসলামি জ্ঞান আমাদের কি মূলনীতি দিয়েছে?

৭টি লেখা
চিন্তা ও দর্শন

ইবনে খালদুন ও ইলমুল উমরান

এ প্রবন্ধে যে সব বিষয় নিয়ে আলোচনা করবো, শুরুতেই তা সংক্ষেপে তুলে ধরতে চাই, ১. ইবনে খালদুনের সংক্ষিপ্ত পরিচিতি। ২. ইবনে খালদুনের ইলমুল উমরান কী? ৩. সমাজবিজ্ঞান বা Sociology কী? ৪. ইলমুল উমরান ও সমাজবিজ্ঞানের মধ্যকার সম্পর্ক কেমন হতে পারে?…

চিন্তা ও দর্শন

পাশ্চাত্য চিন্তার ভিত্তি ও তার সমালোচনা

মানুষ তার সৃষ্টিলগ্ন থেকেই নিজের অস্তিত্ব, চারপাশের পরিবেশ এবং প্রকৃতিকে জানার চেষ্টা করেছে। আর এ বিষয়টি মানুষের স্বভাবতাড়িত। সে অপর…

ইলমুল কালাম

ইমাম গাজ্জালীর বিখ্যাত গ্রন্থ মিশকাতুল আনওয়ার ও নূরের মেটাফিজিক্যাল দৃষ্টিভঙ্গী

মিশকাতুল আনওয়ার গ্রন্থের আলোচ্য বিষয়বস্তু হল সূরা নূরের ৩৫ নম্বর আয়াত। ইমাম গাজ্জালী উক্ত গ্রন্থে, ‘ আল্লাহ হলেন আসমানসমূহ ও…

ব্যক্তিত্ব

ইবনে খালদুন ও তাঁর চিন্তাধারা

ইবনে খালদুনের পরিচয় ইবনে খালদুনের পূর্ণ নাম হল, আবু যায়েদ ওয়ালীউদ্দিন আব্দুর রহমান। তিনি ৭৩২ হিজরি সালের পহেলা রমজান, ১৩৩২…

প্রফেসর ড. তাহসিন গরগুন
দর্শন

ডেভিড হিউম যেভাবে দার্শনিক হলেন

ডেভিড হিউম খুব ইন্টারেস্টিং একজন মানুষ। তিনি নিজেকে দার্শনিক হিসেবে উপাস্থাপন করার জন্য দর্শন বিষয়ক একটি বই রচনা করেন। কিন্তু…

দর্শন

ইতিহাসে মধ্যযুগের আবিষ্কার

পাশ্চাত্যের লেখকরা শুধুমাত্র সভ্যতার ইতিহাসই নয় একইসাথে সমগ্র দুনিয়ার ইতিহাসের লেখার ধারাকে পরিবর্তন করে দিয়েছে। এই পরিবর্তনের সবচেয়ে সুস্পষ্ট আলামত…

ব্যক্তিত্ব

আল মাওয়ার্দী ও তাঁর চিন্তাধারা

আবুল হাসান আল মাওয়ার্দী ৯৭২ সালে বর্তমান ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন এবং ৪৫০ হিজরীতে (১০৫৮) সালে বাগদাদে মৃত্যু বরণ…

প্রফেসর ড. তাহসিন গরগুন
অনুদান দিন
Scroll to Top