আল্লামা ত্বহা আব্দুর রহমান
আল্লামা ত্বহা আব্দুর রহমান (জন্ম ১৯৪৪) সমকালীন আরব বিশ্বের অন্যতম মৌলিক দার্শনিক, আখলাকী চিন্তাবিদ এবং ইসলামী বুদ্ধিবৃত্তিক পুনর্বিবেচনার গুরুত্বপূর্ণ কণ্ঠ। মরক্কোতে তার জন্ম। প্রাথমিক শিক্ষার পর তিনি দর্শনে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীকালে ইউরোপে উচ্চতর গবেষণার মাধ্যমে বিশ্লেষণী দর্শন, যুক্তিবিদ্যা এবং ভাষাতত্ত্বে বিশেষ দক্ষতা অর্জন করেন।
তার চিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তি, ভাষা, আখলাক, আধুনিকতা এবং ইসলামী জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যের সম্পর্ক। তিনি মনে করেন, আধুনিকতার সংকট কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক নয়; বরং তা মূলত আখলাকী ও আত্মিক সংকট। এই উপলব্ধি থেকেই তিনি আধুনিক দার্শনিক ভাষ্যকে আখলাকের আলোকে নতুনভাবে পাঠ করার প্রয়াস চালান।
মরক্কোর বিশ্ববিদ্যালয়সমূহে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি। আরবি ভাষায় দার্শনিক আলোচনা ও যুক্তিবিদ্যার নতুন ক্ষেত্র নির্মাণে তার অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সমকালীন আরব জগতে ইসলামী দর্শনকে কেবল ঐতিহাসিক ঐতিহ্য হিসেবে নয়, বরং জীবন্ত বুদ্ধিবৃত্তিক মীরাস হিসেবে ইহইয়ার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে 1.Su’al al-Akhlaq 2.Ruh al-Din 3.Al-Haqq al-‘Arabi fi al-Ikhtilaf al-Falsafi বিশেষভাবে আলোচিত। আখলাক, ভাষা, রূহানিয়্যাত এবং দার্শনিক স্বাধীনতার প্রশ্নে তার রচনা আরব ও মুসলিম বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে গভীর প্রভাব বিস্তার করেছে।
সমকালীন ইসলামী চিন্তার জগতে ড. ত্বহা আব্দুর রহমান এমন এক মনীষী, যিনি আধুনিকতার প্রশ্নকে রূহানী ও আখলাকী গভীরতার সঙ্গে পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে চলেছেন।

- All Posts
- আন্তর্জাতিক রাজনীতি
- চিন্তা ও দর্শন
- ফিচারড
- বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা
- বিজ্ঞাপন
- ব্যক্তিত্ব
- মুসলিম উম্মাহ
- রাজনীতি ও অর্থনীতি
- সভ্যতা
- সমাজ ও সংস্কৃতি
- সাক্ষাৎকার
- Back
- রাজনীতি
- অর্থনীতি
- Back
- দর্শন
- তাসাউফ ও আধ্যাত্মিকতা
- ইসলামী দর্শন
- উসূল ও মেথডোলজি
- আখলাক ও নন্দনতত্ত্ব
- ইলমুল কালাম
- ইসলামী চিন্তা
- মাকাসিদ আশ শারীয়াহ
- Back
- ইতিহাস
- সমাজবিজ্ঞান
- Back
- বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন
- উপমহাদেশ
- বায়তুল মাকদিস
- Back
- কৃষি
- বাংলাদেশ
- Back
- বই পর্যালোচনা
- Back
- সংস্কৃতি
- শিল্পকলা
- শহর ও স্থাপত্য
- সিনেমা পর্যালোচনা
- মিউজিক
- সাহিত্য