রাজনীতি ও অর্থনীতি
বর্তমান সময়ে মুসলিম সমাজ যে নানামুখী সংকটে নিপতিত, তার একটি বড় কারণ হলো-রাজনীতি ও অর্থনীতির তাদের আসল উদ্দেশ্য ও সঠিক অর্থ থেকে সরে যাওয়া। আমরা দেখতে পাই যে, রাজনীতি যখন আদালত প্রতিষ্ঠার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না এবং অর্থনীতি যখন মানুষকে কেন্দ্রে রেখে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা বজায় রাখতে ব্যর্থ হয়, তখন সমাজের পতনও অনিবার্য হয়ে ওঠে।
এর সবচেয়ে স্পষ্ট কারণ হলো-রাজনীতিকে মানুষের কল্যাণের পরিবর্তে শুধু ক্ষমতা দখল ও নিয়ন্ত্রণের হাতিয়ার বানিয়ে ফেলা, আর অর্থনীতিকে সীমাহীন ভোগ ও লালসার মাধ্যমে পরিণত করা। এ ধরনের মানসিকতা যখন প্রভাবশালী হয় উঠে তখন আদালত স্বার্থের কাছে হার মানে, আমানতের চেতনা প্রতিযোগিতায় রূপ নেয়, আর ভাগাভাগির (শেয়ারিংয়ের) জায়গা দখল করে নেয় অযাচিত সঞ্চয়ের লালসা। এর চেয়েও ভয়াবহ ব্যাপার হলো – ক্ষমতা ও সম্পদ যখন নিজেই লক্ষ্য হয়ে যায় এবং হিকমতবিহীন শাসনব্যবস্থা ও বরকতকে বিনষ্টকারী একটি অর্থনৈতিক চিন্তাধারা যখন সমাজকে নিয়ন্ত্রণ করা শুরু করে।
দুঃখজনক হলেও সত্য যে আদালতের ঝাণ্ডাবাহী একটি সভ্যতার সদস্য হয়েও মুসলমানরা এই রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্যুতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি। রাজনীতিকে মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, অর্থনীতিকে আখলাকী মূলনীতি থেকে আলাদা করে ফেলা এবং এর ফলস্বরূপ আধুনিক মুসলিম সমাজের আদালত ও বরকত উৎপাদনকারী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হওয়া– সামাজিক ভাঙ্গনের ক্ষেত্রে সবচেয়ে বড় অনুঘটকের ভূমিকা পালন করেছে।
সভ্যতার পুনর্জাগরণের দৃষ্টিকোণ থেকে দেখলে, মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন একটি রাজনীতি কখনোই সামাজিক শান্তি ও স্থিতশীলতা তৈরি করতে পারে না; আর আখলাকী ভিত্তি থেকে বঞ্চিত একটি অর্থনীতি মানুষ ও সভ্যতা উভয়কেই ধ্বংস করে। এ কারণেই রাজনীতি ও অর্থনীতিকে কেবল ক্ষমতা ও পুঁজির সম্পর্কের দৃষ্টিকোণ থেকে নয়, বরং আদালত, আমানত ও ভারসাম্যের মতো মৌলিক নীতির আলোকে পুনর্বিবেচনা (পুনর্পাঠ) করা জরুরী। হিকমতপূর্ণ একটি শাসনব্যবস্থার তাসাউউরকে (ধারণা), বরকতকে প্রাধান্যদানকারী একটি অর্থনীতির ধারণাকে এবং এই দুই মৌলিক নীতির পারস্পরিক পরিপূরকতার ভিত্তিতে গড়ে ওঠা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি উপস্থাপনের লক্ষ্যে রোয়াক ব্লগ আন্তরিকতার সাথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
- All Posts
- চিন্তা ও দর্শন
- ফিচারড
- বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা
- বিজ্ঞাপন
- ব্যক্তিত্ব
- মুসলিম উম্মাহ
- রাজনীতি ও অর্থনীতি
- সভ্যতা
- সাক্ষাৎকার
- Back
- রাজনীতি
- অর্থনীতি
- আন্তর্জাতিক রাজনীতি
- Back
- দর্শন
- তাসাউফ ও আধ্যাত্মিকতা
- ইসলামী দর্শন
- উসূল ও মেথডোলজি
- আখলাক ও নন্দনতত্ত্ব
- ইলমুল কালাম
- ইসলামী চিন্তা
- মাকাসিদ আশ শারীয়াহ
- Back
- ইতিহাস
- সমাজবিজ্ঞান
- সমাজ ও সংস্কৃতি
- সংস্কৃতি
- শিল্পকলা
- শহর ও স্থাপত্য
- সিনেমা পর্যালোচনা
- মিউজিক
- সাহিত্য
- Back
- বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন
- উপমহাদেশ
- বায়তুল মাকদিস
- Back
- কৃষি
- বাংলাদেশ
- Back
- বই পর্যালোচনা
- Back
- সংস্কৃতি
- শিল্পকলা
- শহর ও স্থাপত্য
- সিনেমা পর্যালোচনা
- মিউজিক
- সাহিত্য










