সমাজ ও সংস্কৃতি

বর্তমান সময়ে মুসলিম সমাজ যে নানা সংকটের মুখোমুখি তার অন্যতম একটি বড় কারণ হলো- সমাজ ও সংস্কৃতির যে মৌলিক ভূমিকা থাকার কথা ছিলো তার অনুপস্থিতি।

আরও দেখুনকম দেখুন

মারহামাত, আখলাক, আদালত ও পারস্পরিক সহমর্মিতার মত সমাজের মৌলিক বন্ধনসমূহ ক্রমেই দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি মানুষকে কেন্দ্রে রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির মত মূল্যবোধ তৈরিতেও সংস্কৃতি আজ অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলস্কৃতিতে সামাজিক অবক্ষয় যেন ধীরে ধীরে অনিবার্য হয়ে উঠছে।

এর সবচেয়ে বড় কারণ হলো—সমাজ এখন যেন শুধু ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার হিসাব-নিকাশেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। আর সংস্কৃতিও গড়ে উঠছে ভোগবাদ ও অন্ধ অনুকরণের ভিত্তিতে। এমন এক মানসিকতার প্রভাবে সহমর্মিতা বদলে যায় স্বার্থের হিসাব-নিকাশে, সম্মান পরিণত হয় কেবল সামাজিক মর্যাদার প্রতিযোগিতায়, আর সহমর্মিতা ও পারস্পারিক সহযোগিতার জায়গা দখল করে নেয় ব্যক্তিগত লালসা ও উচ্চাকাঙ্ক্ষা। এর চেয়েও বেশি বিধ্বংসী হলো—সমাজ যখন কেবল ক্ষমতা ও আরামের অনুসন্ধানকেই লক্ষ্য হিসেবে গ্রহণ করে, তখন সংস্কৃতি তার গভীর অর্থ হারিয়ে ফেলে।

এর ফলে মূল্যবোধহীন এক জীবনধারা ব্যক্তি ও প্রজন্মের ওপর গভীর ক্ষত ও বিপর্যয় ডেকে আনে। দুঃখজনক হলেও সত্য, যাদের সভ্যতা আখলাক ও ফজিলতের ভিত্তিতে নির্মিত হয়েছিলো, সে সভ্যতার উত্তরাধিকারী হয়েও মুসলমানরা আজ এই সাংস্কৃতিক ও সামাজিক বিচ্যুতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি। সমাজকে মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন করা এবং সংস্কৃতিকে আখলাকী ও নান্দনিক ভিত্তি থেকে দূরে সরিয়ে নেওয়ার ফলেই শেষ পর্যন্ত মুসলিম সমাজগুলো আজ নিজেদের স্বকীয় পরিচয়, ঐক্য এবং অর্থবহতার প্রতিনিধিত্ব করবে এমন সামাজিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে।

মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন একটি সমাজের পক্ষে সাদাত ও শান্তি বয়ে আনা সম্ভবপর নয়। একইভাবে আখলাকী ভিত্তি থেকে বঞ্চিত কোনো সংস্কৃতিও মানুষ ও সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে পারে না। এ কারণে সমাজ ও সংস্কৃতিকে কেবল ব্যক্তিগত স্বার্থ ও ট্রেন্ডের ভিত্তিতে নয়; বরং আদালত, পারস্পরিক সহমর্মিতা, আমানতদারিতা ও নান্দনিকতার মতো শাশ্বত ও চিরন্তন নীতির আলোকে নতুনভাবে পুনর্বিবেচনা করতে হবে। রোয়াক ব্লগ এমন একটি সমাজদর্শন নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা হিকমত ও ফজিলতের দ্বারা সজ্জিত; এমন একটি সাংস্কৃতিক তাসাউউর গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যা মানুষ ও রূহের বিকাশে সহায়ক; এবং এই দুইয়ের সমন্বয়ে এমন এক সমন্বিত দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে চাচ্ছে, যা সমাজ ও সংস্কৃতিকে পরস্পরের পরিপূরক করে তোলে।

২৪টি লেখা
শিল্পকলা

শব্দশিল্পের ইসলামীকরণ

এক। প্রয়োজনীয়তা দার্শনিক ও ধর্মীয় সাহিত্য যেমন একটি জাতির মতাদর্শের মৌখিক বহিঃপ্রকাশ, সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যেমন সেই মতাদর্শ দ্বারা নির্ধারিত হয়, ঠিক তেমনি মিউজিক ও শব্দশিল্পও একটি জাতির গভীরতম বিশ্বাসের "অনুবাদ"। এগুলো একটি বৃহৎ মোজাইকের ক্ষুদ্রাংশের মতো, যা সংস্কৃতির…

রোয়াক ডেস্ক
মিউজিক

ঐতিহ্য, আদব ও আধ্যাত্মিকতার আলোকে মিউজিক

বিসমিল্লাহ, আমাদের বর্তমান কালচারাল ট্রেন্ডগুলো মিউজিককে মূলত বিনোদন এবং উপভোগের একটি বিষয় হিসেবে দেখে থাকে। বাজনার বিট যত দ্রুত হয়,…

রোয়াক ডেস্ক
সাহিত্য

সীরাত সাহিত্যে বাংলা ভাষার অবদান

বাংলা ভাষায় সীরাত চর্চা শুরুর সুনির্দিষ্ট সময় নিরুপণ করা বেশ মুশকিল বটে। তেরো শতকের প্রারম্ভকালে বাংলা অঞ্চলে মুসলিমদের রাজনৈতিক অভিষেক…

রোয়াক ডেস্ক
সভ্যতা

আতিয়া মসজিদ

বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সুপরিচিত একটি স্থাপত্য নিদর্শন আতিয়া মসজিদ। বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত পুরনো দশ টাকার নোটে ছবিযুক্ত থাকা…

রোয়াক ডেস্ক
উপমহাদেশ

ভারতবর্ষের তরুণ সম্প্রদায়

নতুন সামাজিক ও রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে নবীন ভারতবর্ষের কথা বর্তমানে দ্রুত উচ্চারিত হচ্ছে। কিন্তু এখনো তা আত্মপ্রকাশের কৌশল আয়ত্ত করতে…

রোয়াক ডেস্ক
সাহিত্য

বাংলা ভাষায় ইসলামী সাহিত্য চর্চা

সাহিত্যের গোড়ার কথা ইসলামের নবী কেবল আরব দেশে আসেননি, দুনিয়ার সব দেশেই এসেছেন। আল্লাহর পাঠানো সবই ছিলেন ইসলামের নবী। সাহিত্যের…

রোয়াক ডেস্ক
সিনেমা পর্যালোচনা

টুয়েলভ অ্যাংরি ম্যান; যুক্তি যেখানে গল্প, সংলাপ সেখানে নায়ক

বিচারব্যবস্থায় জুরিসিস্টেম একটি আদি-প্রক্রিয়া। এথেন্সে ৫০০ খ্রিষ্টপূর্বাব্দেও জুরির অস্তিত্বের প্রমাণ মেলে। অবশ্য আধুনিক জুরিসিস্টেমের সূচনা হয় ১২ শতকের মাঝামাঝি, তখন…

রোয়াক ডেস্ক
সিনেমা পর্যালোচনা

‘A Separation’ তেহরান থেকে লস এঞ্জেলস; ইরানি সিনেমার শ্রেষ্ঠত্বের আখ্যান

চলচ্চিত্র একটি সৃষ্টিশীল গণমাধ্যম। এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সাংস্কৃতিক উপাদানসমূহ। যে দেশে তা নির্মিত হয় সে দেশের জাতীয় সংস্কৃতি…

রোয়াক ডেস্ক
ইসলামী চিন্তা

ঈদে মিলাদুন্নবী ও পয়গাম্বর আগমনের উদ্দেশ্য

রবিউল আউয়ালের বরকত ও কল্যাণ সম্মানিত উপস্থিতি! রবিউল আউয়াল মাসের আগমন আমাদের সকলের জন্য উৎসব ও খুশীর বার্তা বয়ে নিয়ে…

রোয়াক ডেস্ক
সমাজ ও সংস্কৃতি

মুসলিম সমাজে সামাজিক মূল্যবোধের পরিবর্তন

ইসলামের মহানবী শতধা-বিচ্ছিন্ন আরব সমাজে শান্তির বাণী নিয়ে আবির্ভূত হন। তাঁর বাণী প্রধানত ছিলো ধর্মীয়; সাত শতকের আরব সমাজে প্রচলিত…

রোয়াক ডেস্ক
সমাজ ও সংস্কৃতি

ইসলামী সমাজের রূপ

বোস্তয়ার্থ স্মিথ তাঁর 'Mohammed and Mohammedanism' গ্রন্থে বলেছেন, "মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেন যে,…

রোয়াক ডেস্ক
তাসাউফ ও আধ্যাত্মিকতা

বিমারিস্তান তথা প্রাচীন ইসলামিক হাসপাতাল: আই সার্জারি ও মিউজিক থেরাপির মতো অধুনা চিকিৎসা কৌশলের অগ্রদূত

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস হাজার বছরের পুরোনো। প্রাচীন গ্রীক, ফার্সি ও ভারতীয় সভ্যতায় রোগ নিরাময়ের ক্ষেত্রে পরিকল্পিত পদ্ধতির প্রচলন খুজে পাওয়া…

রোয়াক ডেস্ক
আখলাক ও নন্দনতত্ত্ব

নন্দনতত্ত্ব : ইসলামী শিল্পে নান্দনিকতার অন্বেষণ

ষোড়শ শতাব্দীর শেষ দিক থেকে নিয়ে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ছিলো, উসমানীয়দের ঐতিহ্যবাহী ধ্রুপদী কাব্য “দিওয়ান” চর্চার স্বর্ণযুগ। এই লম্বা…

রোয়াক ডেস্ক
ইতিহাস

বাংলা ভাষা ও জাতীয় জাগরণে কবি কাজী নজরুল ইসলাম

আজকে যে সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি, সে সময় আমাদের ভাষা এবং আমরা—উভয়েই আগ্রাসনের শিকার। এই উপমহাদেশের মুসলমানসহ এই পূর্ববঙ্গের…

রোয়াক ডেস্ক
চিন্তা ও দর্শন

ইমাম শাহ ওয়ালীউল্লাহর ইরতিফাকাত; আর্থ-সামাজিক বিকাশের স্বাভাবিক পদ্ধতি

প্রায়োগিক অর্থনীতির ক্ষেত্রে প্রাচ্যের প্রাচীন চিন্তাবিদদের ব্যপক ভূমিকা রয়েছে। কিন্তু এক্ষেত্রে পাশ্চাত্যের চিন্তাবিদগণ প্রাচ্যকে একেবারেই আলোচনার বাহিরে রেখে দিয়েছেন। এর…

রোয়াক ডেস্ক
সিনেমা পর্যালোচনা

দ্যা ‘চিলড্রেন অব হ্যাভেন’

১৯৭৯ সালে ইরানি বিপ্লবের মধ্য দিয়ে ইরানে সমাজ সংস্কারের যে কার্যক্রম শুরু হয়েছিল, পরবর্তীতে তার বড় একটা প্রভাব ইরানের শিল্প…

রোয়াক ডেস্ক
বাংলাদেশ

বাংলা সাহিত্যে আলাওলের কথা

শ্রীযুক্ত সুকুমার সেনের নাম বাংলা সাহিত্যে বিশেষতঃ ঐতিহাসিক সাহিত্যে সুপরিচিত। বাংলা সাহিত্য সম্বন্ধে ইতিহাস লিখিয়া তিনি বিশেষ খ্যাতি অর্জন করিয়াছেন।…

রোয়াক ডেস্ক
অনুদান দিন
Scroll to Top