সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী
সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী (১৯১৪-১৯৯৯) বিংশ শতাব্দীর মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম, চিন্তাবিদ, সাহিত্যিক ও দাঈ। ভারতের উত্তরপ্রদেশের রায়বেরেলিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। শৈশবেই তিনি আরবি, উর্দু, ফার্সি ও ইসলামী জ্ঞানের প্রাথমিক পাঠ গ্রহণ করেন। তার পারিবারিক পরিবেশ ছিল ইলম, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির এক উর্বর ক্ষেত্র। পরবর্তীতে তিনি লক্ষ্ণৌর নাদওয়াতুল উলামায় উচ্চশিক্ষা লাভ করেন এবং অল্প বয়সেই আরবি ভাষা ও ইসলামী ইতিহাসে অসাধারণ ব্যুৎপত্তির পরিচয় দেন।
বিশ শতকের মুসলিম বিশ্বের রাজনৈতিক বিপর্যয়, আখলাকী সংকট এবং আত্মপরিচয়ের সংকট নদভীর চিন্তার প্রধান বিষয় হয়ে ওঠে। তিনি উপলব্ধি করেছিলেন যে মুসলমানদের দুরবস্থার মূল কারণ কেবল রাজনৈতিক শক্তিহীনতা নয়; বরং চিন্তার স্থবিরতা, আত্মবিস্মৃতি এবং ইতিহাসবোধের দুর্বলতা। এই উপলব্ধি থেকেই তিনি মুসলিম উম্মাহর আখলাকী পুনর্জাগরণ, দ্বীনি চেতনার নবায়ন এবং সভ্যতাগত আত্মসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
১৯৩৪ সালে তিনি নাদওয়াতুল উলামায় শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীকালে তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত হন। শিক্ষকতা, দাওয়াহ, গবেষণা, লেখালেখি ও আন্তর্জাতিক ইসলামী বুদ্ধিবৃত্তিক অঙ্গনে সক্রিয় উপস্থিতির মাধ্যমে তিনি উপমহাদেশ ছাড়িয়ে আরব বিশ্বেও গভীর প্রভাব বিস্তার করেন। আরবি ভাষায় তার লেখনির শক্তি তাকে ভারতীয় আলেমদের মধ্যে এক বিশেষ মর্যাদা এনে দেয়।
তার রচিতমাযা খাসিরাল আলামু বিনহিতাতিল মুসলিমীন গ্রন্থটি মুসলিম বিশ্বের অবক্ষয়কে কেবল মুসলমানদের ক্ষতি হিসেবে নয়, বরং সমগ্র মানবসভ্যতার জন্য এক গভীর আখলাকী বিপর্যয় হিসেবে বিশ্লেষণ করেছে। এছাড়া মুসলিম’স ইন ইন্ডিয়া, ইসলাম এন্ড দ্য ওয়ার্ল্ড প্রভৃতি গ্রন্থ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।
১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর তার ইন্তিকালের মাধ্যমে মুসলিম পুনর্জাগরণচিন্তার এক বলিষ্ঠ কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। তথাপি ইসলামী আত্মপরিচয়, ইতিহাসসচেতনতা ও আখলাকী পুনর্জাগরণের প্রশ্নে সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী আজও মুসলিম বিশ্বের এক উজ্জ্বল প্রেরণার নাম।

- All Posts
- আন্তর্জাতিক রাজনীতি
- চিন্তা ও দর্শন
- ফিচারড
- বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা
- বিজ্ঞাপন
- ব্যক্তিত্ব
- মুসলিম উম্মাহ
- রাজনীতি ও অর্থনীতি
- সভ্যতা
- সমাজ ও সংস্কৃতি
- সাক্ষাৎকার
- Back
- রাজনীতি
- অর্থনীতি
- Back
- দর্শন
- তাসাউফ ও আধ্যাত্মিকতা
- ইসলামী দর্শন
- উসূল ও মেথডোলজি
- আখলাক ও নন্দনতত্ত্ব
- ইলমুল কালাম
- ইসলামী চিন্তা
- মাকাসিদ আশ শারীয়াহ
- Back
- ইতিহাস
- সমাজবিজ্ঞান
- Back
- বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন
- উপমহাদেশ
- Back
- কৃষি
- বাংলাদেশ
- Back
- বই পর্যালোচনা
- Back
- সংস্কৃতি
- শিল্পকলা
- শহর ও স্থাপত্য
- সিনেমা পর্যালোচনা
- মিউজিক
- সাহিত্য