
বাংলার রাজনৈতিক ও সামাজিক পটভূমি
বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করতে গেলে তার ধারাক্রম অনুসরণ করা যেমন কর্তব্য তেমনি বিভিন্ন কালের রাজনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিত নির্ণয় করাও প্রয়োজন হয়ে পড়ে। সাহিত্যের যুগ বিভাগ গুলো প্রধানত ঐতিহাসিক যুগ বিভাগকে অনুসরণ করে। ঐতিহাসিক যুগ বিভাগের মধ্যে ধর্মীয় চেতনা























