ডাঃ ফাহমিদ-উর -রহমান

জন্ম যশাের জেলায় ২৮ অক্টোবর, ১৯৬৩ খ্রিষ্টাব্দে।
শৈশব ও কৈশাের যশাের জেলা স্কুল ও যশাের এম. এম. কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক, পরবর্তীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ানস্ এন্ড সার্জন থেকে মনােরােগবিদ্যায় স্নাতকোত্তর এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ফাহমিদ-উর-রহমান মননশীল প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী। ছাত্র জীবন থেকে লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বিজ্ঞানের ছাত্র হয়েও এবং পেশাগত জীবনের বাইরে তিনি নিরন্তর নিজেকে জড়িয়ে রেখেছেন সাংস্কৃতিক আত্মপরিচয় ও বৈশ্বিকভাবে বাঙ্গালি মুসলমানের স্থান নির্ণয়ের কাজে। সাহিত্যের নেশা তাকে টেনেছে। পেশার প্রাচীর তার কলম আটকিয়ে রাখতে পারেনি। নেশা তার বিচিত্র। ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলা, ধর্ম, সমাজ ও রাজনীতি - সকল বিষয়ে তার আগ্রহ। এর ভিতর দিয়ে তিনি তৈরি করেছেন বিশেষ দৃষ্টিভঙ্গী যা দিয়ে তিনি হাঁটেন বহু বিচিত্র পথে। শিখেছেন স্রোতের বিরুদ্ধে কথা বলতে। প্রবল সাংস্কৃতিক ও ইতিহাসচেতনা তাকে তাড়িত করে, যার ফলে তার লেখায় থাকে তত্ত্ব, তথ্য ও ভাবুকতার এক অনন্যপূর্ব আস্বাদ, যা তাকে একজন মূলত আদর্শ সমাজবিজ্ঞানী হিসেবে চিহ্নিত করে। তার এই সাংস্কৃতিক অনুসন্ধিৎসাকে বিদ্বৎসমাজ শ্রদ্ধা জানাতে বাধ্য হয়েছেন।

১৭টি লেখা
ব্যক্তিত্ব

সৈয়দ আলী আশরাফ

এক সৈয়দ আলী আশরাফ হচ্ছেন আধুনিক মুসলিম শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, যার স্বপ্ন ছিল মুসলিম দুনিয়ার শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে মুসলিম মানস তৈরি করা। কলোনীর চাপিয়ে দেয়া সেকুলার শিক্ষা ব্যবস্থার সূত্রে মুসলিম মানসে এক ধরনের পরাধীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে ।…

ডাঃ ফাহমিদ-উর -রহমান
ব্যক্তিত্ব

হাসান আল বান্না

এক ১৯২৮ সালে মাত্র ২২ বছর বয়সে তরুণ স্কুল শিক্ষক হাসান আল বান্না একালের সবচেয়ে প্রভাবশালী মুসলিম পুনর্জীবনবাদী সংগঠন ইখওয়ানুল…

ডাঃ ফাহমিদ-উর -রহমান
ব্যক্তিত্ব

আলী শরিয়তি

এক ১৯৭৯ সালে ইরানী জনতার অভ্যুত্থান ও আন্দোলনের মুখে সেখানকার বহু বছরের পুরনো কর্তৃত্ববাদী রেজা শাহ পাহলভীর রাজতান্ত্রিক সরকারের পতন…

ডাঃ ফাহমিদ-উর -রহমান
চিন্তা ও দর্শন

নকীব আল-আত্তাসের দৃষ্টিতে মুসলিম সমাজের পচনরোধের উপায়

মুসলিম সমাজের পচনরোধের কি কোনোই উপায় নেই? আল-আত্তাস মনে করেন মন ও সমাজের জন্য এই মুহূর্তে জরুরি প্রয়োজন হচ্ছে এর…

ডাঃ ফাহমিদ-উর -রহমান
ব্যক্তিত্ব

উবায়দুল্লাহ সিন্ধী

এক. ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আলেমদের লড়াই এক বিপ্লবী ঘটনা। এই বিপ্লবের অন্যতম সূতিকাগার ছিল দেওবন্দ। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেওবন্দের…

ব্যক্তিত্ব

সৈয়দ মোহাম্মদ নকীব আল-আত্তাস

এক. দক্ষিণপূর্ব এশিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে বাহাসা ভাষাভাষী জনগোষ্ঠীর বসবাস। এরা প্রধানতঃ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম ও সিঙ্গাপুরে বসবাস…

উপমহাদেশ

ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষা চর্চা

ব্রাহ্মণরা কখনোই বাংলা ভাষা চর্চাকে ভালোভাবে নেয়নি। সেন আমলে তারা বাংলা ভাষাকে খতম করতে চেয়েছিল; মুসলিম আমলে হোসেন শাহের দরবারে…

ডাঃ ফাহমিদ-উর -রহমান
ব্যক্তিত্ব

আলীয়া আলী ইজ্জেতবেগভিচ

এক একালে বসনিয়া ট্র্যাজেডি আমাদেরকে চিনিয়ে দিয়েছে তার সংগ্রামী নেতা আলীয়া আলী ইজ্জেত বেগভিচকে; একই সাথে আমরা দেখেছি ইজ্জেতগভিচের ধীমান…

ডাঃ ফাহমিদ-উর -রহমান
ব্যক্তিত্ব

মুরাদ উইলফ্রেড হফম্যান

এক, একালের জার্মানভাষী নওমুসলিম, যারা মনীষা ও মননশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে মুরাদ উইলফ্রেড হফম্যানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।…

ডাঃ ফাহমিদ-উর -রহমান
ব্যক্তিত্ব

মালিক বিন নবী

আলজেরিয়ার দার্শনিক, সমাজবিজ্ঞানী বুদ্ধিজীবী মালিক বিন নবীর নাম বাংলাদেশে আমরা তেমন একটা কেউ জানি না। ফরাসী ঔপনিবেশিকতার বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি…

ডাঃ ফাহমিদ-উর -রহমান
ইসলামী চিন্তা

ইসমাইল রাজী আল ফারুকী

১৯৮৬ সালের ২৪ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে কৃতী অধ্যাপক ইসমাইল রাজী আল ফারুকী ও তার স্ত্রী লুইস লামিয়া ফারুকী আততায়ীর…

ডাঃ ফাহমিদ-উর -রহমান
সভ্যতা

পাশ্চাত্য সভ্যতা প্রসঙ্গে ইকবাল

ইকবাল পাশ্চাত্য সভ্যতাকে বলতেন বণিক সভ্যতা। তাঁর মতে এই সভ্যতার অভূতপূর্ব কারিগরী সমৃদ্ধি ঘটলেও মানবিক প্রগতির ক্ষেত্রে এর অর্জন সীমিত।…

ডাঃ ফাহমিদ-উর -রহমান
ব্যক্তিত্ব

মুহাম্মদ হামীদুল্লাহ

এক. মোহাম্মদ হামীদুল্লাহকে বলা হতো স্বাধীন হায়দারাবাদের শেষ নাগরিক।[১] ১৯৪৮ সালে স্বাধীন হায়দারাবাদ রাষ্ট্র গায়ের জোরে ভারত দখল করে নেয়।…

ইতিহাস

ঢাকাঃ বাঙ্গালি মুসলমানের সাংস্কৃতিক রাজধানী

ওআইসি (ইসলামী সম্মেলন সংস্থা) যখন প্রতিষ্ঠিত হয় তখন এর পেছনে উদ্যোক্তাদের যে আবেগ ও স্বপ্ন ছিল, তা বোধ হয় এতোদিনে…

অনুদান দিন
Scroll to Top