মালিক বিন নবী
মালিক বিন নবী (১৯০৫-১৯৭৩) আধুনিক মুসলিম বিশ্বের অন্যতম মৌলিক চিন্তাবিদ, সমাজ-দার্শনিক ও সভ্যতা-সমালোচক। আলজেরিয়ার কনস্টান্টাইনে তার জন্ম। ফরাসি উপনিবেশিক শাসনের বাস্তবতায় তার শৈশব ও কৈশোর অতিবাহিত হয়। প্রাথমিক শিক্ষা আলজেরিয়ায় সমাপ্ত করার পর তিনি ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পাশ্চাত্য সভ্যতার শক্তি, উপনিবেশবাদী আধিপত্য এবং মুসলিম সমাজের পশ্চাদপসরণের কারণ অনুসন্ধানের প্রবল আগ্রহ সেখান থেকেই তার মধ্যে গড়ে ওঠে।
মালিক বিন নবীর চিন্তার কেন্দ্রবিন্দু ছিল মুসলিম বিশ্বের সভ্যতাগত অবক্ষয়ের কারণ নির্ণয়। তিনি মনে করতেন, মুসলমানদের দুরবস্থার জন্য কেবল বহিরাগত রাজনৈতিক শক্তিকে দায়ী করলে চলবে না; বরং চিন্তার জড়তা, নৈতিক দুর্বলতা এবং সাংস্কৃতিক অক্ষমতাও এর জন্য সমানভাবে দায়ী। এ প্রেক্ষাপটে তিনি “colonisability” বা উপনিবেশগ্রহণযোগ্যতার ধারণা উত্থাপন করেন, যার মাধ্যমে মুসলিম সমাজের অন্তর্নিহিত দুর্বলতার দিকে দৃষ্টি আকর্ষণ করেন।
আলজেরিয়ার স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতাত্তোর উভয় সময়েই তিনি মুসলিম সমাজের পুনর্গঠন, সংস্কৃতি, শিক্ষা ও সভ্যতার প্রশ্নে গভীর মনোযোগী ছিলেন। লেখালেখি, বক্তৃতা ও বৌদ্ধিক আন্দোলনের মাধ্যমে তিনি মুসলিম সমাজকে আত্মসমালোচনা ও নবজাগরণের দিকে আহ্বান জানান।
তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে Les Conditions de la Renaissance, The Problem of Ideas in the Muslim World, The Question of Culture, Vocation of Islam বিশেষভাবে সমাদৃত। সভ্যতা গঠনে মানুষ, ভূমি ও সময়ের আন্তঃসম্পর্ক নিয়ে তার বিশ্লেষণ আধুনিক মুসলিম চিন্তায় নতুন মাত্রা যুক্ত করেছে।
১৯৭৩ সালে তার মৃত্যু হলেও মুসলিম বিশ্বের আত্মসমালোচনা, চিন্তার পুনর্গঠন এবং সভ্যতার নবজাগরণের আলোচনায় মালিক বিন নবী আজও এক অনিবার্য নাম।