বই পর্যালোচনা

বই জ্ঞান, চিন্তা ও অভিজ্ঞতার অন্যতম গুরুত্বপূর্ণ বাহক। একটি ভালো বই শুধু তথ্য প্রদান করে না; বরং পাঠকের চিন্তাকে প্রসারিত করে, নতুন প্রশ্ন তৈরি করে এবং জগতকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে।

আরও দেখুনকম দেখুন

সভ্যতার বিকাশে বইয়ের ভূমিকা অপরিসীম। ইতিহাসের গুরুত্বপূর্ণ চিন্তাধারা, বৈজ্ঞানিক আবিষ্কার, সাহিত্যিক সৃষ্টি ও দার্শনিক অনুসন্ধান বইয়ের মাধ্যমেই সংরক্ষিত ও বিস্তৃত হয়েছে।

ইসলামী জ্ঞান-ঐতিহ্যে কোনো গ্রন্থ রচনার পরপরই তার ওপর শরাহ (ব্যাখ্যাগ্রন্থ), হাশিয়া (টীকা) কিংবা নকদ (সমালোচনা) রচনার একটি দীর্ঘ ও প্রাণবন্ত ঐতিহ্য বিদ্যমান ছিলো। কোনো গ্রন্থকে কেবল পাঠ করাই যথেষ্ট নয়; তার বক্তব্যকে বিশ্লেষণ ও পর্যালোচনার মধ্য দিয়ে যাচাই করাটাই ছিলো ইলমী ঐতিহ্যের প্রাণ।

আজকের তথ্যবহুল যুগে প্রতিনিয়ত অসংখ্য গ্রন্থ প্রকাশিত হচ্ছে, কিন্তু প্রতিটি গ্রন্থই সমান গুরুত্ব বা নির্ভরযোগ্যতার দাবিদার নয়। ফলে একজন পাঠকের জন্য প্রয়োজন এমন একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, যা দিয়ে সে কোনো গ্রন্থের বক্তব্য ও অন্তর্নিহিত অর্থকে যাচাই করে নিতে পারবে।

‘বই পর্যালোচনা’ বিভাগে রোয়াক বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থের বিষয়বস্তু, প্রেক্ষাপট, চিন্তাগত গুরুত্ব সামগ্রিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণের মাধ্যমে পাঠকদের চিন্তার নবায়ন ও পুনর্গঠনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

৫টি লেখা
ইলমুল কালাম

ইলমুল কালামের বিখ্যাত গ্রন্থ ‘শারহুল মাওয়াকিফ’

শারহুল মাওয়াকিফ ইসলামী চিন্তার ইতিহাসে, বিশেষ করে ইলমুল কালামের ক্ষেত্রে রচিত অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থসমূহের মধ্যে একটি। ‘আল-মাওয়াকিফ’ নামক এই গ্রন্থটি রচনা করেন প্রখ্যাত মুতাকাল্লিম ও মুহাক্কিক ধারার অন্যতম প্রবক্তা আদুদ্দিন আল-ইজি। পরবর্তীতে এই গ্রন্থের বিস্তারিত ব্যাখ্যা বা শারহ রচনা করেন…

বুরহান উদ্দিন আজাদ
ব্যক্তিত্ব

আব্দুল করিম বাদায়ুনি ও তাঁর বিখ্যাত গ্রন্থ মুনতাখাবুত তাওয়ারিখ

আব্দুল করিম বাদায়ুনি একজন বিশ্ববিখ্যাত ঐতিহাসিক। মহান এই ঐতিহাসিক ১৫৪০ সালে জয়পুরের বাদায়ুনে জন্মগ্রহণ করেন । সেই সময়ে মুঘল সালতানাতের…

বুরহান উদ্দিন আজাদ
বই পর্যালোচনা

আবু যায়েদ আল বালখী ও তাঁর বিখ্যাত গ্রন্থ মাসালিহুল আবদান ওয়াল আনফুস

আবু যায়েদ আল বালখী, ইসলামী সভ্যতার একজন প্রখ্যাত দার্শনিক, আখলাকবিদ, চিকিৎসাবিদ ও ভুগোলবিদ। মহান এই চিন্তাবিদ ও চিকিৎসক ২৩৬ হিজরি…

ব্যক্তিত্ব

ইমাম মাতুরিদি ও কিতাবুত তাওহীদ

আহলে সুন্নত ওয়াল জামায়াতের মধ্যে আকীদার তিনটি ধারা রয়েছে। একটি হল সালাফিয়্যা, অপরটি হল আশয়ারী আর তৃতীয়টি হল মাতুরিদি। ইমাম…

বুরহান উদ্দিন আজাদ
অনুদান দিন
Scroll to Top