রাসূলে আকরাম (সঃ) এর ৪০ টি উপদেশঃ

১। إِذا سَأَلْتَ فَاسْأَلِ اللهَ وَإِذا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ باللهِ،
অর্থ, যখন কিছু চাইবে, তখন আল্লার কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে, তখন আল্লাহর কাছেই সাহায্য চাইবে।

২। احْفَظِ اللهَ يَحْفَظْكَ
অর্থ, আল্লাহর (বিধানসমূহের) হিফাযত করবে, তিনি তোমার হিফাযত করবেন।

৩। اتق الله حيثما كنت.
অর্থ, যেখানেই থাকো না কেন, আল্লাহকে ভয় করবে।

৪। قل: آمنت بالله، ثم استقم.
অর্থ, বল- ’আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি’; তারপর এর উপর দৃঢ় থাক।

৫। اتق المحارم، تكن أعبد الناس.
অর্থ, হারাম থেকে দূরে থাকবে, তাহলেই সর্বাপেক্ষা ইবাদতকারি হিসেবে গণ্য হবে।

৬। ارض بما قسم الله لك، تكن أغنى الناس
অর্থ, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন তাতে সন্তুষ্ট থাকো—তাহলেই তুমি মানুষের মধ্যে সর্বাধিক ধনী হবে।

৭। دع ما يريبك إلى ما لا يريبك
অর্থ, যা তোমার মনে সন্দেহ সৃষ্টি করে তা পরিত্যাগ করো, আর যা সন্দেহমুক্ত তা গ্রহণ করো।

৮। احرص على ما ينفعك
অর্থ, যা তোমার কল্যাণ বয়ে আনে, তার প্রতি মনোযোগী ও সচেষ্ট হও।

৯। استعن بالله، ولا تعجز
অর্থ, আল্লাহর সাহায্য প্রার্থনা করো , হতাশ ও দুর্বল হয়ে পড়ো না।

১০। كن في الدنيا كأنك غريب أو عابر سبيل
অর্থ, পৃথিবীর বস্তু ও ভোগের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হয়ো না; এ যেন সাময়িক ভ্রমণের মতো, তুমি কেবল পথচারি।

১১। لا يزال لسانك رطبًا من ذكر الله
অর্থ, সবসময় আল্লাহকে স্মরণ কর; যেন তোমার জিহ্বা সর্বদায় যেন তাঁর যিকিরে মশগুল থাকে।

১২। أتبع السيئة الحسنة تمحها
অর্থ, কোনো মন্দ বা খারাপ কাজ করলে যত দ্রুত পারো ভালো কোন কাজ করে সেই খারাপ কাজের প্রভাবকে দূরীভূত করে দাও।

১৩। من رأى منكم منكرًا فليغيره
অর্থ, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অনৈতিক বা খারাপ কাজ দেখো, তবে তাকে সংশোধন করার চেষ্টা কর।

১৪। لا تغضب
অর্থ, রাগ করো না।

১৫। اتق دعوة المظلوم
অর্থ, জুলুমের শিকার হয়েছে এমন ব্যক্তির দোয়াকে ভয় করো।

১৬। خالق الناس بخلق حسن
অর্থ, মানুষের সাথে উত্তম আচরণ করো।

১৭। أحب للناس ما تحب لنفسك
অর্থ, নিজের জন্য যা ভালোবাসো, অন্য মানুষের জন্যও সেটাই কামনা করো।

১৮। أحسن إلى جارك
অর্থ, প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করো।

১৯। من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرًا أو ليصمت
অর্থ, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।

২০। من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه
অর্থ, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী সে যেন মেহমানকে সম্মান করে।

২১। لا تحقرن من المعروف شيئًا
অর্থ, কোনো ভালো কাজকেই ছোট করে দেখো না।

২২। يسروا ولا تعسروا
অর্থ, সহজ করো, কঠিন করো না।

২৩। إياك وكثرة الضحك؛ فإن كثرة الضحك تميت القلب
অর্থ, অত্যধিক হাসি থেকে বিরত থাকো; কারণ অতিরিক্ত হাসি হৃদয়কে নিষ্প্রাণ করে দেয়।

২৪। اتقوا النار ولو بشق تمرة، فإن لم تجد فبكلمة طيبة
অর্থ, জাহান্নামের আগুন থেকে সাবধান হও, এমনকি একটি খেজুরের অর্ধেক দিয়ে হলেও (ভালো কাজ) কর; যদি তা পাওয়া না যায়, তবে সুন্দর কথা দিয়ে হলেও।

২৫। أفشوا السلام
অর্থ, বেশি বেশি সালামের প্রচলন করো।

২৬। أطعموا الطعام
অর্থ, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও।

২৭। صِلوا الأرحام
অর্থ, আত্মীয়-স্বজনের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখো।

২৮। صلوا بالليل والناس نيام
অর্থ, রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো।

২৯। بسم الله، وكل بيمينك، وكل مما يليك
অর্থ, খাওয়ার সময় বিসমিল্লাহ বলো, ডান হাত দিয়ে খাও এবং তোমার সামনের থেকে খাও।

৩০। لا تدعن دبر كل صلاة أن تقول: اللهم أعني على ذكرك، وشكرك، وحسن عبادتك
অর্থ, প্রতি নামাজের পর এই দোয়া পড়বে, হে আল্লাহ! আমাকে সাহায্য কর যেন আমি তোমার স্মরণ করি, তোমাকে কৃতজ্ঞতা জানাই এবং সুন্দরভাবে তোমার ইবাদত করি।

৩১। لا تحاسدوا
অর্থ, হিংসা করো না।

৩২। لا تباغضوا
অর্থ, অপরের প্রতি শত্রুতা পোষণ করো না।

৩৩। لا تجسسوا
অর্থ, মানুষের ব্যক্তিগত ও গোপন বিষয় নিয়ে অনুসন্ধান করো না।

৩৪। كونوا عباد الله إخوانًا
অর্থ, আল্লাহর বান্দা হিসেবে একে অপরের ভাই হয়ে যাও।

৩৫। استوصوا بالنساء خيرًا
অর্থ, নারীদের সাথে উত্তম আঁচরণ করো।

৩৬। أعني على نفسك بكثرة السجود
অর্থ, নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখতে এবং পাপমুক্ত থাকতে বেশি বেশি সিজদা করো (নামাজ আদায় করো)।

৩৭। لا تدعوا على أنفسكم، ولا على أولادكم، ولا على أموالكم
অর্থ, নিজের ব্যাপারে, সন্তানের ব্যাপারে কিংবা তোমার সম্পদের জন্য বদ-দোয়া করবে না।

৩৮। التَّفقُّهِ في القرآنِ
অর্থ, কোরআনকে বুঝে বুঝে পাঠ করো।

৩৯। وأنهاك أن تشتُمَ مسلمًا أو تُصدِّقَ كاذبًا أو تُكذِّبَ صادقًا
অর্থ, কোন মুসলমানকে অপমান ও কটূক্তি করা থেকে এবং সত্যবাদীকে মিথ্যা প্রতিপন্ন করা থেকে এবং মিথ্যাবাদীকে সত্য প্রতিপন্ন করা থেকে বিরত থাকো।

৪০। إياكم والظن؛ فإن الظن أكذب الحديث
অর্থ, যথাযথ প্রমাণ ছাড়া কেবল অনুমান বা ধারণার ওপর নির্ভর করো না; কারণ তা প্রায়ই ভুল হয়।

যদি আমরা এই সকল উপদেশকে পালন করতে পারি তাহলে আশা করি আমাদের কলব প্রশান্ত থাকবে, ইবাদত সুন্দর হবে এবং নিজেকে ইস্তিকামাতের পথে পরিচালিত করতে পারব।

মহান আল্লাহ যেন তাঁর প্রিয় রাসূলের এই সকল উপদেশকে আমাদেরকে পালন করার তওফিক দান করেন। আমীন।

১০ বার পঠিত

শেয়ার করুন

Picture of বুরহান উদ্দিন আজাদ

বুরহান উদ্দিন আজাদ

অনুবাদক এবং জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক বুরহান উদ্দিন আজাদ জামালপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। দেশসেরা মাদরাসা থেকে আলেম পাশ করার পর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তুরস্কে গমন করেন এবং তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয়, মিডল ইস্ট টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও আঙ্কারা সোস্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশুনা করেন। তুরস্কে অবস্থানকালে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে বড় বড় আলেম, স্কলার, শিক্ষাবিদ ও রাজনীতিবিদের সান্নিধ্যে রাজনীতি, অর্থনীতি, দর্শন, আন্তর্জাতিক রাজনীতি, উসূল ও মাকাসিদসহ আরও অনেক গুরুত্ত্বপূর্ণ বিষয়ে শিক্ষালাভের পাশাপাশি Institute of Islamic Thought এবং Economic and Social Researches Center এর মত প্রসিদ্ধ দুইটি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে অবস্থান করছেন এবং European Youth Association এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ত্ব পালন করছেন। এছাড়াও দেশের উল্লেখযোগ্য দুইটি গবেষণা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ অনূদিত গ্রন্থের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকা ও ব্লগসাইটে উম্মাহর বিভিন্ন অঞ্চলের আলেম, দার্শনিক ও মুতাফাক্কিরগণের গুরুত্বপূর্ণ প্রবন্ধের অনুবাদ প্রকাশিত হয়েছে। তার অনূদিত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো হলো; ১। ইসলাম ও জ্ঞান || প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান ২। দাওয়াম || প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান ৩। ইসলাম শিক্ষা || প্রফেসর ডঃ সাইফুদ্দিন ইয়াজিযি ৪। উসমানী খিলাফতের ইতিহাস || প্রফেসর ডঃ ইহসান সুরাইয়্যা সিরমা ৫। মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য || প্রফেসর ডঃ ইউসুফ আল কারদাভী ৬। Müslüman Lider Nasıl Olmalı || Prof. Gulam Azam (İlk Baskı, 2019) ৭। ইসলামী জ্ঞানে উসূলের ধারা || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ (প্রথম প্রকাশ, ২০১৯) ৮। বিশ্বায়নের যুগে ইসলাম উম্মাহ এবং সভ্যতা || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ ৯। ইসলামী ডেক্লারেশন || আলীয়া ইজ্জেতবেগভিচ ১০। বিশ্বব্যাপী আখলাকী সংকট || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ ১১। সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি || প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ ১২। ইসলামী সভ্যতায় নারী || ড: খাদিজা গরমেজ ১৩। ন্যায়ভিত্তিক অর্থব্যবস্থা ও নতুন দুনিয়া || প্রফেসর ড: নাজমুদ্দিন এরবাকান (প্রকাশিতব্য) ১৪। জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি ¬¬|| প্রফেসর ড: তাহসিন গরগুন (প্রকাশিতব্য) ১৫। রাসূলুল্লাহ (সঃ) এর শিক্ষাদান পদ্ধতি || ইবরাহীম হালিল আর ১৬। আমাদের সংগ্রামের মূলভিত্তি || প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান অনুবাদকৃত বইগুলো রকমারিতে পাওয়া যাবে - (https://www.rokomari.com/book/author/80313/burhan-uddin-azad) তাঁর অনূদিত গুরুত্বপূর্ণ প্রবন্ধসসমূহ হলঃ ১।ইবনে খালদুন ও ইলমুল উমরান || প্রফেসর ড: তাহসিন গরগুন ২।শাহ ওয়ালীউল্লাহ দেহলভী ও উসূল || প্রফেসর ড: মেহমেদ গরমেজ ৩।ইসলামী চিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ || প্রফেসর ড: উমর তুরকের ৪।আল্লামা ত্বহা আব্দুর রহমানের চিন্তাদর্শন || প্রফেসর ড: মেহমেদ গরমেজ ৫।আল কোরআনের ১৪০০ বছর পূর্তিতে তাফাক্কুর || আলীয়া ইজ্জেতবেগভিচ ৬। ইমাম আল-মাওয়ার্দি ও তাঁর চিন্তাধারা || প্রফেসর ড: তাহসিন গরগুন ৭। ইবনে খালদুন ও ইলমূল উমরান || প্রফেসর ডঃ তাহসিন গরগুন ৮। পাশ্চাত্য চিন্তার ভিত্তি || প্রফেসর ডঃ তাহসিন গরগুন

মতামত প্রকাশ করুন

Scroll to Top