ইসলামী চিন্তা

যে সকল পরিভাষা ইসলামী জ্ঞানের ধারা ও সংস্কৃতিকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ‘তাফাক্কুর’ (চিন্তা) হলো সেগুলোর মধ্যে অন্যতম।

আরও দেখুনকম দেখুন

কোরআনের আয়াতসমূহকে নিয়ে গবেষণার ফলে, তাফসীর, ফিকহ, ইলমূল কালামের মত জ্ঞানের গুরুত্ত্বপূর্ণ শাখাসমূহ উদ্ভাবিত হয়েছে এবং অনুপম এক ইলমী (জ্ঞানগত) জগৎ গড়ে উঠেছে। মহাগ্রন্থ আল কোরআনের আয়াত সমূহ আমাদেরকে মহাবিশ্ব নিয়ে চিন্তা (তাফাক্কুর) করার জন্য অনুপ্রেরণা দিয়েছে। কোরআনের এই প্রেরণায় অনুপ্রাণিত হয়ে মুসলমানগন প্রাকৃতিক বিজ্ঞানসমূহ (Natural Sciences) নিয়ে ব্যাপকভিত্তিক গবেষণা এবং এই সম্পর্কিত অনেক গ্রন্থ রচনা করে এই অঙ্গনকে অনেক বেশি সমৃদ্ধ করে তুলেছে।

আনফুসী জগতে (মানুষের অভ্যন্তরীণ) বাস্তবায়িত তাফাক্কুর (চিন্তা) মনোবিজ্ঞান (সাইকোলজি) এবং আখলাকের মতো বিভিন্ন ধরণের জ্ঞানের পাশাপাশি আমাদের অন্তর্জগতকে সমৃদ্ধকারী এক ইরফানের ধারা সৃষ্টিতে সাহায্য করে। মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখিত চিন্তা সম্পর্কিত পরিভাষার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে, এই চিন্তারধারা তায়াক্কুল (التعقل), তাফাক্কুর ( التفكر) , তাদাব্বুর (التدبر) , তাজাক্কুর (التذكر) , তায়াম্মুল (التأمل), নাজার (النظر), বাসার (البصر) এবং ইতিবার (الاعتبار ) এই সকল পরিভাষার সমন্বয়ে গঠিত হয়েছে।

বর্তমান যুগে ইসলামী চিন্তা ও বিশ্বাসকে নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য, ইসলামী চিন্তার মূলধারা এবং মূলনীতি সমূহকে এই সকল পরিভাষার আলোকে নতুন করে পর্যালোচনা ও বিশ্লেষণ করা প্রয়োজন। একটি নব সভ্যতা প্রতিষ্ঠা করার জন্য কিংবা একটি সভ্যতাকে পুনরুজ্জীবিত করার জন্য প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা এই ব্যাপারে কোন উৎসকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করবো এবং এই সকল উৎসের সাথে আমাদের সম্পর্ক কীভাবে স্থাপিত হবে।

১১টি লেখা
ইসলামী চিন্তা

রোজার আসল উদ্দেশ্য কী?

মানুষের মন-প্রাণ, তার নাফস তো খাওয়া-দাওয়ার অভ্যাসে গড়ে উঠেছে। সকালে খাবার, রাতে খাবার। জান্নাতেও তো এমনই ব্যবস্থা আছে। আল্লাহ বলেছেন, "সেখানে তাদের সকাল-সন্ধ্যায় রিযিক দেওয়া হবে।" একজন সাহাবী জিজ্ঞেস করলেন, জান্নাতে কি রাত থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হঠাৎ…

রোয়াক ডেস্ক
চিন্তা ও দর্শন

পরিভাষার পরিশুদ্ধিতে সৈয়দ নকিব আল-আত্তাস

ভাষার বুননে এক অভিজাত মালয় দার্শনিকের সভ্যতার পুনর্জাগরণের অভিযাত্রা কুয়ালালামপুরের স্পন্দিত হৃদয়ে এক সবুজ শ্যামল অভিজাত এলাকা হিসেবে নিজের সগর্ব…

রোয়াক ডেস্ক
ইসলামী চিন্তা

বায়তুল মাকদিস মুক্তির শপথগ্রহণের রজনী হোক শবে মেরাজ

শবে মেরাজ ইসলামের ইতিহাসে যেমন গুরুত্বপুর্ণ একটি ঘটনা, তেমনি বাঙ্গালী মুসলমানের সংস্কৃতিতে এটি হয়ে আছে তাৎপর্যপূর্ণ একটি অনুষঙ্গ। এই অঞ্চলে…

রোয়াক ডেস্ক
চিন্তা ও দর্শন

ইমাম গাজ্জালী (রহঃ) ও তাঁর চিন্তাধারা

সংক্ষিপ্ত পরিচয়ঃ আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ আল গাজ্জালী সমগ্র দুনিয়াতে ‘হুজ্জাতুল ইসলাম’ নামে অর্থাৎ ইসলামের নিশ্চিত দলীল নামে পরিচিত।…

রোয়াক ডেস্ক
আখলাক ও নন্দনতত্ত্ব

ইমাম আযম আবু হানীফার (রহঃ) তাঁর ছাত্রের উদ্দেশ্যে উপদেশ

বিসমিল্লাহির রাহমানির রাহিম [ইমাম আবু হানীফা তাঁর একজন ছাত্র ‘ইউসুফ বিন খালিদ আস-সামতি’ কে বসরায় পাঠানোর সময় এই উপদেশ প্রদান…

রোয়াক ডেস্ক
ইসলামী চিন্তা

ঈদে মিলাদুন্নবী ও পয়গাম্বর আগমনের উদ্দেশ্য

রবিউল আউয়ালের বরকত ও কল্যাণ সম্মানিত উপস্থিতি! রবিউল আউয়াল মাসের আগমন আমাদের সকলের জন্য উৎসব ও খুশীর বার্তা বয়ে নিয়ে…

রোয়াক ডেস্ক
সমাজ ও সংস্কৃতি

মুসলিম সমাজে সামাজিক মূল্যবোধের পরিবর্তন

ইসলামের মহানবী শতধা-বিচ্ছিন্ন আরব সমাজে শান্তির বাণী নিয়ে আবির্ভূত হন। তাঁর বাণী প্রধানত ছিলো ধর্মীয়; সাত শতকের আরব সমাজে প্রচলিত…

রোয়াক ডেস্ক
সমাজ ও সংস্কৃতি

ইসলামী সমাজের রূপ

বোস্তয়ার্থ স্মিথ তাঁর 'Mohammed and Mohammedanism' গ্রন্থে বলেছেন, "মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেন যে,…

রোয়াক ডেস্ক
ইসলামী চিন্তা

ফিলোসফি অফ সায়েন্স: কুরআনী দৃষ্টিকোণ

বিজ্ঞানের দ্বারা জ্ঞানের এমন একটি শাখাকে বুঝানো হয় যা বস্তুগত দুনিয়া নিয়ে আলোচনা করে। ফিলোসফি অফ সায়েন্স বিজ্ঞানের সাথে সম্পর্কিত…

রোয়াক ডেস্ক
ইসলামী চিন্তা

যুব ভাবনায় ইসলামের বিশ্বজনীনতা

ইসলামী চিন্তা “জীবন দর্শন ও সৃষ্টিতত্ত্ব” অনেক গভীর এবং বহুমাত্রিক উপলব্ধির মাধ্যমে শুরু হয়ে থাকে। যদি কোনো দর্শন ও চিন্তা…

রোয়াক ডেস্ক
অনুদান দিন
Scroll to Top