সংস্কৃতি

সংস্কৃতি কোনো সমাজের বাহ্যিক প্রকাশমাত্র নয়; বরং এটি একটি জাতি বা সভ্যতার চিন্তা, মূল্যবোধ, রুচি, জীবনধারা ও আত্মপরিচয়ের প্রকাশ। মানুষের আচরণ, শিল্প, ভাষা, ঐতিহ্য ও সামাজিক সম্পর্কের মধ্য দিয়ে একটি সংস্কৃতি তার নিজস্ব পরিচয় নির্মাণ করে।

আরও দেখুনকম দেখুন

ইসলামী সভ্যতায় সংস্কৃতির প্রতিশব্দ হিসেবে সাধারণত দুটি পরিভাষা ব্যবহৃত হয় – ‘তাহযীব’ ও ‘তামাদ্দুন’। তাহযীব বোঝায় একটি জাতির আখলাকী-রূহানী পরিশীলন, আর তামাদ্দুন বোঝায় তার বাহ্যিক-বস্তুগত প্রকাশ। প্রকৃত সংস্কৃতি এই দুইয়ের সমন্বয়ে গঠিত একটি জীবন্ত সত্তা, যা একটি জাতির মূল্যবোধ ও রুচিকে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে।

একটি সমাজের স্থায়িত্ব ও বিকাশ অনেকাংশে নির্ভর করে তার সাংস্কৃতিক ভিত্তির ওপর। যখন সংস্কৃতি তার নৈতিক ও মানবিক ভিত্তি থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল ভোগ, বিনোদন ও বাহ্যিক অনুকরণের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন সমাজের অভ্যন্তরীণ ভারসাম্য দুর্বল হয়ে যায়। ফলে সংস্কৃতি কখনো মূল্যবোধ-নিরপেক্ষ নয়। প্রতিটি সংস্কৃতির অন্তরালে একটি নির্দিষ্ট তাসাউউর কাজ করে, যা নির্ধারণ করে দেয় কোনটি সুন্দর আর কোনটি নয়। আজ যখন বিশ্বায়নের ঢেউয়ে সকল সংস্কৃতি একটি অভিন্ন ভোগবাদী ছাঁচে ঢালাই হচ্ছে, তখন নিজস্ব তাহযীব অক্ষুণ্ণ রাখাই মুসলিম সমাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সমাজের সাংস্কৃতিক প্রবাহ, ঐতিহ্য, পরিচয়, মূল্যবোধ ও নান্দনিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি এমন একটি সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি যা মানুষ ও সমাজের সামগ্রিক বিকাশের জন্য সহায়ক, সেটি বিনির্মাণের লক্ষ্যেই ‘সংস্কৃতি’ বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২টি লেখা
সমাজ ও সংস্কৃতি

জুমুয়াতুল বেদা

"আয় মাহে রমজান, আল-বেদা"-"আয় মাহে রমজান, আলবেদা"-প্রায় অর্ধ শতাব্দী আগে শুনেছি-তবু আজো রমজানের মাসে মাঝে মাঝে কানে বেজে উঠে আয় মাহে রমজান, আলবেদা-আয় মাহে রমজান, আলবেদা! বাড়ীর সংলগ্ন আমবাগ; সেই আমবাগে গাঁয়ের ছোট মছজিদ; রোজার মাসে তারাবীর নামাজে গাঁয়ের মুছল্লীরা…

প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ
সংস্কৃতি

ইসলাম ও সংস্কৃতি

ইসলাম ও সংস্কৃতি- এ দুটি শব্দ পাশাপাশি উচ্চারণের মধ্যে সন্দেহ সংঘাতের একটা প্রচ্ছন্ন ইঙ্গিতের সন্ধান পাওয়া যায়। ভাবটা এই রকমঃ…

প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ
অনুদান দিন
Scroll to Top