মুফতী তাকি উসমানী
মুফতি তাকি উসমানী (জন্ম ১৯৪৩) সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ফকীহ, মুহাদ্দিস, বিচারপতি ও ইসলামী অর্থনীতি-চিন্তার বিশিষ্ট ব্যক্তিত্ব। পাকিস্তানের করাচিতে তার জন্ম। তিনি প্রখ্যাত আলেম ও পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মুহাম্মদ শফীর পুত্র। পারিবারিক পরিবেশেই ইসলামী জ্ঞানের প্রাথমিক শিক্ষা লাভের পর করাচির দারুল উলূমে দারসে নিজামীর পাঠ সমাপ্ত করেন। একই সঙ্গে তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্য ও আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
ইসলামী জ্ঞানের সঙ্গে আধুনিক রাষ্ট্র, ফিকহ ও অর্থনৈতিক বাস্তবতার সম্পর্ক নির্ণয়ই তাঁর বুদ্ধিবৃত্তিক প্রয়াসের প্রধান ক্ষেত্র। ফিকহ, হাদিস, তাফসির ও উসূলশাস্ত্রে তার গভীর পাণ্ডিত্য যেমন মুসলিম বিশ্বে সমাদৃত, তেমনি আধুনিক ব্যাংকিং ও অর্থনৈতিক কাঠামোর শরিয়তসম্মত বিকল্প নির্মাণেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেন।
তিনি দীর্ঘদিন পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিচার বিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দারুল উলূম করাচিতে শিক্ষকতা, ফতোয়া প্রদান এবং বিশ্বের বহু ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। সমকালীন মুসলিম সমাজের জটিল আইনগত, অর্থনৈতিক ও সামাজিক প্রশ্নে তার মতামত বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়।
তার রচিত ১. ফিকহ আল বু’য়ু ২. তাকমিলাহ ফাতহ আল মুলহিম প্রভৃতি গ্রন্থ ইসলামী অর্থনীতি ও ফিকহশাস্ত্রে বিশেষ সমাদৃত। ইসলামী ব্যাংকিং ও শরিয়াহভিত্তিক আর্থিক চিন্তার বিকাশে তার অবদান বিশ্বব্যাপী স্বীকৃত।
ধ্রুপদি ইসলামী জ্ঞানের ঐতিহ্যকে সমকালীন বাস্তবতার সঙ্গে সংলাপে আনার প্রয়াসে মুফতি তাকি উসমানী বর্তমান মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কণ্ঠস্বর হিসেবে বিবেচিত।

- All Posts
- আন্তর্জাতিক রাজনীতি
- চিন্তা ও দর্শন
- ফিচারড
- বাংলাদেশ সম্পর্কিত রিপোর্ট ও লেখা
- বিজ্ঞাপন
- ব্যক্তিত্ব
- মুসলিম উম্মাহ
- রাজনীতি ও অর্থনীতি
- সভ্যতা
- সমাজ ও সংস্কৃতি
- সাক্ষাৎকার
- Back
- রাজনীতি
- অর্থনীতি
- Back
- দর্শন
- তাসাউফ ও আধ্যাত্মিকতা
- ইসলামী দর্শন
- উসূল ও মেথডোলজি
- আখলাক ও নন্দনতত্ত্ব
- ইলমুল কালাম
- ইসলামী চিন্তা
- মাকাসিদ আশ শারীয়াহ
- Back
- ইতিহাস
- সমাজবিজ্ঞান
- Back
- বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন
- উপমহাদেশ
- বায়তুল মাকদিস
- Back
- কৃষি
- বাংলাদেশ
- Back
- বই পর্যালোচনা
- Back
- সংস্কৃতি
- শিল্পকলা
- শহর ও স্থাপত্য
- সিনেমা পর্যালোচনা
- মিউজিক
- সাহিত্য