চিন্তা ও দর্শন

মানুষের ব্যক্তি জীবন, সমাজ ও সভ্যতার বিকাশের মূল ভিত্তি হলো চিন্তা। মানুষ যেভাবে জগত, জীবন, সত্য, সৌন্দর্য ও নৈতিকতাকে উপলব্ধি করে, তার ওপরই নির্ভর করে তার কর্ম ও সভ্যতার গতিপথ। তাই কোনো সভ্যতার পুনর্গঠন কেবল বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়; বরং তার জন্য প্রয়োজন চিন্তার জগতে একটি সুস্থ ও সুসংহত ভিত্তি নির্মাণ।

আরও দেখুনকম দেখুন

চিন্তা ও দর্শন মানুষের জ্ঞানগত অবস্থান, বিশ্বদৃষ্টিভঙ্গি এবং অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে। ইতিহাসে সকল বড় সভ্যতার উত্থানের পেছনে ছিল একটি স্বতন্ত্র চিন্তাধারা, যা মানুষকে জগৎ ও জীবনের অর্থ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করেছে।

আধুনিক যুগে বিভিন্ন দার্শনিক ধারা, মতবাদ ও চিন্তাগত প্রবণতা মানুষের চিন্তা ও জীবনব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করছে। এসব ধারণাকে যথাযথভাবে অনুধাবন, বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য প্রয়োজন একটি সুসংহত চিন্তাগত কাঠামো।

‘চিন্তা ও দর্শন’ বিভাগে রোয়াক ব্লগ সেই স্বকীয় চিন্তা-ঐতিহ্যকে নতুন করে পাঠ করার পাশাপাশি, সমকালীন প্রশ্নগুলোকে ইসলামী জ্ঞানতত্ত্বের আলোকে বুঝাপড়ার একটি ক্ষেত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

২টি লেখা
চিন্তা ও দর্শন

খিলাফতের ধারণা

“খিলাফতের মূল উদ্দেশ্য হচ্ছে, সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য। আর এ ঐক্যের মাধ্যমে মুসলিমরা তাদের শক্তি, সম্পদ ও সামর্থ্য একত্রিত করে মানবজাতির সামনে দ্বীনে মুবীন ইসলামকে হেদায়াত হিসেবে উপস্থাপন করবে”। কিন্তু, ইতিহাসে আমরা যেভাবে খিলাফতের অবকাঠামো দেখেছি, বিশ্বায়নের এ যুগে হুবহু…

ড. ইসাম আল বশীর
চিন্তা ও দর্শন

জিহাদ ও কিতাল

আমরা যখন সমগ্র বিশ্বে ওয়াসাতিয়্যাহ-এর আলোকে পৃথিবী বিনির্মাণ ও খিলাফতের দায়িত্ব পালন করার কথা বলবো, তখন অবশ্যই জিহাদ ও কিতালের…

ড. ইসাম আল বশীর
অনুদান দিন
Scroll to Top