চিন্তা ও দর্শন

মানুষের ব্যক্তি জীবন, সমাজ ও সভ্যতার বিকাশের মূল ভিত্তি হলো চিন্তা। মানুষ যেভাবে জগত, জীবন, সত্য, সৌন্দর্য ও নৈতিকতাকে উপলব্ধি করে, তার ওপরই নির্ভর করে তার কর্ম ও সভ্যতার গতিপথ। তাই কোনো সভ্যতার পুনর্গঠন কেবল বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়; বরং তার জন্য প্রয়োজন চিন্তার জগতে একটি সুস্থ ও সুসংহত ভিত্তি নির্মাণ।

আরও দেখুনকম দেখুন

চিন্তা ও দর্শন মানুষের জ্ঞানগত অবস্থান, বিশ্বদৃষ্টিভঙ্গি এবং অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে। ইতিহাসে সকল বড় সভ্যতার উত্থানের পেছনে ছিল একটি স্বতন্ত্র চিন্তাধারা, যা মানুষকে জগৎ ও জীবনের অর্থ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করেছে।

আধুনিক যুগে বিভিন্ন দার্শনিক ধারা, মতবাদ ও চিন্তাগত প্রবণতা মানুষের চিন্তা ও জীবনব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করছে। এসব ধারণাকে যথাযথভাবে অনুধাবন, বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য প্রয়োজন একটি সুসংহত চিন্তাগত কাঠামো।

‘চিন্তা ও দর্শন’ বিভাগে রোয়াক ব্লগ সেই স্বকীয় চিন্তা-ঐতিহ্যকে নতুন করে পাঠ করার পাশাপাশি, সমকালীন প্রশ্নগুলোকে ইসলামী জ্ঞানতত্ত্বের আলোকে বুঝাপড়ার একটি ক্ষেত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

২টি লেখা
ইতিহাস

আগামী দিনের ইতিহাস

আমার বন্ধুদের, অবশ্যই উচিত হবে না, আজ আমার কাছ থেকে একটা জ্ঞানগর্ভ ও সুসম্পন্ন বক্তৃতা আশা করা। কারণ, বক্তৃতার বিষয়বস্তুর উপর চিন্তা করার জন্য আমি ঘণ্টা দুয়েকের বেশি সময় পাইনি। কিন্তু ঠিক এ প্রসঙ্গে কিছুদিন আগে আমি বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা…

ড. আলী শরীয়তি
ব্যক্তিত্ব

ইকবালের চিন্তায় আত্মার পুনর্গঠন ও আধ্যাত্মিক উন্নতি

যদি কেউ ইসলামের প্রচলিত রূপের পুনর্গঠন করতে চায় যা ইতিহাসের পাতায় ইসলামকে পদদলিত করার জন্য তৈরি হয়েছে, এবং এটিকে এমনভাবে…

ড. আলী শরীয়তি
অনুদান দিন
Scroll to Top