ইসলামী চিন্তা

যে সকল পরিভাষা ইসলামী জ্ঞানের ধারা ও সংস্কৃতিকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ‘তাফাক্কুর’ (চিন্তা) হলো সেগুলোর মধ্যে অন্যতম।

আরও দেখুনকম দেখুন

কোরআনের আয়াতসমূহকে নিয়ে গবেষণার ফলে, তাফসীর, ফিকহ, ইলমূল কালামের মত জ্ঞানের গুরুত্ত্বপূর্ণ শাখাসমূহ উদ্ভাবিত হয়েছে এবং অনুপম এক ইলমী (জ্ঞানগত) জগৎ গড়ে উঠেছে। মহাগ্রন্থ আল কোরআনের আয়াত সমূহ আমাদেরকে মহাবিশ্ব নিয়ে চিন্তা (তাফাক্কুর) করার জন্য অনুপ্রেরণা দিয়েছে। কোরআনের এই প্রেরণায় অনুপ্রাণিত হয়ে মুসলমানগন প্রাকৃতিক বিজ্ঞানসমূহ (Natural Sciences) নিয়ে ব্যাপকভিত্তিক গবেষণা এবং এই সম্পর্কিত অনেক গ্রন্থ রচনা করে এই অঙ্গনকে অনেক বেশি সমৃদ্ধ করে তুলেছে।

আনফুসী জগতে (মানুষের অভ্যন্তরীণ) বাস্তবায়িত তাফাক্কুর (চিন্তা) মনোবিজ্ঞান (সাইকোলজি) এবং আখলাকের মতো বিভিন্ন ধরণের জ্ঞানের পাশাপাশি আমাদের অন্তর্জগতকে সমৃদ্ধকারী এক ইরফানের ধারা সৃষ্টিতে সাহায্য করে। মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখিত চিন্তা সম্পর্কিত পরিভাষার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে, এই চিন্তারধারা তায়াক্কুল (التعقل), তাফাক্কুর ( التفكر) , তাদাব্বুর (التدبر) , তাজাক্কুর (التذكر) , তায়াম্মুল (التأمل), নাজার (النظر), বাসার (البصر) এবং ইতিবার (الاعتبار ) এই সকল পরিভাষার সমন্বয়ে গঠিত হয়েছে।

বর্তমান যুগে ইসলামী চিন্তা ও বিশ্বাসকে নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য, ইসলামী চিন্তার মূলধারা এবং মূলনীতি সমূহকে এই সকল পরিভাষার আলোকে নতুন করে পর্যালোচনা ও বিশ্লেষণ করা প্রয়োজন। একটি নব সভ্যতা প্রতিষ্ঠা করার জন্য কিংবা একটি সভ্যতাকে পুনরুজ্জীবিত করার জন্য প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা এই ব্যাপারে কোন উৎসকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করবো এবং এই সকল উৎসের সাথে আমাদের সম্পর্ক কীভাবে স্থাপিত হবে।

৭টি লেখা
চিন্তা ও দর্শন

বই পড়ার ব্যাপারে আলেমগণের পরামর্শ

জ্ঞান অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে বই পড়া। বই পড়ার ব্যাপারে আমাদের আলেমগণ বিভিন্ন সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাসমূহ প্রদান করেছেন, যা আমাদেরকে আল্লাহর সন্তোষভাজন একজন বান্দা এবং মর্যাদাপূর্ণ ও হিকমত সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। ১. পড়া…

বুরহান উদ্দিন আজাদ
ইতিহাস

মুসলিম দার্শনিকদের দৃষ্টিতে ইতিহাস

মহাগ্রন্থ আল-কোরআন যে সকল মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছে, ইতিহাস তার মধ্যে অন্যতম। এই অর্থে কোরআনের মৌলিক বিষয় সমূহের একটি…

বুরহান উদ্দিন আজাদ
ইসলামী চিন্তা

ওরিয়েন্টালিস্টদের হাদীস বিরোধিতার অন্তরালে

ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিকাশে হাদীসের ভূমিকা অপরিসীম। হাদীসের ভূমিকা ও মধ্যকার অন্তর্নিহিত শক্তির কারণেই আজ মরোক্কো থেকে মিন্দানাও পর্যন্ত…

বুরহান উদ্দিন আজাদ
ইসলামী চিন্তা

সভ্যতার পুনর্জাগরণে জ্ঞানের পুনর্জাগরণের ভূমিকা

জ্ঞান ও সভ্যতা একটি অপরটির পরিপূরক। একটি ছাড়া অপরটির বিকাশ অকল্পনীয়। আমরা যদি ইসলামী সভ্যতার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে…

বুরহান উদ্দিন আজাদ
ইসলামী চিন্তা

ইসলামী সভ্যতার ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান সম্রাট আলীয়া ইজ্জেতবেগভিচ

আজ মুসলিম বিশ্বের প্রতিটি প্রান্তরে প্রান্তরে ইসলামী জাগরণ দেখা দিয়েছে। প্রতিটি মুসলিম দেশেই মুসলিমরা তাদের হৃত গৌরব পুনঃরোদ্ধারে আজ বদ্ধপরিকর।…

বুরহান উদ্দিন আজাদ
ইসলামী চিন্তা

আমাদের পথ

হযরত ইব্রাহীম (আ) আগুনে পুড়েননি, আগুন আল্লাহর ইশারায় তাঁর জন্য বাগানে পরিণত হয়েছিল, অপরদিকে আসহাবে উখদুদ এর সেই কাহিনী যখন…

বুরহান উদ্দিন আজাদ
ইসলামী দর্শন

ইসলামী চিন্তার ইতিহাসের পর্যায়কাল

পাশ্চাত্য চিন্তা ও দর্শনের ঐতিহাসিক পর্যায়কাল সমূহ রয়েছে। এক এক দেশের দার্শনিক ও চিন্তাবিদগণ তাদের মত করে এই পর্যায়কালকে ভিন্ন…

বুরহান উদ্দিন আজাদ
অনুদান দিন
Scroll to Top