আখলাক ও নন্দনতত্ত্ব

প্রতিটি দ্বীনি হুকুমেরই একটি ফিকহী দিক এবং একটি আখলাকী দিক রয়েছে। ফিকহী দিকটি মানুষের বাহ্যিক জগত এবং আখলাকী দিক মানুষের অভ্যন্তরীণ জগতকে বিনির্মাণ করে থাকে। ইলমুল উসূলের ভাষায় ফিকহী দিকটি ইল্লতের উপর আর আখলাকী দিকটি গায়রে ইল্লতের (উদ্দেশ্য) উপর নির্ভর করে থাকে।

আরও দেখুনকম দেখুন

ইসলাম তাই আখলাককে সর্বাগ্রে স্থান দিয়েছে, এমনকি হযরত পয়গাম্বর (সাঃ) এর সহীহ হাদীসেও বলা হয়েছে যে, মাকারিমে আখলাকের পূর্ণতা দেওয়ার জন্যই তিনি পৃথিবীতে আগমন করেছেন। দ্বীন ও আখলাকের মধ্যকার সম্পর্ক তাই এতটাই অবিচ্ছেদ্য যে, দ্বীন ব্যতীত সঠিক ও পূর্ণাঙ্গ একটি আখলাকের অধিকারী হওয়া মানুষের পক্ষে সম্ভব নয়।

অপরদিকে, ইসলামী শিল্পকলা ও নন্দনতত্ত্বের উৎস হলো, কোরআন ও সুন্নত। মূলত ‘ইহসান’ নামক মূলনীতি (সবকিছুকেই সুন্দরভাবে করা ও সর্বদা সর্বোত্তম আচরণ করার নীতি)–ই হলো এই শিল্পকলা ও নান্দনিকতার মূলভিত্তি। ইহসান যেমন জাগতিক ও আধ্যাত্মিক সৌন্দর্যকে প্রকাশ করে, একইভাবে তা আত্মিক ও শারীরিক নান্দনিকতাকেও অন্তর্ভুক্ত করে। সাদামাটা হওয়া, যথার্থ উপযোগিতা, প্রশান্তিজ্ঞাপক হওয়া, ব্যবহারযোগ্যতা, সাশ্রয়ী হওয়া, বিনয়ভাব প্রকাশ করা, স্বাভাবিকতা এবং ইহসানের আখলাক এগুলো হলো ইসলামী শিল্পভাবনার মৌলিক বৈশিষ্ট্য।

আখলাক ও নন্দনতত্ত্ব বিভাগে এই উভয়বিধ ক্ষেত্র নিয়েই ইসলামী সভ্যতার জ্ঞানতাত্ত্বিক ও আধ্যাত্মিক মিরাসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধারাবাহিকভাবে তুলে ধরার জন্য আমরা প্রচেষ্টাবদ্ধ।

২২টি লেখা
আখলাক ও নন্দনতত্ত্ব

কঠিন সময়ের শিক্ষাঃ করোনা ভাইরাস ফ্যাক্ট 

আমরা আজ যে কঠিন সময় পার করছি এই সময়ে আমাদের আজকের এই চতুর্থ ক্লাসে আমাদের ইবাদতের জিন্দেগী নিয়ে আলোচনা করতে…

আখলাক ও নন্দনতত্ত্ব

কঠিন সময়ের আখলাকঃ ইসলামী দৃষ্টিকোণ

বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আমার আলোচনার শুরুতেই সমগ্র মুসলিম উম্মাহ, বিশ্বমানবতা যে এক কঠিন…

আখলাক ও নন্দনতত্ত্ব

আল কোরআনের আলোকে কথা বলার আখলাক 

মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে কথা বলার আখলাক, কথার মাধুর্যতা সম্পর্কে খুব সুন্দর একটি ফ্রেম এঁকে দিয়েছে। কিন্তু আমরা সেটাকে ভুলে…

অনুদান দিন
Scroll to Top