চিন্তা ও দর্শন মানুষের জ্ঞানগত অবস্থান, বিশ্বদৃষ্টিভঙ্গি এবং অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে। ইতিহাসে সকল বড় সভ্যতার উত্থানের পেছনে ছিল একটি স্বতন্ত্র চিন্তাধারা, যা মানুষকে জগৎ ও জীবনের অর্থ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করেছে।
আধুনিক যুগে বিভিন্ন দার্শনিক ধারা, মতবাদ ও চিন্তাগত প্রবণতা মানুষের চিন্তা ও জীবনব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করছে। এসব ধারণাকে যথাযথভাবে অনুধাবন, বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য প্রয়োজন একটি সুসংহত চিন্তাগত কাঠামো।
‘চিন্তা ও দর্শন’ বিভাগে রোয়াক ব্লগ সেই স্বকীয় চিন্তা-ঐতিহ্যকে নতুন করে পাঠ করার পাশাপাশি, সমকালীন প্রশ্নগুলোকে ইসলামী জ্ঞানতত্ত্বের আলোকে বুঝাপড়ার একটি ক্ষেত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।