দর্শন

দর্শন অনেকটা রাজনীতির মতো। রাজনীতি ভালো বা খারাপ হতে পারে, কিন্তু কোনো সমাজ রাজনীতি ছাড়া চলতে পারে না। একইভাবে, দর্শন ছাড়া কেউ চলতে পারে না। সচেতন বা অবচেতন যেভাবেই হোক, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই—জীবন, কাজ, নীতি, চিন্তা, কী ভালো, কী খারাপ, কী সত্য, কী মিথ্যা, কী সুন্দর, কী কুৎসিত, এসব নিয়ে একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি থাকে।

আরও দেখুনকম দেখুন

এ জন্য দর্শন ছাড়া চলা অসম্ভব।

আজ পশ্চিম থেকে নানা ধরনের “ইজম” সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আমাদের উপকূলে এসে আছড়ে পড়ছে যেমনঃ র‍্যাশনালিজম, এম্পিরিসিজম, হিউম্যানিজম, ইভল্যুশনিজম ; সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে লিবারেলিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, জ্ঞানতাত্ত্বিক যায়গায় সায়েন্টিজম। চতুর্দিকে ভেসে বেড়ানো এই ইজমগুলো আমাদের মন ও চিন্তাকে নানা মাত্রায় প্রভাবিত করছে। মুসলিম হিসেবে আমরা আমাদের আকল দিয়ে এই বিষয়গুলোকে ইসলামী দৃষ্টিকোণ থেকে ভাবিনি। এটি সহজ কাজ নয়, তবে অসম্ভবও নয়। একটি অনন্য সভ্যতা হিসেবে ইসলামের ভবিষ্যৎ নির্ভর করে আমরা কতটা ইসলামী কায়দায় ও স্পষ্টভাবে ভাবতে পারি তার উপর।

এজন্য সবার আগে আমাদের বুদ্ধিবৃত্তিক ধারাকে পুনর্জাগরিত করতে হবে। প্রতিটি বিষয়ের, প্রতিটি শাখার মধ্যেই একটি দার্শনিক দিক রয়েছে। আমাদের সমগ্র বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে পুনরায় ইহইয়া বা পুনর্জাগরিত করা যায়, তবে তা আমাদের জন্য এমন একটি কাঠামো দেবে, যার মধ্যে আমরা আধুনিক জ্ঞানের শাখাগুলোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। দর্শনের ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই রোয়াক ব্লগ কাজ করে যাচ্ছে।

১টি লেখা
দর্শন

নকীব আল আত্তাসের চিন্তাবিশ্বঃ দ্বীন, জ্ঞান ও সভ্যতার দর্শন

সাইয়েদ মুহাম্মদ নকীব আল আত্তাস একালের অন্যতম মহান দার্শনিক, মুতাফাক্কির ও আলেম। আত্তাসের চিন্তাকাঠামোতে বরাবরই ইসলামী সমাজের মাঝে একটি নিজস্ব ধারণা, বোধ ও চিন্তাকাঠামো তৈরি করার বিষয়টি প্রাধান্য পেয়েছে। মুসলিম সমাজের চিন্তাশীল মানসকে বিকশিত করা, নিজস্ব পরিভাষা তৈরি, এবং ‘প্রত্যাশিত…

সা'দ মুসান্না
অনুদান দিন
Scroll to Top