চিন্তা ও দর্শন

মানুষের ব্যক্তি জীবন, সমাজ ও সভ্যতার বিকাশের মূল ভিত্তি হলো চিন্তা। মানুষ যেভাবে জগত, জীবন, সত্য, সৌন্দর্য ও নৈতিকতাকে উপলব্ধি করে, তার ওপরই নির্ভর করে তার কর্ম ও সভ্যতার গতিপথ। তাই কোনো সভ্যতার পুনর্গঠন কেবল বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়; বরং তার জন্য প্রয়োজন চিন্তার জগতে একটি সুস্থ ও সুসংহত ভিত্তি নির্মাণ।

আরও দেখুনকম দেখুন

চিন্তা ও দর্শন মানুষের জ্ঞানগত অবস্থান, বিশ্বদৃষ্টিভঙ্গি এবং অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে। ইতিহাসে সকল বড় সভ্যতার উত্থানের পেছনে ছিল একটি স্বতন্ত্র চিন্তাধারা, যা মানুষকে জগৎ ও জীবনের অর্থ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করেছে।

আধুনিক যুগে বিভিন্ন দার্শনিক ধারা, মতবাদ ও চিন্তাগত প্রবণতা মানুষের চিন্তা ও জীবনব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করছে। এসব ধারণাকে যথাযথভাবে অনুধাবন, বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য প্রয়োজন একটি সুসংহত চিন্তাগত কাঠামো।

‘চিন্তা ও দর্শন’ বিভাগে রোয়াক ব্লগ সেই স্বকীয় চিন্তা-ঐতিহ্যকে নতুন করে পাঠ করার পাশাপাশি, সমকালীন প্রশ্নগুলোকে ইসলামী জ্ঞানতত্ত্বের আলোকে বুঝাপড়ার একটি ক্ষেত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

৯টি লেখা
ইসলামী চিন্তা

ইসলামের শিক্ষা দর্শন

ইসলামের শিক্ষা দর্শন বা শিক্ষা সম্পর্কে ইসলামের ধারণা কিংবা দৃষ্টিকোণ কি, তার সংজ্ঞা এবং লক্ষ্য ও উদ্দেশ্য কি, সে বিষয়ে কোন চূড়ান্ত ও স্থির সিদ্ধান্তে পৌঁছতে হলে প্রথমেই মানুষ সম্পর্কে ইসলামের ধারণা ও দৃষ্টিকোণ বিষয়ে মৌলিকভাবে বিচার বিবেচনা করা হবে।…

দর্শন

ক্রমবিকাশ তত্ত্ব

আধুনিক যুগে ক্রমবিকাশবাদ (Evolution Theory) একটি বৈজ্ঞানিক মহাসত্যরূপে বিদ্বজ্জনের সমাজে স্বীকৃত। Science of Life গ্রন্থ প্রণেতাগণ লিখেছেন : আঙ্গিক ক্রমবিকাশকে…

দর্শন

মার্কসীয় দর্শন 

কার্লমার্কস ঊনবিংশ শতকের (১৮১৮-১৮৮৩) একজন মস্তবড় দার্শনিক চিন্তানায়ক। বর্তমান দুনিয়ার চিন্তাদর্শন, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতি এবং রাষ্ট্রদর্শনের ওপর…

আখলাক ও নন্দনতত্ত্ব

কোরআনের নীতি (আখলাক) দর্শন

খোদাহীন-ধর্মহীন নীতিদর্শনের সংক্ষিপ্ত বিশ্লেষণ প্রসঙ্গে আমরা বলে এসেছি যে, প্রাচীন গ্রীসের নীতিদার্শনিক কিংবা বর্তমান ইউরোপ-আমেরিকার নীতিবিজ্ঞানী—যাঁরাই হোন, তাঁদের জন্যে সবচেয়ে…

ইসলামী দর্শন

সৃষ্টির উদ্দেশ্য : জীবন লক্ষ্য

মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? মহান স্রষ্টা ছাড়া এ প্রশ্নের যথার্থ ও নির্ভুল জবাব আর কে দিতে পারে? মানুষের বিবেক-বুদ্ধি…

ইসলামী চিন্তা

জীবন ব্যবস্থার আল্লাহ প্রদত্ত দর্শন

যে দর্শন মানব প্রকৃতির সহিত সঙ্গতিপূর্ণ, কোন যুক্তি বা প্রমাণ দিয়েই যার প্রতিবাদ করা সম্ভব হয় না, যে দর্শনে মানুষের…

ইসলামী দর্শন

মানুষের মনস্তত্ত্ব ও জীবন বিধানের ভিত্তি

মনস্তত্ত্ব ও মতাদর্শের সম্পর্ক: বিজ্ঞানে আমরা যে প্রাকৃতিক বাহ্য প্রকাশেরই (natural phenomenon ) অধ্যয়ন করি, তা তার প্রকৃত বিশেষত্বসমূহ এবং…

দর্শন

ইউরোপে চিন্তা বিপ্লব

মুসলমানরা যেকালে বাগদাদ, মিশর ও স্পেনে জ্ঞান-বিজ্ঞানের দিগন্তপ্লাবী আলোকবর্তিকা জ্বালিয়ে রেখেছিলেন, সেকালে সমগ্র ইউরোপ অজ্ঞতার সূচিভেদ্য অন্ধকারে নিমজ্জিত থেকে গভীর…

অনুদান দিন
Scroll to Top