চিন্তা ও দর্শন

মানুষের ব্যক্তি জীবন, সমাজ ও সভ্যতার বিকাশের মূল ভিত্তি হলো চিন্তা। মানুষ যেভাবে জগত, জীবন, সত্য, সৌন্দর্য ও নৈতিকতাকে উপলব্ধি করে, তার ওপরই নির্ভর করে তার কর্ম ও সভ্যতার গতিপথ। তাই কোনো সভ্যতার পুনর্গঠন কেবল বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়; বরং তার জন্য প্রয়োজন চিন্তার জগতে একটি সুস্থ ও সুসংহত ভিত্তি নির্মাণ।

আরও দেখুনকম দেখুন

চিন্তা ও দর্শন মানুষের জ্ঞানগত অবস্থান, বিশ্বদৃষ্টিভঙ্গি এবং অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে। ইতিহাসে সকল বড় সভ্যতার উত্থানের পেছনে ছিল একটি স্বতন্ত্র চিন্তাধারা, যা মানুষকে জগৎ ও জীবনের অর্থ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করেছে।

আধুনিক যুগে বিভিন্ন দার্শনিক ধারা, মতবাদ ও চিন্তাগত প্রবণতা মানুষের চিন্তা ও জীবনব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করছে। এসব ধারণাকে যথাযথভাবে অনুধাবন, বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য প্রয়োজন একটি সুসংহত চিন্তাগত কাঠামো।

‘চিন্তা ও দর্শন’ বিভাগে রোয়াক ব্লগ সেই স্বকীয় চিন্তা-ঐতিহ্যকে নতুন করে পাঠ করার পাশাপাশি, সমকালীন প্রশ্নগুলোকে ইসলামী জ্ঞানতত্ত্বের আলোকে বুঝাপড়ার একটি ক্ষেত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

১টি লেখা
ইসলামী দর্শন

মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্ব কি আরোপিত নাকি গৃহীত?

ওয়ায়িল হাল্লাকের সাথে দুই পর্বের সাক্ষাতকারের এটি হচ্ছে ২য় পর্ব। সাক্ষাতকারটি নিয়েছেন হাসান আজাদ। এখানে তিনি মুসলিম উম্মাহর বর্তমান জ্ঞানের ধারা এবং পাশ্চাত্যের জ্ঞান উৎপাদনের ধারার মধ্যে যে সংঘর্ষ দেখছেন, তার ব্যাখ্যা করেছেন। বিশেষ করে, তিনি “বুদ্ধিবৃত্তিক দাসত্ব” এর দ্বারা…

প্রফেসর ড. ওয়ায়েল হাল্লাক
অনুদান দিন
Scroll to Top