ইসলামী সাহিত্যদর্শনের মূল কথা: সাহিত্য কেবল ভাষার কারুকাজ নয়, মানুষকে গড়ে তোলার এক নিরন্তর প্রক্রিয়া। কোরআনের অলংকারশাস্ত্রীয় (বালাগাত) সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়েই ইসলামী সভ্যতায় কবিতা ও কাহিনীর এক বিশাল ভাণ্ডার গড়ে উঠেছিল, যেখানে ভাষার শৈলী কখনো তার আখলাকী উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন ছিলো না।
আধুনিক সাহিত্যচর্চায় প্রায়শই শিল্পকে মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন একটি স্বতন্ত্র সত্তা হিসেবে দেখানো হয়। অথচ কোনো সাহিত্য যখন কোনো তাসাউউর থেকে মুক্ত থাকার দাবি করে, প্রকৃতপক্ষে তখনও সে অজান্তেই একটি নির্দিষ্ট বিশ্বদৃষ্টিভঙ্গিই বহন করে চলে।
ইসলামী সভ্যতা, বাংলা ভাষা ও বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা, সাহিত্যিক প্রবণতা এবং সাহিত্য ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক নিয়ে আমাদের ব্লগের এই বিভাগটি কাজ করে যাবে; যার মূল লক্ষ্য থাকবে আদব-ঐতিহ্যের ধারাবাহিকতাকে সামনে রেখে, ভাষা ও কল্পনাশক্তিকে ইহসানের নীতিতে পরিচালনার মাধ্যমে আগামীদিনের সাহিত্যিক ধারা সৃষ্টি করা।