চিন্তা ও দর্শন

মানুষের ব্যক্তি জীবন, সমাজ ও সভ্যতার বিকাশের মূল ভিত্তি হলো চিন্তা। মানুষ যেভাবে জগত, জীবন, সত্য, সৌন্দর্য ও নৈতিকতাকে উপলব্ধি করে, তার ওপরই নির্ভর করে তার কর্ম ও সভ্যতার গতিপথ। তাই কোনো সভ্যতার পুনর্গঠন কেবল বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়; বরং তার জন্য প্রয়োজন চিন্তার জগতে একটি সুস্থ ও সুসংহত ভিত্তি নির্মাণ।

আরও দেখুনকম দেখুন

চিন্তা ও দর্শন মানুষের জ্ঞানগত অবস্থান, বিশ্বদৃষ্টিভঙ্গি এবং অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে। ইতিহাসে সকল বড় সভ্যতার উত্থানের পেছনে ছিল একটি স্বতন্ত্র চিন্তাধারা, যা মানুষকে জগৎ ও জীবনের অর্থ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করেছে।

আধুনিক যুগে বিভিন্ন দার্শনিক ধারা, মতবাদ ও চিন্তাগত প্রবণতা মানুষের চিন্তা ও জীবনব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করছে। এসব ধারণাকে যথাযথভাবে অনুধাবন, বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য প্রয়োজন একটি সুসংহত চিন্তাগত কাঠামো।

‘চিন্তা ও দর্শন’ বিভাগে রোয়াক ব্লগ সেই স্বকীয় চিন্তা-ঐতিহ্যকে নতুন করে পাঠ করার পাশাপাশি, সমকালীন প্রশ্নগুলোকে ইসলামী জ্ঞানতত্ত্বের আলোকে বুঝাপড়ার একটি ক্ষেত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

২টি লেখা
অর্থনীতি

মানবতাবাদের বাস্তব রূপায়ণের প্রয়াস

হযরত রসূলে আকরাম (সাঃ) এর প্রিয়তম সাহাবী হযরত আবু যর গিফারীর (রাঃ) জীবনী সম্বন্ধে বাংলা ভাষায় ইতিপূর্বে দু'খানা পুস্তক প্রকাশিত হয়েছে। এ দু'টি পুস্তকে জীবনদর্শন সম্বন্ধে মাঝে মাঝে আলোচনা থাকলেও বিশ্বস্তভাবে কোন আলোচনা হয়নি। বর্তমানে বাংলা ভাষায় আবু যর গিফারী…

দেওয়ান মোহাম্মাদ আজরফ
ইসলামী চিন্তা

ইসলামী চিন্তাধারার মূল্যমান

এক. অখণ্ড সামগ্রিক সত্তা হিসাবে এর মধ্যে এক অনিবার্য গতি আছে বলেই সে এক পর্যায় থেকে অন্য পর্যায়ে অপ্রতিহত শক্তিতে…

অনুদান দিন
Scroll to Top