ফিচারড – রোয়াক

তথ্যযুদ্ধ, ন্যারেটিভ ওয়ারফেয়ার ও বৈশ্বিক ক্ষমতার রাজনীতি
একবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্র আর কেবল ট্যাংক, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের পৃথিবীতে প্রতিটি বড় সংঘাতের সমান্তরালে চলে আরেকটি যুদ্ধ, যে যুদ্ধের লক্ষ্য মানুষের মন, বিশ্বাস এবং প্রকৃত সত্য সম্পর্কে তাদের ধারণাকে নিয়ন্ত্রণ করা। যুদ্ধের ময়দানে হয়তো বড় একটি শহর ধ্বংস হয়ে যেতে পারে কয়েক ঘণ্টায়, কিন্তু সেই ধ্বংসের অর্থ কী, কে ভুক্তভোগী, কে দায়ী, কার কণ্ঠ বিশ্ব শুনবে আর কার কণ্ঠ চাপা পড়ে যাবে; সেই সিদ্ধান্ত নেওয়া হয় স্রেফ তথ্যের উপর ভিত্তি করে। আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা এই প্রক্রিয়াকে বলেন তথ্যযুদ্ধ (Information Warfare) এবং ন্যারেটিভ ওয়ারফেয়ার (Narrative Warfare)। তথ্যযুদ্ধের উদ্দেশ্য হলো প্রকৃত তথ্য সংগ্রহ করে তা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তথ্য বাছাই করা ও প্রচার করা, বিভ্রান্তি তৈরি করা কিংবা প্রতিপক্ষের তথ্যব্যবস্থাকে দুর্বল করে দেওয়া। আর ন্যারেটিভ ওয়ারফেয়ার আরও সূক্ষ্ম এক লড়াই; এখানে অস্ত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রাসঙ্গিক ঘটনাটি। প্রায়ই যা মিথ্যা বানোয়াট তথ্যই হয়ে থাকে।

এই বাস্তবতা বোঝার জন্য আমাদের গাজা যুদ্ধের দিকে তাকালেই যথেষ্ট। সেখানে যেমন আকাশ থেকে বোমা পড়েছে, তেমনি একই সময়ে বিশ্বের কোটি কোটি মানুষের মোবাইল ফোনের পর্দায় ভেসে উঠেছে ভিডিও, ছবি, পরিসংখ্যান, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং অসংখ্য পরস্পরবিরোধী দাবি। যদিও ইজরায়েল সর্বস্ব দিয়ে চেষ্টা করছে মিথ্যা তথ্যের যুদ্ধে এগিয়ে থাকতে, কিন্তু স্পষ্ট গণহত্যামূলক আগ্রাসনের ফলে এক্ষেত্রে তাদের চেষ্টা আর ধোপে টিকছেনা। ধরুন- একটি শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, এটি একটি ঘটনা। কিন্তু সেই ঘটনাটিকে “গাজা যুদ্ধের অনিবার্য ক্ষতি”, “হামাসের বিরুদ্ধে (তাদের ভাষায়- সন্ত্রাসবাদের বিরুদ্ধে) অভিযান”, অথবা “গাজার নিরীহ মানুষের ওপর নির্বিচার হামলা”; কোন ভাষায় ব্যাখ্যা করা হবে?  সেটিই ন্যারেটিভের প্রশ্ন।

চলমান যুদ্ধে গাজার মানুষেরা শুধু বোমা ও গণহত্যার মুখোমুখিই হচ্ছেনা, তারা এক বৈশ্বিক তথ্যযুদ্ধেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বহু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং স্বাধীন সাংবাদিকেরা যে মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছেন, তার পাশাপাশি আরেকটি শক্তিশালী প্রচেষ্টা চলেছে সেই বাস্তবতাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার জন্য। ফলে সাধারণ পাঠকদের সামনে একই ঘটনার একাধিক সংস্করণও হাজির হয়েছে। সত্যকে পুরোপুরি অস্বীকার করা হয়তো সব সময় সম্ভব নয়, কিন্তু সত্যের প্রেক্ষাপট বদলে দেওয়া, অগ্রাধিকার পরিবর্তন করা কিংবা মানুষের আবেগকে অন্যদিকে সরিয়ে নেওয়া; এগুলোই আধুনিক তথ্যযুদ্ধের কার্যকর ও প্রধান একটি কৌশল।

একই চিত্র আমরা সুদানের ক্ষেত্রেও দেখতে পাই। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত, দুর্ভিক্ষ ও সহিংসতার মধ্যে জীবন কাটাচ্ছে; তবু বৈশ্বিক সংবাদচক্রে সুদান খুব কম সময়ই প্রধান শিরোনাম হয়ে ওঠেছে। কোনো কোনো সংকট আন্তর্জাতিক মিডিয়ায় প্রতিদিন আলোচিত হয়, আবার কোনো কোনো সংকট মাসের পর মাস লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। এই বৈষম্য কেবল সাংবাদিকতার সীমাবদ্ধতাই আমাদের সামনে প্রাসঙ্গিক করে তোলেনা, বরং এর পেছনের ভূরাজনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক স্বার্থ, কূটনৈতিক অগ্রাধিকার এবং তথ্যপ্রবাহের অসম কাঠামোর জটিলতাও আমাদের সামনে স্পষ্ট করে তোলে। যাদের কষ্ট ও দুর্দশার চিত্র ক্যামেরার সামনে আসে, তাদের প্রতি স্বাভাবিকভাবেই সহানুভূতি তৈরি হওয়ার সম্ভাবনা বেশি; আর যাদের দূর্দশা দৃশ্যমানই হয় না, তারা তো ধীরে ধীরে বৈশ্বিক বিবেক থেকেই মুছে যেতে থাকে।

উইঘুর মুসলমানদের প্রসঙ্গও এই আলোচনায় গুরুত্বপূর্ণ। শিনজিয়াং অঞ্চলে নজরদারি প্রযুক্তি, পুনঃশিক্ষা কেন্দ্র, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে আন্তর্জাতিক বিতর্ক বহু বছর ধরে চলছে। কিন্তু এই ইস্যুতেও তথ্যপ্রবাহ অত্যন্ত নিয়ন্ত্রিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একদিকে মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন, গবেষণা ও সাক্ষ্য; অন্যদিকে রাষ্ট্রের আনুষ্ঠানিক ব্যাখ্যা, উন্নয়ন ও নিরাপত্তার যুক্তি কাজ করছে। ফলে একজন সাধারণ পাঠক যখন তথ্য সংগ্রহ করতে যান, তখন তিনি কেবল স্রেফ তথ্য ছাড়াও পরস্পর বিরোধী ন্যারেটিভের মুখোমুখিও হন।

এই কারণেই আধুনিক যুদ্ধ বোঝার জন্য শুধু যুদ্ধক্ষেত্রের মানচিত্র দেখলে হবে না, দেখতে হবে তথ্যের মানচিত্রও। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম কী দেখাচ্ছে, কোন ভাষার সংবাদ বেশি প্রচার পাচ্ছে, কোন ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে, কী ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে; এসবই এখন রাজনৈতিক শক্তির অংশ। গবেষক ম্যানুয়েল কাস্তেলস (Manuel Castells) তাঁর Network Society ধারণায় দেখিয়েছেন, তথ্যপ্রবাহের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা মানে অনেক ক্ষেত্রেই ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উৎস নিয়ন্ত্রণ করা। আবার জোসেফ নাই (Joseph Nye)-এর Soft Power ধারণায় আমরা দেখেছি, মানুষকে জোর করে প্রভাবিত করার চেয়ে বিশ্বাস করিয়ে প্রভাবিত করার ক্ষমতাও আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত কার্যকর।

তবে এখানে একটি সতর্কতাও জরুরি। তথ্যযুদ্ধের যুগে নিজের পছন্দের ন্যারেটিভকে অন্ধভাবে গ্রহণ করাও বিপজ্জনক। কারণ প্রতিটি পক্ষই আবেগ, ধর্ম, জাতীয়তাবোধ কিংবা নিরাপত্তার ভাষা ব্যবহার করে জনমত গঠনের চেষ্টা করে। এজন্য একজন সচেতন পাঠকের কাজ হলো- নিজের মনুষ্যবোধ ও সহানুভূতি হারিয়ে না ফেলে বরং সহানুভূতির সঙ্গে সমালোচনামূলক চিন্তাশক্তিকে যুক্ত করা। গাজার শিশুদের কান্না, সুদানের ক্ষুধার্ত মানুষের আর্তনাদ কিংবা উইঘুরের পরিবারগুলোর বিচ্ছেদের বেদনা; এসবকে তো গুরুত্ব দেওয়া মানবিক দায়িত্ব। একইসঙ্গে তথ্যের উৎস, প্রেক্ষাপট, উদ্দেশ্য যাচাই এমনকি এসব ঘটনাকে আড়ালে ঠেলে দেওয়ার জন্য উদ্ভূত মিথ্যা ন্যারেটিভ সমূহ চিহ্নিত করতে পারাও বুদ্ধিবৃত্তিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এই প্রবন্ধে আমরা তথ্যযুদ্ধের বিভিন্ন দিক ও প্রক্রিয়া নিয়ে আলাপ করে একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরী করার চেষ্টা করবো।

তথ্য থেকে ন্যারেটিভ সৃষ্টির তাত্ত্বিক ভিত্তি

আধুনিক তথ্যযুদ্ধকে বুঝতে হলে প্রথমেই একটি মৌলিক বিষয় পরিষ্কার করা দরকার, তা হলো- তথ্য (Information) এবং ন্যারেটিভ (Narrative) এক জিনিস নয়। তথ্য হলো কোনো ঘটনা, সংখ্যা, ছবি, ভিডিও বা প্রত্যক্ষ বিবরণের মতো কাঁচা উপাত্ত; কিন্তু ন্যারেটিভ হলো সেই তথ্যগুলোকে একটি নির্দিষ্ট অর্থ, প্রেক্ষাপট ও ব্যাখ্যার মাধ্যমে এমনভাবে সাজানো, যাতে মানুষ ঘটনাটিকে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে। অর্থাৎ তথ্য আমাদেরকে জানায় যে ঠিক কী ঘটেছে, আর ন্যারেটিভ ব্যাখ্যা করে যে কেন ঘটেছে, কারা নায়ক বা খলনায়ক, কার প্রতি সহানুভূতি জন্মানো উচিত, এবং ঘটনার নৈতিক অর্থ কী; এসব।

এই পার্থক্যটিই আধুনিক তথ্যযুদ্ধের কেন্দ্রীয় ভিত্তি। কারণ আজকের বিশ্বে তথ্যের অভাব নেই, বরং একই ঘটনাকে ঘিরে বিপুল পরিমাণ তথ্য মুহূর্তের মধ্যে মানুষের সামনে পৌঁছে যায়। কিন্তু সেই তথ্যের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ, কোনটি প্রেক্ষাপটসহ উপস্থাপিত হবে, কোনটি আড়াল থাকবে এবং কোন ব্যাখ্যাটি মানুষের মনে স্থায়ী ছাপ ফেলবে; এসবই নির্ধারণ করে ন্যারেটিভ।

এই বিষয়ে গবেষক ও কৌশলবিদ অজিত মান (Ajit Maan) গুরুত্বপূর্ণ একটি তাত্ত্বিক কাঠামো উপস্থাপন করেছেন। তাঁর মতে, ন্যারেটিভ আইডেন্টিটি (Narrative Identity) এই ধারণাই ন্যারেটিভ ওয়ারফেয়ারের মূল ভিত্তি। মানুষ নিজের পরিচয়, ইতিহাস, মূল্যবোধ এবং পৃথিবীতে নিজের অবস্থানকে যেসব গল্পের মাধ্যমে বোঝে, সেগুলিই তার ন্যারেটিভ আইডেন্টিটি গঠন করে। তাই কোনো ব্যক্তি বা সমাজের বিশ্বাস ও আচরণ পরিবর্তন করতে চাইলে কেবল তথ্য সরবরাহ করাই যথেষ্ট নয়, বরং সেই মানুষের পরিচয় ও আত্মবোধের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলোকেও প্রভাবিত করতে হয়।

অজিত মান আরও যুক্তি দেন যে, মনস্তাত্ত্বিক যুদ্ধ (Psychological Warfare), তথ্য অপারেশন (Information Operations), প্রভাব বিস্তারমূলক কার্যক্রম (Influence Operations) কিংবা স্থিতিশীলতা অভিযান (Stability Operations); এসব আলাদা আলাদা কৌশল হলেও এগুলো ন্যারেটিভ ওয়ারফেয়ারের বৃহত্তর কাঠামোর অংশ। অর্থাৎ এগুলো নিজে চূড়ান্ত লক্ষ্য নয়, বরং একটি বৃহৎ ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত বিভিন্ন উপায়। তাঁর ভাষায়, যেমন সন্ত্রাসবাদবিরোধী অভিযান একটি বৃহত্তর নিরাপত্তা কৌশলের অংশ, তেমনি তথ্য ও প্রভাব বিস্তারের নানা কার্যক্রমও মূলত একটি নির্দিষ্ট ন্যারেটিভ নির্মাণ ও প্রতিষ্ঠার জন্য পরিচালিত হয়।

একই ধরনের বিশ্লেষণ পাওয়া যায় মডার্ন ওয়ার ইনস্টিটিউটের গবেষণায়। তাদের মতে, তথ্যযুদ্ধকে শুধু “সত্য বনাম মিথ্যা” বা “তথ্য বনাম বিভ্রান্তি”র সংঘর্ষ হিসেবে দেখলে বিষয়টি পুরোপুরি বোঝা যায় না। বাস্তবে এটি অনেক বেশি গভীর। একই ঘটনার তথ্য বিভিন্ন পক্ষের কাছে একই রকম থাকতে পারে, কিন্তু সেই তথ্যকে ঘিরে নির্মিত গল্প, ব্যাখ্যা এবং নৈতিক অবস্থান সম্পূর্ণ ভিন্নও হতে পারে। ফলে একটি সংঘর্ষের মূল প্রশ্ন হয়ে দাঁড়ায়- কোন তথ্য বা ঘটনাটি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে এবং কোন ব্যাখ্যাটি জনমতকে প্রভাবিত করবে।

এই ধারণাকে আরও সহজভাবে ব্যাখ্যা করেছেন মার্কিন কৌশলবিশ্লেষক পল কোবার (Paul Kober)। তাঁর মতে, মানুষ স্বভাবগতভাবেই অর্থ-অনুসন্ধানী প্রাণী। পৃথিবীতে প্রতিদিন অসংখ্য বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু মানুষ সেই ঘটনাগুলোকে আলাদা আলাদা তথ্য হিসেবে মনে রাখে না, বরং সেগুলোকে একটি অর্থপূর্ণ গল্পের মধ্যে সাজিয়ে নিজের বাস্তবতাকে বোঝার চেষ্টা করে। তাই কোনো ন্যারেটিভ যখন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, তখন নতুন তথ্যও মানুষ প্রায়ই সেই বিদ্যমান ন্যারেটিভের আলোকে ব্যাখ্যা করতে থাকে। অন্য কথায়, মানুষ অনেক সময় তথ্যের ভিত্তিতে ন্যারেটিভ গড়ে না তোলে বরং আগে থেকে বিশ্বাস করা ন্যারেটিভের ভিত্তিতে তথ্যকে নিজের মতো করে একটি অর্থ দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

পল কোবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তাঁর মতে, একটি সফল ন্যারেটিভ প্রচারণার উদ্দেশ্য কেবল তথ্য সরবরাহ করার মধ্যে সীমাবদ্ধ না, বরং এমন একটি মানসিক কাঠামো তৈরি করা, যার মধ্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্দিষ্ট অর্থ গ্রহণ করতে শুরু করে। তখন আর প্রচারণার লক্ষ্য মানুষকে প্রতিটি সিদ্ধান্ত বলে দেওয়া থাকে না; উলটো এমন একটি দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, যার মাধ্যমে মানুষ নিজেই একটি কাঙ্ক্ষিত উপসংহারে পৌঁছে যায়।

এই কারণেই ন্যারেটিভ ওয়ারফেয়ারকে কেবল গণমাধ্যম বা প্রচারণার বিষয় হিসেবে দেখলে ভুল হবে। সিভিল অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশন তাদের এক বিশ্লেষণে উল্লেখ করেছিল, তথ্য নিজে নিরপেক্ষ হতে পারে; কিন্তু যখন সেই তথ্যকে একটি নির্দিষ্ট ন্যারেটিভের মধ্যে বসানো হয়, তখন সেটি সামাজিক ও রাজনৈতিক শক্তিতে রূপ নেয়। একটি কার্যকর ন্যারেটিভ জনগণের নিকট থেকে রাষ্ট্র, আইন, গণমাধ্যম কিংবা বিচারব্যবস্থার ওপর আস্থা পুরোপুরি দুর্বল করে দিতে পারে; আবার একইভাবে জনগণকে কোনো রাষ্ট্র, আন্দোলন বা আদর্শের পক্ষে ঐক্যবদ্ধও করতে পারে। এজন্য, একটি  সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে থাকে শুধু তথ্যই থাকেনা, বরং সেই তথ্যের অর্থ সমূহকে কে নির্ধারণ করবে, এই প্রশ্নও বিদ্যমান থাকে।

পশ্চিমের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ও সফট পাওয়ার

আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তারের প্রশ্নে জোসেফ নাই (Joseph S. Nye Jr.)-এর “সফট পাওয়ার” (Soft Power) ধারণা একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। তাঁর মতে, একটি রাষ্ট্র সব সময় সামরিক শক্তি বা অর্থনৈতিক চাপের মাধ্যমে না যেয়েও শুধুমাত্র কোনো বিষয়ে আকর্ষণ (attraction), বৈধতা (legitimacy) এবং গ্রহণযোগ্যতা (credibility) তৈরি করেও অন্য রাষ্ট্র, সমাজ বা জনগণের আচরণকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ, যদি কোনো রাষ্ট্র তার সংস্কৃতি, রাজনৈতিক মূল্যবোধ, শিক্ষা, কূটনীতি কিংবা আন্তর্জাতিক ভাবমূর্তির মাধ্যমে অন্যদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, তাহলে বলপ্রয়োগ ছাড়াই সে কাঙ্ক্ষিত রাজনৈতিক প্রভাব অর্জন করতে সক্ষম হতে পারে।

এই ধারণা পরবর্তী সময়ে পশ্চিমা বিশ্বের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন (Strategic Communication) চিন্তাধারার অন্যতম ভিত্তি হয়ে ওঠে। ফলে প্রভাব বিস্তারের প্রসঙ্গটি আর শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় বা সামরিক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গণকূটনীতি (Public Diplomacy), হলিউড, বৈশ্বিক বিনোদনশিল্প, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম; সবই ধীরে ধীরে একটি বৃহত্তর যোগাযোগ-পরিবেশের অংশে পরিণত হয়েছে, যার মাধ্যমে কোনো রাষ্ট্র তার মূল্যবোধ, অগ্রাধিকার ও বিশ্বদৃষ্টিকে আন্তর্জাতিক পরিসরে উপস্থাপন করে থাকে।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সফট পাওয়ারকে কেবল “ইতিবাচক আকর্ষণীয় বিষয়বস্তু” হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা পড়ে না। কারণ বাস্তবে আকর্ষণ, বিশ্বাসযোগ্যতা এবং নৈতিক বৈধতা- এসবই আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার উৎস। যে রাষ্ট্র বৈশ্বিক জনমতকে নিজের পক্ষে আনতে পারে, সে অনেক সময় সামরিক শক্তি ব্যবহার না করেও কূটনৈতিক সুবিধা অর্জন করতে সক্ষম হয়। এ কারণেই আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে তথ্যপ্রবাহ, সংবাদ কাভারেজ, সাংস্কৃতিক প্রভাব এবং ডিজিটাল যোগাযোগকে ক্রমবর্ধমানভাবে কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।

তবে এই ধারণা বিতর্কের ঊর্ধ্বে নয় বটে। বিভিন্ন সমালোচনামূলক গবেষণাও আছে এর বিপরীতে। যারা যুক্তি দেন, বাস্তবে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন এবং সফট পাওয়ার-এর মধ্যে অনেক সময় সুস্পষ্ট সীমারেখা থাকে না। কোনো রাষ্ট্র যখন নিজের অবস্থানকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে ধারাবাহিক যোগাযোগ, গণমাধ্যম, সাংস্কৃতিক উপস্থাপন কিংবা ডিজিটাল প্রচারণা ব্যবহার করে, তখন সেটি কোথায় জনকূটনীতি (Public Diplomacy), কোথায় ন্যারেটিভ নির্মাণ (Narrative Building), আর কোথায় কৌশলগত প্রভাব বিস্তার (Strategic Influence), এই প্রশ্ন সহজে নির্ধারণ করা যায় না।

পপুলিজম স্টাডিজ-এ প্রকাশিত একটি বিশ্লেষণে তথ্যযুদ্ধকে এমন একটি প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে লক্ষ্যবস্তুর অজান্তেই তার নির্ভরযোগ্য তথ্যের পরিবেশকে এমনভাবে প্রভাবিত করা হয়, যাতে সে শেষ পর্যন্ত নিজের স্বার্থের বিপরীতে গিয়ে প্রভাব বিস্তারকারী পক্ষের কাঙ্ক্ষিত সিদ্ধান্ত গ্রহণ করে। এই সংজ্ঞাটি আবার কোনো নির্দিষ্ট রাষ্ট্র বা জোটের জন্য প্রণীত হয়নি; বরং তথ্যপ্রভাবের একটি সাধারণ তাত্ত্বিক ব্যাখ্যা বলা যায় একে।

তবে বাস্তব আন্তর্জাতিক রাজনীতিতে একটি লক্ষণীয় প্রবণতা প্রায়ই দেখা যায়। পশ্চিমা নিরাপত্তা ও কৌশলগত গবেষণায় তথ্যযুদ্ধ বা ন্যারেটিভ ওয়ারফেয়ারের ধারণা সেখানে রাশিয়া, চীন কিংবা ইরানের কর্মকাণ্ড বিশ্লেষণেই অধিক ব্যবহার করা হয়। অন্যদিকে পশ্চিমা রাষ্ট্রগুলোর নিজস্ব যোগাযোগ-কার্যক্রমকে অধিকাংশ ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের প্রচার, তথ্যস্বচ্ছতা, পাবলিক ডিপ্লোমেসি বা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন হিসেবে বর্ণনা করা হয়। ফলে প্রশ্ন করা হয়, একই ধরনের যোগাযোগ-কৌশল ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন নামে পরিচিত হওয়ার পেছনে কি কেবল উদ্দেশ্যের পার্থক্য কাজ করে, নাকি বৈশ্বিক ক্ষমতার কাঠামোও ভাষা ও পরিভাষার এই ব্যবহারে ভূমিকা রাখে? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। তবে তথ্যযুদ্ধ নিয়ে সমসাময়িক গবেষণার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো- আন্তর্জাতিক রাজনীতিতে ব্যবহৃত প্রতিটি ন্যারেটিভ, প্রতিটি কৌশলগত বার্তা এবং প্রতিটি তথ্যপ্রবাহকে তার উৎস, উদ্দেশ্য, ক্ষমতার সম্পর্ক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে বিশ্লেষণ করা জরুরি।

গাজা যুদ্ধ: এক জীবন্ত কেস স্টাডি

তথ্যযুদ্ধ ও ন্যারেটিভ ওয়ারফেয়ারের তাত্ত্বিক আলোচনা বাস্তবে কীভাবে কাজ করে, তা বোঝার জন্য গাজায় চলমান দখলদার ইজরায়েলের গণহত্যামূলক যুদ্ধের চেয়ে শক্তিশালী উদাহরণ খুব কমই রয়েছে। এই সংঘাতে যুদ্ধক্ষেত্র এবং তথ্যক্ষেত্র এমনভাবে একে অপরের সঙ্গে মিশে গেছে যে, অনেক সময় মনে হয় একই যুদ্ধ দুটি ভিন্ন মঞ্চে একযোগে পরিচালিত হচ্ছে। একদিকে ধ্বংসস্তূপ, বিমান হামলা, বাস্তুচ্যুতি এবং মানবিক বিপর্যয়; অন্যদিকে সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, কূটনৈতিক বিবৃতি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সমান্তরালভাবে চলছে ন্যারেটিভের লড়াই। কে ভুক্তভোগী, কে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, কে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং কার প্রতি বৈশ্বিক সহানুভূতি জন্মানো উচিত; এসব প্রশ্নের উত্তর এখন যুদ্ধক্ষেত্র ছাপিয়ে তথ্যপ্রবাহের মধ্যেও নির্ধারিত হচ্ছে।

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের গবেষক মেহদি রিয়াজি বিষয়টি নিয়ে এভাবে মন্তব্য করেছেন যে, গাজার যুদ্ধ একই সঙ্গে দুটি অবিচ্ছেদ্য ফ্রন্টে পরিচালিত হচ্ছে। বাস্তবের রণাঙ্গনে এবং গণমাধ্যমের অঙ্গনে। তাঁর মতে, এই দ্বিতীয় ফ্রন্টে মূল অস্ত্রই হলো ন্যারেটিভ। কারণ জনমত, আন্তর্জাতিক কূটনীতি, বৈশ্বিক সহানুভূতি এবং রাজনৈতিক বৈধতা অনেকাংশেই নির্ভর করে কোন ব্যাখ্যাটি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে তার উপর। ফলে যুদ্ধের ফলাফলও শুধু সামরিক শক্তি দিয়ে নির্ধারিত না হয়ে বরং তথ্য ও ব্যাখ্যার প্রতিযোগিতার মাধ্যমেও প্রভাবিত হচ্ছে।

এই প্রেক্ষাপটে দখলদার ইজরায়েলের দীর্ঘদিনের “হাসবারা” (Hasbara) কৌশল বিশেষভাবে আলোচনায় এসেছে। হিব্রু ভাষায় Hasbara শব্দের অর্থ “ব্যাখ্যা” বা “ব্যাখ্যা প্রদান”। কয়েক দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে ইজরায়েলের নীতিকে ব্যাখ্যা ও সমর্থন করার জন্য এই যোগাযোগ-কৌশল ব্যবহার করা হচ্ছিল। এর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক গণমাধ্যম, নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের কাছে ইজরায়েলের নিরাপত্তা-উদ্বেগ, সামরিক পদক্ষেপ এবং রাজনৈতিক অবস্থানকে গ্রহণযোগ্য করে তোলা।

কিন্তু গাজার সাম্প্রতিক যুদ্ধ এই কৌশলের কার্যকারিতা পুরোপুরি ধ্বসিয়ে দিয়েছে। এখন পশ্চিমা নীতিবিশ্লেষকদের একটি অংশও মনে করেন যে, গাজায় এতোবেশী ধ্বংসযজ্ঞ ইজরায়েল চালিয়েছে যে, তাদের প্রচলিত হাসবারা আর আগের মতো কার্যকর থাকার অবস্থা নেই। আমেরিকান ফরেন পলিসি কাউন্সিল-এর এক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে হামাস আন্তর্জাতিক জনপরিসরে একটি শক্তিশালী জনপ্রিয় ন্যারেটিভ গড়ে তুলতে সক্ষম হয়েছে। এর ফলে গাজার মানবিক বিপর্যয়, বেসামরিক হতাহত এবং সামরিক অভিযানের ব্যাপকতা নিয়ে বৈশ্বিক মনোযোগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইজরায়েলের কূটনৈতিক অবস্থানও আগের তুলনায় এখন অধিক চ্যালেঞ্জের মুখোমুখি।

এই পরিবর্তিত বাস্তবতার পর ইজরায়েলও তার তথ্য-কৌশলে পরিবর্তন আনতে শুরু করেছে। বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে, রাষ্ট্র পরিচালিত আনুষ্ঠানিক যোগাযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি, ডিজিটাল স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক, দ্রুত প্রতিক্রিয়াভিত্তিক বার্তা প্রচার এবং অনলাইন বয়ান ব্যবস্থাপনার ওপর আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এখন। ইজরায়েলের এই নতুন প্রবণতাকে অনেকে “নলেজ ওয়ার” বা জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার অংশ হিসেবে বর্ণনা করছেন, যেখানে লক্ষ্য শুধুমাত্র তথ্য প্রকাশ ছাড়াও তথ্যের ব্যাখ্যা ও জনমতের গতিপথকে প্রভাবিত করা।

অন্যদিকে ফিলিস্তিনি দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে আরব বিশ্বের গণমাধ্যম, বিশেষ করে আল জাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বহু গবেষণায় দেখা গেছে, গাজা যুদ্ধের সময় আল জাজিরা ধারাবাহিকভাবে মানবিক বিপর্যয়, বেসামরিক মানুষের জীবন, হাসপাতাল, শরণার্থী শিবির এবং অবরুদ্ধ জনগণের দৈনন্দিন বাস্তবতাকে প্রতিবেদনের কেন্দ্রে নিয়ে এসেছে। এর ফলে আরব বিশ্ব ছাড়াও আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার বহু দেশে গাজার ঘটনাপ্রবাহ সম্পর্কে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দৃশ্যমান হয়েছে, যা দীর্ঘদিন ধরে পশ্চিমা মূলধারার সংবাদ কাভারেজের সঙ্গে সম্পূর্ণভাবেই ভিন্ন অবস্থার সৃষ্টি করে। তুলনামূলক মিডিয়া গবেষণাগুলোও এই পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরেছে। অনেক গবেষণায় দেখা যায়, পশ্চিমা মূলধারার সংবাদমাধ্যমগুলো সাধারণত ইজরায়েলকে নিরাপত্তা-হুমকির মুখে থাকা একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে, যেখানে হামাসের সামরিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির ওপর তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়। বিপরীতে, আরব ও গ্লোবাল সাউথের অনেক সংবাদমাধ্যম এই সংঘাতকে প্রকৃতপক্ষেই দখলদারিত্ব, মানবিক সংকট এবং ফিলিস্তিনি জনগণের ভোগান্তির দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে। ফলে একই ঘটনার তথ্য অনেক ক্ষেত্রে অভিন্ন হলেও, তার ব্যাখ্যা, ভাষা এবং নৈতিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন হয়ে ওঠেছে।

উদাহরণস্বরূপ, সিএনএন এবং আল জাজিরা ইংলিশ-এর সংবাদ কাভারেজ নিয়ে পরিচালিত গবেষণাগুলো উল্লেখযোগ্য। এসব গবেষণায় দেখা গেছে, আল জাজিরা হামাসের রাজনৈতিক বক্তব্য এবং ফিলিস্তিনি নাগরিকদের অভিজ্ঞতাকে তুলনামূলকভাবে বেশি স্থান দেয়, অন্যদিকে সিএনএন নিরাপত্তা, সন্ত্রাসবাদ, সামরিক অভিযান এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটকে অধিক গুরুত্ব দেয়। এর ফলে সংবাদ নির্বাচন, শব্দচয়ন, সাক্ষাৎকারের উৎস এবং ভিজ্যুয়াল উপস্থাপন; সবকিছু মিলিয়ে দুই গণমাধ্যম একই যুদ্ধের দুটি ভিন্ন বাস্তবতা নির্মাণ করছে।

তবে গাজার তথ্যযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্ভবত এখানেই যে, এই সংঘাতে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ট্র্যাডিশনাল সংবাদমাধ্যমের একচেটিয়া প্রভাবকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশু, হাসপাতালের করিডরে চিকিৎসাহীন রোগী, ক্ষুধায় কাতর পরিবার কিংবা বাস্তুচ্যুত অসহায় মানুষের ভিডিও; এসব দৃশ্য কোটি কোটি মানুষ সরাসরি মোবাইল ফোনে দেখেছে। ফলে রাষ্ট্র বা বড় সংবাদমাধ্যমের আনুষ্ঠানিক ব্যাখ্যার পাশাপাশি সাধারণ নাগরিকদের ধারণা গঠনেও প্রত্যক্ষ দৃশ্য, স্বাধীন সাংবাদিকতা এবং ডিজিটাল সাক্ষ্যের ভূমিকা অনেক বেশি বেড়ে গেছে।

এই কারণেই গাজা যুদ্ধকে কেবল একটি সামরিক সংঘাত হিসেবে দেখলে তার পূর্ণ চিত্র আমাদের কাছে অপরিপূর্ণ থেকে যাবে। এটি একই সঙ্গে একটি ন্যারেটিভের যুদ্ধ। এই যুদ্ধের প্রতিটি ছবি, প্রতিটি শব্দ, প্রতিটি পরিসংখ্যান এবং প্রতিটি সংবাদ শিরোনাম আন্তর্জাতিক জনমত গঠনের বৃহত্তর এক লড়াইয়ের অংশ। আধুনিক যুদ্ধের বাস্তবতা হলো- আজ একটি ক্ষেপণাস্ত্র যেমন একটি ভবন ধ্বংস করতে পারে, তেমনি একটি শক্তিশালী ন্যারেটিভ বিশ্বজুড়ে কোটি মানুষের উপলব্ধি, সহানুভূতি এবং রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। আর গাজার অভিজ্ঞতা আমাদের দেখাচ্ছে, বর্তমান যুগে এই দুই যুদ্ধই, অর্থাৎ সামরিক যুদ্ধ এবং তথ্যযুদ্ধ আর আলাদা করে দেখার সুযোগ নেই।

তথ্যযুদ্ধের নতুন ফ্রন্ট হলো অ্যালগরিদম, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল সেন্সরশিপ

একসময় যুদ্ধের সময় তথ্য নিয়ন্ত্রণের প্রধান মাধ্যম ছিল সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশন। রাষ্ট্র চাইলে একটি সংবাদ প্রকাশে বাধা দিতে পারত, কোনো সম্প্রচার বন্ধ করে দিতে পারত কিংবা নির্দিষ্ট বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে পারত। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে সেই বাস্তবতা আমূল বদলে গেছে। আজ পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই একই সঙ্গে তথ্যের ভোক্তা (consumer) এবং তথ্যের উৎপাদক (producer)। একটি স্মার্টফোন হাতে থাকলেই একজন সাধারণ নাগরিক যুদ্ধক্ষেত্র থেকে ভিডিও ধারণ করে মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।

আসলে এই পরিবর্তন তথ্যপ্রবাহকে গণতান্ত্রিক করেছে। কিন্তু একই সঙ্গে আরও জটিলও করেছে। কারণ এখন তথ্যের প্রবাহ শুধু রাষ্ট্র একাই নিয়ন্ত্রণ করেনা, বরং অ্যালগরিদমও এর অবিচ্ছেদ্য অংশ। এই অ্যালগরিদমই নির্ধারণ করে কোন পোস্ট বেশি মানুষের সামনে যাবে, কোন ভিডিও সুপারিশ করা হবে, কোন হ্যাশট্যাগ ট্রেন্ড করবে এবং কোন বিষয় ধীরে ধীরে মানুষের নিউজফিড থেকে অদৃশ্য হয়ে যাবে। ফলে তথ্যযুদ্ধের নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্মের সেই অদৃশ্য অবকাঠামোটি। এর কার্যপ্রণালি সম্পর্কেও অধিকাংশ ব্যবহারকারীরই খুব কম ধারণা রয়েছে।

আজ মেটা (Facebook ও Instagram), ইউটিউব, টিকটক, এক্স কিংবা অন্যান্য বড় ডিজিটাল প্ল্যাটফর্ম সমূহ কি স্রেফ প্রযুক্তি কোম্পানি? না। তারা বৈশ্বিক তথ্যপ্রবাহের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী। প্রতিদিন বিলিয়ন বিলিয়ন কনটেন্টের মধ্যে কোনটি দৃশ্যমান হবে, কোনটি কম মানুষের কাছে পৌঁছাবে, কোনটি সতর্কবার্তা পাবে কিংবা কোনটি সম্পূর্ণ মুছে ফেলা হবে; এসব সিদ্ধান্ত মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) কনটেন্ট মডারেশন সিস্টেমও গ্রহণ করে। তাত্ত্বিকভাবে এই কনটেন্ট মডারেশনের উদ্দেশ্য হলো সহিংসতা উসকে দেওয়া, সন্ত্রাসবাদ, ঘৃণাত্মক বক্তব্য, ভুয়া তথ্য এবং ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ করা। কিন্তু বাস্তবে এই প্রক্রিয়া একদমই বিতর্কমুক্ত নয়। বিশেষ করে যুদ্ধ ও মানবিক সংকটের সময় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবসময়ই আমাদের সামনে আসে- কোন কনটেন্ট আসলেও নিরাপত্তার জন্য সরানো হচ্ছে, আর কোন কনটেন্ট রাজনৈতিক, সাংস্কৃতিক বা প্রাতিষ্ঠানিক পক্ষপাতের কারণে সীমিত হয়ে যাচ্ছে?

গাজা যুদ্ধ এই বিতর্ককে বৈশ্বিক পর্যায়ে নতুন করে সামনে নিয়ে এসেছে। বহু সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক এবং সাধারণ নাগরিক সমাজও আজ অভিযোগ করছেন যে, ফিলিস্তিন-সম্পর্কিত যেকোনো পোস্টের দৃশ্যমানতা কেন কমে যাচ্ছে, কিছু কনটেন্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে রোজই অপসারণ করা হচ্ছে, অথবা বড় একটি সংখ্যার পাবলিক অ্যাকাউন্ট এসব তথ্য প্রচারের জন্য প্রায়ই নষ্ট করে দেওয়া হচ্ছে। অন্যদিকে প্রযুক্তি কোম্পানিগুলো বলেছে, তারা তাদের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সহিংস বা নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ফলে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে একটি মৌলিক প্রশ্ন, তা হলো- একই নীতিমালা কি সব ভাষা, সব অঞ্চল এবং সব রাজনৈতিক প্রেক্ষাপটে আদৌ সমানভাবে প্রয়োগ করা হচ্ছে?

এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা অ্যালগরিদমিক পক্ষপাত (Algorithmic Bias) নিয়ে গবেষণাগুলো দেখি। অ্যালগরিদম তো আর কোনো শূন্যস্থানে কাজ করে না! এটি মানুষের তৈরি তথ্য, ভাষা, নিয়ম এবং প্রশিক্ষণ-ডেটার ওপর নির্ভর করেই ফাংশন করছে। ফলে কোনো ভাষায় পর্যাপ্ত ডেটা না থাকা, কোনো অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে সীমিত বোঝাপড়া অথবা নীতিমালার অস্পষ্টতা অনেক সময় অনিচ্ছাকৃত বৈষম্য তৈরি করতে পারে। তবে অধিকাংশক্ষেত্রেই মালিকপক্ষের সেট করে দেওয়া তত্ত্ব ও তথ্যের বিপরীতে ইচ্ছাকৃতভাবেই এ্যালগরিদম রেস্পন্স করেনা। গবেষকরা এটিকে “অ্যালগরিদমিক পক্ষপাত” বলে অভিহিত করেন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্যাডো ব্যানিং (Shadow Banning), অর্থাৎ কোনো ব্যবহারকারীর কনটেন্ট সম্পূর্ণ মুছে না দিয়েও তার সেই পোস্টটি রিচের পরিসর উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া। প্রযুক্তি কোম্পানিগুলো সব সময় এই শব্দটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার না করলেও বিভিন্ন সময়ে ব্যবহারকারীরা, সাংবাদিক এবং গবেষকদের মধ্যে এ নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। কারণ কোনো পোস্ট মুছে ফেলা হলে ব্যবহারকারী অন্তত তা বুঝতে পারেন; কিন্তু অ্যালগরিদম যদি নীরবে তার দৃশ্যমানতা কমিয়ে দেয়, তাহলে সেই পরিবর্তন শনাক্ত করা অনেক কঠিন হয়ে যায়।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম তথ্যযুদ্ধের একটি বিপরীত বাস্তবতাও তৈরি করেছে। রাষ্ট্র বা বড় সংবাদমাধ্যম যেসব ঘটনা হয়তো পর্যাপ্ত গুরুত্ব দেয় না, সেগুলো সাধারণ মানুষের মোবাইল ফোনের মাধ্যমে বৈশ্বিক আলোচনায় উঠে আসতে পারে। গাজার যুদ্ধের সময় হাসপাতাল, শরণার্থী শিবির, ধ্বংসস্তূপ কিংবা ক্ষুধার্ত শিশুদের অসংখ্য ভিডিও পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছেছে মূলত নাগরিক সাংবাদিকতা (Citizen Journalism) এবং স্বাধীন সাংবাদিকদের মাধ্যমেই। এর ফলে তথ্যপ্রবাহের ওপর প্রথাগত প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া নিয়ন্ত্রণ এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। তবে এই একই প্রযুক্তি আবার ভুয়া তথ্য, সম্পাদিত ভিডিও, পুরোনো ছবি নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার, বট-নেটওয়ার্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর সুযোগও তৈরি করেছে। ফলে আধুনিক তথ্যযুদ্ধের একটি বড় বৈপরীত্য হলো- যে প্রযুক্তি সত্যকে দ্রুত ছড়িয়ে দিতে পারে, সেই প্রযুক্তিই আবার মিথ্যাকে নজিরবিহীন গতিতে বিস্তার লাভের সুযোগ করে দেয়।

এই বাস্তবতায় তথ্যযুদ্ধ আর কেবল রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন প্রযুক্তি কোম্পানি, অ্যালগরিদম, কৃত্রিম বুদ্ধিমত্তা, নাগরিক সাংবাদিকতা, স্বাধীন গবেষণা, প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সাধারণ মানুষ; সবাই কোনো না কোনোভাবে এই বৈশ্বিক তথ্য-পরিবেশের অংশ। তাই আধুনিক যুদ্ধের প্রশ্নে “কে গুলি চালিয়েছে?” এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে: “কে নির্ধারণ করছে আমরা কী দেখব?”

একবিংশ শতাব্দীর তথ্যযুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এখানেই। আগে বলা হতো, যে তথ্য নিয়ন্ত্রণ করে, সে ক্ষমতা নিয়ন্ত্রণ করে। ডিজিটাল যুগে সেই কথাটি আরও এক ধাপ এগিয়েছে- যে অ্যালগরিদম নিয়ন্ত্রণ করে, সে মানুষের মনোযোগ নিয়ন্ত্রণ করে; আর যে মনোযোগ নিয়ন্ত্রণ করে, সে অনেক ক্ষেত্রেই জনমত, নৈতিক অবস্থান এবং রাজনৈতিক বাস্তবতাকেও প্রভাবিত করতে পারে। তাই তথ্যযুদ্ধের এই নতুন যুগে কেবল তথ্য যাচাই করাই যথেষ্ট নয়; আমাদের বুঝতে হবে সেই তথ্য আমাদের সামনে কীভাবে, কেন এবং কার মাধ্যমে পৌঁছাচ্ছে।

মানবিক সংকটের প্রেক্ষিতে আন্তর্জাতিক আইন ও ন্যারেটিভের রাজনীতি

আমাদের সামনে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট যে, আধুনিক সময়ের যুদ্ধবিগ্রহ আর শুধু ভূখণ্ডের দখলের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ভাষারও যুদ্ধ। একটি সংঘাতকে কী নামে ডাকা হবে, সেটিই অনেক সময় আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। একটি রাষ্ট্র যে ঘটনাকে “আত্মরক্ষার অধিকার” (Self-Defense) বলে ব্যাখ্যা করে, অন্য পক্ষ সেটিকে “দখলদারিত্ব” (Occupation), “সম্মিলিত শাস্তি” (Collective Punishment) বা “যুদ্ধাপরাধ” (War Crime) হিসেবে বর্ণনা করতে পারে। একইভাবে, কোনো সশস্ত্র গোষ্ঠীকে কেউ “সন্ত্রাসী সংগঠন” (Terrorist Organization) বলে, আবার কেউ যৌক্তিকভাবেই “প্রতিরোধ আন্দোলন” (Resistance Movement) বলে অভিহিত করে। এই শব্দগুলো আমাদের সামনে কেবল ভাষাগত পার্থক্য নির্ধারণ করে না; এগুলো আন্তর্জাতিক জনমত, কূটনীতি এবং আইনি অবস্থানকেও গভীরভাবে প্রভাবিত করে। এজন্য আন্তর্জাতিক আইন মূলত নিরপেক্ষ নীতিমালার ওপর দাঁড়ালেও, সেই আইনের ব্যাখ্যা ও প্রয়োগ প্রায়ই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। জেনেভা কনভেনশন, রোম সংবিধি (Rome Statute), আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন (International Humanitarian Law); সবগুলোই বেসামরিক নাগরিকের সুরক্ষা, অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগের সীমা এবং যুদ্ধের নৈতিক নিয়ম নির্ধারণের চেষ্টা করে। কিন্তু কোনো নির্দিষ্ট সংঘাতে এসব আইনের লঙ্ঘন হয়েছে কি না, সেটি নির্ধারণের প্রশ্নে প্রায়ই রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য দেখা যায়।

গাজা যুদ্ধ এই বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। যুদ্ধ চলাকালে জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং স্বাধীন বিশেষজ্ঞরা বেসামরিক মানুষের প্রাণহানি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও শরণার্থী আশ্রয়কেন্দ্রে হামলা, খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সীমিত প্রবেশাধিকার এবং ব্যাপক বাস্তুচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সময়ে ইজরায়েল সরকার তাদের সামরিক অভিযানকে হামাসের হামলার পর আত্মরক্ষার অধিকার এবং একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত অভিযান হিসেবে ব্যাখ্যা করেছে। ফলে একই ঘটনাকে ঘিরে দুটি সম্পূর্ণ ভিন্ন আইনি ও রাজনৈতিক ন্যারেটিভ আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

এখানেই ন্যারেটিভের শক্তি স্পষ্ট হয়ে ওঠে। কারণ আন্তর্জাতিক আদালত কোনো রায় দেওয়ার বহু আগে থেকেই বৈশ্বিক জনমত গঠনের লড়াই শুরু হয়ে যায়। সংবাদমাধ্যম, কূটনৈতিক বিবৃতি, সামাজিক যোগাযোগমাধ্যম, মানবাধিকার সংস্থার প্রতিবেদন, গবেষণা নিবন্ধ এবং রাজনৈতিক ভাষণ; সব মিলিয়েই এমন একটি পরিবেশ তৈরি হয়, যেখানে সাধারণ মানুষ প্রায়ই আদালতের রায়ের আগেই একটি নৈতিক সিদ্ধান্তে পৌঁছে যায়। অর্থাৎ আইনি প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চললেও, ন্যারেটিভের আদালত অনেক দ্রুত রায় দিয়ে ফেলে। এই বাস্তবতা শুধু গাজার ক্ষেত্রেই নয়। বসনিয়া, রুয়ান্ডা, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইউক্রেন কিংবা ইরান; প্রায় প্রতিটি বড় সংঘাতে দেখা গেছে, যুদ্ধের পাশাপাশি ভাষা ও পরিভাষা নিয়েও সমান্তরাল লড়াই চলে। কোন ছবি সংবাদমাধ্যমে প্রচারিত হবে, কোন পরিসংখ্যান উদ্ধৃত হবে, কার সাক্ষাৎকার নেওয়া হবে, কোন শব্দ ব্যবহার করা হবে, এসব সিদ্ধান্ত জনমতের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।

বিশেষভাবে লক্ষণীয় যে, আন্তর্জাতিক মানবিক সংকটের ক্ষেত্রেও দৃশ্যমানতার একটি রাজনীতি কাজ করে। কিছু সংকট বিশ্বজুড়ে প্রতিদিন শিরোনাম হয়, আবার কিছু সংকট দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে কম আন্তর্জাতিক মনোযোগ পায়। সুদানের চলমান মানবিক বিপর্যয়, ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংকট বা চীনের শিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের অধিকার নিয়ে আন্তর্জাতিক বিতর্ক এসব ক্ষেত্রেও আমরা গবেষকদের প্রশ্ন তুলতে দেখি, কেন কিছু মানবিক সংকট বৈশ্বিক আলোচনায় কেন্দ্রীয় স্থান পায়, অথচ অন্য কিছু সংকট তুলনামূলকভাবে প্রান্তিক থেকে যায়। এই বৈষম্যের পেছনে সংবাদমূল্য, ভূরাজনৈতিক স্বার্থ, আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য, গণমাধ্যমের কাঠামো এবং বৈশ্বিক মনোযোগের রাজনীতি; সবই ভূমিকা রাখতে পারে।

এই কারণে তথ্যযুদ্ধের যুগে আন্তর্জাতিক আইনকে শুধু আদালতের নথিতে খুঁজলে পুরো চিত্রটি ধরা পড়ে না। আইনের পাশাপাশি দেখতে হয় কীভাবে আইনকে উদ্ধৃত করা হচ্ছে, কে কোন ধারার ওপর জোর দিচ্ছে, কোন প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কোন তথ্যকে উপেক্ষা করা হচ্ছে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে আইন ও ন্যারেটিভ প্রায়ই একে অপরকে প্রভাবিত করে। নৈতিক বৈধতা অনেক সময় কূটনৈতিক বৈধতারই পথ তৈরি করে, আর কূটনৈতিক বৈধতা ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার পরিবেশকেও প্রভাবিত করতে পারে বলে ধারণা করা যায়।

আধুনিক যুদ্ধের বাস্তবতা আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। আজ একটি শিশুর মৃত্যু যেমন মানবিক বিপর্যয়ের প্রতীক হতে পারে, তেমনি সেই একই শিশুর ছবি আন্তর্জাতিক রাজনীতির ন্যারেটিভেও পরিণত হতে পারে। আধুনিক তথ্যযুদ্ধের যুগে মানবিকতার পক্ষে দাঁড়ানোর অর্থ হলো সব পক্ষের দাবি সমালোচনামূলকভাবে পরীক্ষা করা, আন্তর্জাতিক আইনের নীতিগুলোকে গুরুত্ব দেওয়া এবং যেসব মানুষের কণ্ঠ ক্ষমতার প্রতিযোগিতায় হারিয়ে যায়, তাদের অভিজ্ঞতাকেও ইতিহাসের অংশ করে তোলা।

আসলে ইতিহাসের প্রতিটি যুগেই ক্ষমতার সঙ্গে তথ্যের সম্পর্ক ছিল খুব গভীর। রাজারা ইতিহাস লিখিয়েছেন, সাম্রাজ্য নিজেদের বিজয়ের কাহিনি রচনা করেছে, আর পরাজিতদের গল্প ইতিহাসের প্রান্তে প্রায় হারিয়েই গেছে। কিন্তু একবিংশ শতাব্দীর তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে এই সম্পর্ক আরও জটিল হয়েছে। আজ আর তথ্যের অভাব নেই; বরং সমস্যা হলো তথ্যের প্রাচুর্য। প্রতিদিন কোটি কোটি সংবাদ, ভিডিও, ছবি, পরিসংখ্যান এবং মতামতের ভিড়ে সত্যকে খুঁজে বের করা আগের যেকোনো সময়ের তুলনায় কঠিন হয়ে উঠেছে। এজন্য যারা সত্যকে গ্রহণ করতে চায়, তারা সামরিক যুদ্ধে না গিয়েও সত্য-প্রবাহের জন্য ন্যারেটিভের যুদ্ধে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, উম্মাহ, অঞ্চল কিংবা ভূরাজনীতির স্বার্থরক্ষার মহান যুদ্ধেও যোগদান করতে পারবে অবলীলায়।

সেইসাথে, একবিংশ শতাব্দীর চলমান তাবৎ যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটিই যে, বোমা-বারুদ বা অস্ত্র হয়তো গোটা এক আস্ত শহর ধ্বংস করতে পারে, কিন্তু ন্যারেটিভ মানুষের স্মৃতি নির্মাণ করতে পারে। হয়তো একটি যুদ্ধ শেষ হয়ে যায়; কিন্তু সেই যুদ্ধের কারণ ও করণ প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে। তাই সত্যের পক্ষে দাঁড়ানো মানে কোনো পূর্বনির্ধারিত ন্যারেটিভকে গ্রহণ করা নয়; বরং মানবিক মর্যাদা, প্রমাণভিত্তিক অনুসন্ধান এবং বুদ্ধিবৃত্তিক সততার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা। কারণ শেষ পর্যন্ত, সত্য কখনোই শুধু কয়েক শব্দের আক্ষরিক তথ্যের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় নয়, সত্য হলো একইসাথে তথ্য, প্রেক্ষাপট, মানবিক অভিজ্ঞতা এবং নৈতিক দায়িত্ব; এই চারটির মিলিত রূপ। আর সেই সত্যের সন্ধানই আধুনিক তথ্যযুদ্ধের যুগে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।

সীরাত পড়ার উসূল ; হযরত পয়গাম্বর (স.) এর জীবনকে কিভাবে পাঠ করবো?
আজ রবিউল আওয়াল মাসের ১২তম রজনী। অর্থাৎ, রাসূলে আকরাম (স.)-এর আগমনের ১৫০১তম জন্মবার্ষিকী। মুসলিম উম্মাহর ঈদে মিলাদুন্নবী মোবারক হোক। সালাত ও সালাম দোজাহানের কাণ্ডারি, রাহমাতুল্লিল আলামীন এবং তাঁর আহলে বাইত ও আসহাবে কেরামের ওপর।

মিলাদুন্নবী কীভাবে উদযাপন করব এই ব্যাপারে আমি আমার তরুণ বন্ধুদের সাথে আমার কিছু চিন্তাকে শেয়ার করতে চাই। অথবা মিলাদুন্নবীকে ওসিলা হিসেবে নিয়ে সীরাতুন্নবীকে কিভাবে পাঠ করবো? কোন কোন বই পড়ব এবং কীভাবে পড়ব? এ বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আমার কিছু চিন্তা তুলে ধরতে চাই।

সীরাত ও সিয়ার নামক শব্দদ্বয়ের আভিধানিক অর্থ হলো পথ, পন্থা ও চলার ধরন। ইসলামের মতে, দুনিয়া একটি স্টেশন, অবস্থান করার জায়গা নয়; দুনিয়া মূলত একটি পথ। এই পথে আমাদের যাত্রাই হলো সীরাত। হযরত পয়গাম্বর (স.) ইলাহী ওহীর নির্দেশনায় এই পথ ধরে সবচেয়ে পূর্ণাঙ্গ অর্থে হেঁটেছেন। তাই তাঁর যাত্রাই সীরাতের সবচেয়ে সঠিক ও পরিপূর্ণ উপমা। রাসূলুল্লাহ (স.) সমগ্র মানবতার জন্য উসওয়ায়ে হাসানা হওয়ার কারণে তাঁর এই পথচলা তাঁর উম্মতের কাছে আজও অনুসরণীয় ও অব্যাহত রয়েছে।

যার কারণে সীরাত ইতিহাসে কেবল একবার ঘটে যাওয়া কোনো জীবনকাহিনী নয়। এটি শুধু রেওয়ায়েত ও হাদীসের মধ্যেও সীমাবদ্ধ নয়। সীরাত হলো হাকীকতের সাক্ষী। এটি এমন সব শিক্ষা (ইবরাত) ও নিদর্শনের সমষ্টি, যা অনন্তকাল পর্যন্ত আমাদের পথ দেখিয়ে যাবে।

সিয়ার এমন কোনো বিষয় নয়, যা একবার লিখেই চূড়ান্ত করে ফেলা যায়। সময়ের পরিবর্তন, নতুন পরিস্থিতির উদ্ভব ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়া রাসূলের সীরাতকে নতুনভাবে পাঠ ও মূল্যায়নের প্রয়োজনীয়তাকে প্রতিনিয়ত সামনে নিয়ে আসে।

আমরা রাসূলুল্লাহ (স.)-এর সীরাত থেকে শুধু অতীতই নয়, ভবিষ্যৎকেও শিখে থাকি। শুধু আমাদের আখলাক নয়, আমাদের আকল ও ইরাদা (ইচ্ছাশক্তি) বিনির্মাণের পন্থাও এখান থেকে শিখি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সীরাত মানে কেবল অতীতের ঘটনাবলি পাঠ করা নয়; একইসঙ্গে সীরাতুন্নবীর পথ ধরে চলতে শেখাও।

এই কারণে কোনো একক সীরাতগ্রন্থের পক্ষেই সীরাতুন্নবীকে সামগ্রিকভাবে তুলে ধরা সম্ভব নয়। রাসূলে আকরাম (স.) কামালিয়াত বা পূর্ণতার সর্বোচ্চ চূড়ার প্রতিনিধিত্ব করেন বলে প্রতিটি সীরাতগ্রন্থেই কিছু না কিছু গ্যাপ থেকে যায়। পাশাপাশি, হযরত পয়গাম্বরকে বুঝতে জ্ঞানের প্রতিটি শাখাই নিজস্ব পরিসর ও মেথডোলজি অনুযায়ী একটি স্বতন্ত্র পঠনরীতি তৈরি করেছে।

মুহাদ্দিসগণ হযরত পয়গাম্বরের কথা, কাজ, অনুমোদন ও তাকরীরের ভিত্তিতে পয়গাম্বরের একটি ধারণা বা নবী-পরিচিতি তুলে ধরেছেন।

ফকীহগণ তাঁর জীবনকে হুকুম-আহকাম, হালাল-হারাম, ইবাদত এবং মানুষের জীবনকে বিন্যস্তকারী বিভিন্ন নীতিমালার আলোকে মূল্যায়ন করেছেন।

ঐতিহাসিকগণ রাসূলুল্লাহ (স.)-এর জীবনকে বিভিন্ন ঘটনাপ্রবাহ, যুদ্ধ-বিগ্রহ, গাজওয়া ও সারিয়্যার ভিত্তিতে বিশ্লেষণ করেছেন।

সুফী ও সাহিত্যিকগণ নবী করীম (স.)-কে আশক, মুহাব্বত, রহমত ও মারহামাতের আলোকে পর্যালোচনা করেছেন।

আখলাকবিদগণ রাসূলে আকরাম (স.)-কে আখলাকে হামিদার পূর্ণাঙ্গ রূপরেখারূপে তুলে ধরেছেন।

এই পঠনরীতিসমূহের প্রতিটিই গুরুত্বপূর্ণ এবং সীরাত রচনা ও চর্চার ক্ষেত্রে নিজ নিজ দিক থেকে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। তবে নবী করীম (স.)-এর ব্যক্তিত্বকে সামগ্রিকভাবে উপলব্ধি করতে হলে এসব পঠনরীতিকে সমন্বিতভাবে মূল্যায়ন করতে হবে এবং এর মধ্য দিয়ে সীরাত-চিন্তাকে আরও পূর্ণতার দিকে এগিয়ে নিতে হবে।

সামগ্রিকভাবে দেখলে দেখা যায়, সীরাত-লেখকগণ সাধারণত হযরত পয়গাম্বর (স.)-এর জীবনকে মক্কী ও মাদানী, এই দুই পর্বে বিভক্ত করেছেন। আমাদের যুগের গাজ্জালীখ্যাত মরক্কোর প্রখ্যাত দার্শনিক আল্লামা ত্বহা আব্দুর রহমানও এই বিভাজনকে অনুসরণ করেছেন। তবে তিনি একে ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আরও বিকশিত ও পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। আল্লামা ত্বহা আব্দুর রহমানের মতে, পয়গাম্বর (স.)-এর জীবনকে যদি দুই ভাগে বিভক্ত করতেই হয়, তাহলে সেই বিভাজন হওয়া উচিত এভাবে:

১. মক্কী জীবনে তিনি ওহীর আলোকে একটি আকল বিনির্মাণ করেছেন।

২. আর মাদানী জীবনে সেই একই ওহীর নির্দেশনায় তিনি একটি ইরাদা বা ইচ্ছাশক্তির বিনির্মাণ করেছেন।

মক্কায় তিনি আকলের সবচেয়ে বড় আখলাক সিদককে বিনির্মাণ করেছেন, আর মদীনায় তিনি ইরাদা বা ইচ্ছার সবচেয়ে বড় আখলাক হিসেবে বিবেচিত আমানতকে বিনির্মাণ করেছেন। আর এই কারণে তিনি হলেন আস-সাদিকুল আমীন। এখানে সিদক বলতে কেবল কথার সঙ্গে অবস্থার সামঞ্জস্য বোঝানো হয়নি। বরং কথার সঙ্গে কর্মের এবং কর্মের সঙ্গে বিশ্বাসের সামঞ্জস্যও এর অন্তর্ভুক্ত। একইভাবে আমানত বলতে শুধু কারও কাছে কোনো বস্তু গচ্ছিত রাখাকে বোঝানো হয়নি। এখানে আমানত বলতে সমগ্র সৃষ্টিজগতের সঙ্গে একটি আস্থা ও আমানতের সম্পর্ক স্থাপন করা বুঝায়। সিদক হলো, হাকীকতের সাথে বিশ্বাসঘাতকতা না করা, আর আমানত হলো অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকা।

প্রিয় তরুণ–তরুণীরা,

আজ আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে অর্থবহতার এক গভীর সংকটের মুখোমুখি, তখন কেবল ‘হযরত পয়গাম্বর (স.) কখন ও কোথায় জন্মগ্রহণ করেছেন, কখন হিজরত করেছেন, তাঁর কতজন সন্তান ছিলেন কিংবা তাঁর দুধমাতা কে ছিলেন’ এধরনের ঐতিহাসিক তথ্য জানাই আমাদের জন্য যথেষ্ট নয়। বরং আমাদের ভাবতে হবে, তাঁর সুন্নত ও সীরাতকে কীভাবে আমাদের জীবনযাত্রার সঙ্গী করে তুলবো এবং কীভাবে তাঁকে আমাদের রাহবার হিসেবে গ্রহণ করবো। বর্তমান সময়ে সীরাতচর্চার কেন্দ্রীয় প্রশ্ন হওয়া উচিত এগুলোই।

এই কারণে রাসূল (স.)-এর সীরাত সম্পর্কে অবশ্যপাঠ্য বইগুলোর কথা বলার আগে এমন দুটি গ্রন্থ এবং তাদের লেখকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, যেগুলো হাকীকতের পথ অনুসন্ধানে সহায়ক হতে পারে। এর একটি হলো ইবনে তুফায়েলের হাই ইবনে ইয়াকযান, আর অপরটি ইবনে নাফিসের ফাযিল ইবনে নাতিক, যেখানে ‘কামিল’-এর কাহিনী বর্ণিত হয়েছে।

এই দুই যুবকের মধ্যেই হক ও হাকীকতের প্রতি এক প্রবল তৃষ্ণা ছিল। তাঁদের অন্তরে ছিল হাকীকত ও অর্থবহতার গভীর অনুসন্ধান। কিন্তু তাঁদের কাছে কোনো পূর্বনির্ধারিত কোনো উত্তর ছিলো না। বরং উভয়ের সামনেই ছিল এক বিশাল প্রশ্ন। সেই প্রশ্নটি হলো, হাকীকত কী? আর মানুষ কীভাবে সেই হাকীকতে পৌঁছাতে পারে?

ইবনে তুফায়েল ‘হাই’কে কল্পনা করেছেন একটি নির্জন দ্বীপে। তাঁর পাশে কোনো শিক্ষক নেই, কোনো বই নেই, নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠানও। তবে আল্লাহ তাঁকে দান করেছেন তিনটি মহাগ্রন্থ: আকল, তাঁর নিজ সত্তা এবং মহাবিশ্ব।

হাই তাঁর চারপাশের জগৎকে দেখেন, পর্যবেক্ষণ করেন, কৌতূহলী হন, প্রশ্ন করেন এবং চিন্তা করেন। জীবজগতের জন্ম ও মৃত্যু নিয়ে অনুসন্ধান করেন, আকাশের দিকে তাকান এবং সৃষ্টিজগতের শৃঙ্খলা ও বিন্যাস নিয়ে গভীরভাবে ভাবেন। এভাবে এক কারণ থেকে আরেক কারণের অনুসন্ধানে অগ্রসর হতে হতে অবশেষে তিনি সৃষ্টি থেকে স্রষ্টার দিকে, বহুত্ব থেকে একত্বের দিকে এবং বিশ্বজগতের অস্তিত্ব থেকে আল্লাহর অস্তিত্বের উপলব্ধিতে উপনীত হন।

ইসলামও আমাদের এমন এক আকলের অধিকারী হতে শিক্ষা দেয়, যে আকল হাকীকতকে অনুসন্ধান করে, হাকীকতকে নিয়ে প্রশ্ন করে এবং শেষ পর্যন্ত হাকীকতের সামনে আত্মসমর্পণ করে। কেননা বিশুদ্ধ বা সহীহ আকল যদি আন্তরিকতার সঙ্গে অনুসন্ধান অব্যাহত রাখে, তবে তা মানুষকে হাকীকত থেকে দূরে সরিয়ে রাখতে পারে না; বরং ক্রমেই তাকে হাকীকতের নিকটবর্তী করে।

ইবনে তুফায়েলের প্রায় এক শতাব্দী পর ইবনে নাফিসও আরেক যুবককে নিয়ে প্রায় অনুরূপ একটি কল্পকাহিনী নির্মাণ করেন। সেই যুবকের নাম কামিল।

কামিলও চিন্তা করে, পর্যবেক্ষণ করে এবং কৌতূহলী হয়ে প্রশ্ন তোলে। সেও তার আকলকে ব্যবহার করে। তবে তার অনুসন্ধান হাইয়ের তুলনায় আরও এক ধাপ এগিয়ে যায়। মানুষ কি কেবল আকলের মাধ্যমে আল্লাহর অস্তিত্বের সন্ধানই পায়? মানবতার জন্য একজন পয়গাম্বরের প্রয়োজনীয়তাও কি সে আকলের মাধ্যমে উপলব্ধি করতে পারে? নবুয়তের হিকমত, ওহীর প্রয়োজনীয়তা এবং মানবতার জন্য ইলাহী নির্দেশনার অপরিহার্যতা কি মানুষের আকল উপলব্ধি করতে সক্ষম?

কামিল এসব প্রশ্ন করতে করতে একপর্যায়ে উপলব্ধি করেন যে, মানুষের শুধু আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানাই যথেষ্ট নয়। একই সঙ্গে কীভাবে সে তাঁর অভিমুখী হবে, কীভাবে তাঁর ইবাদত করবে, সেই পথও তার জানা প্রয়োজন। এ কারণেই আকলের ঊর্ধ্বে গিয়ে তার ওহীর প্রয়োজন। আর সেই ওহীকে বাস্তব জীবনধারায় রূপ দেওয়ার জন্য প্রয়োজন একটি উসওয়ায়ে হাসানা, অর্থাৎ একজন পয়গাম্বর। কামিল শেষ পর্যন্ত এটিও উপলব্ধি করতে সক্ষম হন।

এভাবে হাইয়ের যাত্রা কামিলের মাধ্যমে এসে নতুন একটি পর্যায়ে উপনীত হয়। হাই মহাবিশ্ব থেকে ইলাহী হাকীকতের দিকে যাত্রা করেন, আর কামিল মানুষ ও সমাজের হাকীকত থেকে নববী হাকীকতের দিকে অগ্রসর হন। একজন আমাদের আয়াতে কাউনিয়া পাঠ করতে শেখান, আর অপরজন আয়াতে নববিয়্যাকে  বুঝতে শেখান।

প্রিয় যুবক ভাই ও বোনেরা,

আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা তথ্য বা জ্ঞানের ঘাটতি নয়। মানব ইতিহাসে সম্ভবত আমাদের মতো আর কোনো প্রজন্ম এত সহজে এবং এত দ্রুত জ্ঞান ও তথ্য-উপাত্তের নাগাল পায়নি। মাত্র কয়েকটা ক্লিকেই অসংখ্য তথ্য আমাদের সামনে এসে হাজির হয়। কিন্তু এই বিপুল সুযোগের সঙ্গে একটি বড় বিপদও যে আমাদের সামনে উপস্থিত হয়েছে, তা ভুলে গেলে চলবে না।

তথ্যের প্রবাহ যত বাড়ছে, আমাদের অনুসন্ধানের প্রবণতা ততই কমে যাচ্ছে। জবাব যত বাড়ছে, প্রশ্ন ততই কমছে। স্ক্রিনের আকৃতি বড় হচ্ছে, অথচ তাফাক্কুরের পরিসর ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

হাই ইবনে ইয়াকযানের ছোট্ট দ্বীপে কোনো ইন্টারনেট ছিল না। কিন্তু তাঁর মধ্যে ছিল সত্যকে জানার প্রবল আকাঙ্ক্ষা, বিস্ময়বোধ এবং গভীর অনুসন্ধিৎসা।

ফাযিল ইবনে নাতিক-এ বর্ণিত কামিলের হাতেও চ্যাটজিপিটি বা ক্লাউড প্রযুক্তির মতো কোনো আধুনিক উপকরণ ছিল না। কিন্তু হাকীকতের প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ এবং তাকে অনুসন্ধান করার অদম্য তৃষ্ণা।

কিন্তু আমরা আজ হয়তো সব জবাবই পকেটে নিয়ে ঘুরে বেড়াই, অথচ কখনো কখনো সেই বিপুল জবাবের ভিড়েই নিজেকে হারিয়ে ফেলি। এই কারণেই আপনাদেরকে ‘অনেক কিছু জানুন’ বলার আগে আমি আরও জরুরি মনে করি এই কথাটি: হক ও হাকীকতের প্রতি আপনাদের আকাঙ্ক্ষাকে জীবন্ত রাখুন, হাকীকতের অনুসন্ধানী হোন এবং যা কিছু দেখেন, তার অন্তর্নিহিত অর্থ সম্পর্কে প্রশ্ন করতে শিখুন।

এই কারণে এখন আমাদের মূল কাজ শুধু তথ্য-উপাত্ত জমা করা নয়। আমাদের আসল কাজ হলো এমন একটি আকলকে নতুন করে বিনির্মাণ করা, যা হাকীকতকে ইদরাক করতে সক্ষম হবে, এবং এমন একটি ইরাদাকে গড়ে তোলা, যা হাকীকতের দিকে ধাবিত হয়ে তার দাবি পূরণ করবে। আর এর জন্য,

আকাশের দিকে তাকান হাইয়ের মতো, আর মানুষ ও সমাজকে পর্যবেক্ষণ করুন কামিলের মতো।

ইতিহাসের দিকে তাকান ইবরাতের দৃষ্টিতে।

কোরআনের দিকে তাকান নিজেকে ইলাহী ওহীর মুখাতাব হিসেবে বিবেচনা করে।

আর হযরত পয়গাম্বর (স.)-এর জীবনকে কেবল অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাপ্রবাহ হিসেবে নয়, বরং আপনার নিজের জীবনের প্রতি নিবেদিত এক জীবন্ত আহ্বান হিসেবে দেখুন।

ভুলে যাবেন না, ইসলামী সভ্যতায় আকল ও ওহী একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরস্পরের পরিপূরক। দ্বীনবিহীন আকল হাকীকতের পূর্ণতায় পৌঁছাতে পারে না, আবার আকল ছাড়া দ্বীনের যথার্থ ব্যাখ্যাও সম্ভব নয়। আকল হলো চোখ, আর ওহী হলো আলো। চোখ ছাড়া যেমন আলোকে দেখা যায় না, তেমনি আলো ছাড়া চোখও পথ খুঁজে পায় না।

হাই আমাদের দেখিয়ে দিয়েছেন, আকল কত উচ্চতায় আরোহণ করতে পারে। আর কামিল আমাদের স্মরণ করিয়ে দেন, আমাদের আকল যত বেশি পরিণত ও বিকশিত হবে, আমরা নবুওয়তের হিকমতকে ততই গভীরভাবে অনুধাবন করতে পারব।

সুতরাং আপনাদের পথ যেন কেবল তাকলিদের পথ না হয়, আবার অহংকারী র‍্যাশনালিজমের পথও না হয়। আপনাদের পথ হোক এমন এক পথ, যেখানে আকল হাকীকতের অনুসন্ধান করবে, ওহীকে রাহবার হিসেবে গ্রহণ করবে, রাসূলে আকরাম (স.) কে আদর্শ হিসেবে অনুসরণ করবে এবং সর্বশেষে হাকীকতের সামনে আত্মসমর্পণ করবে।

প্রিয় তরুণ-তরুণীরা,

তিনটি মূলনীতিতে জীবনের কেন্দ্রে স্থাপন করবেঃ  কৌতূহলকে কখনো হারিয়ে ফেলবেন না; আপনার আকলকে কারও কাছে বন্ধক রাখবেন না; আর হাকিকতের সন্ধান করতে গিয়ে কখনো ক্লান্ত হবেন না।

মানুষের সবচেয়ে বড় ক্ষতি ভুল কোনো উত্তর খুঁজে পাওয়া নয়। সবচেয়ে বড় ক্ষতি হলো হাকীকতের অনুসন্ধানের আকাঙ্ক্ষাকে হারিয়ে ফেলা। কেননা হাকীকত এমন এক বাস্তবতা, যে তাকে আন্তরিকভাবে অনুসন্ধান করে, তার কাছেই তা ধীরে ধীরে উন্মোচিত হয়। মানুষ হাকীকতের জন্য যত বেশি তৃষ্ণার্ত হয়, হাকীকতও তার সামনে তত বেশি উন্মোচিত হতে থাকে।

হাই আমাদের বলেন, ‘মহাবিশ্বকে পড়ো।’ কামিল আমাদের বলেন, ‘মানুষ ও নবুওয়তকে নিয়ে চিন্তা করো।’ আর কোরআন যেন এই দুই ধারাকে এক সূত্রে গেঁথে আমাদের আহ্বান জানায়, পড়ো, চিন্তা করো, আকলকে কাজে লাগাও, তাফাক্কুর করো। তবে এই পাঠ, চিন্তা ও অনুসন্ধানের সবকিছুই যেন শেষ পর্যন্ত তোমাকে তোমার রবের দিকে নিয়ে যাওয়ার এক আধ্যাত্মিক সফরে পরিণত হয়।

প্রিয় তরুণ-তরুণী ভাই ও বোনেরা,

আপনাদের প্রত্যেকের কলবে যেন একজন হাই থাকেন, যিনি বিস্ময়ভরা দৃষ্টিতে সৃষ্টিজগতের দিকে তাকান।

আপনাদের প্রত্যেকের অন্তরে যেন একজন কামিল থাকেন, যিনি মানুষ ও ইতিহাসের অন্তর্নিহিত অর্থের অনুসন্ধান করেন।

আর আপনাদের প্রত্যেকের সামনে যেন থাকেন মুহাম্মদ মুস্তফা ﷺ, যিনি দেখিয়ে দেন, আপনারা যে হাকীকতের সন্ধান পেয়েছেন, সেই হাকীকতকে কীভাবে জীবনে বাস্তব রূপ দিতে হয়।

কেননা হাকীকত কেবল জানার বিষয় নয়। হাকীকতকে অনুসন্ধান করতে হয়, আবিষ্কার করতে হয়, জীবনে ধারণ করতে হয় এবং শেষ পর্যন্ত সেই হাকীকতকে আখলাকে রূপান্তরিত করতে হয়।

আমাদের তরুণ প্রজন্মের কাছে আমাদের সভ্যতার প্রত্যাশা হলো, তারা মুকাল্লিদ বা অন্ধ অনুকরণকারী হবে না, বরং হবে মুহাক্কিক।

তারা নিষ্ক্রিয় দর্শক হবে না, বরং হবে মুশাহিদ।

তারা কেবল তথ্য-উপাত্তের বাহক হবে না, বরং হবে হিকমতের সন্ধানী।

এখন যারা হক ও হাকীকতের অনুসন্ধানে হযরত রাসূলে আকরাম (স.)-এর সীরাতকে সঙ্গী করে পথ চলতে চান, সেই প্রিয় তরুণদের জন্য আমি ছয়টি গুরুত্বপূর্ণ গ্রন্থ পাঠের পরামর্শ দিতে চাই। আমার বিশ্বাস, প্রতিটি গ্রন্থই রাসূলুল্লাহ (স.)-এর জীবনকে ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে দেখার এবং তাঁর পথনির্দেশনাকে নিজেদের জীবনে নতুনভাবে উপলব্ধি ও অনুধাবন করার সুযোগ করে দেবে।

১. ইব্রাহিম সারিচাম রচিত হযরত মুহাম্মদ (স.) ও তাঁর বিশ্বজনীন বার্তা

২. জেলালেদ্দিন ভাতানদাশ রচিত হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও ইসলামী রাষ্ট্র

৩. ওয়াদ্দাহ খানফার রচিত রবিউল আওয়াল বা প্রথম বসন্ত

৪. ইজ্জত দারওয়াজা রচিত কোরআনের আলোকে হযরত মুহাম্মদ (স.)-এর জীবন

৫. মুহাম্মদ হামিদুল্লাহ রচিত ইসলামের পয়গাম্বর

৬. ত্বহা আব্দুর রহমান রচিত আস-সীরাতুন নববিয়্যা ওয়াত-তা’সিসুল আখলাকী

আমি আমাদের আলোচনাকে কোরআনে কারীমের এই আয়াতটি দিয়ে শেষ করতে চাই,

وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦٓ إِذْ قَالُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ بَشَرٍ مِّن شَىْءٍ‌ۗ قُلْ مَنْ أَنزَلَ ٱلْكِتَـٰبَ ٱلَّذِى جَآءَ بِهِۦ مُوسَىٰ نُورًا وَهُدًى لِّلنَّاسِ‌ۖ تَجْعَلُونَهُۥ قَرَاطِيسَ تُبْدُونَهَا وَتُخْفُونَ كَثِيرًا‌ۖ وَعُلِّمْتُم مَّا لَمْ تَعْلَمُوٓاْ أَنتُمْ وَلَآ ءَابَآؤُكُمْ‌ۖ قُلِ ٱللَّهُ‌ۖ ثُمَّ ذَرْهُمْ فِى خَوْضِهِمْ يَلْعَبُونَ

এই লোকেরা আল্লাহর যথাযথ মর্যাদা উপলব্ধি করেনি। কেননা তারা বললঃ আল্লাহ কোন মানুষের উপর কোন কিছু অবতীর্ণ করেননি; তুমি তাদেরকে জিজ্ঞেস করো: মানুষের হিদায়াত ও আলোকবর্তিকা রূপে যে কিতাব মূসা এনেছিল তা কে অবতীর্ণ করেছেন? তোমরা সেই কিতাব খণ্ড খণ্ড করে বিভিন্ন পত্রে রেখেছো, ওর কিয়দংশ তোমরা প্রকাশ করছো এবং বহুলাংশ গোপন করছো। (ঐ কিতাব দ্বারা) তোমাদেরকে বহু বিষয়ে অবহিত করা হয়েছে, যা তোমরা ও তোমাদের পূর্ব-পুরুষরা জানতো না; তুমি বলে দাওঃ তা আল্লাহই অবতীর্ণ করেছেন। সুতরাং তুমি তাদেরকে তাদের বাতিল ধারণার উপর ছেড়ে দাও, তারা খেলা করতে থাকুক। (সূর আনআম, ৯১)

যদি তাই হয়, তাহলে আল্লাহকে চেনা ও তাঁকে যথাযথভাবে উপলব্ধি করার পথ হলো নবুওয়তকে চেনা। আর নবুওয়তকে চেনার অর্থ হলো সর্বশেষ নবী, খাতামুল আম্বিয়া, রাসূলে কিবরিয়া মুহাম্মদ মুস্তফা (স.)-কে চেনা, তাঁকে ভালোবাসা এবং তাঁর জীবন ও আদর্শকে নিজের জীবনে ধারণ করা।

অনুবাদঃ বুরহান উদ্দিন আজাদ।

বিস্তীর্ণ একটি ইনসানিয়াত এবং কার্যকর একটি ঈমানিয়াত
আমাদের সামনে সুস্পষ্টভাবে প্রতীয়মান যে, জীবন ও কর্মজগতের বিভিন্ন ক্ষেত্রে মানবসভ্যতা যে বহুবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলোর উৎস মূলত দুটি মৌলিক কারণের মধ্যে নিহিত। এগুলির মধ্যে প্রথমটি হলো, মহাদিগন্তে যখন অর্থবহতার মৃত্যু ঘটে এবং কিবলার বিলুপ্তির প্রমাণসমূহ প্রকাশ পায়, তখন ‘মানুষকে রক্ষা করা’ করাই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় [১]। দ্বিতীয়টি হলো-যখন স্রষ্টার মৃত্যু ঘোষণা করা হয় এবং বিস্মৃতির যাত্রাপথে প্রবেশের কথা বলা হয়, তখন লক্ষ্য হয়ে ওঠে ‘ঈমানের সংরক্ষণ’। এখানে ‘সংরক্ষণ’ বলতে তাজদীদ/নবায়ন ও ইহইয়া/পুনর্জাগরণকে বুঝানো হয়েছে। কেননা, মানুষ ও ঈমান উভয়কেই কেবল তখনই সংরক্ষণ করা সম্ভব, যখন তারা এই পৃথিবীতে সংঘটিত নতুন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে এমনভাবে খাপ খাইয়ে নিতে পারে, যাতে তারা জীবন্ত ও গতিশীল অবস্থায় টিকে থাকে।

এর ব্যাখ্যা হলো: এই জগতে মানুষ এখন আর কেবল একটি ‘উপাদান/যন্ত্র’ ছাড়া কিছুই নয়। এরপর তাকে কেবল একটি ‘বাণিজ্যিক পণ্যে (product)’ পরিণত করা হয়েছে। আর পরবর্তীতে এসে তাকে নিছক একটি ‘তথ্য (data)’ হিসেবেই বিবেচনা করা হয়েছে। এটি সর্বজনবিদিত যে, যন্ত্রের গঠনপ্রকৃতি মূলত ‘বিমূর্তকরণ ও খণ্ডীকরণ’ ((Abstraction and Fragmentation)-এর ওপর প্রতিষ্ঠিত; পণ্যের গঠনপ্রকৃতি ‘অর্থ ও মুনাফা’ (Price and Profit)-র ওপর, আর তথ্যের গঠনপ্রকৃতি ‘সংখ্যা ও অনুমান’ (Data and Inference)-এর ওপর নির্ভরশীল। এই আধুনিক মূল্যবোধ ও কার্যপ্রণালীগুলো মানুষের অস্তিত্বকে কীভাবে অবনমিত ও সংকুচিত করেছে, তা অত্যন্ত স্পষ্ট। মানুষের নবায়ন কেবল তখনই সম্ভব, যখন তাকে আলাত তথা ‘উপাদান বা যন্ত্রের’ স্তর থেকে তুলে ‘আয়াতের’ মর্যাদায় উন্নীত করা হবে। এটি সর্বজনবিদিত যে, আয়াতের গঠনপ্রকৃতি নির্ভর করে অস্তিত্বের উপাদান ও তার নির্দেশিত অর্থের মধ্যকার ক্রমবিকাশের ওপর।

অনুরূপভাবে, এ নবায়নের অর্থ হলো তাকে পণ্যের অবস্থান থেকে তুলে এনে ‘হিবা/উপহার’-এর মর্যাদার স্তরে উন্নীত করা। আমরা জানি যে, হিবার গঠনপ্রকৃতি মূল্যায়ন ও সম্মানিতকরণের ওপর প্রতিষ্ঠিত। মানুষকে নবায়নের সর্বশেষ ধাপ হলো তাকে ‘তথ্য হওয়ার’ স্তর থেকে তুলে এনে ‘ইলাহী নাফখা’র মর্যাদায় উন্নীত করা। আর নাফখা মূলত ফিতরাত ও হাকীকতের সমন্বয়ে গঠিত। আয়াত, হিবা বা নাফখা-যাই হোক না কেন, এই অন্টোলজিক্যাল অপরিহার্যতাগুলোর কার্যকর প্রয়োগ মানুষের অস্তিত্বকে কতটা উচ্চে তুলে ধরে এবং বিস্তৃত করে, তা সুস্পষ্টভাবে প্রতীয়মান।

অন্যদিকে ঈমান বর্তমান জগতে ‘আনুষ্ঠানিকতা’, ‘অতিরিক্ততা’ ও ‘ভ্রম’–এর রূপ ধারণ করেছে।  একথা সর্বজনবিদিত যে, আনুষ্ঠানিকতা কেবল বাহ্যিক খোলসে নিয়েই সন্তুষ্ট থাকে এবং ঈমানের প্রকৃত সত্তার প্রতি তার কোনো আকাঙ্ক্ষা থাকে না। যখন ঈমানকে ‘অতিরিক্ত’ বলে বিবেচনা করা হয়, তখন তার থাকা বা না থাকাটা সমার্থক হয়ে যায়। তাকে যখন কৃত্রিম ওয়াহাম বা ভ্রম হিসেবে বিবেচনা করা হয়, তখন তা তা মানুষের প্রবৃত্তিনির্ভর এক অন্তর্গত আবেগে পরিণত হয়। এসকল বিষয় ঈমানের হাকীকতকে নিষ্ক্রিয় ও অকার্যকর করে তোলে।

ঈমানকে কেবল তখনই নবায়ন করা সম্ভব যখন এটি স্পষ্ট করা হয় যে ঈমান নফল বা অতিরিক্ত কোন বিষয় নয়, বরং ঈমান হলো মানুষের একটি মৌলিক প্রয়োজন; যখন ঈমানকে আনুষ্ঠানিকতা থেকে মুক্ত করে রূহের মূল সত্তার পর্যায়ে উন্নীত করা হয়; এবং যখন তাকে ওয়াহাম বা ভ্রম হিসেবে বরং অন্তর্জাত এক আধ্যাত্মিক স্বাদ হিসেবে প্রতিস্থাপন করা হয়। রূহ বা আধ্যাত্মিক স্বাদ-যাই হোক না কেন, এ অন্তর্নিহিত অপরিহার্যতাগুলোকে বিবেচনায় নিলে ঈমানের হাকীকত সক্রিয় হয়ে ওঠে এবং তা তার স্থবিরতা ও নিষ্ক্রিয়তা থেকে মুক্তি লাভ করে।

তবে ব্যক্তির ‘নতুন মানুষ’ ও ‘নতুন মুমিনে’ উত্তরণ তখনই ঘটে, যখন সে এক সমন্বিত রূহী ও চিন্তাগত জাগরণের মধ্য দিয়ে অগ্রসর হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ মুসলমানদের মধ্যে রূহানী ও চিন্তাগত এক শূন্যতা বিরাজ করছে। এমনকি আমরা লক্ষ্য করছি যে ‘দাওয়াতের ভাষা’ ও ‘ফতওয়ার ভাষা’ – নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সেই ভাষ্যগুলো চিন্তা ও রূহানিয়াতের ক্ষেত্রকেও দখল করে নিচ্ছে। যেসকল সংকট আজ মানুষকে অন্তর্গতভাবে নিঃস্ব করে দিচ্ছে এবং ঈমানকে নিষ্ক্রিয় করে তুলছে, সেগুলোর কার্যকর মোকাবিলা তখনই সম্ভব, যখন এসবের ফলে গড়ে ওঠা বস্তুগত পরিসরের তুলনায় অধিক বিস্তৃত একটি রূহানী (আধ্যাত্মিক) চিন্তাক্ষেত্র নির্মাণ করা যায়।

এই রূহানী ও চিন্তাগত ক্ষেত্রকে পদ্ধতিগত ও মৌলিক দিক থেকে এমনভাবে বিকশিত করতে হবে, যাতে তা আধুনিক বস্তুবাদী দর্শনের সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয়। এর পরিপক্বতা প্রথমত কিছু ইসলামী মূল্যবোধ ও ধারণাকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন, সেগুলোর সার্বজনীন ও সামগ্রিক মাত্রা উন্মোচন, এবং মানবজাতির আখলাকী ও জ্ঞানতাত্ত্বিক সংকট নিরসনে সেগুলোর সম্ভাব্য অবদান ব্যাখ্যার মধ্য দিয়েই প্রতিফলিত হওয়া উচিত। এ ধারণাগুলোর মধ্যে কিছু বিষয় উল্লেখ করাটাকে প্রাসঙ্গিক বলে আমরা মনে করি। এগুলো হলো—‘শাহাদাত/সাক্ষ্য’, ‘আয়াত’, ‘আমানত’, ‘মাইয়্যত/সহাবস্থান’ এবং ‘আমল’ ইত্যাদি।

এ পর্যায়ে আমাদের সামনে মৌলিক প্রশ্ন হলো, কীভাবে আমরা গভীরতাসম্পন্ন এবং নান্দনিক ও স্বতন্ত্র সৃষ্টিশীলতার সক্ষমতা অর্জন করতে পারি? এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এ ধরনের চিন্তাগত উৎপাদনশীলতা কীভাবে একদিকে আমাদের মানবতাকে আরও বিস্তৃত ও গভীরতর করে তুলতে পারে এবং অন্যদিকে আমাদের ঈমানকে সক্রিয় ও কর্মমুখী রূপে রূপান্তরিত করতে পারে। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ‘ইনসানিয়াতুন ওয়াসিয়াতুন তথা বিস্তৃত একটি ইনসানিয়াত’ ও ‘ঈমানিয়াতুন ফায়িলাতুন তথা কার্যকর একটি ঈমানিয়াত’ বিষয়ে উত্থাপিত প্রশ্নের উত্তর অনুসন্ধান, এবং আমি এই আলোচনার প্রেক্ষিতে চারটি পর্যবেক্ষণ উপস্থাপন করতে চাই।

১। একজন গবেষক যতক্ষণ না হীনমন্যতা তথা নিজেকে তুচ্ছ মনে করা এবং অন্যকে অতিরঞ্জিতভাবে মহান মনে করার প্রবণতা থেকে মুক্ত হতে পারে, ততক্ষণ তার পক্ষে মৌলিক চিন্তার উদ্ভাবন সম্ভব নয়। তাই তার উচিত নিজের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করা এবং এই বিশ্বাস রাখা যে, তার ভেতরেই এমন এক সম্ভাবনার ভাণ্ডার রয়েছে, যা তাকে আবার সৃজনশীল ও উৎপাদনশীল করে তুলতে পারে।

২। গবেষক যদি তার চিন্তাকে নিজস্ব স্বকীয়তা ও প্রয়োজনের প্রেক্ষাপটে গড়ে না তোলে, তবে তার পক্ষে গভীর ও নান্দনিক কোনো চিন্তাগত কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। কারণ এসব প্রয়োজনের মধ্যেই নিহিত থাকে মানুষের প্রতি এক উন্নত দৃষ্টিভঙ্গি এবং ঈমানের প্রতি একটি বিশেষ প্রয়োগপদ্ধতি। এ কারণেই সে এসবের মধ্য থেকে পূর্বে অনাবিষ্কৃত নতুন সমস্যাবলি ও দলীল উদ্ভাবন করতে সক্ষম হয়। ফলে বৈশ্বিক সংস্কৃতির দিগন্তকে বিস্তৃত করার ক্ষেত্রে তার নিজস্ব এক বিশেষ অবদান থাকে।

৩। বাইরের চিন্তা ও জ্ঞানকে আয়ত্ত করার পর, সেগুলোকে অতিক্রম করে সেই বিষয়বস্তুর উৎপাদনে ব্যবহৃত উপকরণ ও পদ্ধতির ওপর দক্ষতা অর্জন না করা পর্যন্ত সে স্বকীয় কোনো চিন্তাগত কার্যক্রম পরিচালনা করতে পারে না। অন্য সংস্কৃতি থেকে অনূদিত বিষয়সমূহ সাধারণত টেক্সটভিত্তিক হয়ে থাকে। এসব টেক্সটে সাধারণত পরিভাষা, ধারণা ও সংজ্ঞা স্থান পায়। ফলে সেগুলোকে নিজেদের চিন্তার আলোকে পুনর্গঠন ও উপস্থাপনের জন্য বিভিন্ন মাধ্যম ও প্রক্রিয়া অপরিহার্য হয়ে ওঠে। অথবা সেখানে বিভিন্ন ভিত্তি-প্রমাণ (তর্ক/যৌক্তিক ভিত্তি) স্থান পায়। সে ক্ষেত্রে তা কল্পনা ও ধারণা নির্মাণের উপায়গুলোর প্রয়োজনীয়তার তৈরি হয়।

৪। বিকল্প চিন্তাকে কল্পনা করার সক্ষমতা অর্জন না হওয়া পর্যন্ত স্বকীয়তা অর্জন করা সম্ভব নয়। কারণ এ অবস্থাই একজন গবেষককে অনূদিত বিষয়বস্তুর প্রতি প্রশ্ন তোলার শক্তি জোগায় এবং তার কল্পনাশক্তিকে আরও বিকশিত করে।

অনুবাদঃ বুরহান উদ্দিন আজাদ।

টীকা

[ ১] কিবলা বলতে এখানে নামাজের দিক বুঝানো হচ্ছেনা। কিবলার বিলুপ্তি বলতে এখানে একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য ইস্তেকামাতের সাথে টিকে থাকার যে শক্তি, সেটার ঘাটতি বুঝানো হয়েছে। মূলত এটা একটা সাহিত্যিক রূপক। অর্থাৎ এরূপ অবস্থা যখন হয়, তখন মূল দায়িত্ব হয়ে দাঁড়ায় মানুষকে তাজদীদ ও ইহইয়া করা।

বায়োফিলিক ডিজাইন: নতুন আবিষ্কার নাকি প্রাচীন ধারণার আধুনিক রূপ?
বর্তমান স্থাপত্যচর্চায় “বায়োফিলিক ডিজাইন (Biophilic Design)” একটি বহুল আলোচিত ধারণা। ১৯৮০-এর দশকে জীববিজ্ঞানী ই. ও. উইলসন (E. O. Wilson) এর মাধ্যমে এই আইডিয়া পরিচিতি লাভ করে।  এর মৌলিক প্রতিপাদ্য খুবই সহজ-মানুষের মধ্যে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের একটি সহজাত প্রবণতা বিদ্যমান, আর আমাদের নির্মিত পরিবেশের নকশা এমন হওয়া উচিত যা এই সম্পর্ককে বরং লালন করে, বিচ্ছিন্ন নয়।

সাম্প্রতিক বছরগুলোতে বায়োফিলিক ডিজাইন এক ধরনের জনপ্রিয় ধারায় পরিণত হয়েছে। স্থপতিরা এটা নিয়ে  আলোচনা করছেন, ইন্টেরিয়র ডিজাইনাররা একে কেন্দ্র করে তাদের কাজের পোর্টফোলিও সাজাচ্ছেন আর রিয়েল এস্টেট ডেভেলপাররা এটিকে ব্যবহার করছেন বিপণনের উপকরণ হিসেবে। এর মূল নীতিমালাও এখন সুপ্রতিষ্ঠিত—প্রাকৃতিক আলোর সর্বোত্তম ব্যবহার, গাছপালাকে ডিজাইনের অংশ হিসেবে সংযোজন, স্থানীয় ও প্রাকৃতিক নির্মাণ উপকরণের প্রয়োগ, বাইরের প্রকৃতির সাথে দৃশ্যমান সংযোগ তৈরি এবং অভ্যন্তরে পর্যাপ্ত বায়ুপ্রবাহের সুযোগ নিশ্চিতকরণ।

কিন্তু বাস্তবতা হলো—ঐতিহাসিকভাবে এই আইডিয়া মোটেও নতুন নয়।

আপনি যদি Alhambra-এর প্রাঙ্গণে হাঁটেন, মরক্কোর ঐতিহ্যবাহী রিয়াদ বা আন্দালুসীয় ভিলার অঙ্গন অতিক্রম করেন, কিংবা Generalife-এর উদ্যানসমূহে বিচরণ করেন, তাহলে এমন স্থাপত্যের মধ্য দিয়েই চলবেন, যা বায়োফিলিক ডিজাইনের ধারণাকে শতাব্দীর পর শতাব্দী আগে থেকেই উপলব্ধি করেছিল। আর এগুলো কেবল তাত্ত্বিক নীতিমালা ছিল না; বরং স্থাপত্য কীভাবে প্রয়োগ করা উচিত—সেই সম্পর্কে মৌলিক ধারণার অংশ ছিল।

মাগরেব এবং আন্দালুসিয়ার মানুষ একে ‘বায়োফিলিক ডিজাইন’ (প্রকৃতিবান্ধব স্থাপত্য) নামে অভিহিত করেননি; তারা একে স্রেফ ‘জীবনযাপন’ বলতেন।

চিত্রঃ মারাকেশের একটি ‘রিয়াদ’

বায়োফিলিক ডিজাইন আসলে কী বোঝায়?

আরও ঐতিহাসিক উদাহরণ আলোচনার আগে বায়োফিলিক ডিজাইন আসলে কী, তা স্পষ্ট করে নেওয়া প্রয়োজন; কারণ অধিকাংশ ক্ষেত্রেই এ ধারণাটি ভুলভাবে বোঝা হয়।

“বায়োফিলিক ডিজাইন মানে মানে ঘরে একটি শৌখিন গাছ রাখা কিংবা দেয়ালে গাছের ছবি ঝুলিয়ে দেওয়া নয়। এটিকে স্রেফ ঘরের ‘সাজসজ্জা’  বা ‘ডেকোরেশন’ হিসেবে না দেখে, জীবনের সাথে প্রকৃতির  সংযোগ বা ‘ইন্টিগ্রেশন’ হিসেবে ভাবা উচিত।”

প্রকৃত ‘বায়োফিলিক ডিজাইন’ (প্রকৃতি-বান্ধব স্থাপত্যশৈলী) বলতে চারপাশের পরিবেশ এমনভাবে গড়ে তোলাকে বোঝায়, যেখানে প্রকৃতি আপনার জীবন যাপনের অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে ওঠে—এমন কিছু নয় যা আপনি কেবল মাঝেমধ্যে উপভোগ করবেন। অর্থাৎ এমন আলোর ব্যবস্থা; যা দিনের গতিপ্রকৃতির সঙ্গে পরিবর্তিত হয়;  বায়ুর এমন প্রবাহ যা মুক্তভাবে সম্পূর্ণ পরিসরে বয়ে বেড়ায়; এমনসব উপাদানের ব্যবহার যা সময়ের সাথে সাথে পরিপক্ব হয় ও প্রাণবন্ত থাকে; এমন সব উদ্ভিদ—যা ঋতুর আবর্তনে বাড়ে ও রূপ পরিবর্তন করে; এবং পানির এমন স্পর্শ যা পরিবেশকে শীতল ও আর্দ্র রাখে এবং ছন্দময় ধ্বনির মাধ্যমে সেই স্থানের অনুভূতিকে সমৃদ্ধ করে। এটি এমন এক স্থাপত্যশৈলী যা প্রকৃতিকে কেবল বাহ্যিক অনুষঙ্গ বা অলংকার হিসেবে নয়, বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করে।

আর ঠিক এই পদ্ধতিই নিখুঁতভাবে অনুকরণ করা হয়েছিল ‘মুরিশ স্থাপত্যশৈলীতে’ (Moorish architecture)।

অন্তঃপ্রাঙ্গণ উদ্যান

মুরিশ স্থাপত্যে প্রাঙ্গণ বা উঠানকে কেবল বাইরের খোলা স্থান হিসেবে দেখা হয় না; বরং এটিই ভবনের প্রাণকেন্দ্র। কক্ষ, বারান্দা, যাতায়াতের পথ, আলো ও বাতাস—সবকিছুই এই প্রাঙ্গণকে ঘিরে বিন্যস্ত হয় এবং একে কেন্দ্র করেই  সম্পূর্ণ স্থাপত্যে গড়ে ওঠে।

ফেজ কিংবা মারাকেশের ঐতিহ্যবাহী কোনো ‘রিয়াদ’-এর (ঐতিহ্যবাহী মরক্কোন বাড়ি) প্রাঙ্গণে পা রাখলেই চারপাশের সবুজে আপনি ঘেরাও হয়ে যাবেন। কমলালেবু গাছ, জুঁইফুল এবং নানা ধরনের লতানো উদ্ভিদ সেই পরিবেশকে সজীব করে তোলে। এই গাছগুলো কিন্তু নান্দনিকতা বাড়াতে কোনো সুনির্দিষ্ট মাপে টবে সাজিয়ে রাখা হয়নি; বরং সরাসরি মাটিতে রোপণ করা হয়েছে। তারা গভীরভাবে শিকড় গেড়ে স্থাপত্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ফলে প্রাঙ্গণটি প্রথমত একটি বাগান, আর দ্বিতীয়ত একটি স্থাপত্যিক পরিসর।

চিত্র: মারাকেশের একটি ‘রিয়াদ’ (ঐতিহ্যবাহী মরক্কোন বাড়ি)

একই ধারণার (concept) প্রতিফলন দেখা যায় আলহামব্রাতেও। কোর্ট অব দ্য লায়ন্স এবং কোর্ট অব দ্য মার্টলস তার উৎকৃষ্ট উদাহরণ। এই প্রাঙ্গণগুলো ছায়া তৈরি করে এবং ভেতরের গরম বাতাসকে উপরে উঠে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। উদ্ভিদগুলো প্রস্বেদনের মাধ্যমে বাতাসকে শীতল করে, আর প্রাঙ্গণের বিন্যাস ও জ্যামিতিক গঠন বাতাসের প্রবাহকে পরিচালিত করে।

আলহামব্রা প্রাসাদের সাথে যুক্ত গ্রীষ্মকালীন রাজপ্রাসাদ ‘জেনারালাইফ’ (Generalife)-তে এই ভাবনাকে নিয়ে যাওয়া হয়েছে আরও উঁচুতে। সেখানে ধাপে ধাপে নেমে যাওয়া উদ্যান, বৃক্ষরোপিত বাগানের মধ্য দিয়ে প্রবাহিত জলধারা আর ফলের বাগানের মধ্যে স্থাপিত ছোট ছোট প্যাভিলিয়ন; প্রকৃতি ও স্থাপত্যের মধ্যে যেন এক অপূর্ব সমন্বয়।

এখানেই বায়োফিলিক ডিজাইন সবচেয়ে পরিপূর্ণ রূপে প্রকাশিত হয়েছে। অর্থাৎ এমন এক স্থাপত্যধারা যা প্রকৃতিকে কেবল দর্শনের বিষয় হিসেবে বিবেচনা করে না; বরং প্রকৃতির মধ্যেই নিজের অস্তিত্ব গড়ে তোলে।

চিত্র: জেনারালাইফ, আলহামব্রা।

জীবন্ত উপাদান হিসেবে পানি/ জীবনের স্পন্দন হিসেবে পানি

মুরিশ স্থাপত্যে পানি সর্বত্রই উপস্থিত। তবে তা কেবল সৌন্দর্যবর্ধনের উপকরণ হিসেবে নয়, বরং স্থাপত্যের মূল অবকাঠামোর কার্যকর ও অপরিহার্য অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রাঙ্গণগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে ফোয়ারা, চলাচলের পথের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সরু জলধারা, আর স্থির জলাধারগুলো আকাশ ও আলোর প্রতিচ্ছবি ধারণ করেছে। কিন্তু এসবের ভূমিকা কেবল নান্দনিকতায় সীমাবদ্ধ নয়। একই সঙ্গে এগুলো বাতাসকে শীতল করে, শুষ্ক আবহাওয়ায় আর্দ্রতা বৃদ্ধি করে, চারপাশের কোলাহলকে মৃদু পানির সুরে প্রশমিত করে, দৃষ্টিকে প্রশান্তি দেয় এবং সর্বোপরি মানুষকে প্রকৃতির সঙ্গে এক গভীর ইন্দ্রিয়গত সম্পর্কে যুক্ত করে।

আলহামব্রার ‘কোর্ট অব দ্য লায়ন্স’-এ বারোটি মার্বেল পাথরের সিংহ একটি জলাধারকে পিঠে ধারণ করে আছে, যেখান থেকে চার দিকে চারটি জলধারা প্রবাহিত হয়েছে। এখানে পানি অবিরাম প্রবাহিত হতে থাকে, এবং তার শব্দ চারপাশে স্পষ্টভাবে শোনা যায়। অনেক সময় জলাধার দেখার আগেই তার উপস্থিতি অনুভূত হয় অর্থাৎ এর কলকল ধ্বনিই আগে কানে পৌঁছায়। এই শব্দটাই চারপাশের পরিবেশে এক বিশেষ আবহ সৃষ্টি করে, আর পানির এই অবিরাম প্রবাহই যেন সেখানে প্রাণস্পন্দন জাগিয়ে তোলে।

চিত্রঃ কোর্ট অব দ্য লায়ন্স, আলহামব্রা

গ্রানাডা কিংবা মারাকেশের মতো উষ্ণ ও শুষ্ক জলবায়ুর অঞ্চলে পানি অত্যন্ত মূল্যবান একটি  সম্পদ। কিন্তু মুরিশ স্থাপত্য একে আড়াল করে রাখেনি বা কেবল ব্যবহারিক প্রয়োজনের উপাদান হিসেবে বিবেচনা করেনি। বরং পানিকে মানুষের দৈনন্দিন জীবনের কেন্দ্রস্থলে নিয়ে এসেছে। ফলে মানুষ প্রতিনিয়ত এর সংস্পর্শে আসে—এর শব্দ শোনে,  সৌন্দর্য দেখে এবং বায়ুপ্রবাহের ফলে এর শীতল প্রভাব অনুভব করে।

আধুনিক স্থাপত্য পানিকে সাধারণত পাইপের ভেতরে চোখের আড়ালে রেখে পরিচালিত করা হয়; এর প্রবাহ চোখে পড়ে না এবং উপস্থিতিও অনুভূত হয় না। কিন্তু মুরিশ স্থাপত্য পানিকে দৃশ্যমান, অনুভবযোগ্য ও পরিবেশে অংশগ্রহণকারী এক উপাদানে রূপ দিয়েছে। সেখানে পানি কেবল ব্যবহারের বস্তু নয়; বরং পরিবেশের সক্রিয় উপাদান হিসেবে ভূমিকা রাখতে পারে।

প্রাকৃতিক আলো ও বাতাস

মুরিশ স্থাপত্যে আলো কোনো অপরিবর্তনীয় বা নিষ্ক্রিয় উপাদান নয়। বরং সুপরিকল্পিতভাবে এর উপস্থিতি ও গতিপথ পরিচালনা করা হয়। এখানকার উন্মুক্ত প্রাঙ্গণ বা আঙিনাগুলো ওপর থেকে সূর্যালোককে ভেতরে প্রবেশ করতে সাহায্য করে, একই সঙ্গে চারপাশের বারান্দাগুলোকেও ছায়াবৃত রাখে। মাশরাবিয়া (কাঠের তৈরি জালি পর্দা) তীব্র সূর্যালোক ছেঁকে মেঝে ও দেয়ালের ওপর সূক্ষ্ম ও জটিল নকশাময়  আলো-ছায়ার বিন্যাস সৃষ্টি করে, যা দিনের পরিক্রমায় পরিবর্তিত ও স্থানান্তরিত হতে থাকে এবং অভ্যন্তরীণ পরিসরে এক কোমল ও  স্নিগ্ধ আবহ তৈরি হয়। আবার কৌশলগতভাবে জানালাগুলোকে এমনভাবে স্থাপন করা; একদিকে যেমন বাইরের চমৎকার দৃশ্যকে ফ্রেমবন্দি করে, অন্যদিকে তেমনি রোদের তীব্র চোখধাঁধানো আলোকেও নিয়ন্ত্রণ করে।

চিত্রঃ আলহামব্রার জালিশিল্প

যে স্থাপত্যে দক্ষতার সাথে আলো নিয়ন্ত্রণ করা হয় সেখানে বাতাসের প্রবাহকেও একইভাবে পরিচালনা করা হয়। এখানকার প্রাঙ্গণগুলো প্রাকৃতিকভাবেই বায়ু চলাচলের (ভেন্টিলেশন) অনুকূল পরিবেশ তৈরি করে: শীতল বায়ু নিচের স্তরে জমা হয়, আর উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে বাইরে বেরিয়ে যায়।

পুরো ভবনের নকশার পরিকল্পনা এমনভাবে করা হয় অভ্যন্তরীণ পরিসরে যেন সবসময় আড়াআড়িভাবে বাতাস (ক্রস-ব্রিজ) প্রবাহিত হতে পারে। কক্ষগুলো বারান্দার দিকে উন্মুক্ত, আর বারান্দাগুলো আবার খোলা প্রাঙ্গণে উন্মুক্ত; ফলে পুরো ভবনজুড়ে বায়ুপ্রবাহের জন্য একটি ধারাবাহিক ও স্বাভাবিক গতিপথ তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটির জন্য কোনো জটিল যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন পড়ে না। এটি মূলত জলবায়ুর সঙ্গে স্থাপত্যের এক সৃজনশীল সমন্বয়ের উদাহরণ।

আধুনিক পরিভাষায় একে আমরা বলি প্যাসিভ কুলিং (যান্ত্রিক সাহায্য ছাড়াই ঘর ঠান্ডা রাখা), ডে-লাইটিং (দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার) এবং প্রাকৃতিক বায়ুপ্রবাহের নিশ্চিতকরণ (ন্যাচারাল ভেন্টিলেশন)। বর্তমান যুগের টেকসই স্থাপত্যশিল্প (সাসটেইনেবল ডিজাইন) আজ যে নীতিগুলো নতুন করে শেখার জন্য আপ্রাণ চেষ্টা করছে, মুরিশ স্থাপত্যে তা শুরু থেকেই মিশে ছিল আষ্টেপৃষ্ঠে।

প্রাকৃতিক উপাদান

মানুষের ব্যবহৃত এসব উপকরণই মানুষকে সরাসরি প্রকৃতির সঙ্গে সংযুক্ত করে। যেমন— খোদাইকৃত দেবদারু কাঠের (Cedar wood) বিম, যা সময়ের সাথে সাথে আরও পরিপক্ব হয়ে ওঠে। তাদেলাক্ট (Tadelakt plaster) প্লাস্টার, যা চুন থেকে প্রস্তুত এবং হাতে ঘষে মসৃণ করা হয়। জেলিজ (Zellij) টাইলস, যা মাটি থেকে তৈরি এবং মৃত্তিকাবর্ণ রঙের প্রলেপে আবৃত। পাথরের মেঝে, যা পায়ের তলায় শীতল অনুভূতি জাগায়। বোনা কাপড়, যা উদ্ভিদজাত রঙে রাঙানো হয়।

এসব উপকরণ সম্পূর্ণ প্রাকৃতিক। এরা শ্বাস নেয়, বয়স বাড়ার সাথে পরিণত হয়, এবং সময়ের সাথে সাথে এদের গায়ে পরিণতির স্বাভাবিক ছাপ(Patina) ফুটে ওঠে। আর্দ্রতা ও তাপমাত্রার পরিবর্তনের প্রতি সাড়া দেয়। এই অর্থে তারা জীবন্ত—যা কৃত্রিম উপকরণে অনুপস্থিত।

আর যেহেতু এগুলো নষ্ট বা ক্ষয় হওয়ার বদলে সময়ের সাথে সাথে পরিপক্ব হয়, তাই দিন দিন এদের সৌন্দর্য কেবল বাড়তেই থাকে। দেবদারু কাঠের ছাদ সময়ের সাথে সাথে আরও গাঢ় ও গভীর রঙ ধারণ করে। প্লাস্টারের টেক্সচার বা গঠন আরও স্পষ্ট হয়ে ওঠে। ক্রমাগত হাঁটাচলার ফলে পাথরের মেঝে মসৃণ ও চকচকে হয়ে ওঠে।

এটি সেই আধুনিক উপকরণগুলোর সম্পূর্ণ বিপরীত—যেগুলোকে এমনভাবে নির্মাণ করা হয় যাতে তারা অপরিবর্তিত থাকে, পরিবর্তন প্রতিরোধ করে এবং চিরকাল ‘নতুন’ দেখায়। কিন্তু মুরিশ স্থাপত্যের উপকরণগুলো সময়ের প্রবাহে সক্রিয়ভাবে ভুমিকা রাখে।

প্রকৃতি অনুপ্রাণিত নকশা

এমনকি মুরিশ স্থাপত্যের অলঙ্করণগুলোও প্রকৃতি থেকে অনুপ্রাণিত।

আরাবেস্ক (Arabesques)—প্লাস্টারের ওপর খোদাই করা লতা-পাতা ও ফুলের জটিল, পরস্পর-সংযুক্ত নকশা। জ্যামিতিক নকশাগুলো প্রকৃতির মেনে চলা গাণিতিক নিয়মাবলীর আলোকে করা; যেমন প্রতিসাম্য (symmetry), পুনরাবৃত্তি (repetition) এবং ফ্র্যাক্টাল বিন্যাস (fractals)। একইভাবে, মুকারনাস (Muqarnas) খিলান বা ছাদগুলোর গঠন যেন স্ট্যালাক্টাইট (গুহার ছাদ থেকে ঝুলে থাকা পাথরের স্তর), মৌচাক কিংবা প্রকৃতির স্বাভাবিক জৈবিক বৃদ্ধি বা বিকাশের অণুরূপ।

চিত্রঃ আলহামব্রায় জেলিজ টাইলসের ওপরের অংশে থাকা সূক্ষ্ম আরাবেস্ক নকশা ও ক্যালিগ্রাফির একটি দৃশ্য।

আলহাম্বরার জেলিজ টাইলসের ওপর খচিত সূক্ষ্ম আরাবেস্ক নকশা ও ক্যালিগ্রাফির দিকে তাকালে এই প্রকৃতি-প্রণোদিত শিল্পভাষার এক অপূর্ব প্রকাশ দেখা যায়।

ইসলামি ঐতিহ্যে ধর্মীয় ক্ষেত্রে মানব বা প্রাণীর অবয়বচিত্রের ব্যবহার নিরুৎসাহিত হওয়ায় অলংকরণ ধীরে ধীরে বিমূর্ত রূপ নেয়। তবে এই বিমূর্ততা প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার নাম নয়। বরং এসব নকশা এখনও প্রকৃতির বিকাশ, শৃঙ্খলা এবং দৃশ্যমান কাঠামোগত বিন্যাসের প্রতিই ইঙ্গিত করে।

যখন দেয়াল, ছাদ ও মেঝেজুড়ে বিস্তৃত এসব নকশা দ্বারা আপনি পরিবেষ্টিত থাকেন, তখন আসলে আপনি প্রকৃতিক দৃশ্যগত রূপের প্রতিধ্বনির মধ্যেই অবস্থান করেন। প্রকৃতির প্রত্যক্ষ উপস্থিতি সেখানে না থাকলেও তার ছন্দ, বিন্যাস ও সৃষ্টির সৌন্দর্য  সর্বত্র প্রতিফলিত হয়। এক অর্থে, এটি বায়োফিলিক ডিজাইনেরই আরেক রূপ—তবে এখানে প্রকৃতি প্রকাশিত হয়েছে জ্যামিতির ভাষায়, নকশার ছন্দে এবং প্রকৃতির অন্তর্নিহিত সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে।

আধুনিক বাসস্থান যা হারিয়েছে

এসব বৈশিষ্ট্যের সাথে একটি সাধারণ আধুনিক অ্যাপার্টমেন্ট বা বাড়ির তুলনা করে দেখুন।

বন্ধ জানালা, যান্ত্রিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (HVAC), কৃত্রিম আলো এবং এমন সব সিন্থেটিক বা কৃত্রিম উপাদান যা শ্বাস নিতে পারে না অর্থাৎ প্রাণহীন। আর গাছপালা থাকলেও ,সেগুলো হয়তো তাকের ওপর টবে সাজানো—কেবলই সাজসজ্জার অনুষঙ্গ হিসেবে, যা স্থাপত্যের মূল কাঠামোর সাথে সামগ্রিকভাবে সম্পর্কহীন বা কখনো একেবারেই বিচ্ছিন্ন।

এখানে ঘরের ভেতর আর বাইরের জগতের মধ্যকার এই ব্যবধানটা প্রায় চূড়ান্ত। কেননা প্রকৃতি এখন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী নয়; এমন এক জিনিসে পরিণত হয়েছে যা মানুষ কেবল অবসরে দেখতে যায়।

আমরা উঠোন বা আঙিনাকে বদলে ফেলেছি লিভিং রুমে। বাগানকে রূপ দিয়েছি লন-এ (অথবা কোনো খোলা জায়গাই রাখিনি। প্রাকৃতিক বাতাস চলাচলের পথ বন্ধ করে এনেছি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (air conditioner)। দিনের আলো ব্যবহারের পরিবর্তে এনেছি ছাদের কৃত্রিম এলইডি (LED) লাইট। আর সময়ের সাথে সাথে যে উপাদানগুলো নিজস্ব মহিমায় রূপ নেয়, সেগুলোকে বদলে আমরা ব্যবহার করছি এমন সব উপাদান যা ধীরে ধীরে ক্ষয়ে যায়।

আর এরপর আমরা অবাক হয়ে ভাবি, আমাদের ঘরবাড়িগুলোকে কেন এত প্রাণহীন মনে হয়।

আজ যে বায়োফিলিক ডিজাইনকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা চলছে, তা মূলত আমাদের হারিয়ে যাওয়া সেই প্রাণবন্ততা এবং সেই জীবন্ত স্থাপত্য-দর্শনকে পুনরুদ্ধারেরই একটি প্রয়াস।

কীভাবে সেই হারানো সংযোগ পুনরুদ্ধার করা যায়?

এই নীতিমালা গুলোকে আপনার বাসস্থানে ফিরিয়ে আনতে  কোনো রাজপ্রাসাদের প্রয়োজন নেই। সত্যি বলতে, একটি খোলা প্রাঙ্গণ (courtyard) থাকাও অপরিহার্য নয়। প্রয়োজন শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন—ঘরের ভেতর ও বাইরের সম্পর্ককে, স্থাপত্য ও জীবনের সম্পর্ককে নতুনভাবে চিন্তা করার মানসিকতা।

·       প্রথমে আলো দিয়ে শুরু করুন:

পর্দা সরিয়ে দিন। দিনের আলোকে আপনার বসবাসের পরিসরে প্রবাহিত হতে দিন। সম্ভব হলে আসবাবপত্র এমনভাবে সাজান, যাতে আপনার দৈনন্দিন ব্যবহারের স্থানগুলোতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো পৌঁছায়। দিনের বিভিন্ন সময়ে আলোর এই পরিবর্তন লক্ষ্য করুন এবং তার স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে দিন।

·       জীবন্ত উদ্ভিদকে আপনার পরিসরের অন্তর্ভুক্ত করুন, তবে অলংকরণ হিসেবে নয়; কার্যকর উপাদান হিসেবে:

শুধু তাকের ওপর একটি সাক্যুলেন্ট বা ক্যাকটাস গাছ রেখেই দায়িত্ব শেষ করবেন না। ভাবুন, গাছগুলো আপনার পরিসরের কোথায় সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে—জানালার পাশে, যেখানে তারা আর্দ্রতার ভারসাম্য রক্ষায় সহায়তা করবে; ঘরের কোণগুলোতে, যেখানে তারা শব্দের প্রতিফলন ও প্রতিধ্বনি প্রশমিত করে কক্ষের ধ্বনি-প্রকৃতিকে কোমল করে তুলবে। অথবা এমন কোনো দৃষ্টিসীমায়—যেখানে প্রতিদিন আপনার চোখ পড়বে। এমন গাছ নির্বাচন করুন, যা ঋতুর পরিবর্তনে সাড়া দেয়, বেড়ে ওঠে এবং আপনার যত্ন ও মনোযোগ দাবি করে।

বাতাস চলাচলের সুযোগ দিন:

যদি ঘরের জানালা খোলার সুযোগ থাকে, তবে তা খুলে দিন। এমন ব্যবস্থা করুন যেন বাতাস একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বের হতে পারে  (cross-ventilation) । আপনার ঘরটিকে শ্বাস নিতে দিন। যদি আপনি কোনো শীতাতপনিয়ন্ত্রিত বা চারপাশ বন্ধ ভবনে থাকেন, তবে কীভাবে কৃত্রিম উপায়ে এই আবহ তৈরি করা যায় তা ভাবুন—যেমন ফ্যান চালিয়ে বাতাস সচল রাখা, অথবা মাঝে মাঝে ঘরের দরজা খুলে দিয়ে বাতাসের প্রবাহ তৈরি করা।

যতটুকু সম্ভব প্রকৃতিজাত উপকরণ ব্যবহার করুন:

কাঠ, পাথর, লিনেন, সুতি কাপড় বা পোড়ামাটি। এমন সব উপাদান বেছে নিন যা পুরনো হলেও তার সৌন্দর্য হারায় না, বরং একটি নিজস্ব আভিজাত্য পায়। যখন আপনি ঘরের কোনো জিনিস—যেমন গালিচা, কাটিং বোর্ড বা জিনিসপত্র রাখার কোনো ঝুড়ি পরিবর্তন করবেন, তখন এমন কিছু বেছে নিন যা একসময় জীবন্ত কোনো উপাদান থেকে তৈরি হয়েছিল।

আপনার পরিসরে পানিও অন্তর্ভুক্ত করুন, এমনকি তা প্রতীকী হলেও:

বারান্দায় বা টেবিলের ওপর ছোট একটি পানির ফোয়ারা বা জলাধারও সুন্দর ও প্রশান্ত পরিবেশ সৃষ্টি করতে পারে। পানি শুষ্ক বাতাসকে আর্দ্র করে, বাষ্পীভবনের মাধ্যমে ঘরকে শীতল রাখে এবং ঘরের পরিবেশে একটা প্রাণবন্ত অনুভূতি এনে দেয়।

প্রকৃতিকে দেখার সুযোগ তৈরি করুন:

আপনার যদি একটি জানালা থাকে, তবে সেটিকে একটি ছবির ফ্রেমের মতো বিবেচনা করুন। জানালার কার্নিশে একটি গাছ রাখুন, কিংবা আসবাবগুলো এমনভাবে বসান যাতে বসার পর বাইরের যতটুকু সবুজ আছে তা আপনার চোখে পড়ে। যদি একটি বারান্দা থাকে, তবে সেটিকে আপনার বসার ঘরেরই একটি অংশ বানিয়ে তুলুন, কেবল জিনিসপত্র জমিয়ে রাখার গুদাম বানাবেন না। আর আপনি যদি কোনো জানালাবিহীন ঘরে থাকেন, তবে আপনার জন্য জীবন্ত গাছপালা আরও বেশি জরুরি; কারণ এগুলোই প্রকৃতির অনুপস্থিত উপাদানকে কিছুটা পূরণ করতে পারে।

চিত্রঃ একটি সমসাময়িক বা আধুনিক অন্দরমহল (interior), যা প্রাকৃতিক আলো, উদ্ভিদ ও উপকরণের সমন্বয়ের মাধ্যমে বায়োফিলিক ডিজাইন এর নীতিগুলোকে সফলভাবে ধারণ করতে পারে।

আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, এর কোনোটির জন্যই বিপুল সম্পদের প্রয়োজন নেই। বড় ধরনের কোনো সংস্কারকাজও দরকার হয় না। প্রয়োজন শুধু সামান্য মনোযোগ—আলো কীভাবে চলাচল করে, বাতাস কেমন অনুভূত হয় এবং জীবনের প্রাণস্পন্দন কিভাবে আপনার পরিসরে প্রবেশ করতে পারে, সে বিষয়ে সচেতনতা।

প্রাণস্পন্দিত আবাস

অনেকেই ‘বায়োফিলিক ডিজাইন’ বা প্রকৃতিবান্ধব স্থাপত্যশৈলীকে হয়তো সাময়িক একটি ট্রেন্ড বা ফ্যাশন মনে করেন। কিন্তু আসলে তা নয়। এটি মূলত আমাদের এমন এক বাস্তবতার পুনঃস্বীকৃতি, যা মানুষ বরাবরই জানত, কিন্তু আধুনিক নির্মাণশৈলীর প্রভাব তা ভুলিয়ে দিয়েছে: আর তা হলো, বাসস্থানে প্রাণ থাকা উচিত।

এখানে ‘প্রাণ’ শব্দটি কোনো রূপক অর্থে নয়, বরং আক্ষরিক অর্থেই সত্য। এমন এক আবাস, যেখানে উদ্ভিদ বেড়ে ওঠে; বাতাস সচল থাকে; দিনের পরিক্রমায় আলোর গতিশীলতা থাকে এবং যেখানে প্রতিটি নির্মাণ-উপকরণ সময়ের সাথে সাথে স্বাভাবিকভাবে পরিণত ও পরিপক্ব হয়; এবং যেখানে থাকবে পানির কলতান যা চারপাশে একইসাথে শীতলতা ও আর্দ্রতার মাধ্যমে প্রাণের সঞ্চার করবে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী স্থপতি ও নির্মাতারা এই বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন— শিল্পায়নের বহু আগে, যখন স্থাপনাগুলোকে বদ্ধ কাঠামোয় আবদ্ধ করা হয়নি এবং অন্দরমহল ও বহির্জগতের স্বাভাবিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়নি, তখন তারা ভিন্ন ভিন্ন জলবায়ুর সাথে খাপ খাইয়ে এমন স্থাপত্য নির্মাণ করতেন যা প্রকৃতির সঙ্গে এক নিবিড় সহাবস্থানের ভিত্তিতে গড়ে উঠত।

এই আলোচনায় আমি বারবার আলহামব্রার উদাহরণ ব্যবহার করেছি, কারণ আমার কাছে এটি বায়োফিলিক ডিজাইনের অন্যতম পূর্ণাঙ্গ প্রকাশ। তবে একটি আবাসকে প্রাণময় করে তুলতে তার প্রাসাদ হওয়া জরুরি নয়। তার জন্য একটি প্রাঙ্গণ, একটি ফোয়ারা কিংবা হাতে খোদাই করা সিডার কাঠের ছাদেরও প্রয়োজন নেই।

কিন্তু তার শ্বাস নেওয়ার সুযোগ থাকা প্রয়োজন। প্রয়োজন প্রাকৃতিক আলোর উপস্থিতি। প্রয়োজন এমন কিছু উপাদান, যার মধ্যে জীবনের স্পন্দন বিদ্যমান।

আর যখন আপনি একটি স্থানে এই উপাদানগুলো প্রদান করবেন, প্রকৃতিকে কেবল সাজসজ্জার অনুষঙ্গ হিসেবে না দেখে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করবেন। তখন সেই পরিসর সম্পূর্ণই বদলে যায়। শুধু বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং মৌলিকভাবেও পরিবর্তিত হয়।

অর্থাৎ তখন এটি এমন এক জায়গায় পরিণত হয় যেখানে জীবন যাপন করা যায়, জীবনকে কেবল বন্দি করে রাখা হয় না।

আর এই প্রাণময়তাই একটি স্থানকে সত্যিকার অর্থে সুন্দর করে তোলে।

আধুনিক দাস তথা শ্রমিকদের প্রতি আলী শরীয়তির চিঠি
মিশর সফরে গিয়ে আমি পিরামিডগুলো পরিদর্শন করেছিলাম। পিরামিড দেখার সময় আমি গভীর আগ্রহ ও উৎসাহের সঙ্গে গাইডের কথাগুলো শুনছিলাম। গাইডটি বলছিলেন, এই পিরামিডগুলো নির্মাণের জন্য অসংখ্য দাসকে দূর-দূরান্ত থেকে কোটি কোটি পাথর পরিবহণ করতে হয়েছিলো। আর এসব পাথর বহন করা হয়েছিলো কেবল ফেরাউনদের সমাধি নির্মাণের উদ্দেশ্যে।

দেয়ালের মধ্যে ছোট ছোট পাথরের দানা চোখে পড়ছিল। আমি গাইডকে জিজ্ঞেস করলাম, এগুলো কী। প্রথমে তিনি কোনো উত্তর না দিয়ে বললেন, “কিছুই না,” তবে পরে তিনি জানালেন যে, এগুলো আসলে দাসদের হাড় চাপা দেওয়ার স্থান। দাসদের এতটাই তুচ্ছ ও অবমাননা করা হতো যে, শত শত মানুষকে একসঙ্গে একটি খাদে দাফন করা হতো। আর যারা বেঁচে থাকতো, তাদেরকে পাথর বহন করতে বাধ্য করা হতো। তারপর আমি দাসদের গণকবরের সামনে দাঁড়ালাম। গাইড বললেন:

তাদের রূহগুলোকেও যেন শরীরের ন্যায় দাস হিসেবে ব্যবহার করা যায়—এ কারণেই এমন করা হয়েছিলো।

এরপর আমি গাইডকে বললাম, “আমাকে একটু একা থাকতে দিন।” তারপর কবরগুলোর পাশে গিয়ে বসে পড়লাম। সেই খাদগুলোতে দাফন করা মানুষের প্রতি এক অদ্ভুত অনুভূতি হলো- যেন তারা আমার এত কাছে, যেন আমরা একই জাতির অংশ ছিলাম।

আমি আবার পিরামিডগুলোর দিকে তাকালাম। তাদের সমস্ত জাঁকজমক ও মহিমা সত্ত্বেও, আমার কাছে সেগুলো ছিল এক অচেনা ও দূরের বিষয়। আমার পূর্বপুরুষদের অস্থিমজ্জা ও হাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই তথাকথিত সভ্যতার বিশাল নিদর্শনগুলোর প্রতি আমার মনে এক ভয়ানক ঘৃণা জন্ম নিলো।

আমার পূর্বে যারা এসেছিল, তারা চীনের প্রাচীরও নির্মাণ করেছিলো। যাদের পিঠে ভারী পাথর বহনের শক্তি ছিলো না, তারা সেই পাথরের নিচে পিষ্ট হয়ে দেয়ালের ভেতরেই চাপা পড়েছিলো। সভ্যতার এই নিদর্শনগুলো এমন এক নির্মম বাস্তবতায় দাঁড়িয়ে আছে, যে বাস্তবতা আমার পূর্বপুরুষদের মাংস ও অস্থির বিনিময়ে তৈরি হয়েছে।

তথাকথিত এই সকল সভ্যতাকে আমি অভিশাপ দিলাম। হাজার হাজার বছর ধরে আমার পূর্বপুরুষদের ওপর চালানো অত্যাচারের বিরুদ্ধে আমার ভেতরে তীব্র এক ক্রোধ জেগে উঠলো।

এরপর চিন্তা করলাম,

এই দাসরা মৃত্যুবরণ করেছে কিন্তু এই দাসপ্রথা তো মৃত্যুবরণ করেনি।

ভ্রমণ শেষ হওয়ার পর, আমি তাদের একজনকে একটি চিঠি লিখলাম। গত পাঁচ হাজার বছরে কী কী ঘটেছে, তা তাকে জানানো ছিলো আমার উদ্দেশ্য।

প্রিয় ভাই আমার!

তুমি তোমার মনিবকে চিনতে। তোমার গায়ে যে চাবুক পড়তো, তার যন্ত্রণা তুমি অনুভব করতে। তুমি জানতে তুমি দাস। তুমি জানতে, কে তোমাকে দাস বানিয়েছে।

কিন্তু আজ আমরা তোমার চেয়েও হতভাগা।

আমরাও আজ তোমার মত গোলাম কিন্তু আমরা জানি না আমরা কার গোলামী করছি। আমরা এমনভাবে বেঁচে আছি যে, আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, এ খবরও আমরা জানি না।

আমাদের সম্পদ ও শ্রম কীভাবে লুণ্ঠিত হচ্ছে, তা আমাদের বুঝতে দেওয়া হয়নি। যে ব্যবস্থাগুলো আমাদের শাসন করছে, সেগুলোকে আমরা স্বাধীনতা মনে করছি।

আজ পৃথিবী এক বিশাল দাসত্বের ব্যবস্থায় পরিণত হয়েছে। মানুষ উৎপাদন করছে, কিন্তু অন্যরা লাভবান হচ্ছে। মানুষ কাজ করছে, কিন্তু অন্যরা ভোগ করছে জীবন।

তোমার সময়ে মনিব ও দাসের পরিচয় স্পষ্ট ছিলো। আজকের দিনে দাসত্ব একটি গোপন বিষয়। এটি আরও অলংকৃত, আরও আধুনিক এবং আরও প্রতারণামূলক।

তুমি চাবুকের নিচে কাজ করতে।

কিন্তু আজ আমরা নিজেদেরকে স্বাধীন মনে করে সেই তাদেরই গোলামী করি।

তুমি তোমার শিকল দেখতে পেতে।

আমরা আমাদের শিকলও দেখতে পাই না।

ভাই আমার, পাঁচ হাজার বছর পরে পৃথিবীর অবস্থা এটাই।

দ্বীন ও আখলাক: জেনেটিক হস্তক্ষেপের প্রেক্ষিতে ইসলামে আখলাকের ধারণা
১. ভূমিকা

আধুনিক সময়ে দ্বীন ও আখলাক নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রায়শই এমন এক দ্বন্দ্বের মুখোমুখি হতে হয়, যেখানে ধর্মকে মনে করা হয় আবেগ ও বিশ্বাসের জগৎ। আর নৈতিকতাকে মনে করা হয় যৌক্তিকতার প্রতিচ্ছবি। কিন্তু যখন আমরা ধর্মতত্ত্বকে একটি ব্যবহারিক ও প্রায়োগিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাই তখন এই বিভাজন কি আদৌ টিকে থাকে? এই প্রবন্ধের মাধ্যমে আমরা নৈতিকতা ও ধর্মের মধ্যকার সংযোগকে নতুনভাবে অন্বেষণ করবো। বিশেষত, এই প্রবন্ধ একটি প্রায়োগিক ধর্মতত্ত্বের (practical theology) দৃষ্টিকোণকে উন্মোচিত করবে, যেখানে ধর্ম ও নৈতিকতার সম্পর্ককে একটি দ্বি-স্তর বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হবে।

প্রথমত, তাত্ত্বিক স্তর; যেখানে মেটা-এথিক্স ও সংশ্লিষ্ট মৌলিক ধারণাগুলোর আলোকে ধর্ম ও নৈতিকতার ধারণাগত কাঠামো বিশ্লেষণ করা হবে।

দ্বিতীয়ত, প্রায়োগিক স্তর; যেখানে নৈতিক ও ধর্মীয় আদর্শের ব্যবহারিক প্রয়োগ এবং তার সামাজিক প্রভাব কীভাবে একটি বিতর্কের জন্ম দেয়-এই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

এই বিশ্লেষণকে আরও প্রাসঙ্গিক করে তুলতে আমরা সমকালীন একটি গুরুত্বপূর্ণ ইস্যু-জেনেটিকীকরণ (Geneticization)-এর আলোচনাও যুক্ত করবো। কেননা, আধুনিক বিজ্ঞানের আলোকে জিন, দেহ এবং সমাজকে নিয়ন্ত্রণ করার প্রবণতা, তার নৈতিক জটিলতা এবং ধর্মীয় মূল্যায়নের প্রেক্ষিতে এই আলোচনা একটি সময়োপযোগী দৃষ্টিকোণ তৈরি করবে বলে আশা ব্যক্ত করছি।

২. ইসলামে নৈতিকতার ধারণা ও ধর্মতাত্ত্বিক কাঠামো

ইসলামে দার্শনিক চিন্তাধারায় নৈতিকতা বলতে বোঝায় রূহের এমন একটি দৃঢ় অবস্থা বা বৈশিষ্ট্য, যা মানুষের কর্মকে পরিচালিত করে। এ ব্যাখ্যার পাশাপাশি, গ্রিক দার্শনিক ধারাতেও নৈতিকতার ধারণা গঠিত হয়েছে-যেখানে আত্মার প্রকৃতি, গুণাবলি এবং ফজিলত (virtue) সংক্রান্ত আলোচনার মধ্যদিয়ে নৈতিক ও ধর্মতাত্ত্বিক কাঠামোর ভিত্তি নির্মিত হয় (দ্রাজ ২০০৮, পৃ. ২; ওয়ালজার ১৯৬২, পৃ. ২৩৬-২৫২)।

তবে গ্রিক দর্শনের এ প্রাচীন দৃষ্টিভঙ্গি মূলত নীতিশাস্ত্রকে একটি নির্দিষ্ট দার্শনিক পরিসরে সীমাবদ্ধ করে রাখে। পরবর্তীতে আধুনিক চিন্তাচর্চায় এই কাঠামোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সংযোজন ঘটেছে, যা নীতিশাস্ত্রের ক্ষেত্রকে অনেক বিস্তৃত ও বাস্তবমুখীও করে তোলে।

প্রথমত, আধুনিক এই নীতিশাস্ত্র প্রাচীন ভাবনাকে ছাড়িয়ে যুক্তি, জ্ঞানতত্ত্ব এবং অস্তিত্ববাদের মতো প্রমাণভিত্তিক ও প্রায়োগিক জ্ঞানের ক্ষেত্রে প্রবেশ করে।

দ্বিতীয়ত, জ্ঞানের ক্ষেত্রের বিস্তার, জটিলতা এবং বৈচিত্র্য এতটাই বেড়েছে যে নৈতিক মূল্যায়ন এখন আর স্বতঃসিদ্ধ বিষয় নয়। এর ফলে নৈতিক দর্শনের আরেকটি শাখা তথা “মেটা-নীতিশাস্ত্র” একটি গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করে। মেটা-নীতিশাস্ত্র মূলত বিভিন্ন নৈতিক কাঠামোকে বাইরের একটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে-যাতে তাদের মধ্যে থাকা পার্থক্য, মিল এবং কার্যকরী দিকগুলো স্পষ্টভাবে অনুধাবন করা যায় (আরকৌন ২০০৭, পৃ. ৮৩-৮৪)।

যদি নৈতিকতাকে দর্শনের একটি শাখা হিসেবে ধরা হয়-যেমন গ্রিক ঐতিহ্যে ফ্রোনেসিস (Phronesis) বা যেটি ‘প্রায়োগিক প্রজ্ঞা’ নামে পরিচিত-তবে একে ইসলামী জ্ঞানের প্রাচীন শ্রেণিবিন্যাসে (আল নাদিম, ২০০৯) একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে দেখা কঠিন। এ ধরণের দৃষ্টিভঙ্গিতে লেখা উৎসগুলোও তুলনামূলকভাবে সীমিত। কারণ এসব লেখার উৎস প্রধানত দর্শনকেন্দ্রিক রচনাশৈলীর ওপর নির্ভর করে। যা ইসলামের ইতিহাসে পর্যায়ক্রমে বিকাশ লাভ করেছে (মুসা, ১৯৫৩, পৃ. ২২৫; আল জাবিরি, ২০১৪, পৃ. ৯১০)।

তবে যদি গ্রিক দর্শনের প্রভাব বাদ দিয়ে কেবল আরব-ইসলামী ঐতিহ্যকে বিবেচনায় আনা হয়, তাহলে দেখা যায় যে নৈতিকতা বিষয়ক গ্রন্থ ও উৎসের পরিমাণ আসলে প্রচুর (ফাখরি, ১৯৯৪; ফাখরি ১৯৭৮, ১:৯১০)। এক্ষেত্রে নৈতিকতা মূলত মানুষের কর্মকাণ্ডের উদ্দেশ্য ও ‘ভালো জীবন’ যাপনের পথ নিয়ে আলোচনা করে। এ কারণে এটি হালাল বনাম হারাম অথবা ন্যায় বনাম অন্যায়-এই দ্বৈত বিভাজনমূলক ধারণার চেয়েও অনেক বিস্তৃত এবং গভীর। এজন্য নৈতিকতার ধারণাটি জটিল। কারণ মানব আচরণ নিয়ে আলোচনা করে এমন শাস্ত্র বা জ্ঞানের ক্ষেত্র বহু রকম। এ জটিলতাই স্পষ্ট করে-কেন নৈতিকতাকে ইসলামী জ্ঞানের অন্য শাখা থেকে আলাদা করে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে দেখা হয়নি। বরং আধুনিক দৃষ্টিকোণ থেকে নৈতিকতা ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন-

ফিকহ

উসূলে ফিকহ

কালাম

তাসাউফ

আদব তথা সাহিত্য-যেখানে বিশেষ শ্রেণি-পেশার মানুষদের জন্য (যেমন: আলিম, শিক্ষার্থী, মুফতি, ফকীহ, চিকিৎসক প্রমুখ) একটি আদর্শ বা আচরণবিধি ব্যাখ্যা করা হয়।

এ অন্তর্বিভাজন ও আন্তঃসম্পর্কের কারণে ইসলামী নৈতিকতাবোধ সবসময়ই একটি বহুমাত্রিক এবং সমন্বিত চিন্তার ক্ষেত্র হয়ে উঠেছে। সৎকর্ম বা ‘পুণ্যকর্ম’-এর ধারণাটি মূলত দুটি দৃষ্টিকোণে বিভক্ত-অস্তিত্বগত (ontological) ও জ্ঞানতাত্ত্বিক (epistemological)। এ বিভাজনের লক্ষ্য হলো দুটি মৌলিক প্রশ্নের উত্তর খোঁজা:

-“আমরা কে?”

-“আমাদের আচরণ কেমন হওয়া উচিত?”

বলা যেতে পারে, ইসলামী ধর্মতত্ত্ব (theology) এই দুটি প্রশ্নকে কেন্দ্র করেই গভীরভাবে মনোনিবেশ করেছে।

প্রথমত, ইসলামী ধর্মতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিলো মানবিক আচরণ ও মহান আল্লাহর সৃষ্টিসমূহের প্রতি মানুষের মনোভাব। এই আলোচনায় অন্তর্ভুক্ত হয়েছে:

মানবিক কাজ ও ইলাহী কাজের পার্থক্য,

মানবিক স্বাধীন ইচ্ছা (free will) বনাম নিয়তিবাদ,

কর্তব্যবোধ ও দায়বদ্ধতা,

কারণ ও ফলাফলের সম্পর্ক,

এবং মুক্তি (salvation) ও সুখ (happiness)-এর ধারণা।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিলো নৈতিক কর্তব্য (moral obligation) এবং এর উৎস ও ভিত্তি। এখানে প্রশ্ন উঠেছে:

কোনো কাজের মূল্যায়ন যুক্তির ভিত্তিতে হবে, নাকি ঐতিহ্য বা ধর্মীয় বর্ণনার ভিত্তিতে?

‘ভালো’ ও ‘মন্দ’ কীভাবে সংজ্ঞায়িত হবে?

এইসব আলোচনার ভিত্তিতে মুসলিম চিন্তাবিদরা অস্তিত্বগত ও জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে একটি ধর্মতাত্ত্বিক আলোচনা ও বিতর্ক তৈরি করেন। যার মূল প্রশ্ন ছিলো:

আখলাকী মূল্যায়নের বিধান বা নীতিমালা কি কেবল ওহীর (revelation) মাধ্যমে নির্ধারিত হয়, নাকি ওহী কেবল তা প্রকাশ করে বা ব্যখ্যা দেয়?

ঠিক এই প্রশ্নের উত্তর দিতে ইসলামী চিন্তায় গড়ে উঠেছে দুটি মুখ্য ধারা:

১. মুতাযিলা ধারা। যাদের চিন্তাকে নৈতিক বস্তুনিষ্ঠতাবাদ বলা হয়। (Ethical Objectivism)

মুতাযিলাদের মতে, ভালো ও মন্দ-এই নৈতিক ভিত্তিগুলো আল্লাহর ইচ্ছার (Divine Will) পূর্বেও স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল। অর্থাৎ,

কোনো কাজ ভালো বা মন্দ হওয়ার জন্য আলাদা মানদণ্ড আছে,

আল্লাহর আদেশ ও নিষেধ সেই মানদণ্ড অনুযায়ী দেওয়া হয়েছে,

ওহীর কাজ এখানে কেবল প্রকাশ করা ও ব্যাখ্যা করা, নতুন করে নির্ধারণ করা নয়।

এ দৃষ্টিভঙ্গিতে আদেশ (command) ভালোকে নির্দেশ করে এবং নিষেধ (prohibition) মন্দকে রোধ করে।

২. আশয়ারী ধারা। নৈতিক স্বেচ্ছাবাদ (Ethical Voluntarism) বা ইলাহী আদেশ তত্ত্ব (Divine Command Theory)।

আশয়ারী চিন্তাবিদরা বিপরীত মত পোষণ করেন। তারা বলেন:

ভালো ও মন্দ কোনো পূর্বনির্ধারিত মানদণ্ডে নির্ধারিত নয়,

বরং আল্লাহ যা আদেশ করেন তা-ই ভালো এবং যা নিষেধ করেন তা-ই মন্দ,

অর্থাৎ, আদেশই কোনো কাজকে ভালো করে তোলে এবং নিষেধই মন্দ করে তোলে,

ওহী আসার আগ পর্যন্ত ভালো বা মন্দ বলে কিছু নেই।

এই চিন্তাধারা ইসলামী ধর্মতত্ত্বে আশয়ারীদের মূলনীতি হিসেবে প্রতিষ্ঠিত (দ্র. ‘আবদুল জব্বার, আল তাফতাযানী, ১৯৯৮, Hourani ১৯৮৫)।

একইসাথে, ‘ভালো’ ও ‘খারাপ’-এর ধারণা মূলত তিনটি সম্ভাব্য ব্যাখার উপর দাঁড়িয়ে আছে-

ক. এমন আচরণ যা মানুষের স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ কিংবা বিরোধপূর্ণ (মুলাইমান লিল তাবিয়ী আও মুনাফফিরান)।

খ. কোনো কাজ পরিপূর্ণ বা অপূর্ণ-এই দুটি ব্যাখ্যা যুক্তিসঙ্গত এবং তেমন বিতর্কের সৃষ্টি করে না।

গ. কোনো কাজ আল্লাহর নিকট ন্যায়পরায়ণ বা অন্যায় হিসেবে বিবেচিত, যার ভিত্তিতে পুরস্কার বা শাস্তি নির্ধারিত হয়-এই ব্যাখাই মূলত বিতর্কের কেন্দ্রবিন্দু (দ্র. আল রাজী, ১৯৯৭, ১:১২৩; আল শাহরিস্তানী ২০০৯, ৩৬৩; আল তাফতাযানী, ১৯৯৮, ৪:২৮২; আল-কারাফী, ১৯৭৩, ৮৮)।

এ বিশ্লেষণ মূলত মেটা-নীতিশাস্ত্র (meta-ethics) এবং নৈতিক বিধানের উৎস (sources of normative provisions) এর আলোকে বোঝা যায়।

ইতিহাসের ধারায় মূলধারার দৃষ্টিভঙ্গি ছিলো আশয়ারী মতবাদ। তবে ধর্মতাত্ত্বিক বিতর্ক ও মতবাদ বিকাশের ধারায় মাকাসিদ আশ শরীয়াহ এর ধারণা গড়ে ওঠে।

এই তত্ত্বের মূল ভিত্তি হলো : আল্লাহর আদেশ-নিষেধ ইচ্ছাধীন (arbitrary) নয়, বরং তা যুক্তিনির্ভর ও কল্যাণমুখী। যেমন-

আদেশ এমন কিছুর প্রতি নির্দেশ দেয়, যা কল্যাণ (মাসলাহাত) নিশ্চিত করে।

নিষেধাজ্ঞা এমন কিছুকে নিষেধ করে, যা বড় ধরণের ক্ষতি (মাফসাদাত) আনে (আল কারাফী, ২:১২৬)।

অন্যভাবে বলা যায়, যে স্বার্থ বা কল্যাণ (সালাহ) কে কেন্দ্র করে পুরস্কার বা শাস্তির ধারণা গড়ে ওঠে তা পারলৌকিক (আখিরাত) অথবা দুনিয়াবি ও পারলৌকিক উভয়ের মধ্যে যৌথ কল্যাণ, এসব শুধুমাত্র আল্লাহর আদেশ ও নিষেধ এর মাধ্যমেই জানা যায় (al-‘Izz, 1991, 1:5, 10)।

এ তত্ত্বের ভিত্তি মূলত আশয়ারী চিন্তাবিদরাই তৈরি করেন। তারা ফিকহী বিধানসমূহ বিশ্লেষণ করেন, তার পেছনের উদ্দেশ্য ও যুক্তিগুলো চিহ্নিত করেন এবং সেগুলোকে একটি পরিপূর্ণ ব্যাখ্যামূলক কাঠামোতে সাজান।

এখানে লক্ষ্যণীয় বিষয় হলো মানবীয় আকল একা কোনো কাজের কল্যাণ-অকল্যাণ নির্ধারণ করতে পারে না। বরং শরীয়তই একমাত্র কর্তৃত্ব, যা আদেশ-নিষেধের উৎস হিসেবে বিবেচিত (আশয়ারীদের মতে)। অন্যদিকে, মুতাযিলাগণ বিশ্বাস করেন যে যুক্তি নিজেই নৈতিক দায়িত্ব নির্ধারণ করতে পারে, যাকে বলা হয় আকলগত দায়িত্ব (আকলী তাকলীফ)।

এ সব বিতর্ক ও চিন্তাভাবনা পরবর্তীতে সুবিন্যস্ত হয়ে উসূলে ফিকহ-এ পরিণত হয়। যা নৈতিক বিধান, তার উৎস এবং তা নির্ধারণের পদ্ধতি নিয়ে একটি নির্দিষ্ট ও সুবিন্যস্ত পদ্ধতি গড়ে তোলে।

উসূলে ফিকহ একটি এমন শাস্ত্র যা ওহী ও আকল এই দুইয়ের সমন্বয়ে গঠিত। যদিও বিভিন্ন মাজহাবের উসূলবিদদের মধ্যে অন্তর্ভুক্তি বা বর্জনের ভিত্তিতে পার্থক্য রয়েছে, তথাপি মাকাসিদ আশ শরীয়াহ একটি সামগ্রিক ও যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গিতে শরীয়তের উদ্দেশ্য এবং আখলাকী বিধানগুলোর আকলী ভিত্তি ব্যাখ্যা করে।

এভাবে দেখা যায়-আখলাক, শরীয়ত, আকল ও ইলাহী জ্ঞানের সম্মিলনে একটি পূর্ণাঙ্গ চিন্তাধারার কাঠামো ইসলামী চিন্তায় গড়ে উঠেছে, যা বিভিন্ন মতবাদ ও ফিকহী ব্যবস্থার পটভূমিতে নির্মিত।

৩. জেনেটিকীকরণ ও জেনেটিক হস্তক্ষেপ: আধুনিকতা, নৈতিকতা ও ধর্মতত্ত্ব

জেনেটিক্স-এই আধুনিক বৈজ্ঞানিক ক্ষেত্রটি কেবল চিকিৎসা বা বংশগতি নিয়ন্ত্রণের প্রযুক্তি ক্ষেত্র নয়, বরং এটি আজ আমাদের নৈতিক অবস্থান, আত্মপরিচয় এমনকি ধর্মীয় বিশ্বাসের সীমানায়ও প্রবেশ করেছে। পূর্বে আমরা যে ধর্মতাত্ত্বিক কাঠামোর আলোচনা করেছি, সেই কাঠামো জেনেটিক্সের মতো বিষয়েও কতটুকু প্রযোজ্য-সে প্রশ্নকে কেন্দ্র করেই এ আলোচনার সূচনা।

কেন ‘জিন’ এত গুরুত্বপূর্ণ? কারণ আজ জিন বা জেনেটিক উপাদান আধুনিকতার প্রতীক হিসেবে উঠে এসেছে। এটি শুধু বিজ্ঞানই নয়, আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা; এমনকি ‘ভালো জীবন’ কেমন হবে সে ভাবনার সঙ্গেও গভীরভাবে জড়িত। অন্যদিকে, এটি এমন এক জটিলতাও সৃষ্টি করেছে যেখানে নৈতিকতা, ধর্ম এবং প্রযুক্তির দ্বন্দ্ব এক নতুন স্তরে এসে দাঁড়িয়েছে।

জেনেটিক্স এখন একটি আন্তঃবিষয়ক আলোচনার কেন্দ্রবিন্দু। এই একটিমাত্র বিষয় একযোগে যুক্ত হয়ে গেছে নৈতিক দর্শন, জৈব-নৈতিকতা, সমাজবিজ্ঞান এবং ইসলামী আইনের মতো শাস্ত্রের সঙ্গে। ফলে এটি এখন কেবল বিজ্ঞানীদের নয়, বরং দার্শনিক, ধর্মতাত্ত্বিক এবং আইনজ্ঞদেরও চিন্তার বিষয় হয়ে উঠেছে।

এ আলোচনা তিনটি মূল ধারণার উপর ভিত্তি করে আগানো হয়েছে: জেনেটিকীকরণ, জেনেটিক হস্তক্ষেপ এবং জেনেটিক উৎকর্ষতা। এদের মধ্যে জেনেটিকীকরণ সবচেয়ে ব্যাপক ও গভীর ধারণা, যেটি কেবল একটি প্রযুক্তিগত পরিবর্তনই নয়, বরং একটি সাংস্কৃতিক রূপান্তরও।

জেনেটিকীকরণ বলতে বোঝায় এমন এক প্রক্রিয়াশীল অবস্থান, যার মাধ্যমে চিকিৎসাবিজ্ঞান, জেনেটিক্স, সমাজ ও সংস্কৃতির মধ্যকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় যে একজন ব্যক্তিকে বোঝার ভাষাই বদলে যায়। মানুষকে তখন আর শুধু সামাজিক বা নৈতিক সত্তা হিসেবে নয়, বরং জেনেটিক কোড, ব্লুপ্রিন্ট, বৈশিষ্ট্য ও ম্যাপিংয়ের আলোকে দেখতে হয়। এই দৃষ্টিভঙ্গি আধুনিক পশ্চিমা সংস্কৃতিতে এতটাই প্রভাব বিস্তার করেছে যে, মানুষকে এখন তার ডিএনএ-র সংজ্ঞা দিয়েই মূল্যায়ন করার প্রবণতা দেখা যাচ্ছে (Ten Have 2001, 4:295)। এটি এমন এক পরিবর্তন, যা মানবজীবনের মৌলিক ব্যাখ্যা ও নৈতিক মূল্যবোধকেও নতুন করে ভাবতে বাধ্য করছে।

জেনেটিক হস্তক্ষেপ (GI) হলো এই রূপান্তরের বাস্তব প্রয়োগ। এখানে মানুষের জিনে সরাসরি হস্তক্ষেপ করা হয়-কখনো রোগ প্রতিরোধ বা নিরাময়ের জন্য। আবার কখনো জীবনের মানোন্নয়নের জন্য। এই হস্তক্ষেপ সাধারণত দুটি ধরণের কোষে করা হয়: প্রজনন কোষে (যেমন, ভ্রুণ বা গর্ভস্থ সন্তানের উপর) এবং সোম্যাটিক কোষে (যেখানে হস্তক্ষেপ হয় এমন ব্যক্তির ওপর যিনি সদ্য জন্মগ্রহণ করেছেন)। প্রজনন কোষে হস্তক্ষেপ করা হলে ভবিষ্যৎ প্রজন্মের বৈশিষ্ট্যও পরিবর্তিত হতে পারে, যা নৈতিক ও ধর্মীয়ভাবেও অবক্ষয়ের সূচনাবিন্দু বলা যেতে পারে।

তবে GI-এর সবচেয়ে বিতর্কিত অংশ হলো ‘উৎকর্ষতা বৃদ্ধি’। এটি এমন এক ধারণা, যেখানে মানুষের জৈবিক গঠনে পরিবর্তন এনে তার জীবনে ‘ভালো থাকার’ সম্ভাবনা বাড়ানোর চেষ্টা করা হয়। যেমন-স্মৃতিশক্তি বাড়ানো, উচ্চতা বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা। Sauvlescu, Sandberg, এবং Kahane (২০১১) এটিকে সংজ্ঞায়িত করেন-“এটি একজন ব্যক্তির জীববিজ্ঞানের এমন পরিবর্তন, যা প্রাসঙ্গিক পরিস্থিতিতে তার ভালো জীবনযাপনের সম্ভাবনা বাড়িয়ে তোলে।” প্রশ্ন হলো, এই ‘ভালো জীবন’-এর সংজ্ঞাই বা আসলে কে দেবে? এই পরিবর্তন কি ন্যায্য? আর যদি ধর্ম অনুযায়ী মানুষের গঠন পূর্বনির্ধারিত হয়, তবে এর মধ্যে হস্তক্ষেপ কি ইলাহী নীতির লঙ্ঘন নয়?

এইখানেই ধর্মীয় চিন্তা, নৈতিক দৃষ্টিভঙ্গি এবং আধুনিক প্রযুক্তির মধ্যে একটি গভীর ও গুরুত্বপূর্ণ সংলাপের প্রয়োজন পড়ে। এখানে প্রায়োগিক ধর্মতত্ত্ব এই সংলাপের জন্য একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি করে যা প্রযুক্তি, মানবিকতা এবং ইলাহী নির্দেশনার মধ্যকার সম্পর্ককে নতুনভাবে আলোচনায় নিয়ে আসে।

৪. আধুনিককালে জেনেটিক হস্তক্ষেপের বিষয়টি ফকীহদের নিকট যেভাবে মূল্যায়িত হয়েছে

এ সময়ের ফিকহবিদগণ জেনেটিক হস্তক্ষেপকে কেন্দ্র করে যে বয়ানসমূহ গড়ে তুলেছেন, তা শুধুমাত্র প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে খাপ খায়িয়ে নেওয়ার বৈধতা কিংবা নিষেধ নিয়েই আলাপ করে না; বরং প্রযুক্তি, ধর্মীয় নৈতিকতা এবং মানবিক মর্যাদার মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়টিও গভীরভাবে পর্যবেক্ষণ করে। শরীয়াহভিত্তিক চিন্তায় ফতোয়া হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ধর্মতাত্ত্বিক ধারণা এবং নৈতিক উপলব্ধিকে ব্যবহারিক বিধানে রূপান্তর করা হয়, যেন মুমিন ব্যক্তির আচরণকে দ্বীন অনুযায়ী পরিচালনা করা যায়।

ফকীহগণ যখন জেনেটিক প্রযুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত দেন, তখন তারা সাধারণত দুটি প্রধান বিষয় বিবেচনায় নেন প্রথমত, সংশ্লিষ্ট প্রযুক্তিটি কতটুকু কার্যকর এবং নিরাপদ। এবং দ্বিতীয়ত, শরীয়ত প্রণেতা আল্লাহর ইচ্ছা ও উদ্দেশ্য কী হতে পারে এই বিষয়টি বের করা।

যেহেতু কোরআন বা হাদীসে জেনেটিক্স-এর বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা নেই, তাই এখানে ইজতিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফকীহগণ কখনো পূর্ববর্তী ফিকহী নজির বা ধরণকে অনুসরণ করেন, আবার কখনো মাকাসিদ আশ শরীয়াহর আলোকে নতুন সিদ্ধান্ত তৈরি করেন।

এই প্রসঙ্গে তিনটি আন্তর্জাতিক ফিকহী প্রতিষ্ঠানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে-

১. IOMS (Islamic Organization for Medical Sciences), কুয়েত।

২. IFA (Islamic Fiqh Academy), মক্কা।

৩. IIFA (International Islamic Fiqh Academy), জেদ্দা।

IOMS তাদের বিশ্লেষণে জেনেটিক গবেষণাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে বলেছে, এটি মানুষকে আত্মপরিচয়ের উপলব্ধি দেয় এবং আল্লাহর সৃষ্টির নিদর্শন প্রকাশ করে। ফলে, তারা একে ফরজে কিফায়া, অর্থাৎ সমষ্টিগত দায়িত্ব হিসেবে অভিহিত করে। তবে তারা সীমাও নির্ধারণ করেছে: জেনেটিক প্রযুক্তির ব্যবহার শুধুমাত্র রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে বৈধ এবং প্রজনন কোষে পরীক্ষামূলক হস্তক্ষেপ নিষিদ্ধ। কারণ এতে বংশপরিচয়ের অবস্থা ও সামাজিক কাঠামো বিঘ্নিত হতে পারে।

১৯৯৮ সালের এক সিম্পোজিয়ামে IOMS আরও বলেছিলো, জেনেটিক গবেষণা অবশ্যই শরীয়তের বিধান ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। গবেষণা যেন মানুষের মৌলিক অধিকার ও মর্যাদাকে হেয় না করে, সেটাই প্রধান শর্ত।

অন্যদিকে মক্কাভিত্তিক প্রতিষ্ঠান IFA তুলনামূলকভাবে আরও রক্ষণশীল ভূমিকায় নিজেদের অবস্থান জানিয়েছে। তারা মনে করে, কেবলমাত্র অত্যাবশ্যক পরিস্থিতিতে (জরুরীয়াত) -যেমন জীবন রক্ষা বা গুরুতর রোগ নিরাময়ের উদ্দেশ্যে যথাযথ ঝুঁকি বিশ্লেষণের পরই গবেষণা, পরীক্ষা বা চিকিৎসা করা যেতে পারে। এখানে ধর্মীয় সম্মতি (religiously accepted consent) ও গোপনীয়তা রক্ষাও গুরুত্বপূর্ণ শর্ত।

পাশাপাশি IIFA তাদের অবস্থানে কিছুটা ভারসাম্যপূর্ণ। তারা সোম্যাটিক কোষে নিরাময়মূলক হস্তক্ষেপের অনুমোদন দেয়। তবে স্পষ্টভাবে একথাও বলছে-এর ব্যবহার শুধুমাত্র তখনই বৈধ, যখন তা ব্যথা উপশম কিংবা রোগ নিরাময় পরিস্থিতিতে হয় এবং বড় ধরণের ক্ষতির সম্ভাবনা না থাকে। তবে বাহ্যিক উৎকর্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে জেনেটিক প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এটা সৃষ্টির মৌলিক রূপ (আসলুল খালিকা) বদলে ফেলে এবং এটি ধর্মীয়ভাবে অনুমোদিত প্রয়োজনের (religious necessity) আওতায় পড়ে না।

এ সিদ্ধান্তগুলো গ্রহণে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এক্ষেত্রে আল্লাহর ইচ্ছা কোনটিতে নিহিত? কারণ মুসলিম সমাজে কোনো কিছু হালাল না হারাম; এ বিভাজনই শেষ সিদ্ধান্তে পৌঁছার মাপকাঠি হিসেবে বিবেচিত হয়।

সমস্যা হলো, জেনেটিক্সের ক্ষেত্রে কোরআন বা হাদীসে সরাসরি উল্লেখ না থাকায় ইজতিহাদ ছাড়া আর কোনো উপায় থাকে না। এক্ষেত্রে, ফকীহগণ পূর্ববর্তী আলেমগণের শরীয়তের ব্যাপারে বোঝাপড়া, নীতিমালা এবং মানুষের উপর আল্লাহর হুকুম-নিষেধের দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেন।

এজন্য জেনেটিক্স বিষয়ে ফতোয়াগুলোকে দুটি বড় শ্রেণিতে ভাগ করা যায়-

১. চিকিৎসামূলক ফতোয়া: যেখানে মূল শর্ত হলো-প্রয়োগে ভালো ফলাফলের সম্ভাবনা থাকতে হবে এবং তা বড় ধরণের ক্ষতি না ঘটাবে না।

২. মাসলাহা মুরসালা ভিত্তিক ফতোয়া: যেখানে সরাসরি দ্বীনি দলীল নেই তবে মাকাসিদ আশ শরীয়াহর আলোকে, মাসলাহাত (কল্যাণ) বিবেচনায় রায় দেওয়া হয়।

এ দুই শ্রেণির ফতোয়া তৈরিতে জেনেটিক্সের ‘উপকার’ ও ‘ক্ষতি’-এই দুটি বিষয়ে বিশ্লেষণ করা হয় দুটি স্তরে। প্রথমত, ব্যক্তিগত ও সামাজিক স্তরে, যেখানে জেনেটিক প্রযুক্তির ব্যবহার ব্যক্তি ও সমাজে কী ধরনের মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক প্রভাব ফেলতে পারে তা মূল্যায়ন করা হয়। দ্বিতীয়ত, বিধানগত স্তরে, যেখানে এ প্রযুক্তি শরীয়তের অন্যান্য বিষয়ে কিংবা চিকিৎসা, অধিকার, অভিভাবকত্ব, বংশ ইত্যাদিতে কী প্রভাব ফেলছে তা বিবেচনা করা হয়।

সবশেষে, এই সমস্ত বিশ্লেষণ শরীয়তের দুটি মৌলিক উদ্দেশ্যের সাথেও জড়িত-

মানব জীবন রক্ষা (হিফজুন নাফস)

বংশধারা সংরক্ষণ (হিফজুন নাসল)

এই আলোকে তিনটি মূলনীতি কার্যকর থাকে-

ক. সবকিছু মূলত বৈধ (আল আসল ফিল আশইয়া আল ইবাহাতুন)

খ. আত্মা ও বংশ রক্ষার প্রয়োজনীয়তা

গ. কল্যাণ অর্জন ও ক্ষতি প্রতিরোধ (জালবুল মানাফি ও দাফউল মাফাসিদ)

তবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে- শুধু উপকারিতা থাকলেই কোনো প্রযুক্তি বৈধ হয় না; যদি সেটি শরীয়তের বিধান লঙ্ঘন করে। কারণ, নৈতিক ক্ষতি উপেক্ষা করে যদি দৈহিক উপকারকে প্রাধান্য দেওয়া হয়, তবে তা শরীয়তের মূল উদ্দেশ্য ব্যাহত করে।

৫. জিনোম ও নৈতিকতার গভীর অবস্থান (Thick Ethics)

বর্তমান জেনেটিক্সের যুগে প্রযুক্তির অগ্রগতি মানুষের শরীর, বংশ এমনকি ভবিষ্যৎ সন্তান জন্মদানের বিভিন্ন নিয়ন্ত্রণের ক্ষমতাও এনে দিয়েছে। এই বাস্তবতায় নৈতিকতা আর কেবল হালাল-হারামের প্রশ্নে সীমাবদ্ধ থাকে না। বরং প্রয়োজন হয় এমন এক গভীর নৈতিক দৃষ্টিকোণের, যা মানুষকে শুধু শরীরগত নয়-আধ্যাত্মিক, সামাজিক ও অস্তিত্বগত সত্তা হিসেবেও মূল্যায়ন করে। আর এই মূল্যায়নের পথ খুঁজে পাওয়া সম্ভব হয় ইসলামী ঐতিহ্যের চারটি গুরুত্বপূর্ণ শাস্ত্রের আলোকে-ইলমুল কালাম, দর্শন, ফিকহ ও উসূলে ফিকহ।

এ চারটি ক্ষেত্রকে একত্রে চিন্তা করে আমরা গঠন করতে পারি এক ধরনের “Thick Ethics” বা ‘নৈতিকতা গভীর অবস্থান’। যা আমাদের আচরণের বাহ্যিক নিয়ন্ত্রণই নয়, বরং মানুষের পরিচয়, ইচ্ছা, উদ্দেশ্য এবং বৃহত্তর জীবনের উদ্দেশ্যের উপর আলো ফেলতে সক্ষম। এ নৈতিকতা মানুষকে প্রশ্ন করতে শেখায়-

আমি কে?

আমি কী চাই?

আমার সিদ্ধান্ত ও প্রযুক্তি ব্যবহার আমার আত্মা, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের উপর কী প্রভাব ফেলবে?

প্রসঙ্গে যদি GI-কে শুধু একটি নিরপেক্ষ প্রযুক্তি হিসেবে দেখা হয় তবে এর অজস্র সামাজিক, মনস্তাত্ত্বিক ও ধর্মীয় দিক উপেক্ষিত। ইসলামে ‘নৈতিকতা’ কেবল আচরণনির্দেশকই নয়। বরং এটি মানুষের অন্তর্নিহিত ইচ্ছা, নফস, নিয়ত এবং আল্লাহর সঙ্গে সম্পর্কেরও প্রতিফলন। তাই শরীয়ত বা ফিকহের আলোকে GI-এর মূল্যায়ন তখনই অর্থবহ হয়, যখন তা আখলাকের সাথে সম্পর্কযুক্ত হয়। অন্যথায় আমরা কেবল প্রযুক্তির ফলাফলই বিচার করবো, তার অন্তর্নিহিত নৈতিক বোধ নয়।

এজন্য এখানে প্রায়োগিক ধর্মতত্ত্ব (Practical Theology) গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি এমন একটি দৃষ্টিভঙ্গি তৈরি করে, যেখানে শরীয়তের বিধান, আধ্যাত্মিকতা, নৈতিকতা ও সামাজিক বাস্তবতা পরস্পর সম্পর্কযুক্ত। এটি আমাদের শেখায়-একটি প্রযুক্তি ইসলামে আইনত বৈধ হলেও তা সবসময় নৈতিকভাবে ন্যায়সঙ্গত নাও হতে পারে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, মানুষের শরীর কেবল একটি জৈবিক গঠন নয়। এটি একটি আধ্যাত্মিক, সামাজিক এবং ইলাহী আমানত। আর তাই, জেনেটিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের সময় আমাদের এই সত্তাগুলোর প্রতিও সমান মনোযোগ দিতে হবে।

৫.১ জেনেটিকীকরণ ও ধর্মতত্ত্বের দৃষ্টিভঙ্গি থেকে নৈতিকতা

জেনেটিক্স বা জিনতত্ত্ব প্রযুক্তি শুধু চিকিৎসাবিজ্ঞানের একটি ধারা নয়। এটি মানুষ সম্পর্কে আমাদের বিশ্বাস, আত্মপরিচয় এবং নৈতিক সিদ্ধান্তের ভিত্তিকে নতুন করে ভাবতে বাধ্য করে। কিন্তু এ গভীর রূপান্তরের মুহূর্তে যে ফিকহী আলোচনা প্রায়শই উপেক্ষিত হচ্ছে তা হলো আকীদাগত বা ধর্মতাত্ত্বিক পর্যালোচনা।

এখানে মূল বিষয় হলো, মানুষ কি শুধুই একগুচ্ছ অণু-পরমাণুর সমষ্টি নাকি তার মধ্যে রয়েছে এক অতীন্দ্রিয় (transcendent) অস্তিত্ব?

তার আত্মা ও দেহ কি আলাদা নাকি একে অপরের পরিপূরক?

সে কি শুধুই জিন-নির্ধারিত একটি অস্তিত্ব নাকি নৈতিক চেতনা ও সৃজনশীলতার অধিকারী?

জিন কি সত্যিই তার আচরণ নির্ধারণ করে, নাকি এতে রয়েছে অতিরঞ্জন বা তথাকথিত ‘gene myth’?

এ প্রশ্নগুলো প্রযুক্তির আলোকে মানুষের স্বাধীনতা এবং আল্লাহর সৃষ্টি এই বিশ্ব-ব্যবস্থাকে নতুন করে ব্যাখ্যার দাবি তোলে (চ্যাপম্যান, ১৯৯৮, ২৯৮-২৯৯; পিটার্স, ১৯৯৭)।

তবে ইসলামী ধর্মতত্ত্বের আলোকে আমরা এই আলোচনাকে দুটি মূল দৃষ্টিকোণে ভাগ করে দেখতে পারি-

এক. মানুষের ধারণা ও মানব প্রকৃতি: আত্মা, শরীর ও জেনেটিক আধিপত্যের দ্বন্দ্ব।

দুই. আল্লাহর সৃষ্টিকর্ম ও মানবিক কর্ম: জেনেটিক হস্তক্ষেপের ধর্মতাত্ত্বিক কাঠামো বিশ্লেষণ।

৫.১.১ মানুষের ধারণা ও মানব প্রকৃতি: আত্মা, শরীর ও জেনেটিক আধিপত্যের দ্বন্দ্ব

মানুষ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি কোনো নিরপেক্ষ বিষয় নয়। বরং এটি এক গভীর দার্শনিক, ধর্মতাত্ত্বিক ও নৈতিক বিবেচনার বিষয়। বিশেষ করে জেনেটিক্সের প্রেক্ষিতে যখন প্রযুক্তি মানুষের শরীর ও ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, সেখানে ‘মানুষ আসলে কে’-এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই কেন্দ্রে চলে আসে এবং কিছু ধারণাও যৌক্তিক হয়ে উঠে।

এক্ষেত্রে, প্রথম ধারণাটি হলো: আত্মাকেন্দ্রিক গ্রিক দৃষ্টিভঙ্গি

প্রাচীন গ্রিক দর্শনে মানুষকে বিশ্লেষণ করা হয় মূলত তার আত্মার গঠন ও গুণাবলির মাধ্যমে। এই দৃষ্টিতে আত্মা হলো মানব কর্মের উৎস এবং তিনটি প্রধান শক্তির সমন্বয়ে গঠিত-

১. কামনাময় শক্তি (concupiscent)-যা ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং তৃষ্ণা দ্বারা চালিত;

২. রোষাত্মক শক্তি (irascible)-যা প্রতিক্রিয়া, আত্মরক্ষা এবং প্রতিরোধমূলক আচরণ সৃষ্টি করে;

৩. বুদ্ধিবৃত্তিক শক্তি (rational)-যা বাকি দুই শক্তিকে নিয়ন্ত্রণ করে এবং সংযত রাখে।

এ তিনটি শক্তির মাঝে ভারসাম্য বজায় রাখাই এখানে আত্মার পূর্ণতার লক্ষণ, যার ফলে জন্ম নেয় চারটি মূল গুণ সংযম, সাহস, প্রজ্ঞা এবং ন্যায়। গ্রিক নৈতিকতা তাই আত্ম-পরিচিতি ও আত্ম-শৃঙ্খলার ভিত্তিতে গঠিত। এই কাঠামো পরবর্তীতে সুফী ধারায়ও প্রতিফলিত হয়, যেখানে আত্মা পরিশুদ্ধির মাধ্যমে মানুষ তার আসল অবস্থান তথা আল্লাহর সান্নিধ্য অর্জনের পথে অগ্রসর হয়।

দ্বিতীয় ধারণাটি হলো: শরীরকেন্দ্রিক জেনেটিক দৃষ্টিভঙ্গি

জেনেটিক গবেষণা ও বিজ্ঞানের প্রসার বৃদ্ধির ফলে মানুষের ধ্যানধারণায় এক অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। এখানে আত্মার ধারণাকে পাশে সরিয়ে রেখে মানুষকে বিশ্লেষণ করা হয় জিনের যোগফল হিসেবে। এজন্য প্রশ্ন ওঠে- “মানুষ কি শুধুই জিনসমূহের সমষ্টি?” (ক্যে, ১৯৯২)

এ ধারণা মানুষের অভ্যন্তরীণ অর্থবোধ ও আত্মিক গঠনকে উপেক্ষা করে কেবল তার জৈবিক গঠনে সীমাবদ্ধ করে ফেলে। এতে মানুষ হয়ে ওঠে পরীক্ষণযোগ্য, নিয়ন্ত্রণযোগ্য এবং প্রকৌশলগতভাবে ‘উন্নয়নযোগ্য’ এক বস্তু। এই অবস্থান আখলাকী অবস্থানের সঙ্গে এক মৌলিক বিরোধে পড়ে। কারণ এখানে ‘মানব মর্যাদা’ নির্ধারিত হয় তার জিনগত গুণাবলির ভিত্তিতে। একইসাথে এই ভিত্তিকে অস্বীকার করে যে সে আল্লাহর প্রতিনিধি।

তৃতীয় ধারণাটি হলো: অন্তঃসম্পর্কিত মানুষ-জিন, পরিবেশ ও নৈতিকতা

তবে হিউম্যান জেনোম প্রজেক্টের পর এক নতুন ধ্যান-ধারণা সামনে আসে। যেখানে দেখা যায়, মানুষ কেবল জিনের ফল নয়, বরং একটি জৈব-সাংস্কৃতিক ও নৈতিক সত্তা। সেইসাথে নির্দিষ্ট জিন থাকলেও তা কখন সক্রিয় হবে, কীভাবে প্রকাশ পাবে-তা নির্ধারণ করে।

এটি জিন-নির্ধারণবাদ (genetic determinism)-এর বিরুদ্ধে একটি মৌলিক অবস্থান।এখানে মানুষ হয়ে ওঠে সক্রিয় সত্তা, যিনি নিজের জৈবিক গঠনের বাইরে নৈতিক সিদ্ধান্ত, জবাবদিহিতা ও আত্মিক বিকাশের অধিকারী।

চতুর্থ ধারণাটি হলো ধর্মীয় মূল্যায়ন: আত্মা ও দেহের সমন্বিত স্বরূপ

ইসলামে মানুষ শুধুই শরীর নয়, আবার শুধুই আত্মাও নয়। বরং সে একটি অখণ্ড সত্তা, যার মধ্যে রয়েছে-

রূহ (আত্মা), যা আল্লাহর পক্ষ থেকে অর্পিত,

আমানত, যা তাকে দায়িত্ববান করে তোলে,

আখিরাতমুখিতা, যা তার জীবনকে সাময়িক নয়, অনন্তের দিকে পরিচালিত করে।

এই দৃষ্টিকোণ থেকে, ইসলামী ধর্মতত্ত্ব কেবল আচরণের বিধান দেয় না; বরং মানুষের স্বরূপ, তার সৃষ্টির উদ্দেশ্য এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্কের উপর ভিত্তি করে আখলাকের ভিত্তি নির্মাণ করে।

সুতরাং, জেনেটিক হস্তক্ষেপ যদি মানুষকে কেবল উন্নত জাতের জীববৈজ্ঞানিক বস্তুতে পরিণত করে, তবে তা মানব সত্তার ইলাহী বৈশিষ্ট্যকে অস্বীকার করে। আবার যদি তা শরীরগত কষ্ট লাঘবে, দায়িত্ব পালনে কিংবা মানুষের হেফাজতে সহায়ক হয়, তবে তা আত্মিক দিক বিবেচনায় বৈধতা পেতে পারে। শর্ত হলো তা মাকাসিদ আশ শরীয়াহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

৫.১.২ আল্লাহর সৃষ্টিকর্ম ও মানবিক কর্ম: জেনেটিক হস্তক্ষেপের ধর্মতাত্ত্বিক কাঠামো বিশ্লেষণ

জেনেটিক উৎকর্ষতা নিয়ে একটি প্রচলিত অভিযোগ হলো-মানুষ যেন এখন ‘সৃষ্টিকর্তার ভূমিকায়’ অবতীর্ণ হচ্ছে। কিন্তু ইসলামী চিন্তার কাঠামোতে এ অভিযোগ অনেকক্ষেত্রে বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রযুক্তি ও জ্ঞান মানুষের একমাত্র অর্জন নয়-এগুলোও আল্লাহর ইরাদাতুল খালকের (cosmic will) অংশ। প্রসঙ্গত, ইসলামী আকীদা অনুসারে আল্লাহর ইচ্ছা (ইরাদা) দুই প্রকারে প্রকাশিত হয়-

১. ইরাদাতুল আমর- আল্লাহর আদেশমূলক ইচ্ছা বা শরীয়তভিত্তিক নির্দেশনা।

২. ইরাদাতুল খালক- আল্লাহর সৃষ্টিশীল বা কসমিক ইচ্ছা, যার অধীনে এই জগতে যা কিছু তা সবই ঘটে, এমন ধারণা।

এ পার্থক্য আমাদের শেখায়, যেকোনো কিছু ঘটছে বলেই তা নৈতিকভাবে সঠিক এমন নয়।

এ পৃথিবীতে মানুষের কাজ ইরাদাতুল খালকের অধীনে ঘটলেও তা ইরাদাতুল আমরের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা-সে প্রশ্নটিই নৈতিক মূল্যায়নের কেন্দ্র। এর উপর ভিত্তি করেই কোনো কাজের নৈতিক বিচার করা যেতে পারে।

কোরআনে এসেছে: “তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে”– এ আয়াতকে ঘিরে মুফাসসিরদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কারো মতে, এ পরিবর্তন ক্ষতিকর হলে নিন্দনীয়, আর উপকারী হলে তা বৈধ। এ পরিবর্তন দুইভাবে বোঝা যায়:

শারীরিক পরিবর্তন, অর্থাৎ আল্লাহর সৃষ্টি করা গঠন বা বৈশিষ্ট্যের পরিবর্তন,

নৈতিক পরিবর্তন, যেমন ঈমান থেকে কুফরে যাওয়া বা সৎ চরিত্র থেকে বিচ্যুতি।

মূলত, পরিবর্তনটি যদি কোনো অঙ্গ বা বৈশিষ্ট্যকে তার “ফিতরাত” বা প্রকৃতিক কাঠামো থেকে বিচ্যুত করে দেয়, সেটিই হয় প্রকৃত “তাগইর খালকিল্লাহ তথা আল্লাহ প্রদত্ত সৃষ্টিকাঠামোতে পরিবর্তন। তবে, যদি সেই পরিবর্তন রোগ নিরাময়ের জন্য হয়, শরীরকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য হয়, তবে তা শরীয়তের দৃষ্টিতে বৈধ”।

এ ধরণের হস্তক্ষেপ আরও একটি বড় নৈতিক সংকট সৃষ্টি করে, তা হলো মানুষের স্বাভাবিক প্রকৃতির স্থিতি ও বৈচিত্র্যে হস্তক্ষেপ। যখন সমাজ ‘স্বাভাবিকতা’কে একটি নির্দিষ্ট বর্ণ, আকৃতি, উচ্চতা বা বুদ্ধিমত্তার সাথে সংজ্ঞায়িত করে, তখন এই ‘উৎকর্ষতা’র ধারণা মানুষকে জেনেটিক মানদণ্ডে বিভক্ত করতে শেখায়। এতে করে মানুষের প্রাকৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং একটি সম্ভাব্য জৈবিক শ্রেণিবিভাগের পথ খুলে যায়, যা মানব মর্যাদা ও সাম্যের ধারণার সঙ্গেও সাংঘর্ষিক।

কিন্তু এখানে মূল যে প্রশ্ন থেকে যায় তা হলো-এই পরিবর্তন কি শরীরের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনছে, নাকি আমাদের উপর এমন কিছু আরোপ করছে যা প্রকৃতি বা আল্লাহ আমাদেরকে দেননি?

এ প্রশ্নগুলোর জবাবেই নির্ধারিত হয় একটি প্রযুক্তির নৈতিক গ্রহণযোগ্যতা। পরিবর্তন তখনই ন্যায্য, যখন তা আল্লাহ প্রদত্ত সৃষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং আত্মসন্তুষ্টি কিংবা সাংস্কৃতিক প্রভাবের কারণে আরোপিত হয় না। আর এই পার্থক্য মূলত কোনো কিছু ঘটতে পারা (Cosmic Will) ও কিছু ঘটানো উচিত কিনা (Religious Will) এই দুইয়ের মাঝে নিরূপণ করা হয়। এটাই ইসলামী নৈতিকতার বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক চর্চার কেন্দ্রে থাকা উচিত।

এ বিবেচনার কাজটি শুধু বিজ্ঞানীদের নয়; বরং ধর্মতাত্ত্বিক, নীতিবিদ ও ফকীহদেরও দায়িত্ব। যারা শরীয়ত ও ঈমানী বোধের আলোকে প্রযুক্তির নৈতিক অবস্থান নির্ধারণ করতে সক্ষম। কারণ প্রযুক্তি যতই অগ্রসর হোক, ন্যায়ের প্রশ্নটা থেকে যায় মানুষের ইচ্ছা আর মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যের মাঝে।

৫.২ জেনেটিকীকরণ ও ফিকহ এর কাঠামোগত বিশ্লেষণ

আধুনিক জেনেটিক প্রযুক্তি নিয়ে যে আলোচনা চালু আছে, তা অনেক সময় শুধুমাত্র ব্যবহারিক সুবিধা-অসুবিধার উপর ভিত্তি করে নির্মিত হয়, যাকে “thin utilitarian view” বলা হয়। এটি কেবল উপকারিতা ও প্রয়োজনের ভিত্তিতে নৈতিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে। কিন্তু ইসলামী চিন্তায়, বিশেষ করে ফিকহী ঐতিহ্যে এ ধরনের সরলীকৃত ধারণা যথেষ্ট নয়। বরং এক্ষেত্রে একটি “thick” বা গভীরতর নৈতিক মূল্যায়নের প্রয়োজন হয়, যেখানে ফিকহ ও ধর্মতত্ত্ব একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো-ফিকহকে একটি নিছক আইনগত কাঠামো হিসেবে না দেখে নৈতিক দর্শনের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা।

এই নৈতিকীকরণ (ethicization) ঘটানো সম্ভব দুটি উপায়ে।

প্রথমত, আইনগত বিশ্লেষণ থেকে নৈতিক বিশ্লেষণের দিকে উত্তরণ ঘটাতে হবে।

দ্বিতীয়ত, ফিকহী ঐতিহ্যের বিস্তৃত জ্ঞানভাণ্ডারকে নৈতিক চিন্তার ইতিহাস ও সমসাময়িক আলোচনার সঙ্গে সংযুক্ত করতে হবে। ফিকহের পদ্ধতিগত গঠন সাধারণত তিনটি বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে। যেমন-

বিভিন্ন শাখা ও উপশাখার পরস্পর সংযুক্ততা,

নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে অতীতের বিধান খুঁজে পাওয়া

সমস্ত কিছুকে মৌলিক মূলনীতির সঙ্গে যুক্ত করে দেখা।

জেনেটিক হস্তক্ষেপ (GI) এমন একটি বিষয়, যা ফিকহ ঐতিহাসিকভাবে বিভিন্ন নৈতিক ইস্যুর আলোকে বিবেচনা করে এসেছে। যেমন জীবন শুরুর পর্যায়, দেহের অখণ্ডতা, আত্মরক্ষা এবং জন্মনিয়ন্ত্রণ। GI প্রয়োগ করা হয় নিষিক্ত ডিম্বাণু, ভ্রুণ ও দেহে এবং প্রত্যেকটি পর্যায়ে একেকটি বিশেষ নৈতিক ও শরয়ী প্রশ্নের জন্ম দিয়ে।

GI যদি শরীরের উপর প্রয়োগ করা হয়, তাহলে প্রশ্ন উঠে-এই হস্তক্ষেপ কি মানব দেহের মর্যাদাকে অতিক্রম করছে কিনা? এখানে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে: “আল-আদামিয়্যা” মানে হচ্ছে মানুষের দেহগত মর্যাদা, যা জীবিত হোক বা মৃত; আলাদা গুরুত্ব রাখে। এই ধারণার ভিত্তিতে ক্লাসিকাল আলেমরা এমনকি মৃতদেহ বিকৃত করাকেও নিষিদ্ধ করেছেন। কারণ মানব মর্যাদা শরীরের প্রত্যেক পর্যায়ে জারি থাকে।

GI-র বিষয়টি শরীয়তের দুটি মৌলিক উদ্দেশ্যের সাথে সম্পৃক্তঃ প্রথমত, আত্মরক্ষা (হিফজুন নাফস)। এবং দ্বিতীয়ত, বংশধারা রক্ষা (হিফজুন নাসল)। আত্মরক্ষা কেবল প্রাণ রক্ষার বিষয় নয়, বরং এর মধ্যে রয়েছে জীবনের ভারসাম্য রক্ষা এবং এমন যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সাবধান থাকা, যা জীবনকে বিকৃত বা বিকল করে দিতে পারে। হোক তা তাৎক্ষণিক কিংবা সম্ভাব্য। এই আত্মরক্ষার ধারণা কেবল বাস্তব আত্মা নয়, সম্ভাব্য আত্মা বা অনাগতের ক্ষেত্রেও প্রযোজ্য।

একইভাবে, বংশধারা রক্ষার দায়িত্বও GI-র আলোচনার সাথে যুক্ত। এটি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং গোটা মানবজাতির বংশগত ও উত্তরাধিকারিক কাঠামোর সঙ্গে সম্পর্কিত। জেনেটিক হস্তক্ষেপ অনেক সময় এমনভাবে পরিকল্পিত হয়, যেখানে ভবিষ্যৎ প্রজন্মের উপর বর্তমানের সাংস্কৃতিক, ব্যক্তিগত পছন্দ ও সামাজিক পক্ষপাত চাপিয়ে দেওয়া হয়-যা একটি নৈতিক জবাবদিহিতার প্রশ্ন তোলে। শরীয়ত এখানে মানুষকে কেবল শারীরিক রূপের হেফাজতকারী হিসেবে নয়, বরং ভবিষ্যৎ মানবসমাজের প্রতি দায়িত্বশীল প্রতিনিধি হিসেবেও দেখে।

অন্যদিকে, সন্তান জন্মের প্রক্রিয়া ইসলামে শুধুমাত্র জীববিজ্ঞানের বিষয় নয়, বরং এটি একটি অধিকার-ভিত্তিক কাঠামোর সঙ্গে যুক্ত। এখানে রয়েছে ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার এবং অর্থনৈতিক দায়িত্ব, যা কেবল মা-বাবা বা দম্পতির নয়, বরং ভবিষ্যৎ সন্তান ও সমাজের প্রতিও দায়বদ্ধ। GI-র আলোচনায় তাই এই অধিকারের কাঠামোও অবশ্যই বিবেচনায় আনতে হবে।

৫.৩ জীববিজ্ঞান ও চিকিৎসাক্ষেত্রে কর্তৃত্ব

ফিকহবিদগণ সাধারণত কোনো বিষয়ের শরীয়ত ভিত্তিক বৈধতা নির্ধারণে কিয়াস (তুলনামূলক যুক্তি) বা মাসলাহা (সমষ্টিগত কল্যাণ) পদ্ধতি ব্যবহার করেন। এ পদ্ধতির মাধ্যমে তারা আল্লাহর ইচ্ছা বা নির্দেশনা নির্ণয়ের চেষ্টা করেন নির্দিষ্ট পরিস্থিতিতে। কিন্তু এ পদ্ধতি বৃহত্তর প্রেক্ষাপট কিংবা বহুবিধ শাস্ত্রীয় জ্ঞানের সংযুক্ততা পুরোপুরি মূল্যায়ন করতে সবসময় সক্ষম হয় না।

ফকীহরা সাধারণত প্রযুক্তির ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন, কিন্তু সে প্রযুক্তি নিজেই আদতে কী বোঝায় তা নিয়ে প্রশ্ন তোলেন না। প্রযুক্তিকে অনেক সময় এমনভাবে দেখা হয় যেন এটি ‘উন্নয়ন’ ও ‘প্রগতি’র স্বাভাবিক ও অবধারিত রূপ। অথচ সিমন্সের মতো কিছু ধর্মতাত্ত্বিক সতর্ক করে বলেছেন যে প্রযুক্তি হলো একধরনের ‘অপ্রাকৃতিক শক্তি’। এটি কেবল নিরপেক্ষ একটি হাতিয়ার নয়-বরং এর মধ্যে বাজারের চাহিদা, রাজনৈতিক উদ্দেশ্য এবং সাংস্কৃতিক চাপ সক্রিয়ভাবে কাজ করে।

হ্যাবারমাস এই প্রযুক্তিগত অগ্রগতিকে কেবল উপকার বা অপকারের প্রশ্ন হিসেবে না দেখে একটি গভীর অস্তিত্বগত সংকট হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, প্রযুক্তি এমন এক প্রক্রিয়া চালু করে দেয় যেখানে এক সম্ভাবনা বাস্তবে রূপ নেয়। তারপর সেই বাস্তবতা থেকে জন্ম নেয় নতুন সম্ভাবনা এবং এই চক্র অব্যাহত থাকে। এর ফলে মানুষের আত্মপরিচয়, নৈতিক কর্তৃত্ব ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। হেলমুথ প্লেসনারের মতে, এখানে মানুষ কেবল একটি দেহ নয়, বরং আত্মার অধিকারী এক সত্তা। এই ভাবনা থেকে স্পষ্ট হয়-জৈব প্রযুক্তির মাধ্যমে শরীরকে বদলে ফেলার প্রবণতা মানুষকে তার নিজস্বতা, স্বাতন্ত্র্য ও দায়িত্ববোধ থেকে সরিয়ে নিতে পারে।

আধুনিক জেনেটিক হস্তক্ষেপ এমন এক ক্ষমতা তৈরি করছে, যার মাধ্যমে বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের শরীর, গঠন এবং বৈশিষ্ট্য নির্ধারণ করতে সক্ষম হয়ে উঠছে। এর ফলে ভবিষ্যতের মানুষের ওপর বর্তমানের একটি একচ্ছত্র কর্তৃত্ব তৈরি হচ্ছে-যেটিকে হ্যাবারমাস বলেছেন “বর্তমান জীবিতদের দ্বারা ভবিষ্যতের মানুষকে মৃতদের অনুগত বানিয়ে ফেলা”।

যদিও ফিকহে এমন কিছু নীতিমালা রয়েছে যেগুলো আগাম ক্ষতির পথ রোধ করতে ব্যবহৃত হয়-যেমন ‘সাদ্দুয যারাই’ বা ‘ক্ষতির সম্ভাবনামূলক উপায় বন্ধ’ করার পদ্ধতি। তবু এই পদ্ধতি এতটা গভীর নয় যে তা জেনেটিক্সের মতো বহুস্তরীয় প্রযুক্তিগত-নৈতিক সংকটকে যথাযথভাবে মোকাবিলা করতে পারে।

জেনেটিকীকরণ এই প্রেক্ষাপটে তিনটি বড় দার্শনিক সংকট তৈরি করে-

প্রথমত, এটি ব্যক্তির স্বাধীনতা ও নৈতিক আত্মনিয়ন্ত্রণকে দুর্বল করে দেয়। মানুষের সব আচরণ যদি জিন দ্বারা নির্ধারিত হয়, তবে তার স্বাধীন নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হুমকির মুখে পড়ে।

দ্বিতীয়ত, এটি আত্মপরিচয়ের ধারণাকে প্রভাবিত করে-মানুষকে বোঝা কঠিন হয়ে পড়ে যে সেকে।

তৃতীয়ত, এটি ব্যক্তিত্ব অর্জনের আগের জীবন ও মানব মর্যাদার ধারণাকে প্রশ্নবিদ্ধ করে তোলে-যা মানুষকে আরেকটি পরীক্ষার বস্তুতে রূপ দেয়।

অন্যদিকে, পরীক্ষামূলক বিজ্ঞান তার গবেষণার সীমা ছুঁয়ে ফেললে আবার নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেয়। এতে করে একটি বাস্তবতা থেকে আরেকটি সম্ভাবনার দিকে প্রযুক্তির গতি চালু থাকে, যেন কোনো থেমে যাওয়ার সুযোগ নেই।

ফিকহ মূলত প্রচলিত পদ্ধতির আলোকে এই পরিবর্তনগুলোর ফলাফল বিশ্লেষণ করে এবং প্রয়োজনে বিধান নির্ধারণ করে থাকে। তবে দার্শনিক ভিত্তিতে গঠিত গভীর নৈতিকতা বা “থিক এথিক্স” প্রযুক্তির আগাম সম্ভাবনা সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করে। এটি বিজ্ঞানকে অন্ধভাবে অনুসরণ না করে, বরং নৈতিক চিন্তার আলোকে প্রযুক্তির গতি নিয়ন্ত্রণ করতে উদ্বুদ্ধ করে। এর মাধ্যমে মানুষকে তার প্রকৃতি পরিবর্তন না করে বরং সেই প্রকৃতিকে সম্মান করার শিক্ষা দেয়।

শেষকথা

ব্যবহারিক ধর্মতত্ত্বের দৃষ্টিকোণ গ্রহণ থেকে দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারি-আধুনিক বাস্তবতা ও ধর্মীয় নির্দেশনার মধ্যে পারস্পরিক সম্পর্ক কীভাবে গড়ে ওঠে। একদিকে ওহী বা ইলাহী বার্তা, আরেক দিকে সমসাময়িক জ্ঞান, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা-এই দু’য়ের সম্মিলনে গড়ে ওঠে একটি প্রাসঙ্গিক এবং কার্যকরী ধর্মীয় চেতনা।

এ সংলাপের প্রতিফলন দেখা যায় বিভিন্ন শাস্ত্রীয় পটভূমি থেকে আসা আলেম, চিন্তাবিদ ও গবেষকদের মধ্যে, যারা আধুনিক বিজ্ঞান বা সামাজিক পরিবর্তনের আলোকে ধর্মীয় প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছেন। এ দৃষ্টিকোণ থেকে ধর্ম আর একপাক্ষিক, নির্দিষ্ট কিংবা অপরিবর্তনীয় কিছু নয়; বরং এটি একটি চলমান, বহুমাত্রিক ধারণা-যেখানে ঐতিহ্য, অভিজ্ঞতা এবং সময়ের জ্ঞান একসঙ্গে কাজ করে।

এ চলমান ধর্মীয় চেতনার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান একত্রে কাজ করে-যেমন ফিকহ, উসূলে ফিকহ ও আকীদা, যেগুলো নৈতিক সিদ্ধান্তের পেছনের তাত্ত্বিক ভিত্তি ও শরীয়তের উৎস বিশ্লেষণ করে। এর সঙ্গে যুক্ত হয় সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা, যা আজ আর শুধুমাত্র বাহ্যিক পরিপ্রেক্ষিত নয়, বরং ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে রূপায়িত করতেও ভূমিকা রাখে।

এ বিস্তৃত ও বহুস্তরীয় ধর্মীয় দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই গড়ে উঠেছে “থিক এথিক্স” বা গভীর নৈতিকতা, যা এখন আর কেবল শাস্ত্রনির্ভর নয়-বরং একটি আন্তঃবিষয়ক পদ্ধতির মাধ্যমে গঠিত। এটি একইসঙ্গে আংশিক বিষয়ের ভেতর সামগ্রিকতা খুঁজে পায়, আবার সামগ্রিক কাঠামোর মাধ্যমে আংশিক সিদ্ধান্তকে মূল্যায়ন করে। এভাবে এটি ফিকহী ঐতিহ্যকে বিশ্লেষণ করে এমনভাবে, যাতে তার ঐতিহাসিক প্রেক্ষাপটও রক্ষা পায় এবং সমসাময়িক সমস্যাও মোকাবিলা করা যায়।

এ দৃষ্টিকোণে মানুষ আর কেবল শরীর নয়, কেবল জিনের সংমিশ্রণও নয়, বরং সে এক পূর্ণাঙ্গ সত্তা, যার মধ্যে বাহ্যিক ও আভ্যন্তরীণ দুইটি দিকই আছে। সে যেন একটি ছোট জগৎ (microcosm), যার মাধ্যমে মহান আল্লাহর ইচ্ছার প্রতিফলন দেখা যায়।

এ চিন্তা অনুসারে, মানুষ তার দেহের উপর কেবল অধিকারী নয়, বরং রক্ষণাবেক্ষণের জন্যও দায়িত্বপ্রাপ্ত সত্তা। তার নৈতিক দায়িত্ব ও জীবনের ছন্দ এই বোঝাপড়ার মধ্যেই প্রকাশ পায়। যেখানে তার ব্যক্তিগত ইচ্ছা ও প্রয়াস ক্রমাগত ইলাহী ইচ্ছার সন্ধানেই পরিচালিত হয়। এমন একটি পথ ধরে, যেখানে আল্লাহর ইরাদাতুল খালক (যা জগত পরিচালনা করে) এবং ইরাদাতুল আমর (যা মানুষের জন্য বিধান) একত্রে মানুষের কাজ ও সিদ্ধান্তে প্রতিফলিত হয়।

অনুবাদ: মুশফিকুর রহমান।

কোরআন কীভাবে পড়বো?
بسم الله الرحمن الرحيم

আল কোরআন দুনিয়ার সর্বাধিক পঠিত গ্রন্থ। তবে কোরআনকে কীভাবে পড়তে ও বুঝতে হবে, এই প্রশ্নের জবাবে বিভিন্ন পন্থা বা মেথডের আলোচনা সামনে চলে আসে। এক্ষেত্রে মাকাসিদকে কেন্দ্রে রেখে “মাকাসিদভিত্তিক পদ্ধতি” (Maqasid Methodology) ব্যবহার করে কীভাবে পবিত্র কোরআন পাঠ করতে হবে, এ বিষয়টিই এ প্রবন্ধের মূল আলোচ্য বিষয়।

শুরুতেই একটি স্বাভাবিক প্রশ্নের দিকে দৃষ্টিপাত করা যাক। প্রায়ই আমরা এই প্রশ্নটি করে থাকি যে- “আমি কীভাবে কোরআন পড়ব?” প্রশ্নটি দেখতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষের জন্য এটি ব্যাখ্যা করা অত্যন্ত জটিল। কেন? কারণ পবিত্র কোরআন বোঝার জন্য এমন কিছু দরজা আছে, যা আল্লাহ নিজেই বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছেন।

আমাদেরকে সেই দরজায় কড়া নাড়তে হবে, এবং অপেক্ষা করতে হবে কখন আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা আমাদের দোয়া কবুল করে কোরআনের আয়াত সমূহ, নিদর্শন, মিসাল ও অর্থগুলো আমাদের সামনে উন্মুক্ত করবেন। যেটি পাঠক হিসেবে আমাদের জন্য নতুন ভাবনার উন্মেষ ঘটাবে। এরপর আমরা সেই অর্থ ও উপলব্ধির মধ্যে এক নতুন সম্পর্ক খুঁজে পাবো, বুঝতে শুরু করবো কোরআনের কিছু বক্তব্য কীভাবে আমাদের প্রশ্ন ও উদ্বেগের সাথে সম্পর্কিত।

এজন্য মহাগ্রন্থ আল কোরআনের কাছে আমাদের দ্বারস্থ হতে হবে একদম পরিষ্কার মন নিয়ে, যেন একেবারে নতুন একটি পাতার মতো আমরা সেখানে উপস্থিত হয়েছি। যাতে করে আমাদের উপলব্ধিতে নতুন করে প্রাণ সঞ্চারকারী নিদর্শন সমূহ আমরা লিপিবদ্ধ করে উপকৃত হতে পারি। শুধু তাই নয়, কোরআনের কাছে আমাদের যেতে হবে এমন একটি হৃদয় নিয়ে, যা আল্লাহর কাছে একান্তে হেদায়েত প্রত্যাশা করে। কারণ কোরআন হলো কেবল তাদের জন্যই পথনির্দেশ, যারা আল্লাহভীরু। যদি আমাদের অন্তরে সমস্যা ও রোগাক্রান্ত থাকে, তবে কোরআনের গভীর জ্ঞান, বোঝাপড়া বা ফিকহ সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করা আমাদের জন্য কখনোই সম্ভব হবেনা। কারণ কোরআন হলো মুমিনদের জন্য হেদায়েত ও রহমত সরূপ, যেমন বলা হয়েছে- “হুদা ওয়া রহমাতুল্লি কওমিন ইউ’মিনুন।”

আমরা জানি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের বিশ্বাস স্থাপনের পরের স্তরে ঈমানের গভীরতা সকলের এক নয় এবং এটি ওঠানামা করে। যেমন, নেক আমল করলে তা বৃদ্ধি পায়, আর গুনাহ করলে তা কমে যায়। এজন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আমাদের নৈতিক বা মানসিক সমস্যা থেকে থাকে, যদি ঈমানের প্রাথমিক স্তরে পরিপূর্ণনা না থেকে থাকে কিংবা যদি সন্দেহ পোষণ করে থাকি; তবে এইভাবে কোরআন পড়ার আগে সেই সমস্যাগুলো দূরীকরণের উপর বিশেষ মনোযোগী হতে হবে ও এজন্য কাজ করতে হবে। অবশ্য এর মানে এই নয় যে তখন আমরা একেবারে নির্ভুল হয়ে কোরআন পড়তে পারবো। আমরা সবাই মানুষ, আমাদের সবারই ভুল আছে। কিন্তু অন্তত বড় বড় সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে, যাতে আমাদের হৃদয় সমূহ মহান আল্লাহর দেওয়া পবিত্র জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত হয়ে উঠতে পারে।

মহাগ্রন্থ আল কোরআন একটি শাশ্বত আলো। আমরা যখন তা পড়তে শুরু করি, তখন আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্বয়ং নিজেই আমাদের সঙ্গে কথা বলেন। বিষয়টি এমন নয় যে অন্য কেউ আল্লাহর কথা বর্ণনা করছে; এটি সরাসরি আল্লাহরই বাণী। এ কারণে এই বাণীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। মানব রচিত যেকোনো বক্তব্য থেকে তার আলোকবর্তিকা ভিন্ন এক ছন্দের মাধ্যমে আমাদের হৃদয় সমূহ বিগলিত করে যায়। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা নিজেই বলছেন, তাঁর দৃষ্টিভঙ্গি মানুষের দৃষ্টিভঙ্গির মতো নয়।

ফলে আমরা বলি, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। কিন্তু তাঁর শোনা আমাদের মতো নয়, তাঁর দেখা আমাদের মতো নয়, তাঁর জীবনও আমাদের মতো নয়। আমাদের জীবন দেহ ও আত্মার সমন্বয়, কিন্তু তাঁর ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এ কারণেই তাঁর বাণীও আমাদের বাণীর মতো নয়। হ্যাঁ, আমরা এটি আরবি ভাষায় পড়ি। কিন্তু এটি তাবৎ জাহানের সকল লেখ্যরূপের চেয়েও ভিন্ন। এর শব্দের নির্বাচন, ধ্বনি, শব্দমূল, বাক্যের বিন্যাস, আয়াতের ক্রম; সবকিছুতেই এক ঐশ্বরিক বিশেষত্ব রয়েছে। ভাবার্থের জায়গা থেকেও কখনো বাক্যের মাঝেই একবচন থেকে বহুবচনে পরিবর্তন হয়, কখনো আখিরাত থেকে দুনিয়া, আবার দুনিয়া থেকে আখিরাতে ফিরে আসে। এটি এক অসাধারণ গ্রন্থ। তাই আমাদেরকে সেই দরজায় কড়া নাড়তেই হবে, যাতে মহান আল্লাহ আমাদের জন্য তা উন্মুক্ত করে দেন এবং আমাদের প্রতি সহায় হোন।

এজন্য আমাদের যে বিষয়টি করা জরুরী তা হলো একটি পবিত্র হৃদয়কে কোরআনের সামনে নিবেদিত করে কোরআন থেকে জ্ঞান উৎপাদনের চেষ্টা করা। প্রকৃত ফিকহ এটিই। কোরআনের গভীর বোঝাপড়া নির্ণয়ের চেষ্টা করা; শুধু কিছু ফিকহি বিধানই “ফিকহ” এর মতো গভীর একটি বিষয়কে পরিপূর্ণতা দেয়না। আমাদের মনে রাখতে হবে যে, ফিকহ কেবল শরীয়তের বিধান নিয়ে আলোচ্য কোনো বিষয় নয়; এটি আমাদের জ্ঞানের একটি বিস্তৃত ধারণা। যেমন স্থাপত্য, চিকিৎসা, মনোবিজ্ঞান, শিক্ষা, প্রকৌশল, নীতি নির্ধারণ; সব ক্ষেত্রেই ফিকহের প্রয়োগ রয়েছে, পাশাপাশি হাদীস ও দাওয়াহর ক্ষেত্রেও। এখানে আমরাই গবেষক, আমরাই পাঠক, এবং এক অর্থে আমরাই মুজতাহিদ। আমাদের কাজ হলো- নতুন তত্ত্ব, নীতি ও দৃষ্টিভঙ্গি তৈরির চেষ্টা করে যাওয়া।

কোরআন পাঠের অর্থবহতা তো কেবল তখনই পরিপূর্ণতা পায় যখন আমরা এখান থেকে কোনো সমস্যার নতুন সমাধান আবিষ্কার করতে চেষ্টা করবো, নতুন কৌশল তৈরি করতে স্বচেষ্ট হবো, অথবা আমাদের নিজস্ব জ্ঞানের ক্ষেত্রে নতুনভাবে কাঠামো নির্মাণ করে তা নিয়ে পুনরায় গবেষণা করবো। এজন্য আমি পরামর্শ দিতে পারি যে, আপনারা যে যেই ক্ষেত্রেই দক্ষ হোন না কেন, বিভিন্ন ভাষা ও বিভিন্ন লেখকের লেখা তাফসির পাঠ করা অত্যন্ত জরুরী। আমি বলছি না যে আপনি ফকিহদের মতো ফতোয়া দেবেন, বরং আমাদের নিজ নিজ প্রেক্ষাপট ও নিজস্ব অবস্থানের আলোকেও কোরআনকে বুঝতে চেষ্টা করার মধ্য দিয়ে এর একটি সামগ্রিকতা আমাদের সামনে নতুন করে হাজির হতে পারে। যেমন, কানাডার একজন ইঞ্জিনিয়ার কোরআনকে একভাবে পড়বে, আবার সামরিক বিজ্ঞানের একজন শিক্ষার্থী ভিন্নভাবে পড়বে। এর মানে এই নয় যে এইক্ষেত্রে তাফসীর অপ্রাসঙ্গিক, বরং তা আরো ব্যাপকতা পাবে সেই আকাঙ্ক্ষা নিয়েই আমাদের কোরআনের নিকটবর্তী হওয়া উচিত।

প্রসঙ্গত, জ্ঞানের ইতিহাস এবং নতুন জ্ঞান উৎপাদন; এই দুইয়ের মধ্যে একটি পার্থক্য রয়েছে। আর আমরা যেন আমাদের সময়ের আলোকে নতুন জ্ঞান তৈরি করতে সক্ষম হতে পারি, সেই বিষয়ে আমাদের স্বচেষ্ট হওয়া জরুরী। এজন্য আমাদের নিজেকে কোনো নির্দিষ্ট তাফসীরের মধ্যে সীমাবদ্ধ করে রাখাটা কখনোই সমীচীন নয়।

ইসলামী জ্ঞানের ক্ষেত্রে চিন্তা উৎপাদনের পথ উন্মুক্তকারী জ্ঞান হলো “উসূল”। এর উৎপত্তি ও বিকাশ বিশ্লেষণ করলে দেখা যায়- ইলমুল উসূল শুধু ফিকহের নিয়ম তৈরির একটি সাধারণ পদ্ধতিই নয়, বরং এটি জ্ঞান উৎপাদনের সীমানা নির্ধারণ করে এবং ইসলামী জ্ঞানকেও একটি দার্শনিক উচ্চতায় উন্নীত করতে সহায়তা করে। বিশেষত আইন ও নৈতিকতার ক্ষেত্রে মুসলমানদের দার্শনিক জ্ঞান গঠনে উসূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, এটি কাঠামো নির্ধারণ, নিয়ম প্রণয়ন এবং নিয়ন্ত্রণের কাজও করে।

এই কারণে উসূলে ফিকহকে স্রেফ ফিকহি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বিষয়টি সঠিক হবেনা, বরং এটি অন্যান্য জ্ঞানের গ্রহণযোগ্যতার মানদণ্ড হিসেবেও কাজ করেছে। সংক্ষেপে, দ্বীনের নামে কথা বলার সীমানা নির্ধারণ করেছে এই জ্ঞান। এজন্য উসূল কেবল একটি জ্ঞানের শাখাই নয়; এটি চিন্তারও একটি পদ্ধতি। কোরআন ও সুন্নাহ বোঝার ক্ষেত্রে সবসময় উসূলের নীতিমালা ব্যবহার করা হয়েছে।

মাকাসিদ ধারণাটি ক্লাসিক উসূলের “ওয়াসফুল মুনাসিব” থেকে এসেছে। ইমাম গাজালী এটিকে তিন ভাগে বিভক্ত করেন; জারুরিয়্যাত, হাজিয়্যাত এবং তাহসিনিয়্যাত। তিনি আবার জারুরিয়্যাতকেও পাঁচটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করেন; দ্বীন, জীবন, সম্পদ, বুদ্ধি ও বংশ রক্ষা।

কিন্তু বর্তমান সময়ের তাবৎ সব জটিল সমস্যার সমাধানে এই সীমিত ধারণা যথেষ্ট কার্যকর নয়। তাই এখন আমাদের মাকাসিদকে সংকীর্ণ অর্থ থেকে বের করে দ্বীনের সামগ্রিক উদ্দেশ্য অন্তর্ভুক্ত করে নতুনভাবে বিশ্লেষণ করা জরুরি।

এর মধ্যে অন্তর্ভুক্ত হবে-

সৃষ্টির উদ্দেশ্য (মাকাসিদুত তাকবীন), জীবন ও সভ্যতার উদ্দেশ্য (মাকাসিদুল উমরান), ওহী নাযিলের উদ্দেশ্য (মাকাসিদুত তানযীল), কোরআনের উদ্দেশ্য, সুন্নাহর উদ্দেশ্য এবং দায়িত্বের উদ্দেশ্য।

নিঃসন্দেহে মহান আল্লাহর সৃষ্টি ও তাঁর দ্বীনে কোনো অর্থহীন বা উদ্দেশ্যহীন বিষয় নেই। কিন্তু আমাদের সংকীর্ণ চিন্তা কখনো কখনো আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। মাকাসিদ আমাদেরকে এই অর্থহীনতা থেকে রক্ষা করে থাকে; যদি আমরা সঠিকভাবে এর অর্থ নির্ধারণ করে দ্বীনের রহমত, হিকমত, ন্যায়বিচার ও কল্যাণকে মানুষের কাছে উপস্থাপন করতে পারি।

এছাড়া আহকামের পরিবর্তনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এজন্য বর্তমান সমস্যার সমাধানের জন্য ফিকহকে গতিশীল করতে তিনটি মূলনীতি খুবই গুরুত্ব বহন করে। সেগুলো হলো-

১. সময় ও স্থানের পরিবর্তনের সাথে সাথে হুকুমের পরিবর্তন অস্বীকার করা যায় না।

২. কোনো হুকুম যদি তার উদ্দেশ্যের বিপরীত ফল দেয়, তবে তা বাতিল গণ্য হবে।

৩. নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হলে সেই হুকুমের কার্যকারিতাও শেষ হবে।

এই বিষয়গুলো বিবেচনায় না নিলে বর্তমান যুগের সমস্যার উপযোগী কোনো ফিকহ তৈরি করা সম্ভব নয়। এটা এই অর্থে নয় যে তারা ভুল, বা তাদের পদ্ধতি অগ্রহণযোগ্য; বরং আমরা এখানে যে অনুশীলনটি করতে চাইছি, সেটি ভিন্ন। যেমন, যদি আমরা এই অনুশীলনের মধ্যে প্রবেশ করে সরাসরি ইবনে কাসীরের মতো তাফসীর খুলি, তাহলে আমাদের নিজস্ব চিন্তার প্রক্রিয়াটি হয়তো পূর্ণতা পাবেনা।

কারণ আমরা যদি শিক্ষা বিষয়ে কাজ করি, তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর আমরা নিশ্চয়ই ইবনে কাসীরের মধ্যে যত্রতত্রভাবে খুঁজে পাব না! কারণ এই তাফসীরে তিনি শিক্ষা-দৃষ্টিকোণ থেকে কোরআন ব্যাখ্যা করেননি। তিনি একটি নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করেছেন যেখানে তিনি আয়াতের সাথে সম্পর্কিত হাদীস, সাহাবা ও তাবেঈদের বর্ণনা সংগ্রহ করেছেন। তবে এটি অবশ্যই একটি অত্যন্ত সম্মানিত পদ্ধতি, এবং ব্যক্তিগতভাবে আমিও তাঁর থেকে অনেক কিছু শিখেছি।

কোরআন পড়ার ক্ষেত্রে দ্বিতীয় বিষয়টি হলো- আংশিকতা (partialism), অর্থাৎ বিচ্ছিন্ন করে পড়া। কোরআন পড়ার সময় কখনোই আমাদের বিচ্ছিন্নভাবে পড়া উচিত না। সবসময় সংযোগ তৈরি করার চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। আগের আয়াতের সাথে পরের আয়াতকে যুক্ত করা, শব্দগুলোর মধ্যে সম্পর্ক খুঁজতে চেষ্টা করা। সেইসাথে, কেন এমন বলা হলো; এই “কেন” প্রশ্নটি নিজেকে বারবার করা।

আমি মনে করি, ছোটবেলায় যখন আমরা কোরআন মুখস্থ করতাম, তখন শায়খরা আমাদের পরীক্ষা করার জন্য মাঝখান থেকে আয়াত শুরু করতেন, কখনো কখনো শব্দের মাঝখান থেকেও। এর ফলে আমাদের মধ্যে কোরআনকে টুকরো টুকরো করে দেখার একটি প্রবণতা তৈরি হয়েছে। কিন্তু আমি চাই না আমরা কোরআনকে এভাবে ভেঙে ফেলি। বরং আসুন আমরা কোরআনকে তার অর্থবহতার জায়গা থেকে সমন্বিতভাবে (integrated) পড়তে চেষ্টা করি।

ধরুন, আপনি একজন অর্থনীতিবিদ, এবং আপনি “আল-মাল” (সম্পদ/ধন) শব্দে এসে থামলেন। তখন নিজেকে প্রশ্ন করুন যে কোরআনের আর কোথায় “আল-মাল” এসেছে? আগের সূরায় কি এ বিষয়ে কিছু পড়েছিলাম? গিয়ে মিলিয়ে দেখুন। সংযোগ তৈরি করুন। আমরা পড়ার সুবিধার জন্য কোরআনকে সাত ভাগে ভাগ করছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা এই অংশগুলোকে বিচ্ছিন্ন করে ভেঙে ফেলবো।

তৃতীয় বিষয়টি হলো- অ্যাপোলোজেটিক্স (apologism), অর্থাৎ নিজের পূর্বধারণা কোরআনের উপর চাপিয়ে দেওয়া। এই বিষয়টি ভীষণ গুরুত্বের সাথে আমাদের পরিত্যাগ করা উচিত। যেমন, আপনি যদি একজন অর্থনীতিবিদ হন, তাহলে কোরআনের মধ্যে পুঁজিবাদ খুঁজবেন না। যদি আপনি মনোবিজ্ঞানী হন, তাহলে ফ্রয়েডকে কোরআনের মধ্যে বসানোর চেষ্টা করবেন না। যদি আপনি সমাজবিজ্ঞানী হন, তাহলে ডুরখাইমের তত্ত্ব দিয়ে কোরআন ব্যাখ্যা করবেন না। উদাহরণ হিসেবে, ডুরখাইম সমাজে মানুষের শ্রেণিবিন্যাসকে তাদের আত্মপরিচয়ের উপর ভিত্তি করে দেখেন। আজকের দিনে যেমন লিঙ্গ পরিচয়ের ক্ষেত্রেও দেখা যায়। কিন্তু কোরআন এভাবে শ্রেণিবিন্যাস করে না।

কোরআনে দল বা গোষ্ঠীর পরিচয় তাদের নিজেদের দাবির উপর নয়, বরং নির্দিষ্ট মানদণ্ডের উপর নির্ভর করে নির্ধারিত হয়। তাই আমাদের পূর্ববর্তী জ্ঞানকে কোরআনের উপর চাপিয়ে দিয়ে সেটিকে “ন্যায়সঙ্গত” প্রমাণ করার চেষ্টা করা ভীষণ কদার্য মানসিকতার পরিচয়। তাহলে কোরআন শুধু উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার বা আন্তর্জাতিক চুক্তির বইয়ে পরিণত হয়ে যাবে; যা আসলে কোরআনের মূল আলোচ্য বিষয় নয়। এমনকি “সমতা” (equality) বা “স্বাধীনতা” (freedom) -এই শব্দগুলোও কোরআনে সরাসরি নেই। এর মানে এই নয় যে এসব মূল্যবোধ নেই; বরং এটি একটি গভীরতর আলোচনার বিষয়।

চতুর্থ বিষয়টি হলো বিরোধ (contradiction)। আকল (যুক্তি) ও নকল (ওহী/প্রমাণ) এদের মধ্যে বিরোধ খোঁজার চেষ্টা করা যাবেনা। কোরআনকে এদের ঊর্ধ্বে রাখুন।

কোরআন সর্বোচ্চ, এবং এটি সবকিছুকে সমন্বিত করে। এছাড়া “ডিকনস্ট্রাকটিভ” দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন পড়া যাবেনা। যেমন শুরুতেই ক্ষমতার কাঠামো খোঁজা, যেমন পিতৃতন্ত্র (patriarchy)। কোরআন পুরুষের ক্ষমতা বা নারীর ক্ষমতা; কোনোটিরই বই নয়। এটি রাষ্ট্রের ক্ষমতা বা সাধারণ মানুষের ক্ষমতার বইও নয়; এটি সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি দেয়।

বিশেষ করে যারা সমাজবিজ্ঞান পড়েছেন, তারা এ ধরনের বিশ্লেষণে প্রশিক্ষিত হন, কিন্তু কোরআনের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা যাবেনা।

এতোক্ষণ যে বিষয় গুলো আমি তুলে ধরার চেষ্টা করছিলাম, এগুলো ছিল “কি করা যাবে না”।

এখন আসুন আলোকপাত করা যাক কোরআন পাঠের ক্ষেত্রে “কি করতে হবে” -এই বিষয় নিয়ে।

প্রথমত, আমরা যে উপাদান সমূহ নিয়ে আলোচনা করছি, সেগুলোর দিকে লক্ষ্য রাখি। বিশেষ করে “উদ্দেশ্য” (objectives)। চলুন প্রতিনিয়ত প্রশ্ন করি, আল্লাহ কেন এটি বলছেন? কেন এভাবে বলা হলো? কেন কিছু বিষয় উল্লেখ করা হয়নি? যেমন, কেন কোরআনে “সমতা” শব্দটি নেই? বরং এখানে স্তরভেদ (hierarchy) আছে। “ফাদ্দালাল্লাহু…” (আল্লাহ কিছু মানুষকে অন্যদের উপর মর্যাদা দিয়েছেন)।

তাহলে এবার প্রশ্ন করি যে সমতার মধ্যে তবে সমস্যা কী? একইভাবে, কেন “ইন্টেলেকচুয়াল প্রপার্টি” নেই? কেন “গণতন্ত্র” নেই? এই “কেন” প্রশ্নগুলো আমাদেরকে একটি সুসংগঠিত সমালোচনামূলক চিন্তায় নিয়ে যাবে। “কেন” প্রশ্ন ভবিষ্যতের সাথে সম্পর্কিত, এবং এটি সমন্বিত চিন্তার দরজা খুলে দেয়।

দ্বিতীয়ত বিষয়টি হলো, ধারণা (concepts) বিশ্লেষণ করা। যেমন, বিয়ে (marriage) বনাম যিনা (zina)। এই দুটি ধারণার ভিত্তিতে সমাজ ও পরিবারকে বুঝার চেষ্টা করি। কোরআনের দৃষ্টিতে “ইলম” (জ্ঞান) আসলে কী? মানুষ (human) কী; এই ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ডাক্তার, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ বা স্থপতি বা যাই হই না কেন, “মানুষ” ধারণাটি আমাদের জন্য কেন্দ্রীয়।

একজন স্থপতির জন্য যে স্থানে মানুষ বসবাস করবে, সেই স্থানে মানুষের ভূমিকা কী? এই ধারণাগুলো বিশ্লেষণ করে আমাদেরকে আমাদের নিজস্ব তত্ত্বগুলোকে পুনর্গঠন করতে হবে।

তৃতীয়ত, মূল্যবোধ (values) নির্ধারণ করা। এক্ষেত্রে প্রশ্ন করা যে নৈতিকতা কী? সৌন্দর্য কী? উপকার ও ক্ষতি কী? কোরআন আমাদেরকে এই মানদণ্ডগুলো নতুনভাবে গঠন করে দেবে।

চতুর্থত, কোরআনের নির্দেশনাগুলো (commands) খুঁজে বের করার চেষ্টা করা। কি করতে হবে, আর কি থেকে বিরত থাকতে হবে। আসলে এইভাবেই কোরআন পাঠ একটি গভীর, সমন্বিত এবং সৃজনশীল জ্ঞানচর্চায় পরিণত হবে। মনে রাখা জরুরী যে, কোরআনে “করণীয়” ও “বর্জনীয়” বিষয়গুলো শুধু আহকামের জন্য নয়; শুধু হালাল-হারাম বা ওয়াজিবের বিধানও নয়। বরং এগুলো আরও বহু বিষয়ের জন্য প্রযোজ্য।

কোরআন আমাদেরকে পৃথিবীতে চলতে, পূর্ববর্তী জাতিগুলোর পরিণতি দেখতে, আগের প্রজন্ম ও সভ্যতাগুলোর অবস্থা পর্যবেক্ষণ করতে নির্দেশ দেয়। উদাহরণস্বরূপ, এটি এমন একটি নির্দেশ যা সরাসরি বাধ্যতামূলক বিধানের মধ্যে পড়ে না। কিন্তু, নির্দেশনাগুলোর দিকে তাকান এবং দেখুন কীভাবে আপনি সেগুলোকে নিজের মধ্যে ধারণ করতে পারেন। এটা আমাদের জন্য কোআরনের নতুন নতুন দিকগুলো উন্মুক্ত করার ক্ষেত্রে সহায়তা করবে।

এরপর রয়েছে সার্বজনীন নিয়মাবলি বা সুন্নাতুল্লাহ। যখন আল্লাহ বলেন যে এগুলো পুনরাবৃত্ত হয় কিংবা এই ধারাবাহিকতা বিদ্যমান; আমরা দেখি:

“وكذلك نجزي المحسنين”

অর্থাৎ, “এভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিই।”

এরপর এই নিয়মগুলোর দিকে তাকাই। কী সেই প্যাটার্ন? ইতিহাসের প্যাটার্ন, ভূগোলের প্যাটার্ন, সমাজের প্যাটার্ন; আমরা যে ক্ষেত্র থেকেই আসি না কেন। সুনানুল্লাহ খুঁজুন, এখানে আল্লাহর নিয়ম কী? আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার ধারা কী? এরপর গোষ্ঠীগুলোর দিকে তাকাই। এবং যখন আমরা গোষ্ঠীগুলো দেখবো, তখন সেগুলোকে আমাদের ধারণার সাথে সংযুক্ত করবো।

কারণ কোরআনে এবং ইসলামে গোষ্ঠীগুলো মানুষের স্বাভাবিক ধারণা থেকে বিচ্ছিন্ন নয়।

যেমন—

العلم والعلماء

والتجارة والتجار

والملك والملوك ইত্যাদি।

প্রতিটি গোষ্ঠীর সাথে একটি ধারণা যুক্ত থাকে। কিন্তু ইংরেজি ভাষায় আমরা এই বিষয়টি ততটা পাই না। আমরা সহজেই কোনো একটি গোষ্ঠীকে “terrorists” বলে লেবেল দিই, কিন্তু “terror” কী তা সংজ্ঞায়িত করি না। অথবা আমরা কাউকে “celebrities” বলি; কিন্তু সেটার অর্থ কী, সেটাও স্পষ্ট করি না। আমরা কীভাবে এগুলো সংজ্ঞায়িত করব? ধারণাটি কী? এবং সেই ধারণার কি কোনো কর্তৃত্ব (سلطان) আছে?

আসলে আমাদের আধুনিক সমাজ ধারণাগত ও গোষ্ঠীগতভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, বিশেষ করে বিশ্বকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে। কী সঠিক, কী ভুল, কী ভালো মূল্যবোধ; এসব নির্ধারণেও আমরা বিভ্রান্ত। এখন মূল্যবোধ মানেই যেন সংখ্যা আর সংখ্যা বেশি মানেই ভালো।

কিন্তু আল্লাহ বলেন:

“قل لا يستوي الخبيث والطيب ولو اعجبك كثرة الخبيث”

অর্থাৎ, “বলুন, অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের আধিক্য আপনাকে মুগ্ধ করে।”

প্রমাণ (حجج) বিষয়টি নিয়েও ভাবুন। একটি শক্তিশালী প্রমাণ (برهان) ও একটি ভ্রান্ত যুক্তি (fallacy)-এর মধ্যে পার্থক্য কী? কোরআন আমাদের এই বিষয়গুলোও শেখায়।

বিশেষ করে ফিরআউনের দর্শনগুলো দেখুন, শুধুমাত্র ফিরআউনের দর্শনই আমাদেরকে যুক্তি নির্মাণের অনেক পদ্ধতি দেখাবে। তাই পড়ার সময় এগুলো খুঁজে দেখা জরুরী। এবং মনে রাখতে হবে যে এগুলো আলাদা আলাদা বিষয় নয়। যেমন, আপনি যেন এক্সেল শিট খুলে না বলেন “এটা একটি concept, এটা একটি objective।” ন্যায় (العدل، القسط) এটি একইসাথে একটি objective এবং একটি concept। আবার মসজিদ একটি গোষ্ঠী। এবং এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার একটি নিয়মের সাথে সম্পর্কিত।

“قائماً بالقسط” তিনি ন্যায় প্রতিষ্ঠা করেন। অতএব, এটি তাঁর একটি নিয়ম। এবং القسط একটি মূল্যবোধ। এবং القسط একটি নির্দেশ। “وأقسطوا” অতএব, এটি সবকিছু। তাহলে কেন আমরা এগুলোকে এতোগুলো উপাদানে ভাগ করলাম? শুধু আমাদের চিন্তাকে উন্মুক্ত করার জন্য, যাতে আমরা বিভিন্ন দিক থেকে বিষয়গুলো দেখতে ও বিবেচনা করতে পারি।

কারণ আমাদের চিন্তার প্রবণতা ভিন্ন। কেউ ধারণা-কেন্দ্রিক শব্দ ও অর্থ খোঁজে। কেউ উদ্দেশ্য-কেন্দ্রিক; সবসময় জিজ্ঞেস করে “কেন?” এবং “আমি কোথায় যাচ্ছি?”

কেউ নির্দেশনাভিত্তিক; তাদেরকে শুধু বলা হলেই হয় “اعدلوا، اقسطوا” তখনই তারা বুঝে নেয়। কিন্তু তারা “قسط” শব্দটি নিয়ে দার্শনিক বিশ্লেষণ করে না। আবার কেউ গোষ্ঠী বিশ্লেষণে আগ্রহী। এভাবে বিভিন্ন ধরণের প্রবণতা রয়েছে। কিন্তু আমরা মনে রাখিনা যে এই সবকিছুই পরস্পর সংযুক্ত ও আন্তঃসম্পর্কিত। প্রসঙ্গত, এখন মাকাসিদ পদ্ধতি অনুযায়ী এই অনুশীলনে আমরা দুটি ধাপ এক পাশে রেখে পুনরায় কোরআন পাঠের পদ্ধতিকে মূল্যায়ন করার চেষ্টা করবো।

প্রথমত রাসূল ﷺ-এর সুন্নাহ। এই অনুশীলনে হাদীস ব্যবহার করব না। এর মানে এই নয় যে হাদীস ভুল, বা আমি সুন্নাহর বিরুদ্ধে; কখনোই না।

আমার কোনো বই-ই এমন নেই যেখানে হাদীস নেই; এক পৃষ্ঠাতেও এক-দুটি বা পাঁচটি হাদীস না থাকে; এমন নয়।

কিন্তু হাদীস একটি ভিন্ন আলোচনার বিষয়। এইবার কোরআন পড়ার সময় আমরা হাদীস অন্তর্ভুক্ত করবো না। কেন? কারণ হাদীসকে কোরআনের আলোকে প্রাসঙ্গিক করতে হয়-

“عرض الحديث على القرآن”

আমি জানি সুন্নি ও শিয়া ঐতিহ্যের মধ্যে এ বিষয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে। কিন্তু এটি আপাতত আমাদের বিষয় নয়, এমনকি আমার মতো একজন গবেষকেরও মূল বিষয় নয়।

আমি এই বিতর্কের ঊর্ধ্বে যেতে চাই। বলতে চাই, হাদীস কেন দেখবেন না? কারণ বর্ণনা (narration) অনেক সময় খণ্ডিত হয়, কিন্তু কোরআন সমন্বিত (integrative)। হ্যাঁ, একটি আয়াত কোরআনের একটি অংশ। কিন্তু আপনি একটি আয়াতকে পুরো কোরআন ছাড়া বুঝতে পারবেন না। এটিই বাস্তবতা। কিন্তু মানুষ হাদীসের ক্ষেত্রে প্রায়ই তা করে, একটি হাদীস নিয়ে নেয়, বাকি অংশ বা প্রেক্ষাপট না দেখেই তা বিশ্লেষণের চেষ্টা করে।

বিশেষ করে জনপ্রিয় হাদীস গ্রন্থগুলোতে অনেক সময় হাদীস কেটে ছোট করা হয়েছে। একজন গবেষক হিসেবে এক্ষেত্রে আমার আপত্তি আছে, বিশেষ করে সহিহ বুখারি ও সহিহ মুসলিমের ক্ষেত্রে, তারা অনেক সময় হাদীসকে খুব বেশি সংক্ষিপ্ত করেছে।

হাদীস একটি পূর্ণ অনুচ্ছেদ, কিন্তু আপনি আমাকে পাঁচটি শব্দ দিয়ে বলছেন এটি একটি হাদীস! এমন অনেক উদাহরণ আছে। এছাড়া হাদীসের সাথে সত্যতা (authenticity) বিষয়টি জড়িত এবং সব “সহিহ” সংগ্রহের সবকিছুই সত্য নয়।

হাদীস বর্ণনাকারীর প্রেক্ষাপটের উপরও নির্ভর করে, এমনকি সাহাবির ক্ষেত্রেও। যদি আপনার বিশেষায়ন হাদীসে হয় তাহলে আপনি হাদীস দেখবেন। কারণ আপনাকে দেখতে হবে; কোরআনে সাহাবাদের যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা কি হাদীসে একইভাবে এসেছে? অবশ্যই না। কোরআনে তারা “মুহাজিরীন” ও “আনসার” -এটি ভিন্ন প্রেক্ষাপট।

তাই যদি আপনি হাদীসের গবেষক হন, তাহলে কোরআনের আলোকে হাদীস বিশ্লেষণ করুন। এটি খুব জরুরী। কিন্তু যদি আপনি চিকিৎসা, ব্যবস্থাপনা, আইন, স্থাপত্য, ভাষা বা সমাজবিজ্ঞান; এই ক্ষেত্রগুলোর কোনো একটিতে থাকেন; তাহলে আজ হাদীসকে পাশে রাখুন।

শুধু কোরআনকে ঘিরে চিন্তা করি চলুন, যাতে আমরা একটি কার্যকর আলোচনার দিকে অগ্রসর হতে পারি। আমি জানি এভাবে পড়তে গিয়ে অবশ্যই আমাদের মনে আসবে “আমি তো একটি হাদীস জানি, যা এর সাথে মেলে না!” ঠিক আছে; এসব নিয়ে আমরা অন্য কোনো প্রবন্ধে আলোচনা করব, ইনশাআল্লাহ।

আরেকটি বিষয়, এই অনুশীলনে আমরা অন্যান্য জ্ঞান বা সমালোচনামূলক গবেষণা অন্তর্ভুক্ত করবো না। অর্থাৎ আমরা যা করছি তা হলো: উদ্দেশ্য নির্ধারণ, কোরআনের উপর চিন্তা-ভাবনা, এবং একটি কাঠামো (framework) তৈরি করা; concept, objective ইত্যাদি নিয়ে।

আমরা অন্যান্য জ্ঞানের সমালোচনামূলক বিশ্লেষণ আপাতত বাদ দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো কোরআন থেকে নতুন তত্ত্ব ও নীতি খুঁজে বের করা। যেমন, “কোরআনে সম্পদ সম্পর্কে একটি নির্দিষ্ট ধারা রয়েছে, তাই একজন অর্থনীতিবিদ হিসেবে আমি সম্পদের সংজ্ঞা পরিবর্তন করতে পারি।” অথবা “কোরআনে সৌন্দর্যের একটি বিশেষ ধারণা রয়েছে, তাই একজন শিল্পী হিসেবে আমি সৌন্দর্যের নতুন সংজ্ঞা দিতে পারি বা এটিকে বিশেষায়িত করতে পারি।” তাই এই পর্যায়ে সুন্নাহ ও অন্যান্য সমালোচনামূলক গবেষণা আমাদের জন্য এক পাশে রাখাটাই শ্রেয়।

আলোচনার এই অংশে এখন আমাদের উদ্দেশ্য কী? চলুন নিজেদেরকে এই চারটি শ্রেণির একটিতে স্থাপন করি:

১. دراسات اصولي(শাস্ত্রভিত্তিক গবেষণা)

২. دراسات فينومينا(ঘটনাভিত্তিক গবেষণা)

৩. دراسات ديسبلنري (শাখাভিত্তিক গবেষণা)

৪. دراسات استراتيجي (কৌশলগত গবেষণা)

যদি আমি ফিকহে বিশেষজ্ঞ হই, তাহলে কোরআনের সাথে আমাদের শেখা ফিকহ তুলনা করি। যেমন, পারিবারিক আইন। আমি নিজে ফতোয়া ও আদালতের কাজে পারিবারিক আইন নিয়ে কাজ করি এবং বড় পার্থক্য দেখি। যেমন বিয়েকে একটি “চুক্তি” হিসেবে সংজ্ঞায়িত করা হয়, কিন্তু কোরআনের দৃষ্টিতে এটি কেবল চুক্তি নয়। বা এটি শুধু “লাভ বিনিময়ের চুক্তি” নয়, এভাবে সংজ্ঞায়িত করা উচিত নয়।

এমনকি “الاحتباس” নামক একটি তত্ত্ব আছে, যেখানে বলা হয়, স্ত্রী যেন স্বামীর ঘরে বন্দি! সে বাইরে যেতে চাইলে অনুমতি নিতে হবে, না হলে তার ভরণপোষণ বন্ধ হয়ে যাবে! তালাক হলে ক্ষতিপূরণও পাবে না! এগুলো কী ধরনের ধারণা? তাই যদি আমরা উসূলভিত্তিক গবেষণায় থাকি, তাহলে কোরআনের আলোকে ফিকহ, হাদীস, তাফসীর সবকিছুই চলুন পুনর্বিবেচনা করি।

এবার আমরা যদি নিজেকে কোনো শাখার (discipline) অধীনে রাখি, তাহলে আমরা মানবিক, সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান বা প্রয়োগমূলক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। যেমন, রাজনীতি, মনোবিজ্ঞান, ভূবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, স্বাস্থ্য ইত্যাদি। নিজেকে এই শ্রেণির একটিতে রাখুন এবং সেই অনুযায়ী আমাদের উদ্দেশ্য নির্ধারণ করি।

শাখাভিত্তিক গবেষণায় মূল কাজ হলো, আমাদের শাস্ত্রের মৌলিক ধারণাগুলো পুনঃসংজ্ঞায়িত করা। যেমন, ভাষা কী? ইতিহাস কীভাবে বোঝা উচিত? কোরআন ইতিহাসকে যেভাবে উপস্থাপন করে তা প্রচলিত ইতিহাস তত্ত্বের মতো নয়। সমাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি আমরা কোনো নির্দিষ্ট ঘটনা বা সমস্যা (phenomena) নিয়ে কাজ করি, যেমন দারিদ্র্য; তাহলে যেন পুরো কোরআনের আলোকে সেটি বিশ্লেষণ করার চেষ্টা করি। শুধু “فقراء” শব্দ খুঁজে বের করলেই হবে না। কোরআন অনেকভাবে দারিদ্র্যের কথা বলে, এমনকি শব্দটি ব্যবহার না করেও।

আমাদের লক্ষ্য রাখতে হবে যেন ভাষাগত সীমাবদ্ধতায় আমরা নিজেদেরকে আটকে না ফেলি। গণনা গুরুত্বপূর্ণ নয়, বিষয়বস্তু গুরুত্বপূর্ণ। কেউ যদি বলে, কোরআনে “শরীয়াহ” শব্দটি মাত্র দুইবার এসেছে, তাই এটি গুরুত্বপূর্ণ নয়; এটি ভুল ধারণা। পুরো কোরআনই শরীয়াহ।

স্ট্র্যাটেজিক স্টাডিজ হলো সংগঠনভিত্তিক বিশ্লেষণ, যেমন একটি NGO, রাষ্ট্র বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এখানে কোরআনকে বাস্তব প্রয়োগ করতে হবে। আপনার সংস্থার লক্ষ্য কোরআনের উদ্দেশ্য থেকে নির্ধারণ করুন, অন্য কোনো মতবাদ থেকে নয়। আপনি গণতন্ত্রকে সমর্থন করতে পারেন, কিন্তু সেটিকে আপনার মূল লক্ষ্য বানাতে পারবেন না, যদি আপনি একটি ইসলামী সংগঠন হন।

আপনার লক্ষ্য আসবে ইসলাম থেকে, তারপর আপনি বিচার করবেন কোন অংশ গ্রহণযোগ্য। কার্যত, স্ট্র্যাটেজিক স্টাডিজে আমাদের বিশ্বদৃষ্টিও (worldview) অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। আমরা সমাজকে যেভাবে সংজ্ঞায়িত করবো, তা কোরআনিক কাঠামোর ভিত্তিতে হওয়া উচিত। আমরা গোষ্ঠীসমূহকেও অন্যের কাঠামো দিয়ে সংজ্ঞায়িত করতে পারি না। আমাদের নিজস্ব কোরআনিক কাঠামো থাকতে হবে, যাতে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে করতে পারেন।

যেমন, সংস্কারক (reformers) ও দুর্নীতিবাজ (corruptors) এই বিভাজন আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে সাহায্য করবে।

সবশেষে বলতে চাই, আমরা পবিত্র কোরআনকে বোঝার ক্ষেত্রে যখন নিজেদেরকে এই চারটি ক্ষেত্রের একটিতে স্থাপন করবো, তখন আমাদের উদ্দেশ্য পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। সেইসাথে, প্রচলিত ধারণার উর্ধ্বে উঠে কোরআনকে আমাদের সময়, যুগ, সভ্যতা, ক্রান্তি ও সংস্কৃতির আলোকে নিজেদের অবস্থান থেকেও নতুন নতুন তত্ব ও আহকাম উন্মোচিত করার লক্ষ্যে প্রতিনিয়ত পাঠ করা জরুরী।

অনুবাদঃ মুশফিকুর রহমান।

নকীব আল আত্তাসের চিন্তাবিশ্বঃ দ্বীন, জ্ঞান ও সভ্যতার দর্শন
সাইয়েদ মুহাম্মদ নকীব আল আত্তাস একালের অন্যতম মহান দার্শনিক, মুতাফাক্কির ও আলেম। আত্তাসের চিন্তাকাঠামোতে বরাবরই ইসলামী সমাজের মাঝে একটি নিজস্ব ধারণা, বোধ ও চিন্তাকাঠামো তৈরি করার বিষয়টি প্রাধান্য পেয়েছে। মুসলিম সমাজের চিন্তাশীল মানসকে বিকশিত করা, নিজস্ব পরিভাষা তৈরি, এবং ‘প্রত্যাশিত মুসলমান’ হয়ে ওঠার জন্য উম্মতকে জাগরিত করার লক্ষ্যেই আত্তাস কাজ করে গেছেন। দূরপ্রাচ্য থেকে মুসলিম উম্মাহকে জাগরণের আহ্বান জানানো এই চিন্তাবিদ তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছেন ইসলামী চিন্তার বিকাশে।

আত্তাস তাঁর রচিত গ্রন্থসমূহে ইসলামী চিন্তাকে কেন্দ্র রেখে করে জ্ঞানচর্চা ও ঐতিহ্যের ইহইয়ার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়েছেন। এই উদ্দেশ্যেই তিনি International Institute of Islamic Thought and Civilization (ISTAC) প্রতিষ্ঠা করেছিলেন, ‘ইসলামী প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলো এমনকি অবকাঠামোগত দিক থেকেও পাশ্চাত্যের থেকে ভিন্ন হয়’ এ বিষয়টিকে তুলে ধরে নিজেই এর ডিজাইন করেছিলেন। এই ইন্সটিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জীবনের শেষ অবধি ছাত্রদেরকে পড়ানো, গবেষণা, চিন্তাচর্চা ও লেখালেখি অব্যাহত রাখেন।

আত্তাসের একটি গুরুত্বপূর্ণ অবদান হলো “দ্বীন” কে নতুন ব্যাখ্যা করে দিয়ে একটি সভ্যতা নির্মাণের ধারণা আকারে উপস্থাপন করা। এর মাধ্যমে পাশ্চাত্যের অগ্রগতির মুখে আতঙ্কিত হয়ে পড়া মুসলিম আলেম ও চিন্তাবিদদের মাঝে আত্মবিশ্বাস জাগ্রত করার চেষ্টা করেন। একই সঙ্গে তিনি ‘ইসলামীকরণ (Islamization)’ এর ধারণা সামনে এনে মুসলিম উম্মাহর সামনে নতুন প্রস্তাবনা হাজির করেন এবং সেক্যুলারাইজেশনের মুখে মুসলমানদের কী অবস্থান হওয়া উচিত সে বিষয়ে মত প্রকাশ করেন।

এই আলোচনায় আমরা সংক্ষেপে আত্তাসের চিন্তাবিশ্বে একটা অনুসন্ধানী সফরের চেষ্টা করবো। বিশেষত সভ্যতা বিনির্মাণকারী হিসেবে দ্বীন, জ্ঞানের ক্ষেত্রে তার দর্শন, ইসলামীকরণের ধারণা এবং পাশ্চাত্যের সেক্যুলারাইজেশনের ঢেউয়ের সম্মুখে আমাদের করণীয় নিয়ে আমরা আত্তাসের চিন্তা নিয়ে খানিকটা আলাপ তুলে ধরার চেষ্টা চালাবো।

দ্বীনের পারিভাষিক অর্থ ও তার ব্যাপ্তি

আত্তাসের মতে দ্বীন শব্দটি ‘দানা’ উৎসমূল থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো ঋণী হওয়া। দ্বীন গ্রহণকারী ব্যক্তিকে বলা হয় ‘দাইন’ অর্থাৎ যিনি ঋণ গ্রহণ করেন। এখানে বিষয়টিকে এভাবে বুঝা যায়- দ্বীন গ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তি মূলত ‘দায়ভার’ গ্রহণ করেন। মহান আল্লাহ কর্তৃক প্রেরিত দ্বীনকে গ্রহণ করার মাধ্যমে মানুষ মূলত দুনিয়াতে আল্লাহর খলিফা হিসেবে এবং সমগ্র সৃষ্টিজগতকে আমানত হিসেবে রক্ষা করা এবং ইমার তথা বিনির্মাণ করার দায়ভার গ্রহণ করে।

আত্তাস “দানা” ক্রিয়ার বিভিন্ন রূপ বা রূপান্তর বিশ্লেষণ করে দেখান যে এই পরিভাষাটি আমাদের দ্বীন ধারণা থেকে একটি রাষ্ট্রের ধারণায়, এবং সেখান থেকে ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থার ধারণায় পৌঁছে দেয়। একইভাবে তিনি দেখান দানা উৎসমূল থেকে রূপান্তরিত আরেকটি শব্দ হচ্ছে মদীনা।

“মদীনা” শব্দের অর্থ শহর—এ কথা উল্লেখ করে আত্তাস বলেন, এখান থেকে বোঝা যায় যে প্রতিটি শহরেরই একজন শাসকের প্রয়োজন, অর্থাৎ একজন ‘দাইয়্যান’-এর প্রয়োজন, যিনি শহরকে আদালতপূর্ণভাবে পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব নিবেন।

এই প্রেক্ষাপটে তিনি বলেন, “দানে” শব্দের মধ্যে আদালত, ব্যবস্থা ও কর্তৃত্বের অর্থ নিহিত রয়েছে, এবং এই অর্থগুলো মূলত একটি সামাজিক কাঠামোর দিকেই ইঙ্গিত করে। তিনি আরও উল্লেখ করেন যে সামাজিকীকরণ ধারণাটিও “মাদ্দানা” ক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। “মাদ্দানা” শব্দের অর্থ হলো শহরকে ইমার করা, মাদানী (সভ্যতার অধিকারী) হওয়া এবং সত্যিকার মানুষ হয়ে ওঠা।

আত্তাস ব্যাখ্যা করেন যে “সভ্যতা” শব্দটি “তামাদ্দুন” পরিভাষা থেকে উদ্ভূত, যার অর্থ সামাজিক ও সাংস্কৃতিক পরিশুদ্ধতা বা পরিমার্জন। এই ব্যাখ্যার আলোকে তিনি বলেন, “দীন” শব্দটি মূলত এমন এক স্বাভাবিক প্রবণতার প্রতি ইঙ্গিত করে, যার মাধ্যমে মানুষ ইনসানী সমাজ গঠন করতে চায়, আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

ফলত, এই ব্যাখ্যা থেকে আত্তাস দেখান, দ্বীন মূলত মানুষের মধ্যে—

সমাজ গঠন

আদালত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা

ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা

সভ্যতা বিনির্মাণ

এই বোধগুলো আমাদের মাঝে তৈরী করে, যার মধ্য দিয়ে মানুষ আল্লাহর খলিফা হিসেবে এই দুনিয়ায় তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে।

জ্ঞান সম্পর্কে আত্তাসের ধারণা

আত্তাস জ্ঞানকে দুইভাগে ভাগ করেন।

১. আল্লাহ প্রদত্ত জ্ঞান

২. মানুষের আকল ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত জ্ঞান।

আত্তাসের মতে প্রথম প্রকার জ্ঞান, মানুষের অস্তিত্বের রহস্যকে উন্মোচিত করে এবং এর মাধ্যমে মানুষ তার নিজের সাথে আল্লাহর সম্পর্ককে প্রকৃত অর্থে বুঝতে সক্ষম হয়। আত্তাসের মতে এই জ্ঞানই মানুষের উদ্দেশ্য। দ্বিতীয় প্রকার জ্ঞান এক্ষেত্রে সাহায্যকারীর ভূমিকা পালন করে।

আত্তাসের দৃষ্টিতে পাশ্চাত্য এবং ইসলামের জ্ঞানের দৃষ্টিভঙ্গিতে মৌলিক পার্থক্য এটাই। পাশ্চাত্যের জ্ঞানের উদ্দেশ্য হলো, মানুষকে ভালো নাগরিক বানানো, যেখানে ইসলামে জ্ঞানের লক্ষ্য হলো মানুষের সাথে তার রবের সম্পর্ককে ভালোভাবে অনুধাবন করা এবং এর মাধ্যমে নিজের অস্তিত্বের উদ্দেশ্যকে বুঝতে পারা।

আত্তাসের ভাষ্য উদ্ধার করছি-

“ইসলামী শিক্ষাপদ্ধতির চূড়ান্ত লক্ষ্য সতিকারার্থে ভালো মানুষ গড়ে তোলা, পাশ্চাত্য সভ্যতার মতো রাষ্ট্রের জন্য সু-নাগরিক গড়ে তোলা না। ভালো মানুষ এর ধারণায় ‘ভালো’ শব্দটি একইসাথে আদবের ধারণাকে প্রকাশ করে, যা মানুষের আধ্যাত্মিক ও বস্তুগত জীবনকে পরিবেষ্টন করে রেখেছে। আর আদবের তাৎপর্য হচ্ছে জ্ঞান, এ জ্ঞান হিকমত তথা প্রজ্ঞা থেকে উৎসারিত, জ্ঞান অন্বেষণের লক্ষ্যও এতে প্রকাশ পাচ্ছে; এটি আত্মার অভ্যন্তরীণ ও বহির্মুখী কাজও বটে, যা আখলাকী মূল্যবোধ ও ইখলাসের ফলশ্রুতি। আর এর উৎস দর্শনও নয়, বিজ্ঞানও নয় বরং প্রত্যাদিষ্ট সত্য যা দ্বীন থেকে প্রবাহিত হয়”।

এখানে আত্তাস আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আত্তাস মানুষের বুদ্ধি সম্পর্কে বলেন:

ইসলামে ‘আকল’ কেবল মস্তিষ্ক নয়। এটি ‘কলব’ নামক আধ্যাত্মিক ইদরাকী কেন্দ্রের সাথে সম্পর্কিত। অর্থাৎ আধ্যাত্মিক সত্যও মানুষের বুদ্ধির সীমার মধ্যে বোঝা সম্ভব। একে চেতন থেকে আলাদা করবার কোনো প্রয়োজন নেই।

এই কারণে আল-আত্তাস শিক্ষা ব্যবস্থায় ইসলামীকরণের উপর জোর দেন। কারণ ভাবজগতে পরিবর্তন না ঘটলে বি-উপনিবেশীকরণ সম্ভব নয়। আর সেটি সম্ভব না হলে মুসলিম জগতের অসুস্থতার নিরাময় হবে না।

দ্বীন, ফিতরাত ও স্বাধীনতা

আত্তাসের মতে দ্বীন ও ফিতরাতের ভেতর গভীর সম্পর্ক ও সাদৃশ্য রয়েছে। আত্তাস দ্বীনকে অস্তিত্বের স্বাভাবিক অবস্থা হিসেবে সংজ্ঞায়িত করেছেন। অর্থাৎ আত্তাসের ভাষায়, দ্বীন হলো মানুষের ফিতরাতের বহিঃপ্রকাশ, মানুষের অস্তিত্বের স্বাভাবিক অবস্থা। দ্বীনবিহীনতা হলো অস্তিত্বের স্বাভাবিক অবস্থার বিপরীত বিষয়।

আত্তাসের দৃষ্টিতে ফিতরাত হলো সেই মডেল বা ব্যবস্থা, যার উপর ভিত্তি করে মহান আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, এবং এটি আল্লাহর একটা সুন্নত তথা সুন্নাতুল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আত্তাস বলেন, মানুষের প্রকৃতি হলো ফিতরাতের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ একটি সত্যিকার দ্বীনি জীবনযাপন করা মানুষের স্বাভাবিক অবস্থার সবচেয়ে যৌক্তিক দাবি। এর প্রেক্ষিতে আত্তাস বলেন, স্বাধীনতা হলো মানুষের প্রকৃত অবস্থা অনুযায়ী জীবন যাপন করা। আত্তাসের মতে, এটি কেবল সচেতন আত্মসমর্পণের মাধ্যমেই সম্ভব, অবিবেচিত বা অচেতন আত্মসমর্পণ কখনো মানুষের প্রকৃত অবস্থা হতে পারেনা। অসচেতন আত্মসমর্পণ হলো ক্ষণস্থায়ী আবেগ কিংবা মনকে প্রবোধ দেয়ার অবস্থা। কিন্তু সচেতন আত্মসমর্পণ হলো মানুষ যখন আত্মসমর্পণের প্রকৃত অর্থ, যুক্তি এবং অন্তর্নিহিত তাৎপর্যকে বুঝে নিজের প্রকৃত অবস্থাকে কবুল করে নেয়, সে অনুযায়ী জীবন যাপন করে। এবং এটা কেবল দ্বীনকে গ্রহণ করা, এবং সে আলোকে জীবনযাপন করার মাধ্যমেই সম্ভব।

উপরের আলোচনায়ও আমরা যেমনটা দেখিয়েছি, এখানে আত্তাসের ব্যাখ্যার মাধ্যমে দ্বীনকে নিছক আচারসর্বস্ব কোনো কিছু হিসেবে ভাবার কোনো সুযোগ নেই। আত্তাস এখানে বাহ্যিক বেশভূষার কথাও বলছেন না। বরং আত্তাসের দৃষ্টিতে দ্বীনের তাৎপর্য একটি সভ্যতানির্মাণকারী মানসিকতার উৎস হিসেবে, যা মানুষকে ফিতরাতের আলোকে জীবন যাপন করার পন্থা প্রদর্শন করে।

সেক্যুলারায়নের প্রক্রিয়া

সেক্যুলারিজম” শব্দটি “seaculum” মূল থেকে উদ্ভূত “secular” শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। এই প্রেক্ষাপটে, secular শব্দটি সময় এবং স্থান উভয়ের ভাবনাকেও অন্তর্ভুক্ত করে। আত্তাসের মতে, seaculum শব্দটি ব্যবহৃত হয় “এই যুগ” এবং “এই সময়ের” মধ্যে পৃথিবীতে বিদ্যমান বাস্তবতাগুলোকে চিহ্নিত করতে।

আত্তাসের ভাষায় সেক্যুলারাইজেশন হলো,

‘মানুষের আকল ও ভাষাকে প্রথমে দ্বীনি, তারপর মেটাফিজিক্যাল নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা। এর ফলে মানুষের দৃষ্টি আখেরাত থেকে দূরে সরে সম্পূর্ণরূপে এই দুনিয়ার দিকে কেন্দ্রীভূত হয়’। একইসাথে তার দৃষ্টিতে সেক্যুলারাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সামাজিক ঐক্য বা সংহতির প্রতীকগুলো থেকে দ্বীনকে আলাদা করে ফেলা। ফলশ্রুতি, সেক্যুলারাইজেশনের দরুন মুসলিম সমাজের ভেতরকার যে ঐক্য ও পারস্পারিক বোঝাপড়া তা ক্ষতিগ্রস্ত হয়। এককথায়, সেক্যুলারাইজেশন মুসলিম সমাজের সামাজিক বুনন (social fabric) কে নষ্ট করেছে।

এর সূত্র ধরে আত্তাস দেখান, মুসলিম দেশগুলোতে সেক্যুলারিজমের উদ্ভব বা সেক্যুলারাইজেশনের যে প্রক্রিয়া তার পুরোটাই পাশ্চাত্যের স্থানিক সমস্যা ও প্রেক্ষাপ্ট থেকে উদ্ভূত। পাশ্চাত্যের বিশ্বাসবোধ, তাদের চিন্তার ফলাফল হিসেবে সেক্যুলারিজমের আবির্ভাব ঘটলেও মুসলিম উম্মাহর জন্য এটা ছিলো একটা আরোপিত প্রক্রিয়া। অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে পশ্চিমা চিন্তাদর্শনের একটা ঢেউ বয়ে যায় দুনিয়াব্যাপী। পাশ্চাত্যের চোখধাধানো প্রযুক্তিগত অগ্রগতি ও উন্নয়ন থেকে মুসলিম সমাজের ভেতর দুটো শ্রেণি তৈরি হয়-

আলেমগণের একটা অংশ একে ফিতনা আখ্যা দিয়ে দূরে সড়ে যান। ফলশ্রুতিতে তারা এই ঢেউকে ঠিকমতো মোকাবেলা করতে পারেননি।

আরেকটা অংশ পাশ্চাত্যের শ্রেষ্ঠত্বকে মনেপ্রাণে মেনে নেয়ে হীনমন্য হয়ে পরে এবং আপোষকামী মানসিকতায় পাশ্চাত্যকেই সকল কিছুর মানদণ্ড হিসেবে গ্রহণ করে।

আত্তাসের দৃষ্টিতে এই দ্বি-বিভাজন, মুসলিম সমাজের মাঝে গুরুতর বিশৃঙ্খলা তৈরি করেছে। এই হীনমন্য মানসিকতার দরুনই অনেকে ‘ইসলামিক লিবারেলিজেম’, ‘ইসলামিক কম্যুনিজমের’ মতো সংকর ধারণা উপস্থাপন করেছেন, আদতে যা পুরো ব্যবস্থাকেই হুবহু গ্রহণ করে একটা ইসলামী ছাঁচ দেয়ার ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুইনা।

আত্তাস দেখাচ্ছেন, সেক্যুলারাইজেশনের ফলে মানুষ নিজেকে চূড়ান্ত সিদ্ধান্তগ্রহণকারী অবস্থানে স্থাপন করেছে এবং আল্লাহর সাথে সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করেছে।

আত্তাসের মতে, সেক্যুলারাইজেশনের তিনটি পূরক অংশ আছে:

১. প্রকৃতিকে কেবল বৈজ্ঞানিক অবজেক্ট হিসেবে দেখা, এর থেকে আধ্যাত্মিকতাকে বিচ্ছিন্ন করা।

২. রাজনীতিকে আখলাক থেকে বিচ্ছিন্ন করা,

৩. মূল্যবোধকে পবিত্র হিসেবে স্বীকৃতি দেওয়া বন্ধ করা।

এখানে সেক্যুলারিজম এবং সেক্যুলারাইজেশনের পার্থক্যও উল্লেখযোগ্য।

সেক্যুলারিজম হলো একটি আদর্শবাদ, যা মূলত নিজস্ব মূল্যবোধকে চূড়ান্তভাবে ধর্মীয়তার স্থলে বসায়। এস্থলে আত্তাস দেখাচ্ছেন, সেক্যুলারিজম বাহ্যিকভাবে ধর্মনিরপেক্ষ চরিত্র দেখালেও আদতে সেক্যুলারিজমের আকাঙ্ক্ষাও মানুষের জীবনে একটা আধ্যাত্মিক নিয়ন্ত্রণ তৈরি করা, যা চরিত্রগতভাবে সম্পূর্ণ ধর্মীয়।

সেক্যুলারাইজেশন এমন একটি ধারণা যা মূল্যবোধকে চিরন্তন হিসেবে না ধরে আপেক্ষিক মনে করে। ফলে মানবিক কর্মকাণ্ডের একচ্ছত্র স্বাধীন ও ইতিহাসকে ক্রমাগত অগ্রসরমান এবং স্বাধীনভাবে পরিবর্তনশীল বলে মনে করা হয়। এ দৃষ্টিতে সেক্যুলারাইজেশন একটি অগ্রসরমান বিবর্তন প্রকল্পের মতো।

আত্তাসের মতে, এই ধরনের অগ্রগতির ধারণার বিপরীতে মুসলমানরা যে “ঐতিহ্য’ ধারণা ব্যবহার করে, তা কোনো স্থবির অবস্থাকে বোঝায় না। বরং এটি নববী পথ ও পদ্ধতির প্রতি নির্দেশ করে, যা আল্লাহর ওহী ও নির্দেশনার মাধ্যমে গঠিত হয়েছে। সুতরাং এই ঐতিহ্যও এক ধরনের নিরবচ্ছিন্ন বিকাশ বা উন্নয়নকে প্রকাশ করে।

তবে এখানে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, তা সেক্যুলারাইজেশনের ফলে উদ্ভূত ধারাবাহিক সামনের দিকে এগিয়ে যাওয়া পজিটিভিস্ট ধরনের অগ্রগতি নয়। বরং উস্তাদ এলমালি হামদি ইয়াজির–এর ভাষায়: “ফজিলত ও হাসানাতসম্পন্ন উন্নতির দিকে যে বিষয়গুলো মানুষকে নিয়ে যায়, সেটিই প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি।”

ইসলামীকরণের পন্থা

পশ্চিমে বিদ্যমান আদর্শগুলোর অনুকরণ করে অগ্রগতি সম্ভব নয়; এ কারণে তিনি ইসলামীকরণ ধারণার প্রস্তাব করেছেন। আত্তাসের মতে, ইসলামাইজেশন সেক্যুলার দুনিয়ার প্রেক্ষিতে এক ধরনের বিবর্তন নয়, বরং মানুষের মৌলিক ও স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন।

আত্তাসের দৃষ্টিতে ইসলামীকরণ হলো,

“Islamization is the liberation of man first from magical, mythological, animistic, national-cultural tradition, and then from secular control over his reason and his language.”

ইসলামীকরণ প্রক্রিয়ার জন্য সর্বাগ্রে জরুরি ব্যবহৃত ভাষার ইসলামীকরণ। আত্তাস উল্লেখ করেন, ভাষা, চিন্তাভাবনা এবং যৌক্তিকতা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত; তাই ভাষা ইসলামীকৃত হলে, স্বাভাবিকভাবেই চিন্তাধারাও ইসলামী মূলনীতি অনুযায়ীই গড়ে উঠবে।

অপরদিকে, আত্তাস ভাষার ইসলামাইজেশন এবং দ্বীন থেকে দূরে সরে যাওয়ার মধ্যেও যোগসূত্র আছে বলে মনে করেন। তার মতে, মুসলিম সমাজে যে অজ্ঞতা ও বিশৃঙ্খলা দেখা দেয়, তার মূল কারণ মানুষদের ইসলাম থেকে বিচ্যুত হওয়া।

আত্তাস ব্যাখ্যা করেন, ইসলাম থেকে দূরে সরে যাওয়া মানে কেবল গুনাহ করা নয়, বরং অনৈসলামী ধারণার মাধ্যমে চিন্তাভাবনা শুরু করা। এ কারণে তিনি ভাষার ইসলাকীকরণ এবং সেই অনুযায়ী একটি চিন্তাকাঠামো প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছেন।

তার মতে, জ্ঞানের ইসলামীকরণ করতে হলে প্রথমে শিক্ষা ব্যবস্থায় পশ্চিমা প্রভাবের দিকগুলো অপসারণ করতে হবে। বিশেষ করে মানবিক জ্ঞানকে পশ্চিমা প্রভাবমুক্ত করতে হবে । তারপরে ইসলামী জ্ঞান ও মানবিক জ্ঞানের সমন্বয় করে শিক্ষা ব্যবস্থা। গড়ে তুলতে হবে। এ ব্যাপারে জ্ঞানের ইসলামীকরণের একটি মৌলিক নীতিও তিনি হাজির করেছেন যেটা এরকম-

১. ইসলামী প্রেক্ষাপটে তুলনামূলক ধর্মতত্ত্ব ।

২. ইসলামী প্রেক্ষাপটে পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতাকে বুঝা।

৩. ইসলামী জ্ঞানের ভাষা আরবির উপর দক্ষতা ।

৪. ইসলামী ধর্মতত্ত্ব, সংস্কৃতি, সভ্যতা, ইসলামী জ্ঞানের দার্শনিক, বৈজ্ঞানিক রূপ ও পটভূমি এবং বিশ্ব ইতিহাস হিসেবে ইসলাম অধ্যয়ন।

আল-আত্তাস মনে করেন শিক্ষাব্যবস্থায় এই ইসলামী বৈশিষ্ট্যকে যদি কার্যকরী করা যায় তাহলেই আমরা ঔপনিবেশিকতার কুফল থেকে মুক্তি পাবো এবং সমাজের ইসলামীকরণ বলতে যা বুঝায় তা তখন দৃশ্যমান হবে।

কোরআনের দৃষ্টিতে সেক্যুলারাইজেশন

আত্তাসের মতে, কোরআনে “সেক্যুলার” শব্দটির সবচেয়ে নিকটবর্তী ধারণা হলো ‘আল-হায়াতুদ্-দুনিয়া’। এই শব্দগুচ্ছের অর্থ দুনিয়ার জীবন বা পার্থিব জীবন। আত্তাস উল্লেখ করেন যে ‘দুনিয়া’ শব্দটি ‘দানা’ ধাতু থেকে এসেছে, যার অর্থ নিকটবর্তী বা কাছে এনে দেওয়া বস্তু। এই দৃষ্টিকোণ থেকে দুনিয়া এমন এক বাস্তবতা, যা মানুষের বুদ্ধি, অভিজ্ঞতা ও চেতনার নিকটবর্তী।

অর্থাৎ, দুনিয়া এমন কিছু যা মানুষকে ঘিরে রাখে এবং প্রভাবিত করে। এর এই প্রভাবের কারণে মানুষের চেতনা কখনো কখনো চূড়ান্ত গন্তব্য—আখিরাত—থেকে সরে অন্য দিকে মনোযোগী হয়ে পড়ে। তবে এখানে কোরআন মানুষকে দুনিয়ার জীবন থেকে মুখ ফিরিয়ে নিতে বলে না; বরং দুনিয়ার সেই প্রবণতার ব্যাপারে সতর্ক করে, যা মানুষকে মূল লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। কোরআন আমাদের যখন দোয়া শিখায়, তখন দুনিয়া-আখেরাত উভয় স্থানেই হাসানাতের কথা বলে।

এই দিক থেকে বোঝা যায় যে “দুনিয়া” শব্দটি পুরোপুরি সেক্যুলারিজমের সমার্থক নয়। বরং কোরআন যখন দুনিয়ার কথা বলে, তখন এটিকে মানুষের নিকটবর্তী বাস্তবতা হিসেবে তুলে ধরে এবং আখলাকী মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত করে। কিন্তু সেক্যুলারিজম দুনিয়ার জীবনকে আধ্যাত্মিক জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে।

অন্যদিকে আত্তাসের মতে সেক্যুলারিজমকে এক ধরনের অগ্রগতি হিসেবেও দেখা যেতে পারে, তবে এখানে “অগ্রগতি” বলতে কী বোঝানো হচ্ছে তা বোঝা জরুরি। ইসলামী দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন, উন্নয়ন ও অগ্রগতি বলতে বোঝায়- রাসূল (সা.), তাঁর সাহাবীগণ, তাদের অনুসারীরা এবং পরবর্তীকালে ইসলামী সভ্যতার ১৪০০ বছরের ধারাবাহিকতায় গড়ে ওঠা ইসলামের যে সামগ্রিক বোঝাপড়া, সেদিকে ফিরে যাওয়া। অর্থাৎ এটি মানুষের স্বাভাবিক অবস্থার দিকে তথা ফিতরাত ও দ্বীনের দিকে প্রত্যাবর্তন।

আত্তাসের মতে, অগ্রগতির ধারণা তখনই প্রকৃত অর্থ বহন করে, যখন তা এমন কিছুর দিকে নির্দেশ করে যা স্পষ্ট, নিশ্চিত, দৃঢ় এবং মূলত পূর্ব থেকেই বিদ্যমান। এই কারণে যে হাকীকত ইতিমধ্যেই প্রতিষ্ঠিত ও বিদ্যমান, তা মূলত পরিবর্তনের অধীন নয়। তাঁর মতে, পশ্চিমা অগ্রগতিমুখী চিন্তাধারা এমন একটি দ্বীনের উপর নতুন লক্ষ্য আরোপ করতে পারে না, যার চূড়ান্ত লক্ষ্য ইতিমধ্যেই নির্ধারিত।

সমাপনী

মুসলিম উম্মাহর চিন্তাগত ও বুদ্ধিবৃত্তিক সংকটের সমাধান খুঁজতে ইসলামীকরণ (Islamization) ধারণার মাধ্যমে পথ প্রদর্শন করার চেষ্টা করছেন নকীব আল-আত্তাস। তার এই সামগ্রিক ও আন্তরিক প্রচেষ্টার দরুন তিনি সমকালীন ইসলামী চিন্তাধারার একজন জীবন্ত গুরুত্বপূর্ণ প্রতীক।

গত শতকে ইসলামীকরণ প্রকল্প নিয়ে কমবেশি কাজ হয়েছে। আত্তাসের ইসলামীকরণ চিন্তা খানিকটা ভিন্ন। ফলত, অন্যান্য চিন্তকদের প্রস্তাবনার সাথে আমরা তুলনা করতে গেলে বিষয়টি সম্পূর্ণরূপে মিলবেনা। তার ইসলামীকরণ প্রস্তাবনাকে কেবল বিদ্যমান বিষয়গুলোকে ইসলামী ধারণায় প্রকাশ করা হিসেবে বোঝা উচিত নয়। আত্তাস বলেন, ইসলামীকরণ কেবল আল্লাহর রাব্বুল আলামীনকে একমাত্র রব হিসেবে, সকল কিছুর নিয়ন্তা হিসেবে গ্রহণ করা এবং ফিতরাত ও ওহীর আলোকে জীবনকে সামগ্রিক পুনর্গঠনের মাধ্যমেই সম্ভবপর হতে পারে।

অন্যদিকে, আত্তাস “দুনিয়া” ধারণায় যে অর্থ প্রদান করেছেন, তা অনুসারে দুনিয়া মুসলমানদের জন্য কাছাকাছি ও উপলব্ধিযোগ্য একটি স্থান। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমকালীন নানান চিন্তকেরা যখন একটি নেতিবাচক বা মুখ ফিরিয়ে নেয়া উচিত এমন একটি বিষয় হিসেবে দুনিয়াকে তুলে ধরেন, তখন আত্তাস দুনিয়াকে একটি সম্ভাবনা হিসেবে।

এই পর্যায়ে আত্তাসের মতে, ইসলামীকরণ ধারণার ভিত্তিতে প্রতিষ্ঠিত দুনিয়ায় মানুষের করণীয় হবে দুটি।

মানুষকে নিকটবর্তী এই জগতের সঙ্গে অন্টোলজিক্যাল অর্থে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে,

এবং সেই সম্পর্ক সালিহ আমলের মাধ্যমে বাস্তবায়িত হবে।

আত্তাস তার বিশিষ্ট চিন্তাভাবনাকে প্রকাশ করেছেন প্রত্যাশিত মুসলমান গড়ে ওঠার প্রত্যাশায়। দুনিয়াকে একটি আবাসযোগ্য স্থান হিসেবে নির্মাণের জন্য সংগ্রামের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, মহান আল্লাহর খলিফা হিসেবে সৃষ্টিজগতকে আমানত হিসেবে গ্রহণ করে ইমার করার জন্য দায়বদ্ধ, এবং মানবতার মুক্তির জন্য ইসলামী সভ্যতার পুনর্জাগরণের লক্ষ্যে প্রচেষ্টারত ব্যক্তিত্বই আত্তাসের চোখে প্রত্যাশিত মুসলমান। মহান আল্লাহ আমাদেরকে ‘বিদ্যমান’ অবস্থা থেকে ‘প্রত্যাশিত’ অবস্থায় উত্তীর্ণ হওয়ার তাওফিক দান করুন।

ভবিষ্যৎ গাজাঃ পথ চারটি, কিন্তু গন্তব্য একটি!
২০২৩ এর ৭ অক্টোবর পরবর্তী গাজায় ইজরায়েলের গণহত্যামূলক যুদ্ধটি ছিল ফিলিস্তিনিদের মনোবলকে পরিপূর্ণভাবে নিঃশেষ করে ফেলার উদ্দেশ্যে। এর লক্ষ্য ছিল গাজাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে আত্মসমর্পণ করতে বাধ্য করা এবং পশ্চিম তীরকে ভয় দেখানো। আগুন, ভয় ও অনাহারে একটি জাতিকে মুছে ফেলার সর্বাত্মক প্রচেষ্টা। তবে এটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিরা ভেঙে পড়েনি। তারা স্থির এবং অটলভাবে নিজেদের ভূমি ও সত্যের প্রতি এমন অবিচলতা প্রদর্শন করেছে যে, তাদের আন্দোলনকে কোনো অবরোধ বা অবিরত আক্রমণ দ্বারা মুছে ফেলা সম্ভব নয় এমনটিই প্রতীয়মান হয়েছে। সমগ্র পৃথিবী এক নৃশংস গণহত্যার সাক্ষী হয়েছে, যা লাইভস্ট্রিমের মাধ্যমে প্রতিটি ফোনে পৌঁছেছে। এবং একইসাথে প্রকাশিত হয়েছে সমকালীন আন্তর্জাতিক ব্যবস্থার সুস্পষ্ট প্রবঞ্জনার চিত্র। যে ব্যবস্থা একদিক থেকে নিজেকে সভ্য দাবি করে, অপরদিকে ঔপনিবেশিক রাষ্ট্রকে সকল ধরণের অস্ত্র সরবরাহ করে, সেই অস্ত্রের ব্যবহারে ছোট ছোট মাসুম শিশুদের হত্যা করছে এবং তাদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

এখন যায়নবাদী ইজরায়েলি শাসনের সামনে একটি বড় কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, যা তারা অনেকদিন ধরে এড়িয়ে চলে এসেছিলো। এখন আর তারা চাইলেও নিজেদের আধিপত্যকে শান্তি প্রতিষ্ঠা হিসেবে , বর্ণবাদী আচরণকে নিজেদের নিরাপত্তার ঢাল হিসেবে, হাজার হাজার মানুষকে তাদের নিজস্ব ভূমি থেকে বিতারণকে মানবিক সহয়তা হিসেবে উপস্থাপন করতে পারবে না। তাদের সেই মুখোশ খুলে গিয়েছে। যায়নবাদীদের ফিলিস্তিনিদের উপর একক আধিপত্য ও বর্ণবাদী কর্তৃত্ব শেষ পর্যায়ে উপনীত হয়েছে। এমতাঅবস্থায় “ যায়নবাদী ব্যবস্থা নিজের গতিপথ পরিবর্তন করবে কিনা” এই প্রশ্নের পরিবর্তে  তারা যে পথই অবলম্বন করুক প্রতিটি পথ তাদের পতনকে কিভাবে ত্বরান্বিত করবে সেটিই মূল প্রশ্নে পরিণত হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে আমাদের সামনে প্রধানত চারটি ভিন্ন দৃশ্যপটকে লক্ষ্য করা যায়। সেগুলির প্রতিটি দৃশ্যপট বা সম্ভাব্য ঘটনা যায়নবাদী প্রকল্পের অন্তর্নিহিত বৈপরীত্য প্রকাশ করে। যায়নবাদীরা গণতন্ত্রের দাবি করে কিন্তু ফিলিস্তিনিদের মৌলিক অধিকারকে স্বীকৃতি দিতে নারাজ, অনেকটা এরকম যে জমি চায় কিন্তু সেই জমির অধিকারী মানুষদের অবহেলা করে। আন্তর্জাতিক স্বীকৃতি চায় কিন্তু আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে। যায়নবাদী আইডোলজির ধারক বাহকদের সম্ভাব্য প্রতিটি পথ একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যায় সেটি হলো তাদের তৈরি করা আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণের কাঠামো সম্পূর্ণ ভেঙে ফেলা, যাতে ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং পুরো অঞ্চলের জন্য একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভবপর হয় ।

প্রথম দৃশ্যপটঃ দ্বৈত রাষ্ট্র সমাধান

বিশ্বব্যাপী এখনও তথাকথিত টু-স্টেট সল্যুশন-কে একমাত্র সমাধান হিসেবে দেখানো হচ্ছে। ১৯৯৩ সাল থেকে চলে আসা ব্যর্থ অসলো প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল হওয়ার কথা ছিল এই সমাধান। অসলো প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ সমাধানের একটি চেষ্টা, যা মূলত ইজরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয়েছিল। কিন্তু চুক্তির ব্যর্থতার কারণে এই পথ আজও কার্যকর হয়নি এবং শান্তিপূর্ণ সমাধানের আশা পুরোপুরিভাবে দূরে সরে গেছে।

বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের সরকার প্রধানরা এই টু-স্টেট সমাধানের পক্ষে বিবৃতি প্রদান করে থাকেন, তবে সেগুলি অধিকাংশ সময় শুধুমাত্র মুখের বুলি হিসেবে থেকে যায়। কূটনীতিবিদরা এখনও পুরনো মানচিত্রগুলো পুনরায় পর্যালোচনা করেন। অথচ এর বাস্তবতা খুবই সংকীর্ণ। টু-স্টেট এর সমাধানের ধারণা হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পশ্চিম তীর এবং গাজার মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। তবে,অনেক আগেই অবৈধভাবে স্থাপিত বসতিগুলোর অপসারণ এবং জনগণের মধ্যে সংযোগ প্রতিষ্ঠার প্রস্তাবনা আগেও উঠে এসেছে। কিন্তু আজও এটি সম্ভব হয়নি, কারণ পশ্চিম তীর এবং গাজা পুরোপুরিভাবে বিভক্ত, এবং হাজারো চেকপোস্ট এবং সেনাদের দ্বারা বেষ্টিত। ফলশ্রুতিতে এর বাস্তবায়ন চ্যালেঞ্জের সম্মুখীন।

এছাড়া পূর্ব জেরুজালেম ইতোমধ্যে কার্যত এবং আইনীভাবে ইজরায়েলের অংশ হিসেবে বিবেচিত হয়ে এসেছে, যা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আরেকটি বড় বাধা। বহু বছর ধরে ইজরায়েল তাদের বসতিগুলি এমনভাবে বিস্তৃত করেছে এবং ভূখণ্ডকে ছোট ছোট দখলকৃত অঞ্চলে বিভক্ত করেছে, যার ফলে একটি স্থিতিশীল এবং কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে তাদের সৃষ্টি করা এমন পরিস্থিতি থেকে ইজরায়েল দাবি করে যে, আলোচনার জন্য কিছুই অবশিষ্ট নেই। কারণ তারা পুরো অঞ্চলটির উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছে। এই সব প্রেক্ষাপটের মধ্যে ফিলিস্তিনের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন শুধু একটি রাজনৈতিক ধারণা হয়ে রয়ে গেছে, যেটি আসলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কঠিন পথ বেয়ে চলেছে।

যদি ধরে নেওয়া হয় , ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক পর্যায়ে প্রকৃতপক্ষে কোনো বাস্তবিক উদ্যোগ নেওয়া হবে, তবে সেক্ষেত্রে ইজরায়েলকে ১৯৬৭ সালের পূর্বের গ্রীন লাইন সীমানায় ফিরে যেতে হবে। এর মাধ্যমে তাদের গ্রেটার ইজরায়েলের স্বপ্ন ব্যাহত হবে এবং দখল করার ক্ষমতা সীমিত হয়ে যাবে। কিন্তু অধিকাংশ ইজরায়েলি মনে করে, একটি পূর্ণ সার্বভৌমত্বের প্রকৃত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইহুদি জাতীয়তাবাদের জন্য একটি অস্তিত্বগত হুমকি । কারণ এটি ফিলিস্তিনিদের অধিকারকে স্বীকৃতি দিতে হবে । তখন তারা  শুধু একটি নিয়ন্ত্রিত ও শোষিত জনগণ নয়, বরং একটি অধিকারপ্রাপ্ত জাতি। রিফিউজি সমস্যাও সমাধান হবে না, কারণ সাত মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি যারা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন তারাও এখানে ফিরে আসার অধিকার দাবি করবে। অপর দিকে পূর্ব জেরুজালেমও তার জনগণের অধিকারেই থাকবে।

এজন্য টু-স্টেট সমাধান ইজরায়েলি দখলদারিত্বের পতনের সূচনা করবে। কারণ এটি সেই মৌলিক বিষয়টিকেই স্বীকার করবে, যা ইজরায়েল বিগত এক শতাব্দী ধরে অস্বীকার করে এসেছে যে, ফিলিস্তিনিরা সমান মানবিক অধিকারপ্রাপ্ত, এবং তাদের অধিকার চেকপোস্টে হারিয়ে যাবে না। এই চরম বাস্তবতা ইজরায়েল জানে, এবং এজন্যই তারা এই সমাধানটি প্রতিরোধ করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। কখনোই তারা এটিকে মেনে নেবে না।

দ্বিতীয় দৃশ্যপটঃ অভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র

জর্ডান নদী এবং ভূমধ্যসাগরের মাঝে যে ভূমি রয়েছে, তা একক ভূখণ্ড হিসেবে দেখা হয়। অর্থাৎ এই ভূমি একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। যায়নবাদী সরকার এই ফ্যাক্টটিকে ভালোভাবে বুঝে এজন্য তারা রাফাহ থেকে রাস আল নাকুরা এবং যাফা থেকে জেরিকো পর্যন্ত পুরো অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।

যদি ইজরায়েল একক ভূখণ্ড হিসেবে এই ভূমির দাবি জোরালোভাবে চালিয়ে যায় এবং পরবরর্তীতে সম-অধিকার ভিত্তিক একটি রাজনৈতিক ব্যবস্থা থেকে সরে আসে, তবে তারা আর নিজেদের “ইহুদি রাষ্ট্র” হিসেবে দাবি করতে পারবে না। কারণ যদি রাষ্ট্রে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হয় , তবে তা ইহুদি জাতীয়তাবাদী ধারণার সঙ্গে সাংঘর্ষিক হবে। এই পরিস্থিতিতে ইজরায়েল হয় একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারবে, যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে। অথবা একটি জাতিগত-ধর্মীয় রাষ্ট্র হতে পারবে। যেকোনো একটি বিষয় সম্ভব, দুইটি ফ্যাক্ট কখনো একসাথে চলতে পারে না।

এক্ষেত্রে ফিলিস্তিনিদের বর্তমান জনসংখ্যার পরিসংখ্যানই এই বিতর্কের সমাপ্তির জন্য যথেষ্ট। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিদের বাদে , এখনও ইজরায়েলি জনসংখ্যার অর্ধেকেরও বেশি জনসংখ্যা ফিলিস্তিনিদের মাঝে বিদ্যমান। অর্থাৎ, জনসংখ্যার দিক থেকে ফিলিস্তিনিরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে যা যায়নবাদী ইজরায়েলের আধিপত্যবাদী রাষ্ট্র গঠনের ধারণাকে কঠিন করে তোলে। যদি একটি সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যেখানে সকল নাগরিকের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে, তখন যায়োনিস্ট আন্দোলন তার নিজের শ্রেষ্ঠত্ব ও অন্যের উপর আধিপত্য বিস্তারের প্রকল্প হিসেবে আর টিকতে পারবে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার এই সমাধানকে পৃথিবীর অনেক দেশ ও জনগণ সমর্থন করে এবং করবে । এটি এমন একটি রাষ্ট্রের ধারণা, যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে এবং ধর্ম বা জাতির ভিত্তিতে কোনো ধরণের বৈষম্য করা হবে না। এজন্য নিশ্চিতভাবে যায়নবাদী শক্তি এই পরিবর্তনকে প্রত্যাখ্যান করবে। কারণ এটি তাদের মতাদর্শের সুস্পষ্ট মৌলিক নীতির বিপরীত।

তৃতীয় দৃশ্যপটঃ একটি স্থায়ী বর্ণবাদী শাসনব্যবস্থা

তৃতীয় বিকল্প পথটি হলো সেই পথ, যা যায়নবাদী শক্তি দীর্ঘ সময় ধরে অনুসরণ করে আসছে। আর সেটা হলো আরও অধিক পরিমাণে ভূমি দখল করা এবং গ্রিন লাইনকে প্রকৃতপক্ষে মুছে ফেলে শুধুমাত্র কাগজে কলমে রেখে দেওয়া। যায়নবাদী শক্তি জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত সার্বভৌমত্ব দাবি করে অথচ এর অধীনে থাকা জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি নারাজ । গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। পশ্চিম তীরকে সামরিক নিয়ন্ত্রণে রেখেছে। প্রতিনিয়ত অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে  ভূমি দখল এবং ফিলিস্তিনিদের সকল দিক থেকে শ্বাসরোধ করে রেখছে যায়নবাদী শক্তি। অপরদিকে শুধুমাত্র ইহুদি নাগরিকদের জন্য রাস্তা এবং পৃথক দেয়াল তৈরি করা, বসতি এবং আউটপোস্ট সম্প্রসারণ করা এবং পরে তা বৈধ করা। পুরনো সত্যকে মুছে ফেলার জন্য নতুন নতুন আইন উদ্ভাবন। নিরাপত্তার দোহায় দিয়ে অন্যের উপর জুলুম, অস্থায়ী এর নামে স্থায়ী করে নেওয়া। ফিলিস্তিনিদের হয়রানি করা ,অবরুদ্ধ রাখা এবং তাদের উপর নির্মম অত্যাচার চালানো, যতক্ষণ না তারা হাল ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করে বা চলে যায়।

এটি ছিল গাজার জন্য এক চরম নিষ্ঠুর বাস্তবতা, যা তুফান আল আকসার আগে ছিল। ২০২৩ এর ৭ অক্টোবরের পর, ইজরায়েলের বিরুদ্ধে আইনগত ও মোরাল এলিগেশনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং বি’টসেলেম এখন এই ব্যবস্থাকে অ্যাপার্থেইড হিসেবে আখ্যায়িত করছে। আন্তর্জাতিক বিচার আদালত ২০২৪ এর জানুয়ারি এবং মার্চ এ প্রাথমিক আদেশ জারি করেছে। আইসিসি প্রসিকিউটর ২০২৪ এর মে এ গ্রেফতারি পরোয়ানা চেয়েছে। যায়নবাদী শক্তি এখনও সামরিক শক্তি ব্যবহার করতে পারে বা শক্তিশালী মিত্রদের সাহায্যের ডেকে আনতে পারে, তবে এটি আর নৈতিক কর্তৃত্ব দাবি করতে পারে না কিংবা রাজনৈতিক গ্রহণযোগ্যতা ধরে রাখতে সক্ষম হয়নি। এটি তার নৈতিক ভিত্তিকে সম্পূর্ণরুপে হারিয়ে ফেলেছে।

আন্তর্জাতিক সিভিল সোসাইটি এই পথটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন চার্চ, ইউনিয়ন, ছাত্রসংগঠন, পেশাদার সমিতি এবং সিভিল সোসাইটির নেতারা এর প্রতিবাদ জানাচ্ছেন এবং সহায়তার অভিযোগ অস্বীকার করছেন। সরকারগুলো এখন আন্তর্জাতিক আইনের মৌলিক সম্মান নিশ্চিত করার জন্য অস্ত্র ও বাণিজ্য শর্তাধীন করতে চাপের মধ্যে রয়েছে। ইজরায়েল যত বেশি এই বিশাল জনসংখ্যাকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে নিয়ন্ত্রণে রাখবে, ততই তারা সমগ্র পৃথিবী থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। উন্নত প্রযুক্তি এবং বৈশ্বিক বাজারের উপর নির্ভরশীল অর্থনীতি পরিত্যক্ত অবস্থায় বেশিদিন টিকে থাকতে পারে না এবং যায়নবাদীদের মিলিটারাইজড সোসাইটিতে কখনো সংস্কৃতি ও জ্ঞান বিকশিত হতে পারবে না এমতাঅবস্থায়।

সময় যত গড়াবে যায়নবাদী শক্তির এই অন্যায়ের দেয়াল ধীরে ধীরে ভেঙে পড়বে। যখন সেই দেয়াল ভেঙে যাবে, তখন যায়োনিস্ট শক্তির কর্তৃত্ব ও আধিপত্য চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।

চতুর্থ দৃশ্যপটঃ উচ্ছেদ

চতুর্থ বিকল্পটি হলো বিশাল সংখ্যক জনসংখ্যাকে জোরপূর্বক এই ভূমি থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া। এটা ইজরায়েলের পুরনো কৌশল,যা এখন আধুনিক রূপে উপস্থিত। এই ধারণার মূল হলো শাসক যদি জনগণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে সেখান থেকে তাদের সরিয়ে অনত্র্য পাঠিয়ে দিবে। এটাকে স্বেচ্ছানির্বাচিত পুনর্বাসন এবং মানবিক করিডোরের মতো শব্দ ব্যবহার করে বৈধ উপস্থাপনের প্রচেষ্টা চালালেও, এর প্রকৃত উদ্দেশ্য হলো জাতিগত নির্মূলকরণ। গাজাবাসী তাদের এই হীন বাস্তবতা প্রকাশ করেছে। জায়োনিস্ট শাসনের এই প্রয়াস এবং সেই প্রয়াসের সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে। দুই বছরব্যাপী তীব্র বোমাবর্ষণের ও মানবইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যার পরিচালনা করেছে যায়নবাদী শক্তি। এরপরও ফিলিস্তিনিরা তাদের ভূমি ত্যাগ করেনি। তারা তাদের সন্তানদের নিজ হাতে দাফন করেছে এবং সেখানেই রয়ে গেছে। তাদের এই অসীম সাহস ও অবিচলতা মহাকাব্যিক হয়ে থাকবে সমগ্র মানবতার ইতিহাসে  ।

পশ্চিম তীরও প্রতিরোধের এক অনন্য উদাহরণ । তারাও ক্রমাগত আক্রমণ এবং হয়রানির শিকার হয়েছে এবং পুনরায়  ফিরে এসে নিজেদের বাড়িঘর পুনর্নির্মাণ করেছে। এই অঞ্চলের দেশগুলো জানে স্থানান্তরের পরিণতি তাদের নিজেদের সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। এজন্য  তারা এই  এর অংশ হতে পরিপূর্ণভাবে অস্বীকার করেছে। বিশ্ব এখন ক্যামেরা এবং ফোনের মাধ্যমে এক হয়ে গেছে। অপরাধ করে পূর্বের মতো গোপন করে রাখা সম্ভব নয়। লক্ষ লক্ষ মানুষকে জোরপূর্বক কোথাও ঠেলে দেওয়া আর সম্ভব নয়, কারণ তা আন্তর্জাতিক আইনকে চূর্ণবিচূর্ণ করে ফেলবে। বিগত দুই বছর ধরে গাজায় আমেরিকার সমর্থনে ইজরায়েলের যে ব্যাপক উচ্ছেদের প্রচেষ্টা ছিল, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

অতএব, গাজা বা পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদের আরেকটি প্রচেষ্টা যায়নবাদী শক্তির কর্তৃত্ব আর দ্রুত  ধ্বংস করবে এবং বিশ্বব্যাপী এমনকি অনিচ্ছুক রাষ্ট্রগুলোকে সক্রিয় হতে বাধ্য করবে। এটি তাদের পতনকে ত্বরান্বিত করবে, বিলম্ব করবে না।

এই চারটি পথের গন্তব্য

যে কোন পরিস্থিতি সামনে আসুক না কেন, রাজনৈতিকভাবে  যায়োনিজমের পতনই একমাত্র পরিণতি। প্রতিটি দৃশ্যই দেখায় যে, যায়োনিস্ট শাসন তার নিজস্ব চূড়ান্ত সীমায় পৌঁছেছে। একটি প্রকৃত ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ তা হলে তার গ্রেটার ইজরায়েলের স্বপ্ন পরিত্যাগ করতে হবে।

এটি একক গণতান্ত্রিক রাষ্ট্র মেনে নিতে পারবে না, কারণ এতে তার স্বকীয় শ্রেষ্ঠত্ব ও আধিপত্যবাদী পরিচয় ক্ষতিগ্রস্ত হবে। অ্যাপার্থেইড বজায় রাখা সম্ভব নয়, কারণ তা হলে এটি বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন এক রাষ্ট্রে পরিণত হবে। যার প্রতি বছর সমর্থন এবং ক্ষমতা ক্রমশ হ্রাস পাবে। ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করাও সম্ভব নয়। কারণ এতে একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সঙ্কট সৃষ্টি হবে যা দ্রুত এর বিচ্ছিন্নতা এবং পতন ত্বরান্বিত করবে।

এখানে আসলে প্রশ্ন বিজয় বা পরাজয়ের নয়। এটি হলো কৌশলগত পিছু হটনের নানা রূপের মধ্যে একটি নির্বাচন। এখন এটা আর শুধুমাত্র ফিলিস্তিনিদের সমস্যা নয়; এটি একটি ইজরায়েলি সমস্যা। যার মোকাবিলা করতে হবে পুরো পৃথিবীকে। যায়নবাদী শক্তি এমন একটি ব্যবস্থা, যা অন্যদের অধিকার ছিনিয়ে নেওয়া এবং আধিপত্য প্রতিষ্ঠার উপর দাঁড়িয়ে, তা ক্ষমতা ধরে রাখতে সব ধরনের উপায় অবলম্বন করবে। সমগ্র বিশ্বের করণীয় হলো এই যায়নবাদী কর্তৃত্ব ও আধিপত্য প্রতিষ্ঠা করার চক্রকে চিরতরে বন্ধ করে দেওয়া এবং আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তৈরি করা কাঠামো ও নীতিগুলো ভেঙে ফেলা।

কৌশলগতভাবে যায়নবাদী ব্যবস্থার পতন

কোনো কিছুকে ধ্বংসকরণ শুধু একটি স্লোগানের বিষয় নয় । এটি একটি বৃহৎ কৌশল। এর প্রথম ধাপ হলো জনগণকে তাদের ভূমিতে দৃঢ়ভাবে স্থির রাখা। গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, ১৯৪৮ সালের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত যারা এবং বিভিন্ন অঞ্চলের শরণার্থী ক্যাম্পে বসবাসকারী ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ হওয়া থেকে রক্ষা করা অপরিহার্য। এর জন্য প্রয়োজন হলো ফিলিস্তিনিদের তাদের ভূমিতে অব্যাহত উপস্থিতি এবং তাদের প্রতিরোধ ও অবিচল সংগ্রামকে  সমর্থন করা। এর মানে হলো অবরোধ এবং দখল অবিলম্বে বন্ধ করতে হবে। বন্দীদের মুক্তি, মানবিক সাহায্য ও পুনর্নির্মাণের জন্য অর্থায়নকে রাজনৈতিক ব্ল্যাকমেইল থেকে রক্ষা করা এবং ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিয়ে পুনর্নির্মাণ পরিচালনা করা  । আন্তর্জাতিক সাহায্য, জাতিসংঘের সংস্থা এবং বন্ধু রাষ্ট্রগুলির সহায়তায় এটি সম্ভব । কিন্তু বিদেশি বা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে নয়। এই সংগ্রামে দৃঢ়তা হচ্ছে নৈতিক শক্তির মূল। ফিলিস্তিনিদের তাদের ভূমিতে স্থায়ী হওয়া ব্যতীত, ন্যায়ের প্রতিষ্ঠা একটি বিমূর্ত ধারণা হয়ে যাবে।

দ্বিতীয় ধাপ হলো, একটি বৈশ্বিক আন্দোলন তৈরি করা যা যায়োনিস্ট প্রকল্পের প্রতিটি ভিত্তি চিহ্নিত করবে এবং দুর্বল করার জন্য কাজ করে যাবে । এই আন্দোলনকে যায়নবাদী ক্ষমতার উৎসগুলো চিহ্নিত করতে হবে। সংসদগুলোতে লবি নেটওয়ার্ক যা দায়মুক্তি কেনে, পুঁজির প্রবাহ যা অবৈধ বসতি স্থাপন এবং অস্ত্র সরবরাহ করে, সার্ভিলেন্স টেকনোলজি যা শহরগুলোকে খোলা কারাগারে পরিণত করে, মিডিয়া যা অপরাধকে নিরাপত্তার জন্য প্রতিরোধের গল্পে রূপান্তরিত করে, একাডেমিক অংশীদারিত্ব যা অ্যাপার্থেইড উদ্ভাবন হিসেবে উপস্থাপন করে, এবং সামরিক কৌশল যা সম্মিলিত শাস্তিকে একটি কৌশল হিসেবে ব্যবহার করে।

প্রতিটি কৌশলের প্রতিকৌশল আছে। বসতি ও অবরোধের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর কাছ থেকে বিনিয়োগ প্রত্যাহার, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করে বাণিজ্য এবং গবেষণা শর্তাধীন করা, অস্ত্র আমদানি নিষিদ্ধ করা, পুলিশ ও স্পাইওয়্যার বিনিময়ের বন্ধ করা, একাডেমিক স্বাধীনতা রক্ষা করা, এবং অ্যাপার্থেইড সাদা করার প্রচেষ্টাকে প্রতিহত করা। সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা। আন্তর্জাতিক অপরাধ আদালত ও অভ্যন্তরীণ আদালতের মাধ্যমে গুরুতর অপরাধের বিচার করা। আর্থিক সহায়তা ও বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে দায়ী প্রতিষ্ঠানগুলোকে বিচারের আওতায় আনা। যেকোনো ভবিষ্যৎ রিভিশনিজমের বিরুদ্ধে ইতিহাস সংরক্ষণ করা, প্রতক্ষ্যদর্শীদের সাক্ষ্য এবং ডকুমেন্টেশন সংগ্রহ করা।

এই আন্দোলনটি আন্তর্জাতিক এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে। এটি অবশ্যই ফিলিস্তিনিদের চারপাশে কেন্দ্রিক, তবে এটি শুধুমাত্র ফিলিস্তিনিদের কাজ নয়। এটি এমন ইউনিয়নগুলির প্রয়োজন হবে যারা বন্দরের মাধ্যমে অস্ত্র আমদানি বন্ধ করবে। এমন ডাক্তারদের প্রয়োজন হবে যারা যুদ্ধের অস্ত্র হিসেবে চিকিৎসাকে ব্যবহার হতে দেবে না। এমন ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হবে যারা বোমা, কারাগার বা দেয়াল নির্মাণের জন্য চুক্তি করবে না। এমন শিল্পীদের প্রয়োজন হবে যারা মানুষের বিবেককে নাড়া দিতে পারে। এমন ছাত্র এবং অধ্যাপকদের প্রয়োজন হবে যারা বিশ্ববিদ্যালয়গুলোকে সেন্সরশিপ বা প্রচারের হাতিয়ার হতে দেবে না। এমন ধর্মীয় সম্প্রদায়ের প্রয়োজন হবে যারা বলবে যে, ধর্মীয় গ্রন্থ বা নৈতিক শিক্ষাকে নৃশংসতা বা অমানবিকতা ঢাকার জন্য ব্যবহার করা যাবে না। এই আন্দোলনটি সকল বৈশ্বিক সংগ্রামগুলোর সম্মিলিত ভাষায় ন্যায়, অধিকার এবং মর্যাদা রক্ষা করতে হবে। এখানে এমন ইহুদিদের প্রয়োজন হবে যারা যায়োনিজমের বিরোধিতা করবে এবং যারা এই মিথ্যে ধারণাকে অস্বীকার করবে যে, ফিলিস্তিনিদের মুক্তি তাদের নিরাপত্তার জন্য হুমকি। এটি এমন মুসলিম, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী এবং যারা ধর্মবিশ্বাসী নন তাদেরও প্রয়োজন হবে, যারা বুঝে যে, এই লড়াই ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়।

এই লড়াইটি আধিপত্য এবং সমানাধিকারের, ঔপনিবেশিক নির্মমতা থেকে মুক্ত হয়ে এক স্বাধীন ভবিষ্যতের, মর্যাদাপূর্ণ জীবন এবং দাসত্বের বিপরীতে।

যায়োনিজমের নৈতিক কাঠামোটি স্পষ্ট। যায়োনিজম একটি বর্ণবাদী এবং আধিপত্যবাদী মতাদর্শ । একটি অবৈধ উপনিবেশ প্রকল্প যা বর্ণবাদী একটি ব্যবস্থা তৈরি করেছে। যায়োনিজম কোনো ধর্ম নয়, এটি একটি আদর্শ। আমাদের সংগ্রাম হচ্ছে একটি আদর্শ এবং এর দ্বারা তৈরি কাঠামো এবং নীতির বিরুদ্ধে, কোনো ধর্ম বা জনগণের বিরুদ্ধে নয়। অ্যান্টিসেমিটিজম একটি বিষ, যা ইসলামোফোবিয়া এবং সকল প্রকার বর্ণবিদ্বেষের মতো একযোগে অস্বীকার করতে হবে।

পাশাপাশি, খুব কাছাকাছি সময়েই, যায়নবাদী কর্তৃত্ব তার পুরানো আর্গুমেন্টকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করবে। এটি নতুন অস্ত্রবিরতি চুক্তির জন্য চেষ্টা করবে যা অবরোধ বজায় রাখবে। পশ্চিম তীরে আরও ভূমি দখল করতে থাকবে। নাগরিক সমাজ এবং সাংবাদিকদের উপর আক্রমণ বাড়াবে। প্রেক্ষাপট বিহীন আত্মরক্ষার বর্ণনা পুনর্নির্মাণ করার চেষ্টা করবে। তারা এটি আশা করবে যে ক্লান্তি মানুষের মধ্যকার প্রতিরোধের উচ্ছ্বাসকে একসময় নিঃশেষ করে দিবে। আমাদের সকলে কাজটি হলো এই পতনকে ঠেকানো। আমাদের ক্যামেরাগুলোতে নজর রাখতে হবে , আদালতের আদেশগুলোকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করা।

এর মানে হলো, ছাত্রদের দাবীগুলোকে বিশ্ববিদ্যালয়ের নীতিতে পরিণত করা। শ্রমিক ইউনিয়ন যে প্রস্তাব বা সিদ্ধান্ত দেয়, সেটাকে শুধু কাগজে না রেখে সরাসরি কোম্পানির পণ্য কেনা-বেচা বা সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনা। পৌরসভাগুলোর সিদ্ধান্তগুলোকে ক্রয়নীতি হিসেবে পরিণত করা যা জায়োনিস্ট সহযোগী কোম্পানিগুলোর সাথে চুক্তি অস্বীকার করবে। সম্পাদকীয় মতামতগুলোকে নির্বাচিত কর্মকর্তাদের জনসাধারণের প্রতিশ্রুতি হিসেবে পরিণত করা। এর মানে হলো, নিশ্চিত করা যে যায়নবাদী ইজরায়েল যখনই মানবতার মৌলিক নীতির লঙ্ঘন করবে তখন তাকে সেটা মূল্য পরিশোধ করতে বাধ্য করা ।

নিকট ভবিষ্যতে চতুর্মুখী চাপ বিভিন্ন সিদ্ধান্তকে নতুন করে গঠন করতে সহয়তা করবে । কিছু রাষ্ট্র শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকরী পদক্ষেপে চলে যাবে। জাতিসংঘ কর্তৃক সদস্যপদ স্থগিত করা একটি বৈশ্বিক দাবি হয়ে উঠবে। অস্ত্রবিরতি সম্ভব হতে যাবে। টার্গেটেড নিষেধাজ্ঞাগুলো ছড়িয়ে পড়বে। বাণিজ্য পছন্দগুলো আন্তর্জাতিক আইনের সাথে সম্মতির উপর নির্ভর করবে। কর্পোরেট বোর্ডগুলো উচ্চ ঝুঁকির সম্পর্ক থেকে বেরিয়ে যাবে। সাংস্কৃতিক এবং একাডেমিক জীবন নৈতিক সীমানা তৈরি করবে যা অটুট থাকবে। যায়নবাদী শক্তি নতুন সিন্ধান্ত গুলোকে অত্যন্ত রাগের সহিত প্রতিহত করবে ।

তারা দাবি করবে আমরা এটি একমাত্র লক্ষ্যবস্তু ?  প্রতিক্রিয়া স্পষ্ট। যখন একটি রাষ্ট্র গণহত্যা করে বা সহায়তা দেয়, যখন একটি বর্ণবাদী আইন তৈরি করে এবং সমাজে সেটার চর্চা করে, যখন এটি মানুষকে জঘন্য পশুর মতো আচরণ করে, তখন এটি স্বাভাবিক আচরণ পাওয়ার  অধিকার হারায়। দায়বদ্ধতা শুধুমাত্র আলাদা করা নয়। এটি আমাদের সাধারণ মানবতার জন্য ন্যূনতম দাবী।

৭ অক্টোবরঃ যায়নবাদের পতনকে ত্বরান্বিত করার মাধ্যম

গাজা সব ধরণের বিভ্রান্তি দূর করেছে। এটি ফিলিস্তিনিদের সাহস এবং দৃঢ়তা গভীরতা তুলে ধরেছে। এটি অন্যায়ের অংশীদারিত্ব এবং ষড়যন্ত্রের পরিণাম কি হতে পারে সেটিকে তুলে ধরেছে। যায়নবাদী শক্তি দুর্বলতাকে সমগ্র মানবতার সামনে উদ্ভাসিত করেছে।  যারা ক্ষমতা বজায় রাখতে এবং নিজদের নিরাপদ বোধ করতে হাসপাতাল বোমা হামলা করেছে এবং অসংখ্য অগণিত মানুষকে অনাহারে রাখতে বাধ্য করেছে। উপরে উল্লেখিত চারটি দৃশ্যপট যায়োনিস্ট প্রকল্পের বিজয়ের পথ নয়; বরং এগুলি তার পতনের দিকে নিয়ে যাওয়ার বিভিন্ন স্তর।

এখন আমাদের কাজ হলো এই পতনকে দ্রুততর করা, এমন একটি বৈশ্বিক আন্দোলন গড়ে তোলা যা অপরাধের মাত্রা এবং আশা ও বিশ্বাসের বিস্তৃতি অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ। আমাদের কাজ হলো ফিলিস্তিনিদের তাদের ভূমিতে বাঁচিয়ে রাখা, ছন্ন-ছাড়া জীবনকে পুনর্নির্মাণ করা, অবরোধ বন্ধ করা, বন্দীদের মুক্তি দেওয়া, যারা নৃশংসতা চালানোর আদেশ দিয়েছে এবং যারা তা বাস্তবায়ন করেছে তাদের বিচার করা এবং আধিপত্যের কাঠামোগুলোকে বিচ্ছিন্ন করা যতক্ষণ না সেগুলি ধ্বংস হয়ে যায়।

ন্যায়বিচার কোনো উপহার নয়, এটি মানবতার সর্বোচ্চ মূল্যবোধ। স্বাধীনতা কোনো স্লোগান নয়, এটি মূল লক্ষ্য। স্বাধীনতা কোনো বিকল্প নয়, এটি একটি বাধ্যবাধকতা। আত্মনির্ভরতা কোনো ইলুশন নয়, এটিই চূড়ান্ত উদ্দেশ্য। প্রত্যাবর্তন কোনো স্বপ্ন নয়, এটি একটি অধিকার। যখন আমরা এই সত্যগুলোকে আমাদের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করি, তখন যে পথটি অসম্ভব মনে হয়েছিল, তা হয়ে ওঠে একমাত্র বাস্তব এবং যুক্তিসঙ্গত পথ। ফিলিস্তিনের জনগণ বারবার বিপর্যয় ও সংকটের মধ্য দিয়ে এই সত্য বহন করেছে, এবং এখন পৃথিবী কেবলমাত্র এটা শুনতে শুরু করেছে।

অনুবাদঃ মেহেদী হাসান

সোনারগাঁও : বাংলায় ইলমী সিলসিলার অনন্য মিনার
সোনারগাঁও, যে স্থানটি ইতিহাসখ্যাত, অনেকে তার নাম দিয়েছে সুবর্ণগ্রাম১, বর্তমানে যদিও তা ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার [বর্তমানে জেলা] অধীন একটি গুরুত্বহীন গ্রাম মাত্র। অথচ স্থানটি প্রাক মোগল মুসলিম শাসন আমলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমৃদ্ধশালী ও সৌভাগ্যসম্পন্ন নগর ছিলো। খ্রিষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর সূচনাকালে এই স্থানটি দিল্লীর মুসলিম সুলতানদের শাসনাধীন হওয়ার অব্যবহিত পর থেকেই দূর ও নিকট থেকে বিদ্বান ও উচ্চ মনীষাসম্পন্ন ব্যক্তিদের বিশেষভাবে আকৃষ্ট করে। এই স্থানটি তদানীন্তন পূর্ববঙ্গের রাজধানীতে পরিণত হওয়ার কারণে মুসলিম প্রশাসক, বীর সেনানী, সেনাধ্যক্ষ ও দুঃসাহসী দেশ বিজেতাদের চোখে তদানীন্তন পশ্চিম বঙ্গের রাজধানী লক্ষ্মণাবতীর পরপরই অধিকতর গুরুত্ব অর্জন করতে সক্ষম হয় এবং প্রায় দুইশ বছর পর্যন্ত এর সাথে গভীর সম্পর্ক স্থাপন করে থাকে। শুধু তাই নয়, কয়েক জন স্বাধীন মুসলিম সুলতানের নেতৃত্বে এই স্থানটি এক সময়ে সমগ্র বঙ্গদেশের রাজধানীতে পরিণত হয়েছিলো।

এক কালের এতদঞ্চলীয় শাসন-কার্যের কেন্দ্রভূমি হওয়ার দরুনই শুধু নয়, বিশ্ববিখ্যাত মসলিন ও শবনম প্রভৃতি মখমল কাপড়ের সদা কর্মচঞ্চল ব্যবসায়ের কেন্দ্রও হয়েছিলো এই সোনারগাঁও। উপরন্তু বিশ্ববিশ্রুত হস্ত-লিপি, অংকন-শিল্প, মুদ্রা-বিজ্ঞান এবং ললিতকলার বিভিন্ন শাখা-প্রশাখার বিপুল উৎকর্ষ সাধিত হয়েছিলো এখানে। সামুদ্রিক ব্যবসার জন্যও এই স্থানটি বিশ্বের প্রায় সর্বত্র খ্যাত ছিলো। ওয়েস্ট ইন্ডিজ, মিসর ও অন্যান্য এলাকার সামুদ্রিক বন্দরের সহিত পণ্যবাহী জাহাজের যাতায়াতের গভীর যোগাযোগ স্থাপিত হয়েছিলো। প্রখ্যাত ভূ-পর্যটক ইবন বতুতা— যিনি মধ্য-যুগের রাষ্ট্রসমূহে ব্যাপক পর্যটন করেছিলেন। ১৩৪৫-৪৬ সনের মধ্যবর্তী সময়ে সোনারগাঁও হয়েই বঙ্গ ও আসাম সফর করেছিলেন।২ তারপর তিনি এখান থেকেই জাভা-সুমাত্রার দিকে যাত্রা করেন। এসব ঐতিহাসিক ঘটনার আলোকে সহজেই বলা যায়, একটি সমুদ্র বন্দর হিসেবেও সেকালে সোনারগাঁও খুবই গুরুত্বের অধিকারী হয়েছিলো।

বস্তুত সোনারগাঁও-এর অতীত শুধু উপরোক্ত ঐতিহাসিক তথ্যাবলির কারণেই গুরুত্বপূর্ণ ছিলো না, শিক্ষা-সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রচার ও বিকাশের দৃষ্টিকোণেও তার গুরুত্ব ছিলো সর্বাধিক এবং এদিক দিয়েই বলা যায়, সোনারগাঁও-এর অতীত ছিলো সোনালী, ছিলো অতিশয় শুভ্র-সমুজ্জ্বল। যেদিন থেকে সোনারগাঁও মুসলিম শাসনের অধীন হয়েছিলো, সেদিন থেকেই বিপুল সংখ্যক বিদ্বান মনীষী এবং আধ্যাত্মিক মহাপুরুষদের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিলো। তাঁরা সোনারগাঁওকে কেন্দ্র করে ইসলামী শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা ও আধ্যাত্মিক জ্ঞানের প্রচার কাজে দীর্ঘ দিন পর্যন্ত আত্মনিয়োগ করেছিলেন।

সোনারগাঁও যেদিন থেকে এতদঞ্চলে মুসলিম আধিপত্যভুক্ত এলাকার রাজধানী রূপে নির্দিষ্ট হয়েছিলো, সেদিন থেকে প্রায় দুইশ বছর ধরে এখানে যেসব ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিলো, বিশেষ কারণে তা আজ পর্যন্ত অনাবিষ্কৃতই রয়ে গেছে। বর্তমানে স্বাধীন বাংলাদেশের পরিবেশে তার উল্লে­খ ও আলোচনা একান্তই প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে বলে এই সংক্ষিপ্ত সন্দর্ভের অবতারণা।

এতদঞ্চলে প্রাচীনকালীন মুসলিম আধিপত্য প্রায় দুই শতাব্দীকাল পর্যন্ত ইসলামী জ্ঞান ও বিজ্ঞান, সভ্যতা ও সংস্কৃতির প্রচার-প্রসারে কি অবদান রাখতে সক্ষম হয়েছিলো, তা ব্যাপকভাবে খতিয়ে দেখা বাংলাদেশি জনগণের সোনালী ভবিষ্যতের জন্যও বিশেষ আবশ্যক। এই দীর্ঘ শাসনামলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এ অঞ্চলে কোনো ঐতিহাসিক ঘটনা ঘটেনি বা সাংস্কৃতিক মূল্যমানের দৃষ্টিতে এই অঞ্চল একেবারে শূন্য বা অন্ধকারাচ্ছন্ন ছিলো-তা আমরা মুহূর্তের জন্যও চিন্তা করতে বা মেনে নিতে পারি না।

মুহাম্মদ বখতিয়ার খিলজীর পর উত্তরসূরি হিসেবে সুলতান গিয়াস উদ্দীন ইওয়াজ-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। হিজরী ৬১০ সনের প্রারম্ভে (১২১৪ খ্রি.) তিনি বঙ্গ (পূর্ববঙ্গ) দখল করার সাথে সর্বপ্রথম সোনারগাঁও- দখল করে নেন৩ এবং দিল্লীর অধিপতি সুলতানদের থেকে সম্পূর্ণ স্বাধীন ও মুক্ত থেকে এক দশকেরও অধিক কাল পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন। তদানীন্তন দিল্লীর সম্রাট সুলতান ইলতুতমিশের (৬২০ হি./১২২৫ খ্রি.) বঙ্গ দখল করে নেওয়ার সময় পর্যন্ত৪ সুলতান গিয়াসুদ্দীনের শাসনাধীন এই অঞ্চল সম্পূর্ণ স্বাধীন থাকে। ইলতুতমিশের দখল ও কর্তৃত্বাধীন হওয়ার পর সোনারগাঁও নগরের প্রশাসনিক ব্যবস্থাপনা হিন্দু জমিদারদের করায়ত্ত হয় এবং তাঁর বংশধররা উত্তরাধিকারসূত্রে তিপ্পান্ন বছরের অধিককাল পর্যন্ত দিল্লীর সম্রাটের প্রাদেশিক শাসনকর্তা হিসেবে শাসনকার্য চালাতে থাকেন।

১২৭৯ খ্রিষ্টাব্দে তুগ্রিল বেগ সুলতান মুগীস উদ্দীন নাম ধারণ করে নিজেকে বঙ্গের স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন। তখন দিল্লীর সম্রাট গিয়াসউদ্দীন বলবন তুগ্রিল বেগকে দমন করার উদ্দেশ্যে বঙ্গে আগমন করেন এবং নিকটবর্তী সোনারগাঁও উপস্থিত (১২৪১ খ্রি.) হতে চাইলে সোনারগাঁও-এর জমিদার দনুজ রায় সম্রাটকে সাদর সংবর্ধনা জানানোর জন্য নগরের বাইরে বের হয়ে আসেন। তখন সোনারগাঁও ও নিকটস্থ শহর এলাকা থেকে নদীপথে তুগ্রিল বেগ যেন পালিয়ে যেতে না পারেন, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা ও তাঁর গতিবিধির প্রতি লক্ষ্য রাখার দায়িত্ব বিশ্বস্ত হিন্দু জমিদার দনুজ রায়ের উপর অর্পণ করেন সম্রাট।৫ এখানে বিশেষভাবে উল্লেখ্য, দনুজ রায় স্বাধীন নরপতি হিসেবে নয়, দিল্লী সম্রাটের প্রত্যক্ষ নিয়োগপ্রাপ্ত গভর্নর হিসেবে সোনারগাঁও শাসন করতেন, যদিও স্যার যদুনাথ সরকার তাঁকে সোনারগাঁও-এর স্বাধীন নরপতি হিসেবে উল্লেখ করেছেন।৬ ঐতিহাসিক জিয়াউদ্দীন বারানী উল্লেখ করেছেন, তৎকালীন মনোনীত বঙ্গের শাসনকর্তা বগরা খানের প্রতি সম্রাট বলবন দিল্লী প্রত্যাবর্তনের পূর্বে নিম্নোক্ত বক্তব্যে রাজকীয় ফরমান জারি করেছিলেন—

“You should not forget my word that if any Governor, be he of Hind, Sind, Malwa, Gujrat, Lakhnowti or Sonargaon, ever revolts or raises arms against the Emperor of Delhi, the chasement inflicted upon him, his wife, children, helpers, associates and followers will be the same as that befell Tughril, his children and his men.”৭

এই রাজকীয় ফরমান অকাট্যভাবে প্রমাণ করে যে, সম্রাট বলবনের বহু পূর্বেই সোনারগাঁও দিল্লীর সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশ পরিণত হয়েছিলো। ঠিক এই কারণেই বঙ্গের বিদ্রোহী সুলতান তুগ্রিল বেগকে দমন করার লক্ষ্যে উক্ত ধরনের ফরমান জারি করা হয়েছিলো।

এই প্রসংগে একথা উল্লেখ্য, ইতিহাসবিদগণ এ ব্যাপারে সম্পূর্ণ একমত যে, তুগ্রিল বেগের শাসনকেন্দ্র ছিলো লক্ষণাবতী এবং সেখানেই তাঁকে ও তাঁর পরিবারবর্গকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিলো। ড. জেমস ওয়াইজ ‘Notes on Sonargaon, Eastern Bengal’ শীর্ষক এক তথ্য-সমৃদ্ধ গবেষণামূলক নিবন্ধে৮ মুসলিম ঐতিহাসিকদের নিকট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে লিখেছিলেন—

‘Tughril ……… was Governor of Eastern Bengal and his seat of Government was Sunargaon. Balban returned to Sunargaon and put every one of Tughril’s family and his principal adherents to death’

এই মন্তব্যকে সত্য বলে স্বীকার করে নিলেও এবং এর বিপক্ষে কোনো ঐতিহাসিক অকাট্য প্রমাণ যখন নেই, আমাদের মূল বক্তব্যের কোনো তারতম্য ঘটে না। এ থেকে প্রমাণিত হয় যে, সুলতান গিয়াস উদ্দীন বলবনের দীর্ঘদিন পূর্বেই সোনারগাঁও দিল্লী সালতানাতের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিলো। যদিও ১২১৪ থেকে ১২৮১ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী কালের সোনারগাঁও-এর রাজনৈতিক ইতিহাস অস্পষ্ট ও অন্ধকারাছন্ন, এই সময়ে সেখানকার প্রকৃত শাসনকর্তা কে ছিলো বা কে ছিলো না, তা নিঃসন্দেহে জানা যাচ্ছে না; তা সত্ত্বেও উপরোদ্ধৃত তথ্যের ভিত্তিতে এ কথায় কোনো সন্দেহ থাকে না যে, এই দীর্ঘ সময়ে সোনারগাঁও মুসলিম শাসনাধীন ছিলো এবং এখানে বিপুলসংখ্যক মুসলিম বিদ্বজ্জন ও মনীষীদের অব্যাহত আগমন সংঘটিত হয়েছিলো।

বুখারার প্রখ্যাত মনীষী ও হাদীস তত্ত্বের অনন্য পারদর্শী শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামাহ্ ১২৬০ সন কিংবা কাছাকাছি সময়ে তদানীন্তন মুসলিম শাসনের কেন্দ্রস্থল দিল্লীতে আগমন করেন। তিনি একজন সুবিজ্ঞ ও প্রখ্যাত মুহাদ্দিস হওয়া ছাড়াও ইসলামী জ্ঞানের অন্যান্য শাখা-প্রশাখায় বিশেষ দক্ষ বলে পরিচিত ও খ্যাত ছিলেন। রসায়ন, প্রকৃতি-বিজ্ঞান ও যাদু-বিজ্ঞানেও যথেষ্ট দক্ষতার অধিকারী ছিলেন তিনি। দিল্লীতে অবস্থানকারী মুসলিম জ্ঞানী, গুণী, ফিকহবিদ এবং ইসলামী আইনবিদগণ মুহাদ্দিস আবু তাওয়ামাহ্-এর দিল্লী আগমন বিষয়ে অনতিবিলম্বে অবহিত হয়েছিলেন। এবং তাঁরা তাঁর নিকট উপস্থিত হয়ে তাঁদের জ্ঞান-পিপাসা নিবৃত্ত করতে ও কাজে আত্মনিয়োগ করতে একবিন্দু কুণ্ঠিত হলেন না; সে কাজে এতটুকু বিলম্বও করলেন না।৯ তাঁদের শাগরিদ ও সহচরবৃন্দ তাঁদের অনুসরণে অনেক দূর অগ্রসর হয়ে গেলেন। অনেক মামলার বাদীপক্ষ তাঁর নিকট মামলার বিবরণ পেশ করে তাঁকে সেজন্য পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানালেন এবং তিনি যেসব বিস্ময়কর কার্য সম্পাদনের দক্ষতার অধিকারী ছিলেন, তা প্রদর্শনের জন্যও আরয করলেন। ফলে তাঁর এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখতে পেয়ে দিল্লীর সম্রাট স্তম্ভিত ও বিশেষ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি তাঁর এই অস্বস্তিকর উপস্থিতির সমূহ বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে তাঁকে রাজধানী থেকে সরিয়ে দেয়ার উদ্দেশ্যে তাঁর নিকট উপস্থিত হয়ে সোনারগাঁও চলে যাওয়ার জন্য তাঁকে কাতর অনুরোধ জানালেন।১০

শায়খ আবু তাওয়ামাহ্ সম্রাটের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ স্বরূপ সোনারগাঁও যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তাঁর আপন সহোদর মাওলানা হাফিজ যয়নুদ্দীন তাঁর সহযাত্রী হলেন। পথিমধ্যে এই কাফেলা এখানে-সেখানে অবস্থান গ্রহণের পর বিহারের মানের গ্রামে অবস্থান করে। এখানে তিনি ‘মানের’-এর স্বনামখ্যাত সূফী মাখদুমুল মুলক শায়খ শরফুদ্দীন আহমদের পিতা শায়খ ইহইয়া কর্তৃক সাদর সম্বর্ধিত হন। তিনি শায়খ আবু তাওয়ামাহর সাথে কথাবার্তা বলে তাঁর অগাধ পাণ্ডিত্য ও বৈদগ্ধের সাথে সাক্ষাৎ লাভ করে খুব বেশি অভিভূত হয়ে পড়েন। শায়খ ইহইয়া সুযোগ মনে করে তাঁর প্রাণ-প্রিয় পুত্র শায়খ শরফুদ্দীনকে এই মহান পর্যটক শায়খ আবু তাওয়ামাত্র সঙ্গী হয়ে সোনারগাঁও যাওয়ার এবং তাঁর নিকট উপস্থিত থেকে ইসলামী জ্ঞান-বিজ্ঞান শিক্ষা লাভে মনোনিবেশ করার জন্য নির্দেশ দিলেন।”১১ শায়খ আবু তাওয়ামাহ্ ৬৬৮ হিজরীতে/১২৭০ খ্রিস্টাব্দে সোনারগাঁও উপস্থিত হয়েছিলেন [তার দশ বছর পূর্বে সম্রাট বলবন সোনারগাঁও-এর নিকটস্থ এলাকায় পদার্পণ করেছিলেন]। শায়খ আবূ তাওয়ামাহ্ এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি এখানে জ্ঞান-পিপাসু ছাত্রদের জন্য একটি শিক্ষা-প্রতিষ্ঠান গড়ে তুলেন এবং তাঁর শাগরিদদের জন্য প্রতিষ্ঠিত করেন একটি আস্তানা। তাঁর ইন্তেকাল হয় প্রায় ৭০০ হিজরীতে এবং সেই সময় পর্যন্ত এই দুটি প্রতিষ্ঠানই বিশেষ জাঁকজমক সহকারে চলতে থাকে।

এভাবেই ইতিহাসে সর্বপ্রথম সোনারগাঁও ইসলামী জ্ঞান-বিজ্ঞান শিক্ষার একটি বিরাট কেন্দ্র হয়ে গড়ে উঠে। এই কেন্দ্র থেকেই তাফসীর, হাদীস ও ইসলামী জ্ঞানের অন্যান্য শাখার শিক্ষা চতুর্দিকে বিস্তার লাভ করে। ইকদালা, পাণ্ডুয়া [ফিরোজাবাদ],  সাতগাঁও [চট্টগ্রাম] এবং বংগের অন্যান্য অংশের জ্ঞান-পিপাসু লোকেরা সোনারগাঁও উপস্থিত হয়ে জ্ঞান আহরণের এর বিরাট ও ব্যাপক সুযোগ লাভ করেন।

শায়খ আবু তাওয়ামাহ্ সাহিত্যে ও মানব সমাজ সংক্রান্ত জ্ঞান-বিজ্ঞানের অপরাপর শাখা-প্রশাখার কতটা দক্ষ ও পারদর্শী ছিলেন, যে বিষয়ে খুব বেশি কিছু জানতে না পারলেও নিম্নোদ্ধৃত তথ্য থেকে তাঁর পাণ্ডিত্য ও জ্ঞান-গভীরতা সম্পর্কে আমরা কিছুটা ধারণা লাভ করতে পারি—

তাঁর নিকট শিক্ষাপ্রাপ্ত ‘মানের’-এর মাখদুমুল মুলক শরফুদ্দীন আহমদের অনন্য অসাধারণ জ্ঞান ও পাণ্ডিত্যের কথা সর্বজনবিদিত। তিনি শায়খ তাওয়ামাহ্ নিকট বহু বছর পর্যন্ত অব্যাহত অবস্থানের ফলে উচ্চতর ইসলামী জ্ঞান-বিজ্ঞান আয়ত্ত করতে সক্ষম হয়েছিলেন। এতে করে তাঁর একমাত্র শিক্ষকের জ্ঞানের গভীরতা ও ব্যাপকতার পরিমাণ অনায়াসেই আন্দাজ করা যায়।

ইসলামী আইনতত্ত্ব সংক্রান্ত তাঁর বিখ্যাত গ্রন্থ এখনো বর্তমান রয়েছে। মাখদুমুল মুলক শায়খ শরফুদ্দীন আহমদ ইহইয়া আল-মানেরী (৬৬১-৭৮২ হি.) শায়খ আবু তাওয়ামাহ্’র প্রধান ছাত্র ও অত্যন্ত সম্মানিত অনুসারী ছিলেন। তিনি সোনারগাঁও অবস্থান করেই তার উস্তাদের নিকট তাফসীর, হাদীস, ফিকহ, ইসলামী আইনতত্ত্ব এবং ইসলামী জ্ঞান-বিজ্ঞানের অপরাপর শাখা-প্রশাখায় অধ্যয়ন করেন। তাঁর এই অধ্যয়নকাল ছিলো সুদীর্ঘ ২২ বছর, ৬৬৮-৬৯০ হিজরী পর্যন্ত। তিনি জ্ঞান-বিজ্ঞান শিক্ষালাভে দুনিয়ার সব কিছু থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ঐকান্তিকতা ও একাগ্রতা সহকারে মগ্ন হয়েছিলেন। এই কথার প্রমাণ স্বরূপ এখানে একটি ঘটনার উল্লেখই যথেষ্ট হবে। তাঁর এই অধ্যয়নকালে তাঁর নিকট বিভিন্ন স্থান থেকে যত চিঠি তিনি পেয়েছেন, সময়ের অপচয় এবং অধ্যয়নে মনোনিবেশ বিঘ্নিত হবে মনে করে তার একটি চিঠিও তিনি পাঠ না করে সব একটি থলের মধ্যে জমা রেখেছিলেন। তাঁর অধ্যয়ন সমাপ্ত হওয়ার পর তিনি চিঠিগুলো থলে থেকে বের করে পড়তে শুরু করলেন। একেকটি চিঠি পাঠ করে তিনি তাঁর নিজ সংক্রান্ত এই দুঃখজনক সংবাদ লাভ করেন যে, তাঁর শ্রদ্ধেয় পিতা ৬৯০ হিজরীর (১২৯১ খ্রি.) ১১ই শাবান ইহলোক ত্যাগ করে গেছেন। অতঃপর তিনি তাঁর বিধবা জননীকে দেখার জন্য তাঁর অসীম শ্রদ্ধাভাজন শিক্ষকের নিকট ‘মানের’ গমনের অনুমতি চাইলেন।

শায়খ মাখদুমুল মুলক জ্ঞান আহরণে কতটা মনোযোগী হয়েছিলেন, অপর একটি ঘটনা থেকে তার প্রমাণ পাওয়া যায়। তাঁর শিক্ষক শায়খ আবু তাওয়ামাহর পাঠদানকেন্দ্র ছিলো সকল শ্রেণির জ্ঞান-পিপাসু লোকদের জন্য সম্পূর্ণ অবাধ ও উন্মুক্ত। সকল বিদেশী পর্যটক এবং সরকারি মেহমানও তাতে উপস্থিত থাকার অবাধ সুযোগ লাভ করতেন। তাতে তাঁর মনোযোগ বিঘ্নিত হয় এবং সময়ের অপচয় হয় মনে করে শায়খ মাখদুম সেই সার্বজনীন শিক্ষা-কেন্দ্র অনুপস্থিত থাকতে শুরু করলেন। ফলে তিনি যথাসময়ে আহার্য গ্রহণ করতে পারতেন না। শায়খ আবু তাওয়ামাহ্ তা লক্ষ্য করে তাঁর জন্য স্বতন্ত্রভাবে খাবার গ্রহণের ব্যবস্থা করে দিয়েছিলেন। এর দরুন শায়খ মাখদুম সম্পূর্ণ সময় অধ্যয়ন, জ্ঞান-চর্চা ও আধ্যাত্ম-বিদ্যায় গভীরভাবে মনোনিবেশ করার অবকাশ পেয়েছিলেন।

৬৯০ হিজরী সনে (১২৯১ খ্রিষ্টাব্দ) মাখদুমুল মুলক যখন ‘মানের’-এর উদ্দেশ্যে সোনারগাঁও ত্যাগ করলেন, তখন তিনি সকল প্রকার ইসলামী জ্ঞান-বিজ্ঞানে বিশেষ পারদর্শিতা ও পরিপক্কতা অর্জন করেছিলেন। সেই বছর কিংবা তার পরবর্তী বছর দিল্লীস্থ সুলতানুল মাশায়েখ নিজামুদ্দীন আওলিয়ার সাথে এক সাফল্যমণ্ডিত সাক্ষাৎকার থেকে তার নিঃসন্দেহ প্রমাণ পাওয়া গেছে। এই সাক্ষাৎকারে সমসাময়িক কতকগুলো গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রশ্নের অকাট্য ও বিশদ জবাব দানে তিনি সক্ষম হয়েছিলেন। তাতে সুলতানুল মাশায়েখ তাঁর প্রতি এত বেশি সন্তুষ্ট হন যে, তিনি আনন্দের আতিশয্যে শ্রদ্ধার নিদর্শনস্বরূপ একথালা পান তাঁর সম্মুখে পেশ করেন। তদানীন্তন ভারতীয় সূফীবাদের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। শাগরিদী গ্রহণে আগ্রহী কোনো ব্যক্তির প্রতি উক্তরূপ সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত সূফীবাদের ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না। অতঃপর সুলতানুল আওলিয়া তাঁকে লক্ষ্য করে ফার্সী ভাষায় বলে উঠেন—

“কল্পনার ঈগল পাখী এ, এঁকে আমাদের ফাঁদে ধরে রাখা যাবে না।”

মাখদূমুল মুলক সম্পর্কে আলহাজ্ব নিজামুদ্দীন আল-গরীব আল-ইয়ামেনী যে কথা লিখেছেন, তার চাইতে উচ্চ মানের কথা বোধ হয় বলা যায় না। তিনি লাতায়েফুল আশরাফী গ্রন্থে লিখেছেন—

حضرت شيخ شرف الدين بعد از تحصيل علوم شرعية و تكميل رياضت اصليه وفرعيه بشرف ملازمت حضرت سلطان المشايخ بدهلى تشريف بردند و استدعا ارادت و ارشاد کردند اشتغفار از عالم غيبس وقضائے لا ریب کردند و سر بحبب استغراق کشیده بر آوردند و فرمودند: برادر شرف نصيب ارادت و حصول ملوك از برادرم نجیب الدین فردوسی است

হযরত শায়খ শরফুদ্দীন ধর্মীয় জ্ঞান-বিজ্ঞান ও আধ্যাত্মিক জ্ঞানের শাখা-প্রশাখা উচ্চতর মানে আয়ত্ত করার পর দিল্লীতে অবস্থানকারী সুলতানুল মাশায়েখের দরবারে উপস্থিত হয়ে তাঁকে একজন আধ্যাত্মিক শাগরিদ হিসাবে গ্রহণ করার জন্য প্রার্থনা জানালেন। তখন সুলতানুল মাশায়েখ মাথা নত করে অদৃশ্য জগত থেকে ইঙ্গিত লাভ করার পর বললেন, “ভাই শরফুদ্দীন, আপনি আধ্যাত্মিক জ্ঞান লাভ ও চর্চার জন্য আমাদের ভাই নজীরুদ্দীন ফেরদৌসীর নিকট যান।”

এ থেকে স্পষ্ট প্রমাণিত হয়, মাখদুমুল মুলক তাঁর উচ্চতর ইসলামী ও আধ্যাত্মিক শিক্ষা সম্পূর্ণ করেছিলেন সোনারগাঁও অবস্থান কালে তাঁর মহান শিক্ষক শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামাহ্-এর কাছে। দিল্লীর সুলতানুল আওলিয়ার দরবারে তিনি উপস্থিত হয়েছিলেন শুধু আধ্যাত্মিক শিক্ষা দান করার অনুমতি লাভের উদ্দেশ্যে।

মাখদুমুল মুলক উপমহাদেশে হাদীসতত্ত্বের প্রচার ও বিস্তারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁর সম্পর্কিত আলোচনায় তা অবশ্যই উল্লেখ্য। কেননা, তিনি হাদীস জ্ঞানে যথেষ্ট মাত্রায় ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। তাঁর নিজের লিখিত মাকতুবাত ও মালফুযাত থেকেই একথা প্রমাণিত যে, তিনি হাদীস বিজ্ঞানে যে দক্ষতা লাভ করেছিলেন, তদানীন্তন ভারতে তা ছিলো বিরল ঘটনা। সহীহ্ বুখারী, সহীহ্ মুসলিম, জামে সগীর, মুসনাদে আবু ইয়ালা, মাশারিকুল আনওয়ার, শরহে সাখাবী এবং অন্যান্য হাদীস গ্রন্থ তিনি পুরোপুরি অধ্যয়ন ও সে সবের জ্ঞান আয়ত্ত করে নিয়েছিলেন। তাঁর হাদীস বিষয়ক জ্ঞানের গভীরতা ও ব্যাপকতার প্রমাণ স্বরূপ তাঁর নিকট হাদীস শিক্ষাপ্রাপ্ত মাওলানা ইমাম মুযাফফর বলখীর নাম উল্লেখ করাই যথেষ্ট। মাখদুমুল মুলক হাদীসের জ্ঞান বিস্তার করেই ক্ষান্ত হননি, তিনি হাদীস অনুযায়ী জীবন গঠন ও পরিচালনের উপরও খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। তিনি নিজে রাসূলে কারীম (স.)-এর সুন্নত অনুযায়ী অত্যন্ত দৃঢ়তা ও অবিচলতা সহকারে আমল করতেন। তার একটি প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে, রাসূলে করীম (স.) তরমুজ কিংবা খরবুজ খেয়েছেন কিনা, খেয়ে থাকলে তা কীভাবে খেয়েছেন, সে বিষয়ে নিঃসন্দেহ হতে না পারার কারণে তিনি নিজেও তাঁর জীবনকালে কখনও তা খাননি। মাওলানা ইমাম মুযাফ্ফর বলখী এবং হুসায়ন নওয়াশায়ী তওহীদ এই দুইজন তদানীন্তন বিহারের প্রখ্যাত হাদীসবিদ তাঁরই অতি প্রিয় ছাত্র ও উত্তরাধিকারী ছিলেন। মাখদুমুল মুলক নিজে সোনারগাঁও অবস্থান করে আল্লামা শরফুদ্দীন আবু তাওয়ামাহর নিকট হাদীস অধ্যয়ন করে কতটা ব্যুৎপত্তি অর্জন করেছিলেন, তা এ থেকেই প্রমাণিত হয়।

এক কথায় শায়খ আবু তাওয়ামাহ্ সোনারগাঁওকে কেন্দ্র করে ইসলামী জ্ঞান বিজ্ঞানের যে আলোর শিখা প্রজ্জ্বলিত করেছিলেন, তাই তাঁর প্রিয় ছাত্র মাখদুমুল মুল্ক এবং তাঁর নিকট শিক্ষাপ্রাপ্ত ও তাঁদের ছাত্রদের মাধ্যমে প্রায় দুই শতাব্দীকাল পর্যন্ত সমগ্র পূর্ব ও উত্তর ভারতকে হাদীস ও অন্যান্য ইসলামী জ্ঞানের আলোকে সমুদ্ভাসিত করে রেখেছিলো।

তাঁদের পরবর্তীকালে যে সব সুবিখ্যাত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সোনারগাঁও পদার্পণ করেছেন, তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছেন, শায়খ আলাউদ্দীন আলাউল হক (মৃত্যু, ৮০০ হি.)। তিনি পাণ্ডুয়ার সুবিখ্যাত সূফী ও আলেম ছিলেন এবং ছিলেন শায়খ আখী সিরাজের উত্তরসূরি। তিনি ইসলামী জ্ঞান-বিজ্ঞানে অগাধ ও সুগভীর পাণ্ডিত্যের সাথে সাথে বিপুল ধন-সম্পদের অধিকারীও ছিলেন। দিল্লীর মাহবুবুল আওলিয়া শায়খ নিজামুদ্দীনের প্রখ্যাত ছাত্র ও মুরীদ আখী সিরাজ যখন ইসলামী শিক্ষালাভ সম্পূর্ণ করলেন, তখন তাঁকে এই ইসলামী জ্ঞান ও শিক্ষার বিস্তার, প্রচার ও প্রসারের দায়িত্ব পালনের জন্য বঙ্গদেশে গমন করার নির্দেশ দেন শায়খ নিজামুদ্দীন। কিন্তু শায়খ আলাউল হক এই কাজেই বঙ্গদেশে নিয়োজিত রয়েছেন বিধায় সেখানে গমন করতে রীতিমত লজ্জাবোধ করলেন। অথচ আখী সিরাজ ছিলেন শায়খ নিজামুদ্দীনের অতিশয় প্রিয় ছাত্র এবং তাঁর নিকট প্রাপ্ত ইসলামী জ্ঞানের গভীরতার দৃষ্টিতে তিনি পূর্বেই তাঁকে ‘ভারতের দর্পণ’ উপাধিতে ভূষিত করেছিলেন। তিনি তাঁকে লক্ষ্য করে বললেন, “বঙ্গদেশে যেতে তাঁর কোন সংকোচ থাকা উচিত নয়। কেননা, আলাউল হক তাঁকে সেখানে দেখতে পেলে শুধু খুশীই হবেন না, তিনি তাঁর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করবেন এবং তাঁর খিদমতে বিন্দুমাত্র ত্রুটি করবেন না। অতঃপর আখী সিরাজ যখন বঙ্গদেশে আগমন করলেন, তখন শায়খ নিজামুদ্দীনের কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো। শায়খ আলাউল হক তাঁর মুরীদ হন এবং তাঁর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই তিনি করেন।”১২

শায়খ আলাউল হক ইসলামী শিক্ষা ও জ্ঞানের সকল শাখা-প্রশাখার উপর অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তিনি এখানে নিজস্ব একটি শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছিলেন। এখানে শিক্ষা গ্রহণের জন্য অবস্থানকারী ছাত্র এবং অল্প সময়ের জন্য আগত সাক্ষাৎপ্রার্থী ও পর্যটকদের আপ্যায়নে বিপুল অর্থ ব্যয় করতেন। তদানীন্তন বঙ্গের স্বাধীন সুলতান সিকান্দর শাহ শায়খ আলাউল হকের ব্যাপক ইসলামী জ্ঞান প্রচার ও ক্রমবর্ধমান খ্যাতি ও জনপ্রিয়তা দেখে তাঁর নিজের ক্ষমতা সম্পর্কে খুবই আশংকাবোধ করলেন। এই কারণে তিনি তাঁকে পাণ্ডুয়া থেকে বহিষ্কার করে সোনারগাঁও যেতে বাধ্য করলেন। শায়খ আলাউল হক সোনারগাঁয়ে প্রায় দুই বছর কাল অবস্থান করেন এবং এখানে তিনি তাঁর ইসলামী জ্ঞান প্রচারের বিপ্লবী তৎপরতা পুরোপুরি অব্যাহত রাখেন।১৩ এখানে তাঁর আয়ের দৃশ্যমান কোনো সূত্র না থাকলেও শিক্ষার্থী ও অভ্যাগতদের জন্য তাঁর বিপুল অর্থ ব্যয় পাণ্ডুয়ার ন্যায়ই চলতে থাকে।

ইসলামী শিক্ষা ও বিপুল জ্ঞান-পারদর্শিতার অধিকারী শায়খ আলাউল হকের ব্যাপক ইসলাম প্রচারের ভাবধারা ও ঐকান্তিক উৎসাহ উদ্দীপনার কারণে তিনি সোনারগাঁওকে কেন্দ্র করে মাত্র দুই বছর সময়ে যে কাজ করেছেন, তাতে এতদঞ্চলে সাধারণভাবে ইসলামী জ্ঞান এবং বিশেষভাবে ইসলামের ধর্মতত্ত্বের ব্যাপক প্রসার ঘটে। জনগণের মধ্যে সৃষ্টি হয় একটি অপূর্ব ইসলামী চেতনা ও জাগরণ। কিছুমাত্র অলীক নয়, প্রকৃত ঐতিহাসিক সত্য এই যে, এতদঞ্চলের সেই সময়কালে বিরাজমান প্রশান্ত আবহাওয়ায় ইসলামী জ্ঞান-শিক্ষায় ব্যাপক ও গভীর ব্যুৎপত্তিসম্পন্ন এহেন মহান ব্যক্তিদের অবিশ্রান্ত ও অব্যাহত চেষ্টা-প্রচেষ্টার ফলেই নিম্নস্তরের ও নির্যাতিত বঞ্চিত জনগণের মধ্যে ইসলাম অভূতপূর্ব পরিচিতি লাভ করে। বস্তুত এ ধরনের লোকেরা যখন ইসলামের তাওহীদী আকীদা, সাম্য-ভ্রাতৃত্ব ও কল্যাণময় জীবন বিধান সম্পর্কে জ্ঞান লাভ করেছিলো এবং প্রচারকদের চরিত্রে ও কর্মতৎপরতায় তার বাস্তব নিদর্শন প্রত্যক্ষ করতে সমর্থ হয়েছিলো, তখন শুধু শত শত নয়, হাজার হাজার ও লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছিলো। সোনারগাঁওকে কেন্দ্র করে যে ইসলামী জ্ঞান-মশাল জ্বলে উঠেছিলো, তার আলোকচ্ছটা বঙ্গ প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিলো। এরই ফলে উত্তরকালে ত্রিবেণীর (সাতগাঁও) দ্বীনি মুজাহিদ জাফর খান সাতগাঁও অঞ্চলে ইসলামী শিক্ষার সুদৃঢ় প্রচার কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৬৯৮ হিজরী সনে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। আর তার ঠিক পনেরো বছর পর সুলতান শামসুদ্দীন ফিরোজের রাজত্বকালে (৭০৯-৭২২ হি./১৩০১-১৩২২ খ্রি.) শিহাবুদ্দীন জাফর খান খানজাহান নামক সাতগাঁও-এর জনৈক জায়গীরদার দারুল খয়রাত [কল্যাণের কেন্দ্র] নামে অপর একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন। ড. ওয়াইজের বর্ণনানুযায়ী১৪ খ্রিষ্টীয় চতুর্দশ শতাব্দীতে সোনারগাঁও ইসলামী জ্ঞান-বিজ্ঞান শিক্ষা কেন্দ্র এবং সেখানে প্রথিতযশা সুধী ও বিদ্বজ্জনের বিপুল সমাবেশ হওয়ার দরুন ব্যাপক খ্যাতি প্রসিদ্ধি লাভ করেছিলো। অধিকন্তু ৮৩৫ হিজরীতে (১৪৩১ খ্রি.) জৈতমল যখন ইসলাম গ্রহণ করে জালালুদ্দীন নাম ধারণ করেন, তখন তিনি সোনারগাঁও থেকে শায়খ আলাউল হকের পুত্র ও স্থলবর্তী শায়খ নূর কুতুবে আলমের (মৃত্যু ৮৫১ হি./১৪৪৭ খ্রি.)১৫ পৌত্র শায়খ যাহিদকে সোনারগাঁও থেকে আহ্বান করেন তাকে ইসলামী জ্ঞান-বিজ্ঞান ও ইসলামী ধর্মীয় আচার-পদ্ধতি ও হুকুম আহকাম শিক্ষাদান এবং সেই সাথে ইসলামের প্রশাসনিক নিয়ম-বিধি অনুসরণে তাঁকে সহায়তা ও উপদেশ দানের উদ্দেশ্যে।

এই বিবরণ অকাট্যভাবে প্রমাণ করে যে, এই কালে তদানীন্তন বঙ্গদেশের মধ্যে সোনারগাঁও ইসলামী জ্ঞান শিক্ষার ও ইসলামী মনীষীদের বিপুল সমাবেশের দিক দিয়ে অপরাপর অঞ্চলের তুলনায় অধিক পরিচিতি ও খ্যাতির অধিকারী ছিলো।

বস্তুত সোনারগাঁও তার সমৃদ্ধির দিনগুলোতে, বিশেষ করে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে ইসলামী জ্ঞান-বিজ্ঞানের তুলনাহীন কেন্দ্রে পরিণত হয়েছিলো। অসংখ্য মনীষী ও ইসলামী জ্ঞানে ব্যুৎপত্তিশালী ব্যক্তিবর্গ দূর ও নিকটবর্তী অঞ্চল থেকে এখানে এসে বসবাস শুরু করেছিলেন। এখানে ফকীরদের ১৫০টি গদী (খানকাহ) অবস্থিত ছিলো, যেখান থেকে লোকেরা সাধারণ ইসলামী জ্ঞান ও আদর্শ জীবন যাত্রা গ্রহণের অনুপ্রেরণা লাভ করতো১৬। এই প্রেরণার দরুনই সোনারগাঁও-এ ৯২৫ হিজরী (১৫১৯ খ্রি.) ও ৯২৯ হিজরীতে (১৫২৩ খ্রি.) দুটি বড় আকারের মসজিদ নির্মিত হয়েছিলো। এ মসজিদ দুটির প্রতিষ্ঠাতা ছিলেন যথাক্রমে মোল্লা হিজাবর খান ও মোল্লা মুবারক। ইতিহাসে এই দু’জন ব্যক্তির উল্লেখ হয়েছে—

ملك الامراً والوزراء وقدوة الفقهاء والمحدثين

“রাজন্য ও মন্ত্রীবর্গের প্রধান এবং ফিকহবিদ ও হাদীস পারদর্শীদের শীর্ষস্থানীয় ব্যক্তি” বলে১৭ এবং এ উপাধিটি হচ্ছে বঙ্গদেশে অতীতে ইসলামী মনীষী ও রাজন্যবর্গকে দেওয়া সর্বোচ্চ ও সর্বাধিক সম্মানজনক উপাধি।

এ ঘটনা থেকেও বুঝা যায়, তদানীন্তন সোনারগাঁও-এর শাসকমণ্ডলী শিক্ষা ও সংস্কৃতির ধারক ও পৃষ্ঠপোষক ছিলেন। তাঁদের প্রদর্শিত সম্মান ও অনুগ্রহ কেবল দরবারের লোকেরাই ধন্য হতেন না, নিকট ও দূরবর্তী মনীষা ও সংস্কৃতিসম্পন্ন ব্যক্তিগণও নানাভাবে সম্মানিত হতেন।

তবে সোনারগাঁও-এর সর্বশেষ স্বাধীন সুলতান মূসা খান এবং বঙ্গের ইতিহাসখ্যাত বারো ভূঁইয়া ভারত সম্রাট জাহাঙ্গীর নিযুক্ত বঙ্গের শাসনকর্তা ইসলাম খানের নিকট আত্মসমর্পণ করার পর থেকেই সোনারগাঁও-এর গৌরবোজ্জ্বল মর্যাদা খুব দ্রুত হ্রাসপ্রাপ্ত হতে শুরু করে। অতঃপর শুরু হয় মোঙ্গলদের ব্যাপক লুটতরাজের নির্মম ধ্বংসাত্মক কার্যকলাপ। শেষ পর্যন্ত সোনারগাঁও সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয় এবং তার ঐতিহাসিক গুরুত্ব চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যায়। এভাবে সোনারগাঁও-এর রাজনৈতিক গুরুত্ব লোপ পাওয়ার পর তার সাংস্কৃতিক ও সাহিত্যিক গুরুত্বের সূর্যও অস্তমিত হয়ে যায়।

ইসলাম খানের শাসনামলে সোনারগাঁও-এর পরিবর্তে ঢাকা পূর্ববঙ্গের রাজধানী ও শাসন কেন্দ্ররূপে চিহ্নিত হয়, যদিও সোনারগাঁও তার সোনালী অতীতের স্বর্ণোজ্জ্বল ঐতিহাসিক মর্যাদার স্মৃতি ধারণ করে মাত্র একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে আজও পৃথিবীর বুকে বেঁচে আছে।

তথ্যসূত্র—

১.       সাধারণ হিন্দু ঐতিহাসিকগণ ‘সোনারগাঁও’ লিখতে সংকোচ বোধ করেছেন। তার পরিবর্তে এ স্থানের নাম লিখেছেন ‘সুবর্ণগ্রাম’ : (Islamic Culture, vol : xxvii, P-8).

২.      ইবন বতুতা রচিত আজায়িবুল আসফার-৪র্থ খণ্ড, ২২৩ পৃ. প্যারিস : স্যার যদুনাথ সরকার। (History of Bengal, vol:11-P-101)

৩.      ইয়াহ্ইয়া সারহিন্দী : তারীখ-ই-মুবারক শাহী, পৃ. ১৮।

৪.      তাবকাতে নাসেরী, পৃ. ১৬৩।

৫.      জিয়াউদ্দীন বারানী-তারীখ-ই-ফিরোজশাহী, পৃ. ৮৭; L.A. S. B. – 1874, vol-xlii-p-80,— দনুজ রায় এক সময় ধীনাজ মাধব নামে পরিচিত হতেন। তিনি সম্ভবত বল্লাল সেনের পৌত্র ছিলেন।

৬.     যদুনাথ সরকার : (History of Bengal-vol-31, P-65).

৭.      তারীখ-ই-ফিরোজশাহী, পৃ. ৯৩ 1. A. 5. B-vol-xliii – 1874-P-83.

৮.     I.A.S.B-vol-xliii-1874-p-83.

৯.      মাখদুম শাহ শুয়াইব : মানাকিবুল-আসফীয়া।

১০.    সাইয়েদ আবদুল হাই নুযহাতুল আখতার গ্রন্থে অবশ্য লিখেছেন যে, শায়খ আবু তাওয়ামাহ্ সুলতান ইলতুৎমিশের রাজত্বকালেই ‘সোনারগাঁও’ উপস্থিত হয়েছিলেন। কিন্তু তাঁর সোনারগাঁও যাওয়ার পথে বিহারের ‘মানের’ নামক স্থানে অবস্থানের যে ঐতিহাসিক ঘটনার উল্লেখ রয়েছে, তাতে উক্ত কথা বিশ্বাস্য নয়।

১১. মানাকিবুল আসফীরা مناقب الاصفيا প্রণেতা লিখেছেন, এই সময় মাখদুমুল মূলক-এর বয়স ছিলো মাত্র সাত বা আট বছর। তিনি জন্মগ্রহণ করেছিলেন ৬৬১ হিজরী সনে শাওয়াল মাসের কোনো এক।

১২.    আখবারুল আখিয়ার, পৃ. ১৩৯।

১৩.    History of Bengal. Vol: 11, p-113, আখবারুল আখিয়ার, পৃ. ১৩৯।

১৪.    Dr. Wise: Notes on Sonargaun, published in I. A. S. B. vol-xlii, P-45.

১৫. Supra Notes (1) P-125.

১৬.  Dr. Wise: Notes on Sonargaun, vide-1. A. S. B.-xliii, P-85.

১৭.    L.A. S. B-1873-P. 295.