উসূল ও মেথডোলজি

ইসলামী জ্ঞানের ক্ষেত্রে চিন্তা-উৎপাদনের পথকে উন্মুক্তকারী মৌলিক জ্ঞান হলো ‘উসূল’।

আরও দেখুনকম দেখুন

এর উৎপত্তি ও ক্রমবিকাশকে বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, এটি কেবল ফিকহের নিয়মনীতি প্রণয়নের পদ্ধতিকে ব্যাখ্যা ও ভিত্তি প্রদানকারী একটি শাস্ত্র নয়; বরং ‘ইলমুল উসূল’ দ্বীনি জ্ঞান উৎপাদনের সীমানা নির্ধারণের পাশাপাশি মুসলমানদের উৎপাদিত জ্ঞানকে দার্শনিক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিশেষত আইন ও আখলাকের ক্ষেত্রে মুসলিম চিন্তার যে দার্শনিক পরিপক্বতা অর্জিত হয়েছে, তার পেছনে উসূলের অবদান অনস্বীকার্য। একই সঙ্গে এটি একটি কাঠামো নির্ধারণকারী, নিয়ম-প্রণয়নকারী এবং নিয়ন্ত্রণমূলক জ্ঞান হিসেবে কাজ করেছে। এ কারণে উসূলুল ফিকহ কেবল ফিকহের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দ্বীনি জ্ঞানের অন্যান্য শাখায় উৎপাদিত জ্ঞানের গ্রহণযোগ্যতার মানদণ্ড হিসেবেও বিবেচিত হয়েছে। এক অর্থে, উসূল দ্বীনের নামে বক্তব্য প্রদানের সীমানা নির্ধারণ করেছে। এখানে ‘উসূল’ বলতে কেবল একটি শাস্ত্রকে বোঝানো হচ্ছে না; বরং এটি একইসাথে একটি চিন্তন-পদ্ধতি। কোরআন ও সুন্নতকে বুঝার ক্ষেত্রে, আয়াত ও হাদীসের ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে উসূলের নিয়ম-নীতিকে সর্বদা ব্যবহার করা হয়েছে। ফলশ্রুতিতে উসূল মুসলমানদের জ্ঞানচর্চার অভিন্ন রেফারেন্সের উৎস হওয়ায় উসূলের নিয়ম-নীতির বাহিরে কোনো ব্যাখ্যা বিশ্লেষণই গ্রহণযোগ্যতা পায়নি।

দ্বীনের শাশ্বত বিষয়ের সাথে পরিবর্তনশীল বিষয় সমূহের, মূল (আসল) এর সাথে শাখা-প্রশাখার (ফুরু’), দ্বীনী বিষয়ের সাথে সাংস্কৃতিক বিষয়ের, অভ্যাসের সাথে ইবাদতের, আঞ্চলিক বিষয়ের সাথে বিশ্বজনীন বিষয় সমূহ যখন মিশ্রিত হয়ে পড়েছে সেই সময়ে নতুন একটি সূচনা ও পুনর্জাগরণের জন্য ইসলামী চিন্তার মৌলিক ধারা সমূহকে, মূলনীতি সমূহকে নতুন করে বিচার বিশ্লেষণ, পর্যালোচনা ও অধ্যয়ন করা প্রয়োজন।

একটি সভ্যতার পুনর্জাগরণ ও বিনির্মাণের জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন সেটি হল এই ক্ষেত্রে কোন উৎসসমূহকে মূলনীতি হিসেবে নেওয়া হবে এবং এই সকল উৎসসমূহের সাথে কেমন একটি সম্পর্ক গড়ে তোলা হবে এমন একটি উসূল ও মেথডোলজি দাঁড় করানো। কারণ ইসলামী চিন্তার ইতিহাস সামগ্রিকভাবে একে অপরের সাথে সম্পৃক্ত এবং কেবলমাত্র বিদ্যমান ইতিহাস ও ঐতিহ্যকে সঠিকভাবে পাঠ করেই ইসলামী সভ্যতার ধারণা দাঁড় করানো সম্ভব।

ইসলামী চিন্তার অভ্যন্তরীণ সামগ্রিকতা, সঙ্গতি এবং ধারাবাহিকতাকে সামনে রেখে ইসলামের বিভিন্ন ধারার অভিন্ন গ্রাউন্ডকে নির্ণয় করা এবং সঠিক একটি চিন্তা দাঁড় করানোর জন্য অতীব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রটি নিয়ে রোয়াক ব্লগ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

১২টি লেখা
উসূল ও মেথডোলজি

সীরাত পড়ার উসূল ; হযরত পয়গাম্বর (স.) এর জীবনকে কিভাবে পাঠ করবো?

আজ রবিউল আওয়াল মাসের ১২তম রজনী। অর্থাৎ, রাসূলে আকরাম (স.)-এর আগমনের ১৫০১তম জন্মবার্ষিকী। মুসলিম উম্মাহর ঈদে মিলাদুন্নবী মোবারক হোক। সালাত ও সালাম দোজাহানের কাণ্ডারি, রাহমাতুল্লিল আলামীন এবং তাঁর আহলে বাইত ও আসহাবে কেরামের ওপর। মিলাদুন্নবী কীভাবে উদযাপন করব এই ব্যাপারে…

চিন্তা ও দর্শন

আল্লাল আল ফাসী; উসূলের নবায়নে তাঁর চিন্তাদর্শন

আল্লাল আল-ফাসী হলেন এমন একজন মুতাফাক্কির ও আলেম যিনি বিংশ শতাব্দীতে উত্তর আফ্রিকাতে মাকাসিদ ও আখলাককে একত্রিত করে নতুন একটি…

আখলাক ও নন্দনতত্ত্ব

ইসলামে পর্দার দর্শন

সমগ্র মানবসভ্যতার জন্যই পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ তাঁর জাগতিক ও আধ্যাত্মিক অস্তিত্ব সম্পর্কে অবগত থাকার কারণে সৃষ্টির সূচনাকাল…

উসূল ও মেথডোলজি

জ্ঞানের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠগ্রন্থ ” হুজ্জাতুল্লাহিল বালিগা”

ইমাম শাহ ওয়ালীউল্লাহ যে সকল গ্রন্থ রচনা করেছে তাঁর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো ‘হুজ্জাতুল্লাহিল বালিগা’। এই গ্রন্থে তিনি তাঁর…

প্রফেসর ড. মেহমেদ গরমেজ
ইসলামী চিন্তা

ইসলামী চিন্তায় উসূল ও মেথডোলজি

ইসলামী জ্ঞানের ধারার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিভাষা সমূহের একটি হল তাফাক্কুর, যা আকলের ইবাদত। কালব কেবলমাত্র এই ইবাদতের মাধ্যমেই সজীব…

ইসলামী চিন্তা

বুঝা ও ব্যাখ্যার উসূল হিসেবে ‘ইবরাত’

পবিত্র কোরআনে ‘ইবরাত’ (عبرة), নামে খুবই গুরুত্বপূর্ণ একটি পরিভাষা রয়েছে। নয় জায়গায় উল্লেখিত ‘ইবরাত’ (عبرة), শুধুমাত্র একটি শব্দ নয়, আমার…

উসূল ও মেথডোলজি

উসূল শাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ

প্রথমত আমরা, চিন্তা ও দর্শন হিসেবে উসূলের উৎপত্তি এবং লিখিত বা শাস্ত্র রূপে উসূলের আত্মপ্রকাশকে পরস্পর থেকে পৃথক হিসেবে বিবেচনা…

প্রফেসর ড. মেহমেদ গরমেজ
ইসলামী চিন্তা

উসূল ও মাকাসিদ

ইসলামী জ্ঞানের ক্ষেত্রে চিন্তা উৎপাদনের পথ উম্মুক্তকারী জ্ঞান হল উসূল। এর উৎপত্তি ও ক্রমবিকাশ যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে দেখা…

প্রফেসর ড. মেহমেদ গরমেজ
উসূল ও মেথডোলজি

ইসলামী জ্ঞানে উসূল

ইসলামী জ্ঞানসমূহ আজ বড় বড় কিছু সমস্যার সম্মুখীন। সমস্যাগুলো হলো: কার্যকারিতা, সামগ্রিকতা এবং উসূল ও মেথডোলজির সমস্যা। এখানে উসূল দ্বারা…

প্রফেসর ড. মেহমেদ গরমেজ
উসূল ও মেথডোলজি

ইমাম শাহ ওয়ালীউল্লাহ দেহলভী ও উসূল

একটি সভ্যতার জন্য সেই সভ্যতার জ্ঞানের ইতিহাস অনেক বেশী গুরুত্ত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের ইসলামের ইতিহাসকে জ্ঞানের উপরে…

উসূল ও মেথডোলজি

ইসলামের আলোকে বিপদ-মুসিবত বুঝার পন্থা

মহান আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে এই মহামারি থেকে রক্ষা করেন। মহান আল্লাহ যেন তাঁর "শা'ফি" (আরোগ্যদানকারী) নামের…

অনুদান দিন
Scroll to Top