ইসলামী দর্শন

ইসলামী দর্শন নামক পরিভাষাটির উদ্ভব মূলত আধুনিক সময়ে। ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে লক্ষ করলে দেখা যায় যে, ইসলামী সভ্যতা নবম শতাব্দী থেকে থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত যে জ্ঞান তৈরি করেছে সে মানসকে ‘ ইসলামী দর্শন’ নামক পরিভাষার মাধ্যমে বুঝানো হয়ে থাকে।

আরও দেখুনকম দেখুন

এই ইসলামী দর্শন পরিভাষার মধ্যে যে ‘ইসলাম’ – এটা দ্বীন অর্থে নয়, এটা মূলত ইসলামী সভ্যতা যতদিন এই বিশ্বকে শাসন করেছে সেই সময়কালকে বুঝিয়ে থাকে।

সপ্তম শতাব্দীকাল থেকে দুনিয়ার নিয়ন্ত্রণ মুসলমানদের নিকট চলে আসে এবং এই সভ্যতা যেন জ্ঞানগত ও চিন্তাগত ভাবে মানুষকে সঠিক পথ দেখাতে পারে এই জন্য জ্ঞানগত ধারা তৈরি করা হয়। এর মধ্যে যেমন শরয়ী জ্ঞান রয়েছে তেমনি ভাবে অন্যান্য জ্ঞানও রয়েছে। যেমন, হিজরী ২য় শতাব্দীতে (খ্রিষ্টীয় অষ্টম শতাব্দীতে) বায়তুল হিকমাহ প্রতিষ্ঠার মাধ্যমে অন্যান্য অঞ্চলের জ্ঞানগত চিন্তা ও অভিজ্ঞতাকে ‘হিকমাহ’ নাম দিয়ে আরবী ভাষায় অনুবাদ করা শুরু করা হয়। এই অনুবাদ আকলী জ্ঞানের ক্ষেত্রে নতুন একটি মাত্রা যুক্ত করে দেয়। এই সময় থেকে নিয়ে অষ্টাদশ শতাব্দীকাল পর্যন্ত উৎপাদিত আকলী জ্ঞানকে মূলত আমরা ইসলামী দর্শন নামে অভিহিত করে থাকি।

জ্ঞান এক সভ্যতা থেকে অন্য সভ্যতায় রূপান্তর হয়ে থাকে। একটি সভ্যতা যখন জ্ঞান ও চিন্তা উৎপাদন করতে অক্ষম হয়ে পড়ে তখন জ্ঞান ও চিন্তার নেতৃত্বও ঐ সভ্যতার হাতছাড়া হয়ে যায়। এ নেতৃত্ব তখন চলে যায় বিজয়ী সভ্যতার হাতে। যেমন বর্তমানে জ্ঞান ও চিন্তার ঝাণ্ডাকে পাশ্চাত্য বহন করে চলছে। এই কারণে পাশ্চাত্য সভ্যতার মধ্যকার সৃষ্ট জ্ঞানকে আমরা পাশ্চাত্য দর্শন বলে অভিহিত করে থাকি। ইসলামী সভ্যতার জ্ঞানগত একটি মেমোরী, স্বীয় অস্তিত্বকে টিকিয়ে রাখা ও তুলে ধরা, নতুন চিন্তা তৈরী ও বিকাশ, মানসিক দাসত্ব থেকে মুক্তি এবং কোরআন ও সুন্নতকে সামগ্রিকভাবে বুঝার জন্য ইসলামী দর্শনের কোনো বিকল্প নেই। আমাদের অতীত মিরাসকে ধারণ করে সামনে অগ্রসর হওয়ার জন্য রোয়াক এই অব্যাহত প্রচেষ্টাকে জারি রাখবে, ইনশাআল্লাহ।

৮টি লেখা
আখলাক ও নন্দনতত্ত্ব

ইলম ও আখলাক: বিশ্বমানবতার সংকট উত্তরণের দুই পথ

বর্তমান বিশ্বমানবতা এক গভীর অর্থহীনতার সংকটের মুখোমুখি। এই সংকট থেকে উত্তরণের পথ অনুসন্ধানের পাশাপাশি সেই পথ বিশ্বমানবতার সামনে তুলে ধরাও আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এ দায়িত্ব পালনের জন্য কেবল ইসলামের আদর্শ ও শিক্ষার কথা বলাই যথেষ্ট নয়। প্রয়োজন সেই…

আখলাক ও নন্দনতত্ত্ব

আখলাক ও আদালত

আদালত কী? দ্বীনে মুবীন ইসলামে ‘আদালত’ পরিভাষাটি কেবল মানুষ ও সমাজের সাথে সম্পর্কিত একটি পরিভাষাই নয়, আদালত একই সাথে বিশ্বজগৎ…

আখলাক ও নন্দনতত্ত্ব

ইসলামে পর্দার দর্শন

সমগ্র মানবসভ্যতার জন্যই পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ তাঁর জাগতিক ও আধ্যাত্মিক অস্তিত্ব সম্পর্কে অবগত থাকার কারণে সৃষ্টির সূচনাকাল…

চিন্তা ও দর্শন

আল্লামা ত্বহা আবদুর রহমান ও তাঁর চিন্তাদর্শন

আল্লামা ত্বহা আব্দুর রহমান বহুমাত্রিক একজন আলেম ও চিন্তাবিদ। তাঁর মতো চিন্তাবিদের চিন্তাধারা একটি প্রবন্ধের মধ্যে তুলে ধরা নিঃসন্দেহে কঠিন…

প্রফেসর ড. মেহমেদ গরমেজ
ইসলামী চিন্তা

বুঝা ও ব্যাখ্যার উসূল হিসেবে ‘ইবরাত’

পবিত্র কোরআনে ‘ইবরাত’ (عبرة), নামে খুবই গুরুত্বপূর্ণ একটি পরিভাষা রয়েছে। নয় জায়গায় উল্লেখিত ‘ইবরাত’ (عبرة), শুধুমাত্র একটি শব্দ নয়, আমার…

ইসলামী চিন্তা

ইসলামী চিন্তা কি?

যে সকল পরিভাষা ইসলামী জ্ঞানের ধারা ও সংস্কৃতিকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে…

প্রফেসর ড. মেহমেদ গরমেজ
উসূল ও মেথডোলজি

ইমাম শাহ ওয়ালীউল্লাহ দেহলভী ও উসূল

একটি সভ্যতার জন্য সেই সভ্যতার জ্ঞানের ইতিহাস অনেক বেশী গুরুত্ত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের ইসলামের ইতিহাসকে জ্ঞানের উপরে…

অনুদান দিন
Scroll to Top